পর্ব :99
একজনের পৃথিবী অন্ধকারে নির্মিত।
ক্ষমতা, প্রতিশোধ, রক্ত আর নিষ্ঠুরতার ছায়ায় যার প্রতিটি পদক্ষেপ।
আর অন্যজন?
তার পৃথিবী ছিল স্বচ্ছ আলোয় ভরা সরলতা, অনুভূতি, মায়া আর ভালোবাসার কোমলতায় গড়া এক জীবন।
অথচ নিয়তির কী নির্মম পরিহাস .. সেই আলোর মানুষটিই ধীরে ধীরে পা বাড়িয়েছে অন্ধকারের দোরগোড়ায়।
ভালোবাসার মানুষটির পৃথিবীকে বুঝতে।
তার অন্ধকারকে ছুঁতে। আর হয়তো একদিন সেই অন্ধকারের ভেতর দাঁড়িয়েই তাকে আলো দেখাতে।
তাদের গল্পে তাই ভালোবাসা কেবল কোমল কোনো অনুভূতির নাম নয়। এখানে ভালোবাসা কখনো প্রতিশোধের মতো তীব্র, কখনো অভিমানের মতো নীরব, কখনো আবার এমন এক বন্ধন যার কাছে আলো আর অন্ধকারের ব্যবধানও একসময় অর্থহীন হয়ে যায়।
আজ তাদের জীবন একে অপরের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যে বিচ্ছেদের কথা ভাবলেই কোথাও না কোথাও একটা শূন্যতা জন্ম নেয়।
সময় এগিয়ে যাচ্ছে মানুষগুলোও এগিয়ে যাচ্ছে।
কেউ নিজের অজান্তে ভালোবাসার দিকে, কেউ অতীতের দিকে, কেউ ভবিষ্যতের দিকে আর কেউ কেউ এমন এক নিয়তির দিকে, যার শেষ কোথায়, তা এখনো কেউ জানে না। শুধু জানা আছে এই গল্প থেমে নেই। বরং এখান থেকেই তার আসল পথচলা শুরু।
★★★
রায় চৌধুরী বাড়ির বিস্তৃত ছাদের এক প্রান্তে তখন এক তরুণী একাকী বসে ছিল। হাতে ধোঁয়া ওঠা কফির কাপ। পরনে পরিমিত অথচ নিখুঁত আধুনিক পোশাক টপ আর লং স্কার্ট। তার উপস্থিতির মধ্যে এক ধরনের বিদেশি আভিজাত্য স্পষ্ট। কোমর পর্যন্ত ছাপিয়ে নেমে আসা দীর্ঘ, মসৃণ চুলগুলো বাতাসের সামান্য দোলায় কাঁধ পেরিয়ে পিঠের ওপর ছড়িয়ে পড়েছে। মুখে আত্মবিশ্বাসী প্রশান্তি, চোখে অদ্ভুত এক প্রত্যাশা। তার সামনে খোলা ল্যাপটপের পর্দায় স্থির হয়ে আছে একটি ছবি.........কিরিস। ছবিটার দিকে কিছুক্ষণ নির্বাক তাকিয়ে থেকে সে ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটিয়ে তুলল। কফির কাপে আলতো চুমুক দিয়ে মনে মনে বলল —“দেখো, আজ বিকেলেই তোমার সঙ্গে দেখা হচ্ছে।”
কণ্ঠে উচ্চারিত হলো না কথাটি। তবু তার চোখের দৃষ্টিতে যেন স্পষ্ট হয়ে রইল এই সাক্ষাৎ তার কাছে নিছক কোনো আকস্মিক ঘটনা নয়।
বরং দীর্ঘ প্রতীক্ষার একটি নির্ধারিত মুহূর্ত।
অন্যদিকে মানিকপুর......
বাড়ির ভিতরে নিজের ঘরের বারান্দায় একা বসে ছিল অভি। সামনে বিস্তীর্ণ ফাঁকা মাঠ। বিকেলের বাতাস মাঠের ওপর দিয়ে বয়ে যাচ্ছে, অথচ অভির ভেতরে যেন কোনো বাতাস নেই। সেখানে কেবল এক গভীর শূন্যতা।
যাকে ভালোবেসেছে, তাকে কখনো নিজের মনের কথাটা বলতে পারেনি। কাছে পেয়েও নিজের করে নিতে পারেনি।
তার চোখের সামনে অন্য একজন এসে সেই মানুষটিকে নিজের জীবনের অংশ করে নিয়েছে। এই সত্যিটা অভিকে ভেঙে দিয়েছে ঠিকই কিন্তু থামাতে পারেনি।
তার দৃষ্টি ধীরে ধীরে কঠিন হয়ে উঠল। মনের গভীরে একটি সিদ্ধান্ত যেন ইতিমধ্যেই জন্ম নিয়েছে।
সে তাকে নিজের করবেই। যদি সেই পথে তাকে নিজের নীতির সীমা অতিক্রম করতে হয় যদি এমন কোনো কাজ করতে হয়, যা করার কথা ভাবলেও নিজের কাছেই নিজেকে ঘৃণ্য মনে হবে তবুও সে পিছিয়ে যাবে না।
কারণ কিছু ভালোবাসা মানুষকে শান্ত করে না।
কিছু ভালোবাসা মানুষকে অস্থির করে তোলে।
আর সেই অস্থিরতা কখনো কখনো মানুষকে এমন সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়, যার পরিণতি সে নিজেও জানে না। একই বাড়ির আকাশের নিচে তখন দুই প্রান্তে দাঁড়িয়ে ছিল দুই বিপরীত মানুষ। একজনের চোখে কিরিস.. অন্যজনের হৃদয়ে লিসি।
অদ্ভুত ব্যাপার হলো যে দুজনকে তারা পেতে চাইছে, তারা ইতিমধ্যেই একে অপরের জীবনে সম্পূর্ণ। একজন স্বামী।
অন্যজন স্ত্রী। তবু ভাগ্য যেন তাদের চারপাশে আরও দুটি ছায়া এনে দাঁড় করিয়েছে। একজন অতীতের দাবি নিয়ে।
অন্যজন অপূর্ণ ভালোবাসার অধিকার নিয়ে।
দুই দিক থেকে দুটি মানুষ এগিয়ে আসছে। দুটি সম্পূর্ণ জীবনকে আবার নিজেদের দিকে টেনে নেওয়ার আকাঙ্ক্ষা নিয়ে। কিন্তু তারা কি জানে কাউকে পাওয়ার ইচ্ছা আর কাউকে পাওয়ার অধিকার এক জিনিস নয়?
আর ভাগ্য যখন একই গল্পের ভেতর এতগুলো মানুষের আকাঙ্ক্ষাকে মুখোমুখি দাঁড় করায়, তখন পরিণতি আর কারও একার হাতে থাকে না।
একদিকে কফির কাপ হাতে সেই রহস্যময় তরুণী অপেক্ষা করছে।
অন্যদিকে অভির চোখে জমছে এক অদম্য সংকল্প।
আর মাঝখানে নির্বিকারভাবে দাঁড়িয়ে আছে দুইজন।
কেউ জানে না, আজকের বিকেলটি কেবল একটি সাক্ষাতের বিকেল নয়। এটি হয়তো এমন এক ঝড়ের প্রথম মুহূর্ত যে ঝড় একবার শুরু হলে ভালোবাসা, সম্পর্ক, বিশ্বাস কোনোটাকেই আগের জায়গায় থাকতে দেবে না।
বিকেল গড়িয়ে তখন প্রায় শেষ প্রহর। বাড়ির উঠোনে একে একে গাড়িগুলো এসে দাঁড়িয়েছে। কয়েক দিনের হাসি-আড্ডায় যে বাড়িটা এতদিন মুখর হয়ে ছিল, বিদায়ের মুহূর্তে সেখানে যেন অদৃশ্য এক বিষণ্ণতা নেমে এসেছে। বারান্দার পাশে দাঁড়িয়ে সবাই শেষবারের মতো চারপাশটা দেখছিল। কেউ নিজের ব্যাগ গুছিয়ে নিচ্ছে, কেউ আবার প্রিয় মানুষগুলোর সঙ্গে শেষবারের মতো কথা বলে নিচ্ছে। লিসি এগিয়ে এসে কিরিসের খালামণির সামনে দাঁড়াতেই তিনি সস্নেহে তার মাথায় হাত রাখলেন।
— " আবার আসবি তো মা? "
লিসি মৃদু হেসে বলল
—" আসবো খালামণি। আবার আসবো। আপনি ভালো থাকবেন। "
তিশা হেসে পাপড়িকে জড়িয়ে ধরল
—আমরাও আপনাদের খুব মিস করব।
এক এক করে সবাই বিদায় নিতে লাগল। আরোবি এসে জড়িয়ে ধরল অনুকে, জারা হিয়ার সঙ্গে কী যেন ফিসফিস করে বলল, লিজা আর নুসরাতও বাড়ির সবার কাছ থেকে বিদায় নিল। কিছুক্ষণ আগেও যে উঠোনে হাসির শব্দে প্রাণ ছিল, এখন সেখানে কেবল বিদায়ের ব্যস্ততা। অবশেষে সবাই গাড়িতে উঠতে শুরু করল।
যে বড় গাড়িতে করে তারা কয়েকদিন আগে এখানে এসেছিল, সেটিই আবার প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। একে একে সবাই নিজেদের জায়গা করে নিল।
কিরিস আর লিসি উঠল অন্য একটি গাড়িতে।
লিসি জানালার পাশে বসে শেষবারের মতো বাড়িটার দিকে তাকাল। এই বাড়িতে কাটানো কয়েকটা দিন যেন মুহূর্তের মধ্যেই স্মৃতিতে পরিণত হয়ে গেল। গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করল বাড়ির উঠোন পেছনে পড়ে রইল।
তারপর মাটির পথ। দুই পাশে বিস্তীর্ণ সবুজ মাঠ, দূরে গাছের সারি, কোথাও গরু চরছে, কোথাও কৃষকেরা দিনের শেষ কাজ গুটিয়ে বাড়ি ফিরছে। বিকেলের নরম আলো ধীরে ধীরে মাঠের ওপর ছড়িয়ে পড়েছে।
লিসি জানালার বাইরে তাকিয়ে রইল। কাঁচের ওপারে গ্রামের সেই শান্ত দৃশ্যগুলো একে একে পিছিয়ে যাচ্ছে।
কাঁচা রাস্তা পেরিয়ে গাড়ি যখন পাকা সড়কে উঠল, তখন দৃশ্যপটও বদলাতে শুরু করল। সবুজ মাঠের জায়গায় দেখা দিল সারি সারি বাড়ি, তারপর দোকানপাট,তারপর ব্যস্ত রাস্তা। আর কিছুদূর যেতেই শহরের পরিচিত কোলাহল তাদের ঘিরে ধরল। গাড়ির জানালার বাইরে ঝলমলে আলো, ব্যস্ত মানুষ, যানবাহনের দীর্ঘ সারি গ্রামের নিস্তব্ধতা যেন বহু দূরের কোনো স্মৃতি হয়ে গেল।
কয়েক ঘণ্টার ব্যবধানে তারা আবার ফিরে এল সেই চেনা শহুরে জীবনে।
কিন্তু এই যাত্রায় শুধু স্থান বদলায়নি। সঙ্গে করে ফিরেছে কিছু নতুন সম্পর্ক, কিছু অপ্রকাশিত অনুভূতি, কিছু অসমাপ্ত গল্প আর এমন কিছু সিদ্ধান্ত যাদের পরিণতি হয়তো এই শহরের ব্যস্ততার মধ্যেই ধীরে ধীরে প্রকাশ পাবে। আর পেছনে পড়ে রইল সেই বাড়িটি যেখানে কয়েকটি দিনের জন্য বহু মানুষের জীবন এক সুতোয় বাঁধা পড়েছিল।
গাড়ি তখন শহরের পথে এগিয়ে চলেছে। জানালার বাইরে গ্রামের শেষ প্রান্তগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আর তার জায়গা নিচ্ছে পরিচিত শহুরে ব্যস্ততা।
লিসি কিছুক্ষণ চুপচাপ বাইরে তাকিয়ে থেকে হঠাৎ যেন একটা কথা মনে পড়ায় কিরিসের দিকে ফিরল।
—" আচ্ছা, আসার সময় তো অভিকে দেখলাম না। ও কোথায় ছিল? "
কিরিস তখন গাড়ি ড্রাইভ করছে। প্রশ্নটা শুনে তার হাত থেমে গেলো থেমে গেল। ধীরে ধীরে চোখ তুলে লিসির দিকে তাকাল দৃষ্টিটা একেবারে স্বাভাবিক নয়।
—" অভিকে খোঁজ করছ কেন?"
লিসি একটু অবাক হয়ে বলল,
—" কেন আবার? এমনি খোঁজ করছি। "
—" এমনি?"
কিরিস ভ্রু সামান্য উঁচু করল। লিসি এবার মৃদু হেসে বলল —" হ্যাঁ, এমনি। সবাইকে দেখলাম, ওকে দেখলাম না। তাই জিজ্ঞেস করলাম।"
কিরিস কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে আবার ফোনের দিকে চোখ নামিয়ে বলল —" বেশ। "
লিসি তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল, এই ‘বেশ’-এর মধ্যে মোটেও বেশ কিছু নেই। সে একটু এগিয়ে এসে মজা করে বলল
—" আপনি কি রাগ করেছেন? "
—" না।"
—" মিথ্যা।"
কিরিস এবার তার দিকে তাকাল —" আমি মিথ্যা বলি না।"
লিসি হেসে বলল—" তাহলে মুখটা এমন করে রেখেছেন কেন? "
—" কেমন? "
—" যেন কেউ আপনার কাছ থেকে আপনার প্রিয় জিনিসটা চুরি করে নিয়ে গেছে। "
কিরিসের ঠোঁটের কোণে সামান্য হাসি ফুটল
—" চুরি করার চেষ্টা করলে সমস্যা নেই। নিয়ে যেতে পারবে না।"
লিসি মৃদু হেসে মাথা নাড়ল —"আপনার আত্মবিশ্বাসের জবাব নেই।"
লিসির মুখটা একটু নরম হয়ে গেল তবু সে দুষ্টুমি করে বলল —" কিন্তু অভিকে নিয়ে প্রশ্ন করলেই আপনার এত জেলাসি কেন? "
কিরিস কয়েক মুহূর্ত চুপ করে রইল তারপর একেবারে সরল স্বরে বলল,
—" কারণ তুমি আমার স্ত্রী। "
লিসি চোখ বড় করে তাকাল কিরিস শান্তভাবে যোগ করল —" তোমার প্রতি কারও আগ্রহ থাকলে সেটা আমার চোখ এড়াবে না। আর তোমার ব্যাপারে আমি একটু বেশি অধিকারবোধী...এটা তুমি জানো।"
লিসি মুচকি হেসে বলল —" একটু বেশি?"
কিরিসও হেসে ফেলল —" ঠিক আছে। একটু নয়, অনেক বেশি। "
লিসি হেসে মাথা নাড়ল —" আপনাকে নিয়ে আর পারা যায় না। "
কিরিস তার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল
—" আমার সঙ্গে পারতে হবে না। শুধু আমার সঙ্গে থাকতে হবে।"
লিসি আর কিছু বলল না। চুপচাপ জানালার বাইরে তাকিয়ে রইল তবে তার ঠোঁটের কোণে লুকিয়ে থাকা হাসিটা কিরিসের চোখ এড়াল না।
অবশেষে দীর্ঘ পথ পেরিয়ে ওরা ঢাকায় পৌঁছাল।
একটার পর একটা গাড়ি ধীরে ধীরে রায়চৌধুরী বাড়ির বিশাল গেট পেরিয়ে ভেতরে ঢুকল। গাড়ির শব্দ শুনেই রান্নাঘরে থাকা সুপ্রিয়া আর প্রিয়া কাজের মাঝখানে থেমে গেল। দুজনেই একবার মুখ চাওয়াচাওয়ি করল।
ওরা ফিরে এসেছে সেটা বুঝতে কারও বাকি রইল না। কিন্তু দুজনের চোখেই তখন অন্যরকম একটা কৌতূহল।
কারণ বাড়িতে নতুন একজন এসেছে। আর সেই খবরটা এখনো বাড়ির কাউকেই জানানো হয়নি। এদিকে গাড়িগুলো থেকে একে একে নামতে শুরু করল সবাই।
সুরভী, জারা, আরোবি, লিজা, হিয়া, তিশা, নুসরাত মেয়েরা নিজেদের ব্যাগ হাতে নিয়ে হাসতে হাসতে ভেতরের দিকে এগিয়ে গেল। তাদের পেছনেই ইশান, তূর্য, আরিয়ান, ইয়াবি, রিহান আর কাবিরও গাড়ি থেকে নেমে পড়ল। এতদিন পর বাড়িতে ফেরার আনন্দে সবার মধ্যেই একটা প্রাণচাঞ্চল্য। কেউ কারও কথা শুনছে না, সবাই একসঙ্গে কথা বলতে বলতে হলরুমের দিকে এগিয়ে গেল। কিন্তু হলরুমের দরজায় পা রাখতেই সবাই হঠাৎ থেমে গেল।
হলরুমের বড় সোফাটায় একজন মেয়ে... সেই তরুনী চুপচাপ বসে আছে।
মেয়েটির পরনে হালকা ক্রিম রঙের ওভারসাইজড শার্ট, সঙ্গে গাঢ় নীল ফিটেড জিন্স। পায়ে সাদা স্নিকার্স। লম্বা, ঘন চুলগুলো খোলা, কয়েক গোছা চুল অন্যমনস্কভাবে কাঁধের ওপর পড়ে আছে। হাতে চিকন একটা ঘড়ি, আর আঙুলে দু-একটা সিলভার রিং। পুরো সাজটা একদম বিদেশি স্টাইলের অতিরিক্ত কিছু নেই, অথচ মেয়েটাকে দেখলেই বোঝা যায় তার আত্মবিশ্বাসটা অন্যরকম।
সে সোফায় হেলান দিয়ে বসে ছিল। হাতে ফোন, কিন্তু সবাই ঢুকতেই ফোনটা নামিয়ে ধীরে ধীরে মাথা তুলল।
চোখে পড়ল পরিচিত মুখগুলো। এক মুহূর্তের জন্য তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল।
ইশান সবার আগে তাকে চিনতে পারল। সে কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে থেকে হঠাৎ বলে উঠল
—" পায়েল...! "
মেয়েটা ফোনটা পাশে রেখে উঠে দাঁড়াল
—" ওয়েলকাম। "
তার গলায় একটুও জড়তা নেই। বরং এমন একটা স্বাভাবিক ভাব, যেন সে এখানে বহুদিন ধরেই ছিল।
ইশান দ্রুত এগিয়ে গিয়ে নিজের বোনকে জড়িয়ে ধরল।
—" তুই কবে এলি?"
পায়েল হেসে বলল,
—" কয়েকদিন হলো "
ইশান একটু পিছিয়ে এসে বোনকে মাথা থেকে পা পর্যন্ত দেখে বলল —" আর আমাদের কাউকে একটা ফোন করার প্রয়োজন মনে হলো না? "
পায়েল কাঁধ ঝাঁকাল —" আমি অবশ্য তোমাদের বলতে চাইনি। "
—" মানে? "
—" সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। "
তারপর একটু থেমে বলল
—" তবে মা-বাবাকে বলে এসেছি। তাই তোমাদের এখন চিন্তা করার কিছু নেই। এখানে এই দুইদিন আসছি.. আসার পর শুনলাম তোরা সবাই কিরিসের খালামনির বাসায়। তো এখানেই ভাবলা থেকে যায়।
ইশান হেসে আবার বোনের মাথায় হাত রাখল।
—" তুই একদম বদলাসনি। "
পায়েল সঙ্গে সঙ্গে ভ্রু তুলে তাকাল।
—" আমি বদলাব কেন? "
—" কারণ ছোটবেলা থেকেই তুই কারও কথা শুনিস না।"
পায়েল মুচকি হেসে বলল—" এখনো শুনি না। "
চারপাশে দাঁড়িয়ে থাকা কাজিনদের মধ্যে তখন চাপা হাসি ছড়িয়ে পড়ল। পায়েল একে একে সবার দিকে তাকাল। ফ্রান্সে যাওয়ার পর এতগুলো বছর কেটে গেছে। ছোটবেলার সেই পায়েল এখন আর নেই। পড়াশোনার জন্য ফ্রান্সে যাওয়ার পর সেখানেই স্কলারশিপ নিয়ে নিজের পড়াশোনা চালিয়ে গেছে। পরে তার বড় ভাই ইমাজের কাছেই থেকেছে। ইমাজ, ইশান আর পায়েল তিন ভাইবোনের মধ্যে ইমাজ সবার বড়, এরপর ইশান, আর ইশানের দেড় বছরের ছোট পায়েল।
ইমাজও ফ্রান্সেই থাকে।
তিন ভাইবোনের মধ্যে ইমাজই সবচেয়ে আলাদা ধরনের মানুষ। একটু বখাটে স্বভাবের, নিজের মতো থাকে, আর কারও সঙ্গে খুব একটা মিশতেও চায় না। এমনকি ফ্রান্সে গিয়ে নাকি বিয়েও করেছিল তারপর সেই মেয়েটিকে ডিভোর্স দিয়ে আবার নিজের মতো জীবন কাটাচ্ছে।
আর পায়েল?
সে ছোটবেলা থেকেই অন্যরকম।
নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। কারও কথায় সহজে প্রভাবিত হয় না। আর যেটা একবার ঠিক করে, সেটা করেই ছাড়ে। তবে রায়চৌধুরী পরিবারের কাছে পায়েলের সবচেয়ে বড় পরিচয়টা ছিল অন্য জায়গায়। আনোয়ার নিজেই বলেছিল পায়েল হচ্ছে কিরিসের ফিয়ান্সে।
কারণ সেই সময় পায়েলই একমাত্র মেয়ে ছিল যে কিরিসের খুব কাছে যেত। পায়েল কিরিসকে পছন্দ করত... অনেকটাই।
যদিও পরিবারের অন্য কাজিনরা কখনো কিরিসকে সেই চোখে দেখেনি। তাদের কাছে কিরিস সবসময়ই ছিল পরিবারের বড়, আদর্শ একজন ভাই যার সামনে সবাই একটা আলাদা সম্মান নিয়ে দাঁড়াত।
কিন্তু পায়েলের চোখে?
কিরিস বরাবরই ছিল অন্য কেউ। আর আজ এত বছর পর পায়েল আবার দেশে ফিরেছে। সবাই তখনো তার সঙ্গে কথা বলছে, পুরোনো গল্প করছে। কিন্তু পায়েলের চোখ একবার ধীরে ধীরে পুরো হলরুমটা ঘুরে দেখল।
তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে প্রশ্ন করল
—" সবাই এসেছে তো? "
ইশান বলল —" হ্যাঁ। সবাই তো আছেই। "
পায়েল আবার চারপাশে তাকাল। তার চোখ যেন কাউকে খুঁজছে। কিন্তু সে কিছু বলল না। শুধু ঠোঁটের কোণে খুব সামান্য একটা হাসি ফুটল। এদিকে রান্নাঘরের দরজার আড়াল থেকে সুপ্রিয়া আর প্রিয়া পুরো দৃশ্যটাই দেখছিল।
সুপ্রিয়া আস্তে করে বলল
— দেখেছিস? পায়েলও এসে গেছে। "
প্রিয়া চোখ সরিয়ে নিয়ে নিচু গলায় বলল
—" হ্যাঁ... এবার মনে হচ্ছে বাড়িটা আবার আগের মতো শান্ত থাকবে না। "
সুপ্রিয়া মুচকি হেসে বলল
—" শান্তি তো এই বাড়িতে এমনিতেই বেশি দিন থাকে না।"
আর হলরুমের ভেতরে তখন সবাইকে ঘিরে দাঁড়িয়ে পায়েল। হলরুমে তখনও সবার কথাবার্তা চলছে। পায়েলকে ঘিরে কাজিনদের ব্যস্ততা, হাসি-ঠাট্টা সব মিলিয়ে বেশ সরগরম পরিবেশ। ঠিক তখনই দরজার দিক থেকে ধীর পায়ের শব্দ শোনা গেল। কিরিস চৌকাঠে এসে মাত্র এক পা রেখেছে। তার এক হাতে লিসির ছোট ব্যাগটা ধরা। আর তার ঠিক পেছনে লিসি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ভেতরে আসছে। লিসির পরনে শাড়ি। এতক্ষণ জার্নির কারণে শাড়ির আঁচলটা সামান্য এলোমেলো হয়ে এসেছে। কোমর ছুঁয়ে থাকা সিল্কি চুলগুলোও খোপা থেকে খুলে গিয়ে পুরো পিঠ বেয়ে নেমে এসেছে। হাঁটু ছুঁয়ে যাওয়া কালো চুলগুলো একেবারে মসৃণ, ঘন আর ঝলমলে। লিসি নিজেও বুঝতে পারছিল না কেন যেন সবাইকে দেখে তার মনে হচ্ছে বাড়িটা হঠাৎ অনেক বড় হয়ে গেছে। কিন্তু তার সেই ভাবনাটা এক মুহূর্তেই থেমে গেল।
কারণ—
কিরিসকে দেখেই পায়েল হঠাৎ উঠে দাঁড়াল। তারপর কোনো কিছু না ভেবেই দৌড়ে গেল।
—" কিরিস.....! "
পরের মুহূর্তেই পায়েল দুহাত দিয়ে কিরিসকে জড়িয়ে ধরল। হঠাৎ এমনভাবে কেউ তাকে জড়িয়ে ধরায় কিরিস প্রথমে খানিকটা থমকে গেল। ভ্রু সামান্য কুঁচকে গেল তার। কয়েক সেকেন্ড পর পরিচিত কণ্ঠস্বর আর সেই পরিচিত আচরণে বুঝতে পারল কে.... পায়েল।
কিরিসের মুখের ভাব সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে গেল।
সে ধীরে এক হাত পায়েলের পিঠে রাখল। খুব হালকা করল কোনো বাড়তি উচ্ছ্বাস নেই, কোনো অস্বস্তিও নেই।
যেন এত বছর পরেও এই মানুষটার এমন করে ছুটে এসে তাকে জড়িয়ে ধরা তার কাছে অস্বাভাবিক কিছু নয়।
—" কেমন আছিস? "
কিরিসের গলায় সেই চিরচেনা শান্ত স্বর। পায়েল এখনো তাকে ছেড়ে পুরোপুরি সরে যায়নি। হেসে বলল
—" তুমি একদম বদলাওনি। "
কিরিস হালকা ভ্রু তুলল।
—" বদলানোর মতো কী হয়েছে? "
—" এত বছর পর আমাকে দেখে এতটুকুও অবাক হলে না? "
কিরিস শান্তভাবে বলল
—" তুই যে একদিন না একদিন ফিরবি, সেটা জানতাম।"
পায়েল একটু মুগ্ধ চোখে তাকিয়ে রইল।
—" তুমি এখনো আগের মতোই কথা বলো।"
কিরিসের শান্ত গলায় বললো
—" তুইও আগের মতোই হুটহাট দৌড়ে এসে মানুষকে জড়িয়ে ধরিস। "
পায়েল হেসে ফেলল —" তোমাকে তো ধরতেই পারি। "
কিরিস আর কিছু বলল না। শুধু স্বাভাবিক ভঙ্গিতে পায়েলের দিকে তাকিয়ে রইল।
আর ঠিক সেই মুহূর্তেই.....
দরজার কাছে দাঁড়িয়ে থাকা লিসি যেন একেবারে পাথর হয়ে গেল। সে মাত্র কয়েক পা ভেতরে এসেছে। তার চোখ স্থির হয়ে আছে সামনে। কিরিসকে কেউ এভাবে জড়িয়ে ধরেছে এটা সে বুঝতে পারছে।
কিন্তু কে?
আর এত আপনভাবে কেন?
লিসির চোখে একসঙ্গে বিস্ময় আর অদ্ভুত একটা অস্বস্তি এসে জমল। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। কিরিসের হাতেই এখনো তার ছোট ব্যাগটা। অথচ কিরিস যেন লিসির দিকে তাকানোর সুযোগই পেল না। পায়েল তখন কিরিসের সঙ্গে কথা বলতেই ব্যস্ত। হঠাৎ পায়েলের চোখ কিরিসের হাতের ব্যাগটার দিকে গেল। তারপর ধীরে ধীরে সেই ব্যাগ থেকে চোখ উঠল। আর থেমে গেল দরজার কাছে দাঁড়িয়ে থাকা লিসির ওপর। পায়েল কয়েক মুহূর্ত কিছু না বলে তাকিয়ে রইল। মেয়েটাকে সে আগে কখনো দেখেনি। শাড়িতে দাঁড়িয়ে থাকা লিসিকে অদ্ভুত সুন্দর লাগছিল। তার মুখটা খুব বেশি সাজানো নয়, অথচ স্বাভাবিক সৌন্দর্যটাই যেন বেশি চোখে পড়ছে। চোখ দুটো বড়, শান্ত কিন্তু সেই শান্ত চোখের ভেতর এই মুহূর্তে স্পষ্ট বিস্ময়। খোপা থেকে খুলে যাওয়া চুলগুলো কোমরের অনেক নিচে নেমে হাঁটু ছুঁয়ে গেছে। কালো, ঘন, এতটাই সিল্কি যে আলো পড়লে প্রতিটা গোছা আলাদা করে ঝিলমিল করছে। শাড়ির আঁচলটা একপাশে নেমে এসেছে। ক্লান্ত পথযাত্রার পরও লিসির মুখে এমন এক ধরনের কোমলতা আছে, যা পায়েলের চোখ আটকে দিল। পায়েল কিছুক্ষণ শুধু তাকিয়েই রইল। তারপর কিরিসের দিকে একবার তাকিয়ে আবার লিসির দিকে তাকাল। মেয়েটা এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। পায়েল ধীরে ধীরে কিরিসের পাশ থেকে সরে এসে লিসির দিকে এগিয়ে গেল। লিসির সামনে এসে থামল। কয়েক সেকেন্ড তাকে দেখল তারপর জিজ্ঞেস করল
—" তুমি কে?"
লিসি একটু অপ্রস্তুত হয়ে তাকাল। কী উত্তর দেবে বুঝতে না পেরে এক মুহূর্ত চুপ করে রইল। পায়েল আবার একটু ভালো করে তার মুখের দিকে তাকাল। হঠাৎ যেন কিছু মনে পড়ল।
—" আচ্ছা... "
তারপর একটু ভেবে বলল
—" তুমি কি আমেনা খালামনির মেয়ে? "
লিসি এবার সরাসরি পায়েলের চোখের দিকে তাকাল।
মৃদু মাথা নেড়ে শান্ত গলায় বলল —" হ্যাঁ। "
পায়েল কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখ আবার একবার লিসির ওপর দিয়ে ঘুরে গেল তারপর ধীরে ধীরে ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। আর পেছনে দাঁড়িয়ে থাকা কিরিস? সে তখনও একদম শান্ত।
শুধু তার চোখ একবার গিয়ে থামল লিসির মুখে।
লিসি সেই দৃষ্টি টের পেলেও কিছু বলল না।
শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। কারণ এই বাড়িতে ফিরে আসার প্রথম কয়েক মিনিটেই যেন এমন একটা দৃশ্যের সামনে পড়েছে, যার কোনো মানে সে এখনো বুঝে উঠতে পারছে না।
পায়েলের চোখ তখনও লিসির ওপর স্থির।
মেয়েটার শান্ত মুখ, শাড়িতে মোড়ানো সৌন্দর্য, আর কোমর ছাড়িয়ে নেমে আসা সিল্কি চুল সবকিছু যেন ওর চোখে আটকে গেছে হঠাৎ পায়েল মৃদু হেসে বলল
—" ঠিকই বলেছিল আম্মু... তুমি অনেক সুন্দরী,কিন্তু এতোটা সুন্দরী হবে ভাবতে পারিনি ।"
লিসি থমকে গেল। এই মেয়েটাকে সে চেনেই না। অথচ মেয়েটা এমনভাবে তার প্রশংসা করছে, যেন বহুদিনের পরিচিত, লিসি একটু অপ্রস্তুত হয়ে মৃদু হাসল।
—" ধন্যবাদ..."
কী বলবে বুঝতে না পেরে কয়েক সেকেন্ড চুপ করে থেকে শেষে একটু ইতস্তত করে জিজ্ঞেস করল
—" আপনি কে?"
পায়েল যেন এবার মনে করল, সত্যিই তো পরিচয়টাই দেওয়া হয়নি। সে হেসে বলল — " ইশানকে চেনো তো?"
লিসি সঙ্গে সঙ্গে মাথা নাড়ল —" হ্যাঁ। "
—" আমি ওই বান্দরটার বোন। "
লিসির চোখ একটু বড় হয়ে গেল —" ইশান ভাইয়ের বোন? "
পায়েল হেসে মাথা নাড়ল
—" হুম। ইশানের একমাত্র ছোট বোন। পায়েল। "
লিসি এবার একটু স্বাভাবিক হলো —" ওহ... "
পায়েল আবার হেসে বলল,
—" আর একটা পরিচয় আছে। "
লিসি কৌতূহলী চোখে তাকাল পায়েল খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল — " আমি কিরিসের ফিয়ান্সে। "
কথাটা বলেই পায়েল যেন কিছুই হয়নি এমনভাবে দাঁড়িয়ে রইল। কিন্তু লিসি?
তার মাথার ভেতর যেন মুহূর্তেই একটা শব্দ হলো
ফিয়ান্সে! সে ধীরে ধীরে পায়েলের দিকে তাকাল।
তারপর অনিচ্ছাকৃতভাবেই চোখ চলে গেল কিরিসের দিকে। কিরিস একদম চুপচাপ দাঁড়িয়ে আছে।
মুখে সেই একই শান্ত ভাব কোনো প্রতিক্রিয়া নেই।
লিসির বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। যদি এই মেয়েটা কিরিসের ফিয়ান্সে হয়...
তাহলে... লিসি কী? ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা আরোবি লিসির মুখের ভাব দেখে বুঝে গেল, ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। আরোবি চোখের ইশারার ভাষা বলতে চাইছো " তোর পরিচয় টা দে লিসি "। লিসি আরোবির দিকে তাকাল আরোবি যেন এবার আরও পরিষ্কার করে দেওয়ার জন্য হাতের মধ্যে বলে দিচ্ছে " বল যে তুই কিরিসের বউ। "
এক মুহূর্তে হলরুমটা নিস্তব্ধ হয়ে গেল পায়েলের চোখ স্থির হয়ে গেল লিসির মুখে।।আর লিসি? সে যেন নিজেই বুঝতে পারছে না, সত্যিই কি কথাটা বলা উচিত।
কিন্তু তার আগেই পায়েল হাত বাড়িয়ে দিল। মুখে এখনো ভদ্র একটা হাসি।
—" আমি পায়েল। কিরিসের ফিয়ান্সে।"
তারপর একটু থেমে বলল —" তোমার নাম? "
লিসি কয়েক সেকেন্ড সেই বাড়িয়ে দেওয়া হাতটার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে নিজের হাত বাড়িয়ে পায়েলের হাত ধরল, শান্ত গলায় বলল,
—" লিসি..."
একটু থামল সে তারপর একেবারে স্পষ্ট করে বলল,
—" কিরিসের বউ।"
ধপ্!
মনে হলো পুরো হলরুমে যেন একসঙ্গে একটা বোমা ফাটল। কাজিনদের সবার চোখ একসঙ্গে বড় হয়ে গেল।
সুরভী মুখ হাঁ করে তাকিয়ে আছে। জারা আর লিজা একে অপরের দিকে তাকিয়ে আছে। হিয়া মুখে হাত দিয়ে ফেলেছে। তিশা আর নুসরাতের একে অপরের দিকে তাকিয়ে আছে । রিহান, কাবির, তূর্য, আরিয়ান ছেলেদের মুখেও একই অবস্থা। আর আরোবি? সে তো এমনভাবে হাসি চাপছে, যেন এই মুহূর্তটার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিল কিন্তু সবচেয়ে অবাক মানুষটা.....পায়েল।
সে লিসির হাত ধরে রেখেই কয়েক সেকেন্ড স্থির হয়ে তাকিয়ে রইল। তারপর চোখ বড় বড় করে বলল
—" Are you kidding me? "
লিসি এবারও কিছু বলল না শুধু শান্ত চোখে তাকিয়ে রইল। পায়েল দ্রুত কিরিসের দিকে তাকাল।
—" কিরিস? "
কিরিস তখন কয়েক পা দূরে দাঁড়িয়ে পুরো ঘটনাটা দেখছিল। তার মুখে কোনো বিস্ময় নেই। কোনো ব্যাখ্যা দেওয়ার তাড়াও নেই। শুধু লিসির মুখ থেকে বের হওয়া সেই দুটো শব্দ— ‘কিরিসের বউ।’
কথাটা শুনে তার বুকের ভেতর কোথাও যেন নিঃশব্দে আনন্দ ছড়িয়ে পড়েছে,তার মনে লাড্ডু ফুটছে কিন্তু মুখ? মুখে সেই চিরচেনা শান্ত ভাবটাই। শুধু ঠোঁটের কোণে এত সামান্য একটা হাসি ফুটে উঠল, যেটা না দেখলে বোঝার উপায় নেই। আর পায়েল তখনও অবিশ্বাসের চোখে তাকিয়ে আছে। তার মুখে একটাই প্রশ্ন এতদিন যে মানুষটাকে সে নিজের ফিয়ান্সে বলে জানত...
সেই মানুষটা কবে, কীভাবে, কার সঙ্গে বিয়ে করে ফেলল? আর তার থেকেও বড় কথা এই মেয়েটা তাহলে কিরিসের বউ!
পায়েল তখনও বিশ্বাস করতে পারছে না তার চোখে স্পষ্ট অবিশ্বাস। বারবার লিসির দিকে তাকাচ্ছে, আবার কিরিসের দিকে তাকাচ্ছে।
—" না... এটা হতে পারে না। "
কেউ কিছু বলছে না। আর সেই নীরবতাটাই লিসির ভেতরের অস্বস্তিটাকে আরও বাড়িয়ে দিল। সে কিরিসের দিকে তাকাল। একবার.....দুবার। কিন্তু কিরিস কিছুই বলছে না। এতক্ষণ ধরে পায়েল নিজেকে তার ফিয়ান্সে বলে পরিচয় দিল, আর কিরিস যেন ব্যাপারটাকে এমনভাবে দেখছে যেন তার কিছুই বলার নেই।
লিসির ভেতরে হালকা রাগ জমে উঠল সঙ্গে একটু জেলাসিও। সে মুখটা সামান্য ফুলিয়ে ফেলল
—" আমি উপরে যাচ্ছি। অনেক ক্লান্ত লাগছে। "
বলেই ঘুরে সিঁড়ির দিকে পা বাড়াল। কিন্তু সে এক পা এগোতেই কিরিস তার হাতটা ধরে ফেলল লিসি থেমে গেল।
—" ছাড়ুন। "
কিরিস কোনো উত্তর দিল না বরং আলতো করে তার হাত টেনে নিজের কাছে নিয়ে এল। তারপর এক হাত দিয়ে লিসির কোমর জড়িয়ে তাকে নিজের পাশে দাঁড় করিয়ে দিল। লিসি অবাক হয়ে তার দিকে তাকাল। কিরিস এবার পায়েলের দিকে তাকাল। মুখে সেই শান্ত, স্থির অভিব্যক্তি।
তারপর খুব স্বাভাবিক গলায় বলল
—" Let me introduce you properly. "
একটু থেমে লিসির দিকে তাকিয়ে বলল,
—" My wife Lisi Sharma "
কথাটা যেন হলরুমের বাতাসটাই বদলে দিল। লিসি এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল তার রাগের জায়গায় কোথাও একটা অদ্ভুত ভালো লাগা এসে বসেছে।
কিন্তু সেটা মুখে প্রকাশ করার কোনো ইচ্ছাই তার নেই।
পায়েল যেন বাকরুদ্ধ। সে শুধু কিরিসের দিকে তাকিয়ে আছে। তারপর লিসির দিকে তারপর আবার কিরিসের দিকে, তার এতদিনের বিশ্বাস... কিরিস তার।
আর এখন তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা নিজেই বলছে... এই মেয়েটা তার স্ত্রী।
পায়েল ধীরে ধীরে বলল —" Wife...? "
কিরিস শুধু মাথা নাড়ল —" হ্যাঁ। "
লিসি এবার কিরিসের হাতটা সরিয়ে দিতে চেষ্টা করল
—" ছাড়ুন। আমি উপরে যাব। "
কিরিস হাত সরাল না —" নাহ। "
লিসি বিরক্ত হয়ে তাকাল
—" কেন?"
—" তুমি হাঁটতে পারবে না। "
লিসি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল
—" না পারলেও হাঁটব। ছাড়ুন আমায়। "
কিরিস ভ্রু তুলল —" এত জেদ? "
—" হ্যাঁ। "
—" ঠিক আছে। "
কিরিস কথাটা বলেই হঠাৎ লিসিকে কোলে তুলে নিল।
লিসি একেবারে হতভম্ব।
—" এই! কী করছেন?!"
কিরিস কোনো উত্তর দিল না। সবার সামনে একেবারে স্বাভাবিক ভঙ্গিতে লিসিকে কোলে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল লিসি সঙ্গে সঙ্গে ছটফট শুরু করল।
—" আমাকে নামান! "
কিরিস শান্তভাবে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল
—" চুপচাপ থাকো। "
—" না! আমাকে নামান! "
—" তুমি হাঁটতে পারবে না। "
— " কে বলেছে? "
—" আমি।"
—" আপনি সবসময় নিজের কথা ঠিক মনে করেন কেন?"
কিরিসের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল
— " কারণ বেশিরভাগ সময় আমি ঠিক থাকি। "
— "কখনোই না! "
লিসি আবার একটু নড়াচড়া করতেই কিরিস তাকে আরও শক্ত করে ধরে ফেলল।
—" নড়বে না। "
—" আমি নড়বই! আমাকে নামান! "
—" নাহ। "
—আহহহ... মিস্টার... !
—হুম? মিস্টার?! শুনতে ভালে লাগলে সুইটহার্ট, আরেকবার বলো বউজান... "
—" আপনাকে আমি..."
কথাটা শেষ করার আগেই কিরিস শান্তভাবে বলল,
—" ঠিক আছে লজ্জা পেতে হবে না ঘরে গিয়ে বলো "
—" আহহ আমি লজ্জা পাচ্ছি না"
লিসি রাগে মুখ ফুলিয়ে তার বুকের দিকে তাকিয়ে রইল।
এদিকে ঠিক তখনই রান্নাঘর থেকে সুপ্রিয়া আর প্রিয়া হলরুমে এসে পৌঁছেছে। সুপ্রিয়া নিজের ছেলেকে লিসিকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে দেখে সঙ্গে সঙ্গে এক হাত দিয়ে মুখ চেপে ধরল। হাসিটা কোনোভাবেই আটকাতে পারছে না। প্রিয়াও পাশে দাঁড়িয়ে একই অবস্থা। কাজিনদের কেউ হাসি চাপছে, কেউ চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আর আরোবি তো মুখ ঘুরিয়ে ফেলেছে কারণ সামনে থাকলে হাসি ধরে রাখা অসম্ভব।
কিন্তু পায়েল?
সে একদম চুপ হলরুমের মাঝখানে দাঁড়িয়ে আছে।
চোখ দুটো সিঁড়ির দিকে স্থির। তার পছন্দের মানুষটা তার চোখের সামনে অন্য একটা মেয়েকে কোলে নিয়ে ওপরে উঠে যাচ্ছে। আর সেই মেয়েটাই.... কিরিসের স্ত্রী।
সিঁড়ির ওপর উঠতে উঠতেও লিসির প্রতিবাদ থামছে না।
—" আমাকে নামান! "
কিরিস একই শান্ত স্বরে বলল
—" না। "
—" আমি হাঁটতে পারি!"
—" জানি।"
—" তাহলে কোলে নিয়েছেন কেন?"
কিরিস এক মুহূর্ত তার দিকে তাকিয়ে মৃদু হাসল
—" কারণ আমি চাই। "
লিসি আর কোনো উত্তর খুঁজে পেল না। শুধু রাগে মুখ ফুলিয়ে কিরিসের বুকের দিকে তাকিয়ে রইল।
আর কিরিস? যেন কিছুই হয়নি সেই শান্ত মুখেই স্ত্রীকে কোলে নিয়ে ধীরে ধীরে উপরে উঠে গেল। পায়েল তখনও সিঁড়ির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কিরিস আর লিসি চোখের আড়ালে চলে যাওয়ার পরও যেন তার মাথায় কথাগুলো ঘুরপাক খাচ্ছে। কিরিসের স্ত্রী। কথাটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। কিছুক্ষণ পর পায়েল ধীরে ধীরে ঘুরে সুপ্রিয়ার দিকে তাকাল। তার গলায় এবার স্পষ্ট অস্থিরতা।
—" বড় মামি... এখানে কী হচ্ছে? "
সুপ্রিয়া নিজের হাসিটা সামলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল —" কী আবার হবে? ঠিকই তো বলেছে। "
পায়েল ভ্রু কুঁচকে তাকাল।
সুপ্রিয়া এবার একেবারে স্বাভাবিক গলায় বলল,
—" লিসিই তো আমার বড় বৌমা। এই রায় চৌধুরী বাড়ির বড় বউ। তোমাকে তো বলেছিলাম।
পায়েলের চোখ আরও বড় হয়ে গেল।
—" আপনি... আমাকে বলেছিলেন? "
—" হ্যাঁ। "
প্রিয়া তখন পাশে এসে দাঁড়িয়েছে। সে এতক্ষণ কথাগুলো শুনছিল। হঠাৎ বলল —" আসলে পুরো কথাটা হয়তো পায়েল শুনতে পায়নি। আমরা যখন বলেছিলাম, তখন ওদের খালাদের বাসায় যাওয়ার কথাটাও বলেছিলাম। লিসি যে কিরিসের সঙ্গে গেছে, সেটাও বলেছিলাম। কিন্তু পায়েল পুরোটা না শুনেই চলে গেয়েছিলো ঘরে। "
পায়েল কিছুক্ষণ নিশ্চুপ তারপর ধীরে ধীরে চারপাশে তাকাল —" তোমরা সবাই জানো? "
সুরভী মাথা নাড়ল —" হুম। "
জারা বলল —" হুম, অনেকদিন হলো। "
আরোবি ঠোঁট চেপে হাসি আটকাতে আটকাতে বলল,
—" হুম। আর না জানার কি আছে। অবশ্যই আমরা জানবো। "
লিজা, হিয়া, তিশা, নুসরাত একজনের পর একজনও মাথা নাড়ল —" হুম। "
পায়েলের মুখের রং বদলে গেল। সে যেন একা হয়ে গেছে। যে খবরটা তার কাছে কয়েক মিনিট আগেও অসম্ভব ছিল, সেই খবরটা এই বাড়ির সবার কাছে এতটাই স্বাভাবিক! সে বিশ্বাস করতে পারছে না।
—" না। "
সুপ্রিয়া অবাক হয়ে তাকাল
—" কী না?"
পায়েল এবার দৃঢ় গলায় বলল
—" আমি এটা মানি না। "
হলরুমটা আবার কিছুটা চুপ হয়ে গেল। ইশান এবার বোনের দিকে তাকিয়ে বলল
—" পায়েল..."
—" না, ভাইয়া! "
পায়েলের চোখে এবার রাগ স্পষ্ট।
—" আমি কিছুতেই এটা মেনে নেব না।"
ইশান শান্ত করার চেষ্টা করল।
—" কিন্তু..."
—" কিন্তু কী? "
পায়েল থেমে গেল তার চোখে কষ্ট আর অভিমান একসঙ্গে জমেছে।
—" কিরিস আমাকে কখনো বলেনি যে সে বিয়ে করেছে।"
কেউ উত্তর দিল না পায়েল নিজেই আবার বলল
—" আমি এত বছর ওকে... "
কথাটা শেষ করতে পারল না কণ্ঠটা একটু কেঁপে গেল।
কিন্তু পরের মুহূর্তেই নিজের চোখের জল আটকে নিয়ে মুখ শক্ত করে ফেলল —" যাই হোক। আমি এটা মেনে নিচ্ছি না। "
আরোবি এবার আর চুপ থাকতে পারল না।
—" কিন্তু আপু, ব্যাপারটা তো এমন না যে শুধু তুমি মানলেই হবে। "
পায়েল তীক্ষ্ণ চোখে তার দিকে তাকাল
—" আমি বলেছি না, আমি মানি না! "
আরোবি এবার চুপ হয়ে গেল পায়েল কয়েক মুহূর্ত সিঁড়ির দিকে তাকিয়ে রইল। তারপর খুব নিচু কিন্তু দৃঢ় গলায় বলল —" ওদের এই বিয়ে টিকতে দেওয়া যাবে না। "
সবাই অবাক হয়ে তার দিকে তাকাল পায়েল এবার আরও কঠিন স্বরে বলল —" ডিভোর্স হয়ে যাবে। "
ইশান বিরক্ত হয়ে বলল
—" পায়েল, পাগলামি করিস না। "
কিন্তু পায়েল যেন কারও কথা শুনছে না তার চোখে তখন একরকম জেদ।
—" হ্যাঁ। বিচ্ছেদ হবে। "
একটু থেমে ঠোঁট শক্ত করে বলল
—" কিরিসকে আমি এত সহজে ছাড়ব না। "
হলরুমে আবার নিস্তব্ধতা নেমে এল। কাজিনরা একে অপরের মুখের দিকে তাকাল। কারণ তারা পায়েলকে চেনে। ছোটবেলা থেকেই সে এমন। একবার কোনো কিছু নিজের বলে ধরে নিলে, সেটা ছেড়ে দেওয়া তার স্বভাবে নেই। আর আজ এত বছর পর ফ্রান্স থেকে ফিরে এসে প্রথম দেখাতেই যদি তার সামনে দাঁড়ায় তার সবচেয়ে পছন্দের মানুষটির স্ত্রী তাহলে এই বাড়িতে যে ঝড় উঠতে চলেছে, সেটা বুঝতে কারও আর বাকি রইল না।
সুপ্রিয়া আর প্রিয়া শুধু একবার চোখাচোখি করল।
সুপ্রিয়া খুব নিচু গলায় বলল
—" এবার শুরু হলো... "
আর সিঁড়ির ওপরে তখন কিরিস লিসিকে নিয়ে অদৃশ্য হয়ে গেছে। নিচে দাঁড়িয়ে পায়েলের চোখ এখনো সিঁড়ির দিকেই। তার মনে একটাই কথা কিরিসকে সে হারতে দেবে না। পায়েল আর এক মুহূর্তও হলরুমে দাঁড়াল না।
মুখ শক্ত করে, রাগে পায়ের শব্দ তুলতে তুলতে সিঁড়ির দিকে এগিয়ে গেল। কারও দিকে আর তাকাল না। হনহন করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে নিজের ঘরের দিকে চলে গেল। দরজার কাছে পৌঁছে একবারও পেছনে ফিরল না।
দরজা বন্ধ হওয়ার শব্দ হতেই হলরুমে কয়েক সেকেন্ডের জন্য নীরবতা নেমে এল। সব কাজিন তখনও এক জায়গায় দাঁড়িয়ে। আরোবি মুখ বাঁকিয়ে বলল
—" ওরে বাবা... আজকে তো পুরো সিনেমা হয়ে গেলো। "
সুরভী সঙ্গে সঙ্গে তাকে কনুই দিয়ে খোঁচা দিল।
—" চুপ কর। "
ইশান এতক্ষণ বোনের চলে যাওয়ার দিকে তাকিয়ে ছিল। এবার একটা দীর্ঘশ্বাস ফেলে সবার দিকে তাকাল।তারপর মাথা নেড়ে বলল,
—" নাও, হয়ে গেল। "
রিহান হেসে বলল —" কী হয়ে গেল? "
ইশান বিরক্ত মুখে বলল —" যেটার ভয় ছিল সেটাই হলো। পায়েল এসেছে, আর আসার পাঁচ মিনিটের মধ্যেই লিসির সঙ্গে ঝামেলা পাকিয়ে ফেলল। "
তূর্য হেসে বলল —" ঝামেলা তো কিরিস পাকায়নি। ওর বউকে কোলে তুলে নিয়ে উপরে চলে গেছে।"
কথাটা শুনে সবাই আবার হেসে ফেলল আরোবি সঙ্গে সঙ্গে বলল —" হ্যাঁ, ওই দৃশ্যটা কিন্তু জীবনে ভুলব না!"
ইশান কপালে হাত দিয়ে বলল
—" তোরা কেউ আমার বোনকে একটু সামলাস। আমি একা পারব না। "
জারা মুচকি হেসে বলল
—" তুই আগে নিজে সামলা। পায়েলকে তো ছোটবেলা থেকেই কেউ সামলাতে পারেনি। "
ইশান দীর্ঘশ্বাস ফেলল
—" সেটাই তো সমস্যা। এবার আবার কিরিসকে নিয়ে শুরু করবে। "
সবাই একে অপরের দিকে তাকাল কারও মুখে হাসি, কারও চোখে কৌতূহল। কিন্তু সবার মনেই তখন একই প্রশ্ন উপরে কিরিস আর লিসির কী হচ্ছে, আর নিজের ঘরে গিয়ে পায়েল এবার কী করতে চলেছে?
পায়েল দরজাটা বন্ধ করেই কয়েক মুহূর্ত দরজার গায়ে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। বাইরের কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়ে গেলেও তার অন্তরের তোলপাড় যেন ক্রমেই তীব্রতর হচ্ছিল। কিরিসের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। এত বছর... এতগুলো বছর সে দূরে থেকেও মানুষটাকে নিজের মনের ভেতর একইভাবে আগলে রেখেছে। দূরত্ব তাকে কিরিসের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি; বরং প্রতিটি দিন তার অনুভূতিকে আরও গভীর করেছে। সে ভেবেছিল ফিরে এসে সবকিছু আগের মতোই পাবে। কিরিস থাকবে.. তার জন্যই থাকবে। কিন্তু আজ... এক মুহূর্তেই যেন তার সমস্ত বিশ্বাসের ভিত নড়ে গেল। পায়েল ধীরে ধীরে বিছানার কিনারায় বসে পড়ল। দুই হাত মুঠো করে নিজের কোলে রাখল। চোখের কোণে জল জমে উঠেছিল, কিন্তু সে কাঁদল না তার অভিমান কান্নার চেয়েও কঠিন। ধীর স্বরে নিজেকেই বলল —" তুমি কীভাবে পারলে, কিরিস? "
কণ্ঠটা কেঁপে উঠল
—" এতগুলো বছর আমি তোমাকে ভালোবেসে গেলাম... আর তুমি অন্য কাউকে নিজের করে নিলে? "
চোখ বুজতেই আবার সেই দৃশ্যটা মনে পড়ল। কিরিসের বাহুর মধ্যে লিসি। তারপর সেই শান্ত অথচ নিঃসংশয় কণ্ঠ— ‘My wife Lisi Sharma .’
পায়েলের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে চোখ মুছে ফেলল... না। সে এটা মেনে নেবে না। ভালোবাসার মানুষটাকে অন্য কারও পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, কিন্তু তাকে অন্য কারও বলে মেনে নেওয়া যায় না অন্তত পায়েলের পক্ষে নয়। সে ধীরে ধীরে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়াল। তার চোখে তখন আর জল নেই। সেখানে কেবল একরাশ জেদ।
—" তুমি যদি সত্যিই ওকে বিয়ে করে থাকো... "
পায়েল থামল.... তারপর ঠোঁট শক্ত করে বলল
—" তবুও আমি তোমাকে ছেড়ে দেব না, কিরিস। "
তার দৃষ্টিতে অদ্ভুত এক দৃঢ়তা ফুটে উঠল
—" তুমি আমার কাছে প্রতিশ্রুত ছিলে। এতগুলো বছর আমি তোমার অপেক্ষায় ছিলাম। আজ হঠাৎ এসে জানতে পারলাম, তুমি অন্য কারও স্বামী—এটা আমি মেনে নেব না। "
সে জানালার কাচে নিজের প্রতিবিম্বের দিকে তাকাল।
মনে হচ্ছিল, তার ভেতরের কোমল পায়েলটা যেন কোথাও হারিয়ে গেছে।
—" ও মেয়ে তোমার স্ত্রী হতে পারে... "
কণ্ঠ আরও নিচু হলো।
—" কিন্তু তাই বলে আমি সরে দাঁড়াব—এমনটা ভাবার ভুল কোরো না। "
এক ফোঁটা অশ্রু অবশেষে গড়িয়ে পড়ল তার গাল বেয়ে।
পায়েল তা মুছে ফেলল না। শুধু দৃঢ় স্বরে বলল
—" ভালোবাসা যদি এত সহজে ছেড়ে দেওয়ার জিনিস হতো, তাহলে এত বছর তোমাকে বুকের মধ্যে নিয়ে বেঁচে থাকতাম না। "
তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করল। কিরিসকে সে হারতে দেবে না। অন্য কারও কাছে নয়। কোনো মূল্যে নয়।

0 Comments