পর্ব :98
লিসি আর কিছু বলল না। শুধু নিচের দিকে তাকিয়ে মুচকি হাসল। কিরিস ধীরে ধীরে তার সামনে এসে হাঁটু গেড়ে বসল। তারপর লিসির দুটো হাত নিজের হাতের মুঠোয় নিয়ে একে একে আঙুলের ডগায় কয়েকটি মৃদু চুম্বন আঁকল
—" মাই নীলকান্তমণি... তুমি আমার একান্ত রত্ন। পৃথিবীর সমস্ত ঐশ্বর্য এক পাশে, আর তুমি এক পাশে—তবু তোমার কাছে সবকিছুই তুচ্ছ। "
লিসির গাল দুটো লজ্জায় রাঙা হয়ে উঠল। কিরিসের হাতের চুম্বনগুলো যেন সে ইচ্ছে করেই উপেক্ষা করল; মুখটা সামান্য অন্যদিকে ফিরিয়ে নিয়ে নিচু স্বরে বলল
— " আমি তো কখনো নীলকান্তমণি দেখিইনি... জানি না কেমন হয়। "
কিরিসের ঠোঁটের কোণে ফুটে উঠল সেই চেনা বাঁকা হাসি —" তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি চাইলে আমি তোমাকে নীলকান্তমণির সাগরেই ডুবিয়ে রাখতে পারি। এতটুকু সামর্থ্য এই কিরিস রায় চৌধুরীর আছে। "
লিসি কিছুক্ষণ স্থির চোখে তার দিকে তাকিয়ে রইল। মানুষটা কিছুক্ষণ আগেই নীলকান্তমণিকে বলেছে বিরল রত্ন, আর এখন নির্বিকার ভঙ্গিতে সেই রত্নের সাগরে তাকে ডুবিয়ে রাখার কথা বলছে! কত অর্থ ব্যয় হবে, সে হিসাবটুকু করার প্রয়োজনও যেন কিরিসের মনে হয়নি।
লিসি আর কিছু না বলে নিজের হাতটা সামান্য নাড়ল। সঙ্গে সঙ্গে নীল কাচের চুড়িগুলো মৃদু রিনিঝিনি শব্দে বেজে উঠল।
—" এগুলো আনলেন কেন? শাড়িটাই তো যথেষ্ট সুন্দর ছিল। চুড়ি আনার কী দরকার ছিল?"
কিরিস নির্বিকার মুখে তার হাতের চুড়িগুলোর দিকে তাকিয়ে বলল— " আমি আমার বউকে কখনো অসম্পূর্ণ রাখি না। আমার কমন সেন্স আছে। তার চেয়েও বড় কথা। I have a very good fashion sense."
লিসি তার দিকে একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। আর কোনো উত্তর দিল না এরপর ধীরে ধীরে বলল— "শুনুন... একটা কথা।"
— "হুম?"
— "সারা রাস্তা কিন্তু আমাকে কোলে করে নিয়ে যাবেন। আমি একটুও হাঁটতে পারব না।"
কিরিস একদম গুরুত্বের সঙ্গে উত্তর দিল,
— "No problem sweetheart।"
কথা শেষ করেই আবার আলতো করে লিসিকে কোলে তুলে নিল লিসি মুখ বাঁকিয়ে বলল
— "আপনি... ।"
আর কিছু বলতে পারলো না চুপ করে আছে। কিরিস শুধু হেসে দিল। নিচে নেমে ছোটখাটো ব্যাগ আর জিনিসপত্র একজন বডিগার্ডের হাতে দিয়ে বলল — "এগুলো আগে বাড়িতে পৌঁছে দাও।"
— "জি, স্যার।"
বডিগার্ড গাড়ি নিয়ে রওনা হয়ে গেল আর কিরিস লিসিকে কোলে নিয়েই ধীরে ধীরে গ্রামের মাটির রাস্তার দিকে হাঁটতে শুরু করল।
সকাল প্রায় দশটা বাজে। রোদ উঠেছে, তবে চারপাশের সবুজ গাছপালা আর হালকা বাতাসে গরমটা খুব একটা অনুভূত হচ্ছে না। রাস্তার দুপাশে ছোট ধানের ক্ষেতের ওপর দিয়ে বাতাস ঢেউ তুলে বয়ে যাচ্ছে। পাখির ডাক আর গ্রামের শান্ত পরিবেশ পুরো সকালটাকে আরও সুন্দর করে তুলেছে। কিরিসের হাতে লিসি যেন একেবারে নিশ্চিন্ত। তাকে কোলে নিয়ে হাঁটতে কিরিসের মুখে ক্লান্তির কোনো ছাপ নেই। বরং এমন স্বাভাবিকভাবে এগিয়ে চলেছে, যেন নিজের সবচেয়ে প্রিয় মানুষটিকে আগলে রাখাই তার কাছে সবচেয়ে সহজ কাজ।
লিসি একবার কিরিসের মুখের দিকে তাকাল। তারপর চারপাশের সবুজ প্রকৃতির দিকে।
মনে মনে ভাবল "লোকটা ভীষণ জেদি ও রাগী... কিন্তু যত্নটাও ঠিক ততটাই করে।"
মাটির সরু রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কিরিস।
তার দুই হাতে নিশ্চিন্তে আছে লিসি। নীল-সাদা শাড়িতে ওকে যেন আরও কোমল আর স্নিগ্ধ লাগছে। লম্বা কালো চুল একপাশে নেমে এসেছে, হাতে নীল চুড়ি। তবে মুখে লজ্জার ছাপ স্পষ্ট। গ্রামের লোকজন যার যার কাজ করতে করতেই থেমে তাকাচ্ছে। কেউ মুচকি হেসে পাশের জনকে কিছু বলছে, কেউ আবার শুধু অবাক হয়ে দেখছে একজন শহুরে, সুদর্শন ছেলে নিজের স্ত্রীকে এত যত্ন করে কোলে নিয়ে হাঁটছে। একজন বয়স্ক চাচি হেসে বললেন — "আহা, আল্লাহ ওদের দেখো ।"
আরেকজন হেসে বললেন
— "দেখছো? বউরে ফুলের মতো আগলে রাখছে!"
এসব কথা শুনে লিসির মুখ একেবারে টকটকে লাল হয়ে গেল সে আস্তে করে বলল
— "সবাই তাকিয়ে আছে... আমাকে নামিয়ে দিন না।"
কিরিস নির্বিকার।
— "তাকাক। আমার কোনো সমস্যা নেই।"
— "আপনার না থাকলেও আমার আছে!"
— "আর পাঁচ মিনিট। তারপর পৌঁছে যাব।"
লিসি অসহায় মুখ করে দীর্ঘশ্বাস ফেলল।
— "আপনার লজ্জা বলে কিছু নেই?"
কিরিস মুচকি হেসে উত্তর দিল,
— "নিজের স্ত্রীকে কোলে নেওয়ায় লজ্জা কিসের? আর তুমিই তো বলো আমি নির্লজ্জ। তাই আমার লজ্জা নেই "
লিসি এবার আর কিছু বলল না। শুধু মুখটা কিরিসের বুকে লুকিয়ে ফেলল কিছুক্ষণ পর ওরা বাড়ির বড় লোহার গেটের সামনে এসে পৌঁছাল। গেটের ভেতরের উঠানে সবাই গোল হয়ে বসে গল্প করছিল।
নুসরাত, তিশা, আরোবি, সুরভী, জারা, লিজা, হিয়া, অনু... অন্য পাশে আরিয়ান, ইয়াবি, রিহান, কাবির, ইশান, তূর্য আর অভি। গেটের দিকে চোখ পড়তেই প্রথমে তিশা চমকে উঠে বলল
— "আরে... ওরা এসেছে!"
এক মুহূর্তের মধ্যে সবার দৃষ্টি গেটের দিকে চলে গেল।
তারপর... একসঙ্গে প্রায় সবার মুখ থেকেই বেরিয়ে এল
— "ওওওহ...!"
কাবির দুই হাত কোমরে রেখে হেসে বলল
— "বাহ! ভাইয়া তো দেখি বউকে একদম ভিআইপি ট্রিটমেন্ট দিচ্ছে!"
ইশান হেসে যোগ করল,
— " লিসি, তোকে তো মাটিতেই নামতে দিচ্ছে না!"
নুসরাত মুখ চেপে হাসছে তিশা আর জারা একে অপরের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। আরোবি মজা করে বলল — "এইভাবে যদি সারাজীবন কোলে নিয়ে ঘোরে, তাহলে লিসির তো আর হাঁটতেই হবে না!"
সবাই হেসে উঠল। এদিকে লিসির অবস্থা একেবারে শেষ। লজ্জায় সে চোখ তুলতেই পারছে না শুধু আস্তে করে বলল — "সবাই হাসছে... নামিয়ে দিন না..."
কিন্তু কিরিস যেন কিছুই শুনল না। অন্যদিকে অভি চুপচাপ বসে সবকিছু দেখছিল। তার মুখের হাসিটা মিলিয়ে গেছে। চোখে এক ঝলক অস্বস্তি আর হিংসার ছাপ ফুটে উঠলেও সে কোনো কথা বলল না। শুধু একবার কিরিসের দিকে, তারপর লিসির দিকে তাকিয়ে নীরবে মুখ ফিরিয়ে নিল। আর উঠানে দাঁড়িয়ে থাকা বাকি কাজিনরা এখনও মুচকি হাসি নিয়ে এই দৃশ্যটাই দেখছিল। যেন তাদের চোখের সামনে নতুন দম্পতির মিষ্টি খুনসুটি আর যত্নের একটি ছোট্ট মুহূর্ত ধরা পড়েছে।
কিরিস ধীরে ধীরে লিসিকে উঠানের মাঝখানে নামিয়ে দিল। নামানো বললেও, একেবারে ছেড়ে দেয়নি। এক হাত দিয়ে ধরে রাখল, যাতে ভারসাম্য হারিয়ে না ফেলে।
লিসি পা রাখতেই মুখটা কুঁচকে গেল।
— "উফ..."
কিরিস নিচু স্বরে বলল
— "সাবধানে।"
লিসি কোনো রকমে দাঁড়িয়ে রইল। তখনই নুসরাত, তিশা, আরোবি, সুরভী, জারা, লিজা, হিয়া আর অনুরা ওকে ঘিরে ধরল। কিরিস সবার দিকে একবার তাকিয়ে শান্ত গলায় বলল — "তোরা ওকে একটু দেখিস। আমি ভেতরে যাচ্ছি।"
এই সময় পাপড়ি এগিয়ে এলেন। লিসির দিকে একবার তাকিয়ে, তারপর কিরিসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন — "কিরিস, লিসির কি কিছু হয়েছে?"
কিরিস শান্ত গলায় বললো
— "না, খালামনি। চিন্তার কিছু নেই। আমি উপরে যাচ্ছি। আমাকে এক কাপ কফি পাঠিয়ে দিও ।"
কথা শেষ করে কিরিস ভেতরের দিকে চলে গেল।
পাপড়ি মুচকি হেসে শুধু মাথা নাড়লেন। এদিকে মেয়েদের মাঝে দাঁড়িয়েই হঠাৎ লিসির মনে পড়ল... 'আরে! আমি তো শাড়ি পরে আছি!' মুহূর্তেই তার চোখ বড় হয়ে গেল।
গলার লালচে দাগগুলো তো এখন সহজেই দেখা যেতে পারে! সে দ্রুত এক হাতে আঁচলটা টেনে গলার চারপাশে ভালো করে জড়িয়ে নিল। অন্য হাত দিয়ে আলতো করে গলাটা ঢেকে রাখল। মনে মনে বিড়বিড় করল
— "আল্লাহ... কেউ যেন খেয়াল না করে!"
তিশা কৌতূহলী চোখে বলল,
— "এই, তুই এত আঁচল দিয়ে গলা ঢাকছিস কেন?"
লিসি একটু অপ্রস্তুত হয়ে বলল
— "কিছু না... রোদ লাগছে।"
আরোবি ভ্রু তুলে তাকাল
— "রোদ শুধু গলাতেই লাগছে নাকি?"
মেয়েরা একে অপরের মুখের দিকে তাকিয়ে চাপা হাসি হাসল। ওদিকে কাবির, ইশান, তূর্য আর রিহান কিছু একটা বলার জন্য এগোতেই ভেতর থেকে কিরিস ডাক দিল — "কাবির, ইশান... তোরা একবার এদিকে আয়। একটা কাজে সাহায্য লাগবে।"
— "আসছি, ভাই!"
ছেলেরা আর কিছু না বলে ভেতরের দিকে চলে গেল।
শুধু অভি আগের জায়গাতেই চুপচাপ বসে রইল।
তার দৃষ্টি একবার লিসির দিকে গিয়ে থামল, তারপর নিঃশব্দে অন্যদিকে ফিরিয়ে নিল। মুখে কোনো কথা নেই, তবে চোখে যেন অনেক না-বলা অনুভূতি জমে আছে।
এদিকে লিসি আঁচলটা আরও একটু টেনে গলা ঢেকে নিল। আর মেয়েরা তাকে ঘিরে দাঁড়িয়ে এমনভাবে তাকিয়ে আছে, যেন এখনই প্রশ্নের বন্যা শুরু হবে।
আরোবি হঠাৎ দুষ্টু হাসি দিয়ে বলল
— "এক মিনিট... লিসি এই আঁচলটা এত শক্ত করে ধরে আছো কেন?"
লিসি কিছু বুঝে ওঠার আগেই
— "আরে, না... না...!"
ফস করে আরোবি আঁচলটা একটু সরিয়ে দিল। লিসি সঙ্গে সঙ্গে আঁচল ধরতে গেল, কিন্তু ততক্ষণে গলার লালচে দাগগুলো সবার চোখে পড়ে গেছে। এক সেকেন্ড... দুই সেকেন্ড... তারপর
— "ওওওহহহ!"
তিশা দুহাত দিয়ে মুখ চেপে হাসতে লাগল। জারা চোখ বড় বড় করে বলল — "আরে...!"
নুসরাত মাথা নেড়ে বলল — "কিছু বলার নেই!"
লিজা আর হিয়া একে অপরের দিকে তাকিয়ে হেসে কুটিকুটি। আরোবি দুই হাত কোমরে দিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল — " লিসি, এতক্ষণ আঁচল দিয়ে কী লুকাচ্ছিলি, এখন তো রহস্যই ফাঁস হয়ে গেল!"
লিসির মুখ টকটকে লাল। সে তাড়াতাড়ি আঁচলটা আবার গলায় জড়িয়ে নিয়ে তোতলাতে লাগল
— "না... না... ওনি... ওনি আমার গায়ে হাতও দেননি... ওইসব কিছুই হয়নি!"
কথাটা শেষ হতেই সবাই একসঙ্গে হো হো করে হেসে উঠল আরোবি হাসতে হাসতেই বলল
— "এই কথাটাই তো সবচেয়ে সন্দেহজনক!"
তারপর লিসির গায়ে হালকা ধাক্কা দিয়ে দুষ্টুমি করে গুনগুনিয়ে উঠল—
"Usne mujhe chhua bhi nahi,
Aisa waisa kuch hua bhi nahi..."
তিশা সঙ্গে সঙ্গে যোগ দিল
"Nazar thi paini, hui bechaini..."
নুসরাত, জারা, সুরভী, লিজা, হিয়া, অনু—একজন একজন করে তাল মিলিয়ে গাইতে শুরু করল।
"Aankhon aankhon mein shaitani ho gayi..."
আরোবি হেসে লিসির দিকে আঙুল দেখিয়ে নিজের মতো করে লাইনটা বদলে বলল
"...Kiris ne dekha aise, Lisi paani paani ho gayi!"
উঠানজুড়ে হাসির রোল পড়ে গেল। লিসি অবিশ্বাসের চোখে সবার দিকে তাকিয়ে রইল।
— "তোরা... তোরা সবাই পাগল নাকি?"
আরোবি বলল,
— "একদম!"
ওদের হাসি আর গানের আওয়াজ এতটাই জোরে ছিল যে বারান্দায় দাঁড়িয়ে থাকা ছেলেরাও শুনে ফেলল।
কাবির কৌতূহলী হয়ে বলল — "এত হাসাহাসি কিসের?"
ইশান কান পেতে শুনে মুচকি হেসে মাথা নাড়ল।
তূর্য নিচু গলায় বলল — "মনে হয় মেয়েদের আড্ডায় আবার নতুন কোনো রহস্য বের হয়েছে।"
অভি দূর থেকে একবার তাকিয়ে আবার চুপচাপ বসে রইল। আর লিসি? সে দুই হাতে মুখ ঢেকে শুধু বলল
— "আল্লাহ... আজকে আমি কারও সামনে আর মুখই দেখাব না!"
এই কথা শুনে মেয়েরা আবারও এক দফা হেসে উঠল, আর উঠানের পরিবেশ মুহূর্তেই আরও প্রাণবন্ত হয়ে গেল।
দুপুরের রোদ তখন উঠোন পেরিয়ে বাড়ির চারপাশে ছড়িয়ে পড়েছে। রান্নাঘরের দিক থেকে মশলার তীব্র ঘ্রাণ ভেসে আসছে। পাপড়ি আর বাড়ির কয়েকজন মেয়ে দুপুরের রান্নায় ব্যস্ত। আর হলরুমে বসে আছে মেয়েদের দল। আরোবি, সুরভি, জারা, লিজা, হিয়া, অনু, নুসরাত সবার মাঝখানে চুপচাপ বসে আছে লিসি। তবে অন্য দিনের মতো স্বাভাবিক নয় সে। মুখটা কেমন যেন অস্বাভাবিক রকম লাল হয়ে আছে। চোখ দুটো বারবার নিচের দিকে নেমে যাচ্ছে। কেউ কিছু বললেই অপ্রস্তুত হয়ে পড়ছে। সুরভী হঠাৎ লিসির দিকে তাকিয়ে বলল
—" কী রে, এখনো শরীর ব্যথা করছে?"
প্রশ্নটা শুনেই লিসির বুকের ভেতরটা ধক করে উঠল।
গত রাতের কথা মুহূর্তেই মনে পড়ে গেল। কিরিসের সেই দৃষ্টি, তার কাছে আসা, সেই অপ্রস্তুত করে দেওয়া মুহূর্তগুলো ভাবনাটা মাথায় আসতেই লিসির গাল দুটো আরও লাল হয়ে উঠল। সে দ্রুত মুখ নিচু করে ফিসফিস করে বলল —" না... তেমন কিছু না। "
আরোবি সঙ্গে সঙ্গে ভুরু নাচিয়ে বলল,
—" তেমন কিছু না মানে? মুখ দেখেছিস নিজের?"
লিসি এবার বিরক্তির ভান করে বলল,
—" চুপ কর তো!"
সবাই হেসে উঠলেও লিসি আর কারও দিকে তাকাল না। আঁচলের প্রান্তটা আঙুলে পেঁচাতে পেঁচাতে বসে রইল।
হলরুমের এক কোণে, সবার থেকে কিছুটা দূরে বসে ছিল অভি। তার চোখ ছিল একমনে লিসির দিকে। লিসির মুখের লজ্জা, অস্বস্তি সবকিছুই তার চোখ এড়াল না। কিন্তু অভির মুখে কোনো হাসি নেই। বরং দৃষ্টির গভীরে জমে আছে একরাশ কঠিনতা।অন্যদিকে বাড়ির ওপরতলায় ছেলেদের আড্ডা জমেছে। আরিয়ান, তূর্য, রিহান, কাবির, ইয়াবি, ইশান—সবার মাঝখানে কিরিস বসে আছে। কিছুক্ষণ ধরে সবার কথাই শুনছিল সে। তারপর ধীরে ধীরে চেয়ারের পিঠে হেলান দিল।
চোখে তখন আর আগের স্বাভাবিক ভাবটা নেই। ঠোঁটের কোণে ফুটে উঠল অদ্ভুত এক বাঁকা হাসি। কিরিস ধীর স্বরে বলল — " ওকে আবার বাড়িতে আনতে হবে। "
রিহান ভ্রু কুঁচকে তাকাল —" এখনই? "
কিরিস নির্বিকার গলায় বলল
—" হ্যাঁ। বাড়িতে আনার পর দেখা যাবে, এক সপ্তাহ থাকবে। তারপর আবার পাঠিয়ে দেব। "
কাবির মৃদু হেসে মাথা নাড়ল
—" কথাটা ঠিকই বলেছিস। এখন তো আইনগতভাবেও তাকে বাড়িতে আনতে তোর কোনো সমস্যা নেই।"
ইশানও বলল — " সেটাই তো। এতদিন যা করার ছিল, সব তো হয়ে গেছে। "
কিরিস কোনো উত্তর দিল না সে শুধু জানালার বাইরে তাকাল। কয়েক মুহূর্ত নীরব থাকার পর ঠোঁটের কোণে আবার সেই রহস্যময় হাসিটা ফুটে উঠল। মনে মনে যেন নিজেকেই বলল—
"You have no idea how you're going to face me when I come face to face with you."
তারপর খুব ধীরে চোখ নামিয়ে আনল কিরিস।
মুখে প্রশান্তির ছাপ। কিন্তু সেই প্রশান্তির আড়ালে লুকিয়ে আছে এমন এক পরিকল্পনা, যার পরিণতি সম্পর্কে লিসি এখনো সম্পূর্ণ অজ্ঞাত। আর নিচে হলরুমে বসে থাকা লিসি তখনও জানে না তার সামনে যে দিনগুলো আসছে, সেগুলো আগের কোনো দিনের মতো হবে না।
দুপুরের খাওয়া-দাওয়া শেষ হতে হতে বাড়িটা আবার খানিকটা শান্ত হয়ে এল। যে যার মতো কেউ সোফায়, কেউ বারান্দায়, কেউ বা ঘরের ভেতর গিয়ে বসেছে। কাল বিকেলেই সবাই বাড়ির উদ্দেশে রওনা দেবে এই কথাটাই এখন সবার আলোচনার বিষয়। অনু মুখটা ভার করে বলল —" আর দুটো দিন থাকলে হয় না? এত তাড়াতাড়ি চলে যেতে হবে কেন? "
জারা সঙ্গে সঙ্গে সায় দিল —" সত্যিই তো! এত সুন্দর জায়গায় এসে দুদিনেই চলে গেলে কি হয়? "
সুরভি হেসে বলল— "আমাদের ইচ্ছা থাকলেই তো হবে না। বাড়িতে গিয়েও তো কাজকর্ম আছে।"
মেয়েদের মধ্যে এই নিয়ে কথাবার্তা চলতেই থাকল।
অন্যদিকে হলরুমের একটু দূরে চুপচাপ বসে ছিল লিসি। হাতে ফোন, কিন্তু মনটা যেন ফোনে নেই। মাঝে মাঝে স্ক্রিনে তাকাচ্ছে, আবার অন্যমনস্ক হয়ে বসে থাকছে।
লিসির ফোনটা তো পড়ে স্ক্রিনটা বেশ খানিকটা ফেটে গেছে। তাই আপাতত বাধ্য হয়েই কিরিসের ফোনটাই হাতে নিয়ে চালাচ্ছে সে,কিরিসকে শুধু একবার বলেছিলো ফোনটা দিতে আর সে দিয়েও দিছে।
লিসির হাতে কিরিসের ফোন দেখেই কাজিনদের চোখ কপালে উঠল। আরোবি অবাক হয়ে বলল
—“এই ফোনে হাত দিতে দিল? আমরা কতবার চেয়েছি একটু দেখি, তখন তো আমাদের হাতেই দিতে চায় না!”
সুরভী সঙ্গে সঙ্গে বলল
—“হ্যাঁ, হাত দিতে দেয় ঠিকই। কিন্তু এভাবে ক্যাজুয়ালি নিয়ে ঘুরতে দেবে? কখনোই না!”
লিসি ফোনের স্ক্রিন থেকে চোখ না তুলেই মুচকি হেসে বলল —“আমাকে দিয়েছে তো!”
কাজিনরা একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল।
বিষয়টা যে একটু বেশিই বিশেষ সেটা বুঝতে কারও বাকি রইল না। আর অন্যদিকে অভি?
সে বেশ কিছুক্ষণ ধরেই লিসির দিকে তাকিয়ে ছিল।
তার দৃষ্টি একসময় গিয়ে থামল লিসির গলার কাছে। সেখানে হালকা লালচে দাগগুলো স্পষ্ট হয়ে আছে।
এক ঝলক দেখেই অভির বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে সব বুঝে গেল তার প্রিয় মানুষটাকে অন্য কেউ এতটা আপন করে ছুঁয়েছে এই সত্যিটাই তাকে ভিতর থেকে পুড়িয়ে দিচ্ছে। অথচ করার মতো কিছুই নেই। অবশেষে আর নিজেকে সামলাতে না পেরে অভি উঠে লিসির পাশে গিয়ে বসল। কিছুক্ষণ চুপ থেকে নিচু স্বরে বলল
—" ঠিক আছিস? "
লিসি ফোন থেকে চোখ না তুলেই উত্তর দিল
—" হুম। ঠিকই আছি।"
অভি একটু থেমে আবার বলল
—" সত্যিই?"
এবার লিসি তার দিকে তাকাল।
—" কী হয়েছে বল তো?"
অভির চোখ এক মুহূর্তের জন্য আবার লিসির গলার দিকে চলে গেল। তারপর খুব স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল —" কিছু না। এমনিই জিজ্ঞেস করলাম। "
কিন্তু কথাটার ভেতরের ইঙ্গিত বুঝতে লিসির এক মুহূর্তও লাগল না। তার মুখ মুহূর্তেই লাল হয়ে উঠল সে তাড়াতাড়ি ফোনের দিকে তাকিয়ে বলল,
—" তুমি এসব কী বলছ! "
অভি আর কিছু বলল না। শুধু একরকম অসহায় দৃষ্টিতে লিসির দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই সিঁড়ির দিক থেকে কিরিস নেমে এল। কাজের ব্যস্ততায় এতক্ষণ ঘরেই ছিল সে। নিচে এসে প্রথমেই তার চোখ গেল লিসির দিকে। তারপর অভিকে লিসির পাশে বসে থাকতে দেখে তার চোখের দৃষ্টি এক মুহূর্তের জন্য কঠিন হয়ে উঠল।
লিসি দেখেই বলল
—" উপরে চলো। তোমার সঙ্গে কথা আছে।"
সে আর কিছু না বলেই লিসির কাছে গিয়ে হঠাৎ তাকে কোলে তুলে নিল।লিসি একেবারে হতভম্ব।
—" এই! কোলে নিচ্ছ কেন? আমি হেঁটে যেতে পারি!"
কিরিস নির্বিকার মুখে তার দিকে তাকিয়ে মৃদু হাসল।
—" হাঁটতে পারবে তো, বউজান?"
কথাটা শুনেই লিসি থেমে গেল। এক মুহূর্তেই গত রাতের স্মৃতি যেন আবার মাথায় ফিরে এল মেয়েদের মধ্যে চাপা হাসির ঢেউ উঠল। আরোবি মুখ ঢেকে বলল,
—" ওহ্, বউজানের তো দেখি হাঁটার ব্যাপারে আজকাল বিশেষ সমস্যা! "
লিসি চোখ বড় বড় করে তাকাল।
—" আরোবি! "
কিরিসের মুখে তখন স্পষ্ট দুষ্টুমি। সে লিসিকে আরও শক্ত করে ধরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। পেছন থেকে সুরভি ফিসফিস করে বলল,
—" কী যে শুরু করেছে দুজন! "
লিসি আর কোনো উত্তর দিল না। লজ্জায় মুখটা কিরিসের বুকের দিকে লুকিয়ে ফেলল। কিরিস শুধু ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসি রেখে ধীরে ধীরে তাকে নিয়ে উপরে উঠে গেল।
দুপুরের পর হলরুমের পরিবেশটা আবার জমে উঠেছে। মেয়েদের একপাশে বসে গল্প চলছে, আর ছেলেরা অন্যদিকে নিজেদের মতো আড্ডায় ব্যস্ত। ইয়াবি, ইশান, তূর্য আর আরিয়ান পাশাপাশি বসে এমন মুখ করে আছে, যেন পৃথিবীর সমস্ত দুঃখ তাদের কাঁধে এসে পড়েছে।
ইয়াবি দীর্ঘশ্বাস ছেড়ে বলল
—" আহারে রে! সবাই বিয়ে করে ফেলল, শুধু আমাদের কপালটাই খারাপ। "
ইশান সঙ্গে সঙ্গে মাথা নাড়ল।
—" সত্যি বলছি, আমাদের জীবনটা বড়ই দুর্ভাগা। "
তূর্য বুক চাপড়ে বলল
—" আমরাও তো মানুষ! আমাদেরও একটু প্রেম-ভালোবাসার অধিকার আছে!"
আরিয়ান বিরক্ত মুখে তাকিয়ে বলল
—" তোরা এমন করছিস যেন তোদের কেউ বিয়ে করতে দিচ্ছে না। আসলে মেয়েই জোটেনি! "
কথাটা শুনে রিহান আর কাবির হেসে উঠল। ওরা দুজন তখন নুসরাত আর তিশার পাশে বেশ আরাম করে বসে আছে। রিহান মজা নিয়ে বলল
—" তোদের সমস্যা কী জানিস? আমাদের মতো বুদ্ধি নেই। "
কাবির সঙ্গে সঙ্গে যোগ করল
—" বউ জোগাড় করতে হয়, শুধু দীর্ঘশ্বাস ফেললে হয় না।"
ইশান চোখ কুঁচকে বলল — " বউ তো আমারও আছে। "
তারপর পাশ ফিরে জারার দিকে তাকিয়ে বলল,
—" হবু বউ আছে, কিন্তু হাত ধরতে গেলেই আগে একটা ঘুসি খেতে হয়। "
জারা সঙ্গে সঙ্গে তার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল
—"ঘুসিটা আগে থেকে দিয়ে রাখি, যাতে হাত ধরার সাহসটা ভুলে যাস।"
চারপাশে হাসির রোল পড়ে গেল। ইশান নাটকীয়ভাবে বুক চেপে ধরে বলল
—" এই দেখ! ভালোবাসার মানুষই আমাকে মেরে ফেলবে। "
জারা ঠোঁট বাঁকিয়ে বলল
—" বেঁচে থাকাটাই তো তোর জন্য যথেষ্ট দয়া। "
ইশান হেসে বলল
—" তবুও তো শেষ পর্যন্ত হাত ধরতে দিস। "
জারা এবার মুখ ঘুরিয়ে ফেলল।
—"বেশি কথা বললে সেটাও বন্ধ করে দেব।"
—" আচ্ছা আচ্ছা, চুপ!"
ইশানের আত্মসমর্পণের ভঙ্গি দেখে সবাই আবার হেসে উঠল। আর পাশে বসে থাকা ইয়াবি, তূর্য আর আরিয়ান একসঙ্গে নিজেদের কপাল চাপড়াতে লাগল। তূর্য হঠাৎ আরিয়ানের দিকে ফিরে বলল
—" আচ্ছা, তুই তো চাইলে তোরটাকে তুলে এনে বিয়ে করতে পারিস। "
আরিয়ান একদম নির্লিপ্ত মুখে বলল
— " হ্যাঁ, ওই পুলিশের মেয়েটাকে তুলে নিয়ে বিয়ে করতে গেলে তার বাবা আমাকে বাঁশ দিয়ে পেটাবে। "
কথাটা শুনে সবাই থমকে গেল এক মুহূর্ত। তারপর কাবির হো হো করে হেসে উঠল।
—" তুই তো নিজেই ক্রিমিনাল লয়ার! "
রিহান যোগ করল
—" শুধু তাই না, ক্রিমিনাল লয়ার হয়ে পুলিশের শ্বশুরের ভয়ে কাঁপছিস? "
আরিয়ান ভ্রু কুঁচকে বলল
—" ভালোবাসার সামনে আইন-কানুন সবসময় কাজ করে না ভাই। "
তূর্য সঙ্গে সঙ্গে বলল
—" তাহলে তোর পেশাটাই কাজে লাগা। শ্বশুরকে খুন করে চলে আয়। "
কাবির হাসতে হাসতে বলল
—" তারপর কোর্টে দাঁড়িয়ে নিজের মামলাটা নিজেই লড়বি! "
ইশান যোগ করল —" বিচারক জিজ্ঞেস করবে, আসামিপক্ষের আইনজীবী কোথায়? "
রিহান আর কাবির একসঙ্গে বলল
—" আসামিই আইনজীবী! "
ছেলেদের কথা শুনে মেয়েরা আর নিজেদের সামলাতে পারল না। নুসরাত হাসতে হাসতে তিশার কাঁধে মাথা রেখে বলল —" তোদের মাথায় সত্যিই কোনো ঠিকঠাক বুদ্ধি নেই! "
জারা মুখ টিপে হাসতে হাসতে বলল
—" আরিয়ানের প্রেমের কাহিনী শুনলেই বুঝি কেন ওর বিয়ে হচ্ছে না। "
আরিয়ান এবার একটু চুপ হয়ে গেল। হাসির আড়ালে তার চোখে ক্ষণিকের জন্য অন্যরকম একটা ছায়া নেমে এল। মেয়েটা তার প্রাক্তন নয়, সম্পর্কটা শেষও হয়নি। ভালোবাসাটা এখনো দুজনের মধ্যেই রয়ে গেছে। শুধু মেয়েটার বাবার কারণে তাদের এক হওয়া সম্ভব হয়নি।
তূর্য সেটা বুঝে এবার আর মজা না করে ধীরে বলল,
—" যা-ই বলিস, মেয়েটাকে এখনো ভালোবাসিস। "
আরিয়ান হালকা হাসল।
—" ভালোবাসি। কিন্তু সব ভালোবাসার শেষটা বিয়েতে গিয়ে থামে না। "
কয়েক সেকেন্ডের জন্য চারপাশটা নীরব হয়ে গেল।
তারপর ইয়াবি গম্ভীর মুখে বলল,
—" তা হলে শ্বশুরকে আগে বোঝা। না শুনলে..."
সে কাবিরের দিকে তাকাল কাবির সঙ্গে সঙ্গে বলল,
—" না না, আবার খুনের পরামর্শ দিস না! "
তূর্য হেসে বলল,
—" আমি তো শুধু বলেছিলাম—বিয়ে করে ফেল। "
আরিয়ান মাথা নেড়ে বলল
—" তোদের সঙ্গে প্রেমের আলোচনা করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। "
মেয়েরা আবার হাসিতে ফেটে পড়ল। আর ছেলেদের আড্ডায় মুহূর্তের মধ্যেই সেই বিষণ্ণতার ছাপটাও মিলিয়ে গেল খুনসুটি আর হাসির শব্দে। প্রেমের কাহিনী নিয়ে হাসাহাসি করতে করতে শেষ পর্যন্ত ছেলেদের আলোচনাটা সত্যিই একটা সিদ্ধান্তে এসে দাঁড়াল।
তূর্য গম্ভীর মুখ করে বলল
—" তাহলে ঠিক হলো। বাড়ি ফিরে আরিয়ান আগে মেয়েটার সঙ্গে দেখা করবে। রাজি করানোর চেষ্টা করবে। তারপর বাকিটা আমরা দেখব। "
ইশান সঙ্গে সঙ্গে বলল
—" আর যদি রাজি না হয়? "
কাবির কাঁধ ঝাঁকিয়ে বলল,
—তাহলে তোকে দায়ী থাকতে হবে সারাজীবন! আর নাহলে তুলে নিয়ে চলে আসবো। "
রিহান হেসে বলল
—" কিরিসকে সামনে নিতে হবে। বড় ভাই যখন আছে, তখন এত ভয় কিসের?"
আরিয়ান এবার একটু চিন্তিত মুখে বলল
—" কিন্তু আগে ওকে রাজি করাতে হবে। ও রাজি না থাকলে আমরা কিছুই করতে পারবো না "
এই কথাটা শুনে মেয়েরাও এগিয়ে এল।
আরোবি বলল —" ঠিক আছে। মেয়েটাকে আগে আমাদের কাছে দিস। সাজিয়ে-গুজিয়ে এমন সুন্দর করে দেব, তুই নিজেই অবাক হয়ে যাবি।"
সুরভী হেসে বলল
—" তারপর দেখা যাবে তোর সাহস কতটুকু।"
জারা সঙ্গে সঙ্গে বলল,
—" তবে একটা কথা—মেয়েটার মতামতটাই আগে। জোর করে কিছু করার প্রশ্নই নেই। "
হিয়া মাথা নাড়ল
—"একদম ঠিক। ও রাজি থাকলে আমরা সবাই আছি।"
লিজা আর নুসরাতও সায় দিল তিশা মজা করে বলল
—" তবে আরিয়ান, এতদিন যে প্রেম লুকিয়ে রেখেছিস, এবার কিন্তু আর পালানোর সুযোগ নেই। "
আরিয়ান এতক্ষণে যেন সত্যিই নতুন সাহস পেয়ে গেছে। মুখে ছোট্ট হাসি ফুটে উঠল।
—" ঠিক আছে। প্রথমে একবার দেখা করব। কথা বলব। তারপর যা হওয়ার হবে। "
তূর্য সঙ্গে সঙ্গে বলল,
—" এই তো! মানুষ হলি অবশেষে! "
হাসির শব্দে আবার পুরো হলরুম মুখর হয়ে উঠল।
নিচে তখন একজনকে নিয়ে পরিকল্পনা চলছে, আর বাড়ির ওপরতলায় একজন ইতিমধ্যেই নিজের বউকে কোলে তুলে ঘরে নিয়ে বসে আছে। কিরিস লিসিকে কোলে নিয়েই টেবিলের সামনে রাখা চেয়ারে বসল। লিসিকে নামানোর কোনো ইচ্ছাই যেন তার নেই।
টেবিলের ওপর একটা কাগজ রাখা। লিসি ভ্রু কুঁচকে কাগজটার দিকে তাকাল।
—" এটা কী? "
কিরিস শান্ত স্বরে বলল —" সাইন করো। "
লিসি সঙ্গে সঙ্গে সন্দেহের চোখে তার দিকে তাকাল।
—"কীসের সাইন?"
—"সেটা সাইন করার পর জানতে পারবে।"
লিসি এবার চোখ ছোট করে কাগজটার দিকে তাকাল।
—" কেন? আমার সম্পত্তি-টম্পত্তি নিজের নামে লিখে নেবেন নাকি? "
কিরিসের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল
—" তুমি এত কম সময়ে এত বড় বড় সন্দেহ করতে শিখলে কীভাবে? "
লিসি মুখ বাঁকিয়ে বলল —"আপনাকে দেখে শিখেছি। "
—" তাই? "
—" হুম। "
কিরিস একদম শান্ত —" বলো, সাইন করবে? "
লিসি কাগজটা হাতে নিয়ে আবার পড়ার চেষ্টা করল।
—" আপনি আগে বলবেন এটা কী। "
—" সাইন করো। তারপর দেখবে তুমি কী কী দেখতে চলেছ। "
লিসি এবার কিরিসের দিকে তাকিয়ে একটু হুমকির সুরে বলল — " যদি খারাপ কিছু হয়, আপনার কিন্তু খবর আছে। "
কিরিস ভ্রু তুলল — " কী করবে? "
লিসি গম্ভীর মুখে বলল
—" আপনার মাথার একটা চুলও আস্ত রাখব না। সব ছিঁড়ে ফেলব! "
কিরিস কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে মৃদু হেসে বলল —" হুম। যা ইচ্ছা তাই করো। পছন্দ না হলে তো করতেই পারো। "
লিসি এবার আরও সন্দেহ নিয়ে তার দিকে তাকাল।
—" আপনি এত শান্ত কেন? "
কিরিসের চোখে রহস্যময় দৃষ্টি ফুটে উঠল।
— কারণ, বউজান... তুমি এখনো জানোই না, সামনে কী অপেক্ষা করছে। "
লিসি কাগজটার দিকে তাকিয়ে রইল আর কিরিসের মুখের সেই রহস্যময় হাসিটা আরও গভীর হলো।
লিসি অবশেষে দুটো কাগজেই সই করে দিল। কিরিস কোনো কথা না বলে কাগজ দুটো নিজের দিকে টেনে নিয়ে গুছিয়ে রাখল। তারপর মুহূর্তের মধ্যেই আবার লিসিকে কোলে তুলে নিল লিসি অবাক হয়ে বলল
—" আবার কোলে নিচ্ছেন কেন? "
কিরিস কোনো উত্তর দিল না। সোজা গিয়ে তাকে বিছানার ওপর বসিয়ে নিজেও পাশে বসল। কয়েক মুহূর্ত লিসির দিকে তাকিয়ে থেকে হঠাৎ একেবারে অন্যরকম স্বরে বলল — বউজান, একটু আদর করো। "
লিসি চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে রইল।
—" আপনার ক্যারেক্টারের সঙ্গে এরকম কথা একদম মানায় না। "
কিরিসের মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। দৃষ্টিতে নেমে এল সেই পরিচিত গম্ভীরতা সে নিচু স্বরে বলল
— " আমার কোন কথাগুলো তোমার ক্যারেক্টারের সঙ্গে মানায়, সেটা....."
— " থামুন! থামুন! আপনাকে আর কিছু বলতে হবে না। "
লিসি তাড়াতাড়ি হাত তুলে তাকে থামিয়ে দিল।
কিরিস আর কিছু বলল না। শুধু কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে লিসির দিকে তাকিয়ে থেকে হঠাৎ তার কাছে ঝুঁকে পড়ল। লিসি কিছু বুঝে ওঠার আগেই কিরিস তার ঠোঁটে একটি গভীর, দীর্ঘ চুম্বন এঁকে দিল। কয়েক মুহূর্ত পর লিসি নিজেকে সামলে নিয়ে তাড়াতাড়ি তার কাছ থেকে সরে এল। মুখটা লাল হয়ে গেছে
—" আপনি একটা নির্লজ্জ মানুষ! সকালবেলা এত কিছু করার পরেও এখন আবার ইচ্ছে করছে? "
কিরিসের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল
—" তোমার এত আপত্তি হলে আমাকে দূরে সরিয়ে দাও। "
লিসি সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে কিরিসের মুখ চেপে ধরল।
—" চুপ করুন! একদম চুপ করুন!"
কিরিস তার হাতের দিকে তাকিয়ে মৃদু হাসল।
লিসি বিরক্ত মুখে বলল —" আপনার সঙ্গে কথা বলাই আমার ভুল। "
কিরিস ধীরে ধীরে তার হাতটা সরিয়ে নিয়ে বলল
—" এই ভুলটাই তো তুমি বারবার করো, বউজান। "
লিসি এবার আর কোনো উত্তর দিল না। শুধু লজ্জায় মুখ ঘুরিয়ে বসে রইল। একটু নড়াচড়া করতেই লিসি হঠাৎ থমকে গেল। কোমরের কাছে তীব্র ব্যথার একটা ঢেউ যেন ছড়িয়ে পড়ল। মুখটা কুঁচকে গেল তার। কিরিসের দিকে তাকিয়ে বিরক্ত স্বরে দু-একটা কথা শোনাতেই কিরিস শুধু মৃদু হেসে উঠল সেই হাসিটা অদ্ভুত।
কিরিসকে সাধারণত হাসতে দেখা যায় না। তাই তার ঠোঁটের কোণে ফুটে ওঠা সামান্য হাসিটুকুও যেন মুখের কঠোরতাকে সম্পূর্ণ বদলে দেয়। ঠোঁটের নিচের ছোট্ট তিলটাও তখন স্পষ্ট হয়ে ওঠে। লিসি অন্যমনস্ক হয়ে তাকিয়ে রইল। কী অদ্ভুত সুদর্শন এই মানুষটা!
তীক্ষ্ণ দুটো চোখ, দৃঢ় মুখাবয়ব আর সেই চোখের নিচে থাকা ছোট্ট তিল সব মিলিয়ে কিরিসের উপস্থিতির মধ্যে এমন এক আকর্ষণ আছে, যেটা থেকে চোখ সরিয়ে নেওয়া লিসির পক্ষেও কঠিন হয়ে পড়ে। হঠাৎ কিরিসের কণ্ঠে তার ধ্যান ভাঙল।
—" শুয়ে পড়ো। পেছন ফিরে। "
লিসি চোখ পিটপিট করে তাকাল।
—" কী বললেন? "
কিরিস এবার একটু স্পষ্ট করে বলল,
—" বললাম, পেছন ফিরে শুয়ে পড়ো।"
লিসির সন্দেহ আরও বাড়ল
—" না। পারব না। আপনার ধান্দাটা আমার মোটেও ভালো মনে হচ্ছে না। "
কিরিস ভ্রু কুঁচকে বলল
—" উল্টো হয়ে শুয়ে পড়ো। তারপর দেখো আমি কী করি।"
—" আগে বলুন।"
কিরিস শান্ত গলায় উত্তর দিবো—" কোমরে ম্যাসাজ করে দেব। "
লিসি সঙ্গে সঙ্গে মাথা নাড়ল —" না না, দরকার নেই।"
কিরিস এবার একটু রাগী স্বরে বলল—" যা বলেছি, করো তো।"
লিসি কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইল। অবশেষে অনিচ্ছায় ধীরে ধীরে পেছন ফিরে উপুড় হয়ে শুয়ে পড়ল।
তবু মনে ভয়টা রয়ে গেল আবার যদি দুষ্টুমি শুরু করে!
মনে মনে বারবার নিজেকেই সতর্ক করল
না, না, না...
ঠিক তখনই কিরিস তার দিকে একটু ঝুঁকে নিচু স্বরে বলল —" চিন্তা করো না, বউজান। আর কষ্ট দেব না। "
কথাটায় লিসির বুকের ভেতরের অস্বস্তিটা কিছুটা কমল।
সে ধীরে ধীরে কোমরের কাছে শাড়ির ভাঁজটা একটু সরিয়ে দিল। কিরিস কয়েক মুহূর্ত নীরবে তাকিয়ে থাকল। তারপর কোনো রকম বাড়াবাড়ি না করে তার হাতটা কোমরের ব্যথার জায়গার ওপর রাখল। প্রথম স্পর্শেই লিসি সামান্য কেঁপে উঠল।
—" আহ্... আস্তে।"
—" ব্যথা বেশি?"
—" হুম। "
কিরিস আর কথা না বাড়িয়ে খুব ধীরে ধীরে কোমরে চাপ দিতে শুরু করল। প্রথমদিকে ব্যথাটা যেন আরও স্পষ্ট হয়ে উঠছিল। লিসি চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে রইল। কিছুক্ষণ পর কিরিস চাপটা আরও হালকা করে দিল। ধীরে ধীরে পেশির টানটা কিছুটা কমতে লাগল।
লিসি অবাক হয়ে বুঝতে পারল, আগের মতো তীব্র লাগছে না। সে খুব আস্তে বলল
—" হুম... এখন একটু ভালো লাগছে।"
কিরিস মৃদু স্বরে বলল —" তাহলে চুপচাপ থাকো।"
লিসি আর কিছু বলল না। চোখ বন্ধ করেই রইল। আর কিরিস কোনো দুষ্টুমি না করে ধৈর্য নিয়ে তার কোমরের ব্যথাটা কমিয়ে দিতে থাকল।
কিরিস তখনও সম্পূর্ণ মনোযোগ দিয়ে লিসির কোমরের ব্যথার জায়গায় ধীরে ধীরে হাত চালিয়ে দিচ্ছিল। তার স্পর্শে আগের তীব্র ব্যথাটা কিছুটা কমে এসেছে। লিসিও আর আগের মতো অস্বস্তিতে কুঁকড়ে নেই; বরং চোখ বন্ধ করে নিঃশব্দে শুয়ে আছে।
হঠাৎ—
করিডোরের দিক থেকে খুব মৃদু পায়ের শব্দ ভেসে এল।
কিরিসের হাত থেমে গেল। তার শ্রবণশক্তি এতটাই প্রখর যে ক্ষীণ শব্দও তার দৃষ্টি এড়ায় না। সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকাল। পরমুহূর্তেই তার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে সে চিনে ফেলেছে।
অভি। কিরিসের চোখে মুহূর্তেই এক অদ্ভুত তীক্ষ্ণতা নেমে এল। যেন অনেকক্ষণ ধরে যে কথাটা বোঝানোর চেষ্টা করছিল, এবার তার উত্তর নিজে থেকেই সামনে এসে দাঁড়িয়েছে। পরক্ষণেই কিরিস ইচ্ছাকৃতভাবে লিসির কোমরের ওপর একটু জোরে চাপ দিল। লিসি ব্যথায় কুঁকড়ে উঠে তৎক্ষণাৎ বলল
—" আহ্! কী করছেন আপনি? বললাম না, আস্তে করতে! "
কিরিস নির্বিকার মুখে বলল
—" হুম। এবার ঠিক আছে। দেখো তো। "
তারপর আবার আগের মতোই ধীরে ধীরে হাত চালাতে লাগল। লিসি কিছুক্ষণ চুপ করে থেকে মুখ ফুলিয়ে বলল —" এবার ঠিক আছে। "
কিন্তু দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা অভি সেই কথাগুলোর ভেতরের সত্যিটা জানে না। তার কানে কেবল ভেসে আসছে লিসির কণ্ঠ, কিরিসের নিচু স্বর, মাঝেমধ্যে কথোপকথনের অস্পষ্ট শব্দ। আর সেই অর্ধেক শোনা কথাগুলোই তার কল্পনাকে বিষিয়ে তুলতে যথেষ্ট। অভির বুকের ভেতরটা যেন আচমকাই জ্বলে উঠল। মাথাটা ভার হয়ে আসছে। শরীরের সমস্ত শক্তি যেন মুহূর্তের মধ্যে কেউ শুষে নিয়েছে। হাত-পা ঠান্ডা হয়ে গেল, অথচ বুকের ভেতরটা দাউদাউ করে পুড়ছে।
সে দরজার দিকে স্থির হয়ে দাঁড়িয়ে রইল।
ভেতরে কী হচ্ছে? এই একটি প্রশ্নই বারবার তার মাথায় ঘুরপাক খেতে লাগল। চোখের সামনে অন্ধকার নামার মতো অনুভূতি হলো। বুকের স্পন্দন অস্বাভাবিক দ্রুত হয়ে উঠল ধুক... ধুক... ধুক...
এ কেমন অনুভূতি?
যে মানুষটাকে নিজের অজান্তেই এতটা আপন করে ফেলেছে, তাকে অন্য কারও এত কাছে ভাবার যন্ত্রণা এটাই কি হৃদয় ভেঙে যাওয়ার কষ্ট? অভির মাথায় তখন আর কোনো যুক্তি কাজ করছে না। সে জানে না ভেতরে আসলে কী ঘটছে। জানে না, কিরিস কেবল লিসির ব্যথা কমিয়ে দিচ্ছে। জানে না, লিসি নিজেও অস্বস্তিতে আছে।
সে শুধু নিজের কল্পনার ওপর দাঁড়িয়ে একটা সম্পূর্ণ দৃশ্য তৈরি করে ফেলেছে। আর সেই কল্পনাই তাকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে। আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না অভি। দ্রুত পায়ে সরে গেল সে। করিডোর পেরিয়ে নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। এদিকে ঘরের ভেতর কিরিসের হাত আবার থেমে গেল। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক তৃপ্ত, বাঁকা হাসি। সে বুঝে গেছে অভি যা দেখার ছিল, তার চেয়েও বেশি কিছু নিজের মনে দেখে ফেলেছে। তার চোখে তখন বিজয়ের সেই শীতল ঝিলিক।
সময়ের স্রোতে এক সন্ধ্যা
বিকেল গড়িয়ে কখন যে সন্ধ্যার কোমল অন্ধকার নেমে এসেছিল, কেউ খেয়ালই করেনি। দিনের শেষ আলোটুকু যখন বাড়ির উঠোন ছেড়ে ধীরে ধীরে দূরের গাছপালার আড়ালে মিলিয়ে গেল, তখনও কাজিনদের আড্ডায় ক্লান্তির কোনো চিহ্ন ছিল না। কেউ গল্পে মশগুল, কেউ পুরোনো দিনের স্মৃতি টেনে হাসছে, কেউ আবার নিছকই একে অপরকে খেপিয়ে আনন্দ নিচ্ছে। মাঝেমধ্যে হাসির শব্দে গোটা বাড়িটাই যেন মুখর হয়ে উঠছিল। খাওয়া-দাওয়া, গল্প, খুনসুটি সব মিলিয়ে দিনটা যেন নিজের অজান্তেই এক টুকরো স্মৃতি হয়ে উঠল।
কিরিসও ছিল সবার মাঝেই। তবে তার স্বভাবের কোনো পরিবর্তন ঘটেনি। চিরচেনা গম্ভীর মুখ, অল্পতেই বিরক্ত হয়ে ওঠা, কথায় কথায় রুক্ষতা তার সেই কঠিন ব্যক্তিত্ব যেন আগের মতোই অটুট। চারপাশে যতই হাসি-আনন্দ চলুক, কিরিস নিজের সেই অন্ধকার আবরণটুকু কোনোভাবেই সরতে দেয়নি।
আর লিসি?
সে বসেছিল সবার সঙ্গে। কখনো আরোবির সঙ্গে টুকটাক কথা বলছে, কখনো সুরভীর কথায় হেসে উঠছে, কখনো আবার চুপচাপ অন্যদের গল্প শুনছে। তবু তার উপস্থিতির মধ্যে এক অদৃশ্য পরিবর্তন এসেছে। কয়েক সপ্তাহ আগের সেই লিসি আর আজকের লিসির মধ্যে যেন কোথাও একটা সূক্ষ্ম ব্যবধান তৈরি হয়েছে।
সময় সত্যিই অদ্ভুত।
কত অল্প সময়ের মধ্যেই কতগুলো মানুষকে কতখানি বদলে দিতে পারে! দেখতে দেখতে রাতও নেমে এল।
আর রাত পেরিয়ে...... ভোর হলো।
নতুন দিনের আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকে পড়ল। বাড়ির একেক প্রান্তে একেকজনের সকাল শুরু হলো নিজের নিজস্ব ব্যস্ততায়। কেউ ঘুম থেকে উঠে প্রস্তুত হচ্ছে, কেউ ব্যাগ গুছিয়ে নিচ্ছে, কেউ আবার শেষ মুহূর্তে কী কী নেওয়া হয়েছে আর কী বাকি আছে, তার হিসাব করছে। কারণ আজই শেষ দিন।
বিকেলের দিকে সবাই আবার ঢাকার পথে রওনা হবে।
ইতোমধ্যে প্রায় সবারই গুছিয়ে নেওয়ার কাজ শেষ। কয়েকদিনের এই অস্থায়ী ঠিকানাটি আজ আবার ফাঁকা হয়ে যাবে। যে বাড়িটা এতদিন হাসি-আড্ডায় মুখর ছিল, সন্ধ্যার পর সেখানেই নেমে আসবে একরাশ নীরবতা।
আবার সবাই ফিরে যাবে যার যার জীবনে।
ইশান ফিরে যাবে নিজের কাজে...হাসপাতালের ব্যস্ততা তাকে আবার গ্রাস করবে। চিকিৎসকের জীবন তো আর কারও জন্য থেমে থাকে না।
ইয়াবিকেও ফিরতে হবে বিশ্ববিদ্যালয়ের ব্যস্ততায়। সামনে ফাইনাল পরীক্ষা; শিক্ষার্থীদের জন্য নতুন কিছু করার পরিকল্পনাও তাকে এগিয়ে নিতে হবে। অধ্যাপকের দায়িত্ব বলে কথা নিজের বিশ্রামের চেয়ে অন্যদের ভবিষ্যৎ নিয়ে ভাবনাটাই যেন তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
কাবির আর রিহানের সামনে আবার অফিসের অন্তহীন কাজ। আর সেই কাজের কেন্দ্রবিন্দুতে থাকবে তাদের বড় ভাই...কিরিস।
তূর্য আর আরিয়ানের আপাতত তেমন তাড়া নেই। ছুটি নিয়েই তারা এখানে এসেছে। তাই অন্যদের ব্যস্ততা শুরু হলেও তারা আরও কিছুটা সময় কিরিসের বাড়িতেই কাটাবে।
কিন্তু এই কয়েক সপ্তাহে শুধু একটি বাড়ি কিংবা কয়েকটি দিন বদলায়নি। বদলেছে কিছু মানুষের অন্তর্গত পৃথিবী।
কোথাও এতদিন বুকের গভীরে লুকিয়ে রাখা ভালোবাসা হঠাৎ চোখের ভাষায় ধরা দিয়েছে।
কোথাও বহুদিন আগে হারিয়ে যাওয়া এক সম্পর্ককে নতুন করে ফিরে পাওয়ার ক্ষীণ আশাটুকু জন্ম নিয়েছে।
কোথাও নিছক একটুখানি ভালো লাগা ধীরে ধীরে নিজের করে পাওয়ার আকাঙ্ক্ষায় রূপ নিচ্ছে।
আবার কোথাও প্রতিদিনের সেই ছোটখাটো ঝগড়া, অভিমান আর খুনসুটির আড়ালে দুজন মানুষ অজান্তেই একে অপরের আরও কাছে সরে আসছে। কেউ কাউকে ভালোবাসার কথা বলেনি। কেউ স্বীকারও করেনি।
তবু অনুভূতিগুলো কি কখনো সত্যিই অনুমতির অপেক্ষা করে?
সময় তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে। তার থেমে থাকার অভ্যাস নেই। অথচ সেই সময়ের সঙ্গেই মানুষের অনুভূতিগুলোও যেন অদৃশ্য কোনো স্রোতে ভেসে চলেছে কখনো কাছে, কখনো দূরে, কখনো আবার এমন কোনো বাঁকে এসে দাঁড়াচ্ছে, যেখান থেকে ফিরে যাওয়ার পথ আর আগের মতো সহজ থাকে না।
আর এই সমস্ত অনুভূতির কেন্দ্রবিন্দুতে যেন নিঃশব্দে দাঁড়িয়ে আছে দুজন মানুষ। দুজন অমর প্রেমিক-প্রেমিকা?
না.....
এই পরিচয়টুকু এখন আর তাদের জন্য যথেষ্ট নয়।
তারা এখন স্বামী-স্ত্রী। এক পবিত্র বন্ধনে আবদ্ধ দুটি মানুষ যাদের জীবন যেন দুই বিপরীত মেরুর গল্প।

0 Comments