তোমাকে চাই

 নুসরাত জাহান মিথিলা 

পর্ব :91

লিসি একটু ইতস্তত করল আঙুল দিয়ে শাড়ির আঁচলটা নাড়াতে নাড়াতে কিছুক্ষণ চুপ করে রইল।প্রিয়া সুপ্রিয়ার পাশে দাঁড়িয়ে সেটা খেয়াল করলো, সুপ্রিয়া বুঝতে পেরে কোমল কণ্ঠে বললেন
— "কী হয়েছে? কিছু বলবি?"
লিসি লাজুক হেসে বলল
— "আসলে... অনেকদিন নাচের অনুশীলন করা হয়নি। ভাবলাম সবাই ওঠার আগে একটু প্র্যাকটিস করে নিই।"
এক মুহূর্তের জন্য সুপ্রিয়া চুপ করে তার দিকে তাকিয়ে রইলেন তারপর মুখভরা স্নেহের হাসি ফুটে উঠল।
— " প্যাকটিস কখনো থামিয়ে রাখতে নেই। যাও, নিশ্চিন্তে অনুশীলন করো। আমি এদিকে তোমার জন্য এক কাপ গরম চা বানিয়ে রাখছি। প্র্যাকটিস শেষে এসে খেয়ে নিও।"
লিসির চোখ দুটো আনন্দে চিকচিক করে উঠল
— "আচ্ছা আম্মু ।"
মুখভরা উজ্জ্বল হাসি নিয়ে সে হলরুমের দিকে হাঁটতে শুরু করল। ভোরের নিস্তব্ধতা, শাড়ির নরম আঁচলের দোল আর হৃদয়ের গভীরে নতুন উদ্যম সব মিলিয়ে মুহূর্তটা যেন অপার্থিব সুন্দর হয়ে উঠল।
সত্যিই প্রিয়া আটবসুপ্রিয়ার মতো এমন শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যপার।
এইদিকে রান্নাঘরে সুপ্রিয়া চায়ের পাত্রে পানি বসাতে বসাতে মৃদু হেসে বললেন
— "দেখলে প্রিয়া? মেয়েটা একদিনও নিজের নাচ ছেড়ে থাকতে পারে না।"
প্রিয়া রান্নাঘরের দরজার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল। সে হলরুমের দিকে একবার তাকিয়ে মুগ্ধ গলায় বলল — " কাল রাত পর্যন্ত এত বড় অনুষ্ঠান, এত অতিথি, এত ক্লান্তি... তারপরও আজ ভোরে উঠে নাচের অনুশীলন! এই শৃঙ্খলাটা সবাই পারে না।"
সুপ্রিয়া ধীরে মাথা নাড়লেন
— "শিল্পী আর সাধারণ মানুষের পার্থক্য এখানেই। মানুষ মঞ্চে করতালি দেখে, কিন্তু সেই করতালির পেছনে কত বছরের সাধনা, কত ভোরের ঘাম, কত ত্যাগ সেটা কেউ দেখে না।"
প্রিয়া হালকা হেসে ফেললো। সুপ্রিয়ার মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। দুজনের মিলে রান্নাঘরে টুকটাক কাজ করতে থাকে। রান্নাঘরের কথোপকথনের মাঝেই দূরের হলরুম থেকে ভেসে এলো ছম... ছম... ঝম...
নূপুরের ধ্বনি। বিশাল হলরুমটি সম্পূর্ণ ফাঁকা।
চারদিকের মার্বেল আর উঁচু ছাদের কারণে প্রতিটি পদক্ষেপের শব্দ যেন আরও গভীর হয়ে প্রতিধ্বনিত হচ্ছে মাঝখানে দাঁড়িয়ে আছে লিসি। সাধারণ একটি শাড়ি পরেও তার মধ্যে যেন শাস্ত্রীয় নৃত্যশিল্পীর স্বতঃস্ফূর্ত সৌন্দর্য ফুটে উঠেছে। সে চোখ বুজে ধীরে ধীরে একটা দীর্ঘ নিশ্বাস নিলো তারপর শুরু হলো প্যাকটিস।
প্রথমে মৃদু পদচারণা...
তারপর নিখুঁত অর্ধমণ্ডলী ভঙ্গি মুহূর্তেই কব্জির সূক্ষ্ম মুদ্রা, আঙুলের কোমল বিন্যাস, ঘাড়ের লাবণ্যময় দোলন আর দৃষ্টির সুনিপুণ পরিবর্তন একে একে ছন্দের সঙ্গে মিশে গেল। তার প্রতিটি অঙ্গভঙ্গিতে ছিল শৃঙ্খলা, প্রতিটি মুদ্রায় ছিল অর্থ, প্রতিটি পদক্ষেপে ছিল বছরের পর বছর ধরে অর্জিত অধ্যবসায়ের ছাপ।
ছম... ছম... ঝম... ঝম...
নূপুরের প্রতিটি ধ্বনি ফাঁকা হলরুম জুড়ে প্রতিধ্বনিত হয়ে যেন নতুন এক সুর সৃষ্টি করছিল। লিসির পদক্ষেপ কখনও বজ্রের মতো দৃঢ়, কখনও আবার পদ্মপাতায় জমে থাকা শিশিরবিন্দুর মতো কোমল।
একবার দ্রুত ঘূর্ণন...
তারপর নিখুঁত ভারসাম্যে থেমে যাওয়া। এক মুহূর্তের জন্যও তার শরীরের ছন্দ ভাঙল না। যে জটিল পদবিন্যাস শিখতে বহু নৃত্যশিল্পীর বছরের পর বছর লেগে যায়, লিসি সেগুলো এমন স্বাভাবিক স্বাচ্ছন্দ্যে সম্পন্ন করছিল, যেন সুর আর তাল তার শ্বাস-প্রশ্বাসেরই অংশ। তার চোখের অভিব্যক্তি প্রতিটি মুহূর্তে বদলে যাচ্ছে কখনও নিবিড় প্রশান্তি, কখনও ভক্তি, কখনও অপার মাধুর্য। মনে হচ্ছিল, সে নাচছে না সে যেন সুরকে দৃশ্যমান করে তুলছে। নূপুরের ঝংকার, শাড়ির আঁচলের দোল, ঘূর্ণনের সঙ্গে উড়ে ওঠা কেশরাশি সব মিলিয়ে মুহূর্তটি এক অনুপম শাস্ত্রীয় সৌন্দর্যে রূপ নিল। খান পরিবারের মেয়ে হিসেবে ছোটবেলা থেকেই কঠোর নিয়ম, অধ্যবসায় আর নিখুঁত অনুশীলনের মধ্যেই তার শিল্পচর্চার সূচনা। সেই দীর্ঘ সাধনাই আজ প্রতিটি পদক্ষেপে, প্রতিটি ভঙ্গিমায়, প্রতিটি মুদ্রায় স্পষ্ট হয়ে উঠছে। এখন সে শুধু খান পরিবারের কন্যাই নয়
সে রায়চৌধুরী পরিবারের বধূও। কিন্তু পরিচয় বদলালেও তার শিল্পসাধনা বদলায়নি। কারণ, প্রকৃত শিল্পীর কাছে নৃত্য কেবল একটি পরিবেশনা নয় এটি তার আত্মার ভাষা। হলরুমের ঠিক মাঝখানে দাঁড়িয়ে লিসি তখন সম্পূর্ণ নিজের জগতে। তার কাছে যেন চারপাশের পৃথিবী বলে কিছুই নেই।
শুধু তাল...
লয়...
ছন্দ...
আর বছরের পর বছর ধরে হৃদয়ে লালন করা শিল্পসাধনা। নূপুরের প্রতিটি ঝংকারে তার পদক্ষেপ আরও নিখুঁত হয়ে উঠছে। কখনও দ্রুত ঘূর্ণি, কখনও বজ্রসম দৃঢ় পদাঘাত, আবার পরমুহূর্তেই শিশিরভেজা পাপড়ির মতো কোমল ভঙ্গি। মনে হচ্ছিল, সে নৃত্য করছে না সে যেন সুরকে শরীরের ভাষায় রূপ দিচ্ছে।
এতটাই ডুবে ছিল নিজের অনুশীলনে যে, আশপাশে কী ঘটছে তার বিন্দুমাত্র ধারণাও ছিল না।
...
এদিকে দ্বিতীয় তলার করিডোরে ঘুম জড়ানো চোখে হাঁটতে হাঁটতে সুরভী পানির বোতল নিতে নিচে নামতে থাকে , সিঁড়ি দিয়ে হলরুমে নেমে আসতেই
হঠাৎ ছম... ছম... ঝম... ঝম...
নূপুরের পরিচিত শব্দ কানে আসতেই সে থেমে গেল।
কৌতূহলবশত পাশের সেই বড় হলরুমের বিশাল কাঁচের জানালার পাশে গিয়ে নিচে তাকাতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল।
— "ও মা..."
নিচে লিসি একমনে নাচছে একটুও এদিক-ওদিক তাকাচ্ছে না। সুরভী আর এক সেকেন্ডও দেরি করল না।
সে দৌড়ে গিয়ে এক এক করে সবার দরজায় ধাক্কা দিতে শুরু করল — "ওঠো! ওঠো! সবাই ওঠো!"
ভেতর থেকে ঘুমজড়ানো গলায় ইয়াবি বলল
— "আগুন লেগেছে নাকি?"
— "আগুনের থেকেও বড় জিনিস! তাড়াতাড়ি আয়!"
আরিয়ান বিরক্ত মুখে দরজা খুলে বলল
— "সকাল সকাল তোর নাটক..."
— "চুপ করে আমার সঙ্গে চল!"
কিছুক্ষণের মধ্যেই রিহান, ইশান, ইয়াবি, আরিয়ান, তূর্য, জারা, আরোবি, হিয়া, লিজা সবাই আধোঘুম চোখে বেরিয়ে এলো। কারও হাতে এখনো টুথব্রাশ কেউ ঠিকমতো মুখও ধোয়নি। কারও চুল এলোমেলো।
কেউ আবার হাই তুলতেই ব্যস্ত সুরভী সবাইকে টেনে নিয়ে এসে জানালার সামনে দাঁড় করিয়ে নিচের দিকে আঙুল দেখাল। পরের মুহূর্তেই সবাই নিশ্চুপ কেউ জানালার ফ্রেমে ভর দিয়ে দাঁড়িয়ে। কেউ দুই হাত গুটিয়ে কেউ আবার নিঃশব্দে কাঁচের সঙ্গে কপাল ঠেকিয়ে। সবাই একদৃষ্টিতে হলরুমের দিকে তাকিয়ে আছে শাড়ির আঁচল বাতাসে দুলছে। নূপুরের ঝংকারে প্রতিটি পদক্ষেপ যেন জীবন্ত হয়ে উঠছে। এতটাই নিখুঁত, এতটাই প্রাণবন্ত যে কারও মুখ দিয়ে একটি শব্দও বেরোল না। আরোবি আস্তে করে ফিসফিসিয়ে বলল
— "এটা... প্র্যাকটিস?"
ইয়াবি ধীরে মাথা নাড়ল
— "মঞ্চে হলে মানুষ নিশ্বাস নিতেও ভুলে যেত।"
রিহান মুগ্ধ চোখে তাকিয়ে বলল
— "এখন বুঝছি কেন ওকে সবাই এত প্রশংসা করে।"
ওপাশে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে সুপ্রিয়া আর প্রিয়া সবকিছু দেখছিলেন দু'জনের মুখেই প্রশান্তির হাসি।
প্রিয়া আস্তে করে বললেন
— "দেখেছো ওদের কাজ ? ওখানে লিসি নাচতে ব্যস্ত আর ওরা দেখতে ।"
সুপ্রিয়া স্নেহভরা চোখে লিসির দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন — " দেখুক তারে আমরা চা বানিয়ে নেই।"
ঠিক সেই সময় সিঁড়ি বেয়ে নিচে নামার শব্দ হলো।
কিরিস ঘুম থেকে উঠে সেও জিম করার জন্য নিচে নেমেছে। কালো ট্র্যাক প্যান্ট, সাদামাটা টি-শার্ট, এলোমেলো ভেজা চুল মুখে এখনো সকালের প্রশান্তি।
নিচে নেমে এতজনকে একসঙ্গে জানালার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সে ভ্রু কুঁচকে এগিয়ে এল। তূর্য তাকে দেখেই পাশে সরে দাঁড়াল ইয়াবিও হেসে বলল
— "এই নে, VIP-এর জন্য জায়গা খালি কর।"
সবাই একটু সরে দাঁড়াতেই কিরিস জানালার সামনে এসে দাঁড়াল। তার দৃষ্টি ধীরে ধীরে গিয়ে স্থির হলো হলরুমের মাঝখানে। সেই একমনে নৃত্যরত লিসির উপর।
তার চোখে কোনো বিস্ময় ছিল না কোনো উচ্চস্বরে প্রশংসাও নয় শুধু এক গভীর, নীরব মুগ্ধতা।
যেন সে নাচ দেখছে না বরং এমন এক শিল্পকে দেখছে, যার ভাষা শব্দে প্রকাশ করা যায় না।
হলরুম জুড়ে তখনও নূপুরের শেষ ঝংকার যেন ভেসে বেড়াচ্ছে দীর্ঘক্ষণ একটানা অনুশীলনের পর অবশেষে লিসি ধীরে ধীরে থেমে গেল। শেষে একবার ঘুরে সে হাঁটু ভেঙে মেঝেতেই বসে পড়ল বুকটা দ্রুত উঠানামা করছে।
ঘন ঘন নিশ্বাস নিচ্ছে। কপাল বেয়ে ছোট ছোট ঘামের বিন্দু গড়িয়ে পড়ছে, গাল দুটো হালকা লাল হয়ে উঠেছে। এতক্ষণ টানা কঠিন পদচারণা আর ঘূর্ণনের পর ক্লান্তি শরীরজুড়ে স্পষ্ট। ঠিক তখনই...
তালি।
একবার,দু'বার,তারপর একসঙ্গে অনেকগুলো হাততালির শব্দ লিসি চমকে মাথা তুলে তাকাল।
সামনেই দাঁড়িয়ে আছে সবাই ইয়াবি, রিহান, ইশান, তূর্য, আরিয়ান, সুরভী, আরোবি, জারা, হিয়া, নুসরাত, লিজা... সবাই লিসির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল।
— "তোমরা...!"
আরোবি কোমরে হাত রেখে দুষ্টু হেসে বলল
— "হ্যাঁ ম্যাডাম, দেখে ফেলেছি!"
সুরভী হেসে যোগ করল
— "এত সুন্দর নাচ একা একা করবে, আর আমাদের দেখাবি না?"
ইয়াবি নাটকীয় ভঙ্গিতে বলল
— "আমি তো ভাবছিলাম সকালে ভূমিকম্প হয়েছে! পরে বুঝলাম, আমাদের বাড়িতে একজন ক্লাসিক্যাল ডান্সার সাধনা করছে।"
ইশান —" আমি তো ভেবে ছিলাম আবার কোনো অতৃপ্ত আত্মা চলে এসে নাচ শুরু করে দিচ্ছে না তো ভোরবেলা!"
আরিয়ান হেসে বলল
— "সত্যি বলছি, ব্রাশ না করেই চলে এসেছি!"
রিহান মুখে হাত দিয়ে হাই তুলে বলল
— "কিন্তু উঠে আসাটা সার্থক হয়েছে।"
সবাই আবার হেসে উঠল লিসি লজ্জায় মাথা নিচু করে মৃদু হেসে বলল — "অনেকদিন প্র্যাকটিস করা হয়নি... তাই ভাবলাম একটু করে নিই।"
এমন সময় কিরিস ধীর পায়ে সামনে এগিয়ে এল।
সে একবার লিসির দিকে তাকাল, তারপর বাকিদের দিকে চোখ ঘুরিয়ে শান্ত গলায় বলল — "এবার সবাই নিজেদের রুমে গিয়ে আগে ফ্রেশ হয়ে আয়।"
একটু থেমে ঠোঁটের কোণে হাসি টেনে যোগ করল,
— "একেকটা এমন বান্দর লাগছে, আয়নাও ভয় পেয়ে যাবে।"
ইশান হেসে — "আরে ভাই!"
ইয়াবি — "এই কথা বলা যায়?"
রিহান — "চল চল, বড় ভাই তাড়িয়ে দিল!"
হাসতে হাসতেই সবাই নিজেদের ঘরের দিকে চলে গেল।
কয়েক মুহূর্তের মধ্যেই বিশাল হলরুমটা আবার প্রায় ফাঁকা হয়ে গেল। মেঝেতে বসে থাকা লিসি তখনও ক্লান্ত হয়ে ধীরে ধীরে শ্বাস নিচ্ছে কিরিস তার সামনে এসে দাঁড়াল নরম স্বরে বলল,
— "চলো।"
লিসি মাথা নেড়ে বলল
—" হুম, একটু দাঁড়ান আগে একটু আমাকে নিশ্বাস নিতে দিন ।"
কিরিস কোনো উত্তর দিল না হঠাৎ এক ঝটকায় তাকে দুই হাতে আলতো করে কোলে তুলে নিল।
লিসি চমকে উঠে বলল
— "আরে! কী করছেন? নামান... আমি হাঁটতে পারব!"
কিরিস শান্ত হাসি নিয়ে বলল
— "আমার এত সুন্দর বউ এতক্ষণ ধরে নিজের সাধনার জন্য পরিশ্রম করেছে।"
তার চোখে মমতার ছাপ আরও গভীর হয়ে উঠল
— "তার জন্য এতটুকু পারিশ্রমিক তো সে পেতেই পারে... তাই না, আমার বউজান ?"
লিসির গাল লজ্জায় রাঙা হয়ে উঠল সে আর কিছু বলল না। শুধু মৃদু হেসে মাথাটা কিরিসের কাঁধে ঠেকিয়ে দিল।
কিরিস ধীরে ধীরে তাকে নিয়ে হলরুমের পাশের বড় সোফার কাছে গিয়ে খুব যত্ন করে বসিয়ে দিল। তারপর ঝুঁকে লিসির কপালের কাছে লেগে থাকা ঘামে ভিজে কয়েকটি এলোমেলো চুল আঙুল দিয়ে আলতো করে সরিয়ে দিল এক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে মৃদু স্বরে বলল — "একটু বিশ্রাম নাও।"
এরপর সে সোজা হয়ে দাঁড়াল — "আমি জিমে যাচ্ছি।"
কথা শেষ করে কিরিস জিমের দিকে হাঁটতে শুরু করল।
সোফায় বসে থাকা লিসি তার চলে যাওয়া দেখছিল।
অকারণেই তার ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটে উঠল। মনের ভেতরটা অদ্ভুত এক উষ্ণতায় ভরে গেল।
সকালের সেই ক্লান্তির মাঝেও আজ তার নিজেকে অসম্ভব সুখী মনে হচ্ছিল।
সকালটা অনেকদিন পর আবার রায় চৌধুরী বাড়ির চেনা ছন্দে ফিরেছে। গত কয়েক দিনের বিয়ের উৎসব, হাসি-আনন্দ আর অতিথিদের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে গেছে। বিশাল হলরুমের সোফাগুলোতে পরিবারের সবাই আর হাতে গোনা কয়েকজন আত্মীয় বসে গল্প করতে করতে চা-বিস্কুট খাচ্ছে। কেউ খবরের কাগজ পড়ছে, কেউ আবার বিয়ের নানা মজার ঘটনা নিয়ে হাসাহাসি করছে। ঠিক তখনই উপরের তলা থেকে জিয়ান কিরিস রায় চৌধুরী নিচে নামল। ভোরের জিম শেষ করে ফ্রেশ হয়ে একেবারে পরিপাটি পোশাকে। ওকে দেখেই সুপ্রিয়া হালকা হেসে বলল,
— কিরিস, তোমার কফিটা বানিয়ে দিচ্ছি।
কিরিস মাথা নেড়ে সোফায় বসতেই সুপ্রিয়া রান্নাঘর থেকে বড় এক মগ ব্ল্যাক কফি এনে দিল। সঙ্গে ছোট একটা কাঠের বাটিতে সাজানো ছিল আখরোট, কাঠবাদাম, কাজুবাদাম আর আরও কিছু ড্রাই ফ্রুট। পরিবারের সবাই জানে, কিরিসের সকালের নাস্তা অন্যদের মতো নয়। নিয়ম মেনে কফির সঙ্গে ড্রাই ফ্রুটই ওর প্রতিদিনের অভ্যাস।
আনোয়ার সাহেব মুচকি হেসে বললেন—" এই ছেলেটার ডায়েট দেখলে মনে হয় সেনাবাহিনীর ট্রেনিং চলছে।"
আনারুল খবরের কাগজের একটি পৃষ্ঠা উল্টে মুচকি হেসে বলে —“ ভাইজান,, সেটাও তো সত্য তোমার ছেলে তো ইংল্যান্ডের সেনাবাহিনীর ট্রেনিং নেয়েছে ”
আনোয়ার চায়ের কাপটা হাত থেকে রেখে হাফ ছেড়ে বলে —“ হ্যাঁ আমি তো ভেবেছিলাম আর্মি হবে কিন্তু ওনি তো প্রোমোশন পাওয়ার দিনই সেনাবাহিনী ছেড়ে দেয়। নাহলে আজকে একজন উচ্চ পদের আর্মি অফিসার হতো ”
কিরিস শুধু হালকা হাসল। এক হাতে কফির মগ, অন্য হাতে আখরোট ভেঙে ধীরে ধীরে খেতে লাগল। সত্যি কিরিস সেনাবাহিনীর ট্রেনিং প্রাপ্ত তাই শত্রুদের মৃত্যু আরো নিশ্চিত, কিন্তু ওই যে ওনি জিয়ান কিরিস রায় চৌধুরী আন্ডার ওয়ার্ল্ড কিং UK তার জন্য সবটা ছেড়ে আবার সবটা গুছিয়ে নেয়।
এমন সময় সিঁড়ি দিয়ে একসঙ্গে নিচে নামল কাবির আর তিশা। দুজনকে দেখেই কাজিনদের দল যেন সুযোগ পেয়ে গেল।আরিয়ান জোরে বলে উঠল — " ওহো! অবশেষে বর-বউয়ের ঘুম ভাঙল!"
তূর্য সঙ্গে সঙ্গে যোগ করল —" কী ব্যাপার? এখন নামার সময় হলো নাকি?"
হিয়া দুষ্টু হেসে বলল, —" ভাবি তো একেবারে ফ্রেশ!গোসল করে নেমেছে বুঝাই যাচ্ছে।"
তিশা লজ্জায় মাথা নিচু করে ফেলতেই পুরো হলরুম হাসিতে ভরে গেল। কাবির কপালে হাত ঠেকিয়ে বলল,
— "তোমাদের কোনো কাজ নেই?"
ইশান হেসে উত্তর দিল — " কাজ আছে বলেই তো তোমাদের নিয়ে মজা করছি!"
সবাই আবার হো হো করে হেসে উঠল। তিশা লজ্জায় গিয়ে লিসির পাশে বসে পড়ল, আর লিসিও মুচকি হেসে ওর হাতটা আলতো করে চেপে ধরল। এদিকে সকালের নাস্তা শেষ হতেই যেসব আত্মীয়-স্বজন এখনও বাড়িতে ছিলেন, তারা একে একে বিদায় নিতে শুরু করলেন। যাওয়ার আগে নতুন বউ তিশার মুখ আরেকবার দেখে, দোয়া করে, আশীর্বাদ দিয়ে সবাই বেরিয়ে গেলেন।
বাড়ির বড় ফটকের বাইরে একের পর এক গাড়ি চলে যেতে লাগল। কিছুক্ষণ আগেও যে বাড়িটা মানুষে মানুষে ভরে ছিল, ধীরে ধীরে সেখানে নেমে এল শান্ত পরিবেশ। না আর কোনো অনুষ্ঠান, না কোনো দৌড়ঝাঁপ শুধু পরিবারের আপন মানুষগুলো নিয়ে একেবারে স্বাভাবিক একটি সকাল। রায় চৌধুরী বাড়ি যেন আবার নিজের পরিচিত ছন্দে ফিরে এল।
★★★★
কাবির আর তিশার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরদিনই নিয়মমতো দশ বাঁধন উপলক্ষে তিশা বাবার বাড়িতে চলে গেল। সঙ্গে গেল ইয়াবি আর লিজাও। নতুন বউকে নিয়ে দুই বাড়ির আদর-আপ্যায়ন চলতেই থাকল।
অন্যদিকে, রায়চৌধুরী প্রাসাদ আবার ধীরে ধীরে ফিরে পেল তার চিরচেনা ছন্দ। উৎসবের রঙিন কোলাহল স্তিমিত হয়েছে, কিন্তু প্রাণচাঞ্চল্যের বিন্দুমাত্র ঘাটতি নেই। বিশাল অট্টালিকার প্রতিটি কোণ আবার নিয়ম, শৃঙ্খলা আর আপন উষ্ণতায় ভরে উঠেছে।
সময় যেন সত্যিই স্রোতস্বিনীর মতো বয়ে চলেছে। কখন ভোরের প্রথম আলো জানালায় এসে পড়ে, কখন সকালের ব্যস্ততা শুরু হয়, কখন দুপুরের আহার, বিকেলের হাসি-আড্ডা, আর কখন রাতের নীরবতা চারদিকে নেমে আসে কেউ যেন টেরই পায় না। চোখের পলক ফেলতে না ফেলতেই একটি সম্পূর্ণ সপ্তাহ কেটে গেল। প্রত্যেকেই নিজের নিজস্ব দায়িত্বে ব্যস্ত। কেউ ব্যবসার কাজে, কেউ পড়াশোনায়, কেউ গৃহস্থালির তদারকিতে। তবুও দিনের কোনো এক ফাঁকে সবাই আবার একত্র হয় কখনো ডাইনিং টেবিলে, কখনো হলরুমের আড্ডায়। এই নিয়মিত, পরিপাটি জীবনযাত্রাই যেন রায়চৌধুরী পরিবারের সবচেয়ে বড় সৌন্দর্য।
এদিকে কিরিস আর লিসির সম্পর্কও আগের তুলনায় আরও গভীর, আরও আন্তরিক হয়ে উঠেছে। ভালোবাসা ছিল আগেও, তবে এখন তার প্রকাশও স্পষ্ট। বিশেষ করে কিরিসের মধ্যে এক নতুন অভ্যাস সবাই লক্ষ্য করতে শুরু করেছে। প্রতিদিন অফিস থেকে বাড়ি ফেরার সময় তার দুই হাত কখনোই খালি থাকে না।
কখনো লিসির প্রিয় ডার্ক চকলেট, কখনো ভ্যানিলা বা বেলজিয়ান আইসক্রিম, কখনো আবার ছোট্ট কোনো ডেজার্ট কিংবা বিদেশি স্ন্যাকস লিসি যা পছন্দ করে, কিরিস যেন সেসব ভুলতেই পারে না। ব্যস্ততম কর্মসূচির মাঝেও এই ছোট ছোট যত্নগুলোই নিঃশব্দে বলে দেয়, মানুষটি তার প্রিয় মানুষটিকে কতটা গুরুত্ব দেয়।
প্রথমদিকে লিসি বিষয়টি নিয়ে সংকোচ বোধ করলেও এখন আর কিছু বলে না। কিরিস বাড়ি ফিরলেই অজান্তেই তার চোখ দুটো দরজার দিকে চলে যায় আজ আবার কী নিয়ে ফিরেছে মানুষটা! কিরিস ফিরেছি কিনা! ঠিক আছে কিনা! কিছু লাগবে না কিনা! সবটা খেয়াল এখন লিসি রাখে।
অন্যদিকে তূর্য আর আরিয়ানও এবার আগের মতো দু-এক দিনের অতিথি হয়ে আসেনি। বহুদিন পর দুজনেই দীর্ঘ ছুটি নিয়ে এসেছে। অন্তত এক মাস রায়চৌধুরী বাড়িতেই থাকবে বলে জানিয়ে দিয়েছে। ফলে বাড়ির পরিবেশ আবারও প্রাণবন্ত হয়ে উঠেছে। আড্ডা, খুনসুটি, হাসি-ঠাট্টা, একে অপরকে নিয়ে নিরন্তর মশকরা—সব মিলিয়ে প্রতিটি দিন যেন আপন ছন্দে, আপন সৌন্দর্যে নিঃশব্দে এগিয়ে চলেছে।
★শুক্রবার। ছুটির দিন।★
তাই আজ রায়চৌধুরী বাড়িতে সকালটা অন্য দিনের তুলনায় অনেক বেশি প্রাণবন্ত। গতকালই কাবির, তিশা, ইয়াবি আর লিজা ফিরে এসেছে। ফলে বাড়িটা আবারও হাসি, গল্প আর কোলাহলে মুখর হয়ে উঠেছে। কেউ হলরুমে, কেউ বারান্দায়, কেউ আবার ডাইনিংয়ের দিকে যেদিকেই তাকানো যায়, সবাই নিজেদের মতো ব্যস্ত। কোথাও চায়ের কাপ হাতে আড্ডা, কোথাও আবার হাসির রোল। এদিকে কিরিস প্রতিদিনের মতো আজও ভোরের জিম শেষ করে সোজা নিচে নেমে এসেছে। শরীরে এখনও ব্যায়ামের উষ্ণতা স্পষ্ট। দেহে শুধু কালো ট্রাউজার, খালি গায়ে প্রশস্ত কাঁধ আর সুঠাম দেহে চিকচিক করছে হালকা ঘামের আভা। নিজের নির্দিষ্ট জায়গায় বসে সুপ্রিয়ার বানিয়ে দেওয়া ব্ল্যাক কফিতে ধীরে ধীরে চুমুক দিচ্ছে। অন্য হাতে ফোন, সেখানে হয়তো অফিসের কোনো জরুরি রিপোর্ট বা আন্তর্জাতিক মিটিংয়ের তথ্য দেখছে। ছুটির দিন হলেও কাজ যেন কখনোই তাকে পুরোপুরি ছুটি দেয় না।
হলরুমের অপর পাশে লিসি মেয়েদের সঙ্গে গল্পে মগ্ন। মাঝেমধ্যে অজান্তেই তার দৃষ্টি কিরিসের দিকে চলে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার...
এতদিনে কিরিসকে জিমের পর এমন অবস্থায় দেখাটা প্রায় অভ্যাসে পরিণত হয়েছে। তবুও যখনই চোখ পড়ে, বুকের ভেতরটা কেমন যেন ধক করে ওঠে। দ্রুতই দৃষ্টি সরিয়ে নেয় সে, অথচ ঠোঁটের কোণে অকারণ এক লাজুক হাসি ফুটে ওঠে। ঠিক সেই মুহূর্তেই
টিং!
আরোবির ফোনে একটি বার্তা এসে পৌঁছাল।
স্ক্রিনে ভেসে ওঠা নম্বরটি সেভ করা থাকলেও নামটা যেন মুহূর্তের জন্য তার স্মৃতিতে ধরা দিল না। ফোন হাতে নিয়েই মুখের স্বাভাবিক হাসিটা এক নিমেষে বদলে গেল। চোখেমুখে অদ্ভুত এক কঠোরতা, যেন মুহূর্তেই অন্য এক মানুষ হয়ে গেছে সে। মেসেজটি পড়ার সঙ্গে সঙ্গেই তার চোখের গভীরে নেমে এল এক অচেনা অস্বস্তি। মুখের রঙও যেন সামান্য ফ্যাকাশে হয়ে উঠল। কিন্তু মাত্র কয়েক সেকেন্ড। পরের মুহূর্তেই সে নিজের সমস্ত অনুভূতি নিখুঁতভাবে আড়াল করে ফেলল। ঠোঁটে আগের মতোই প্রশস্ত হাসি টেনে স্বাভাবিক ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে বলল,
—" আরে, অফিস থেকে মেসেজ দিয়েছে। এই মোবাইল অফিসারগুলো যে পরিমাণ ফোন আর মিসকল দেয়, মনে হয় আমার বাবা পর্যন্ত আমাকে এতবার ফোন করেন না!"
কথাটা শুনে কয়েকজন হেসে উঠল। কিন্তু ইয়াবির চোখ হাসল না সে একদৃষ্টিতে আরোবির দিকে তাকিয়ে রইল। মানুষের মুখের হাসি আর চোখের ভাষার পার্থক্য বুঝতে তার ভুল হয় না। কিছু একটা যে মিলছে না, সেটা তার নজর এড়াল না।
অন্যদিকে ইশানের সমস্ত মনোযোগ জারার দিকে। আর জারাও তেমন ইশানকে কথা শোনাচ্ছে বলছে
—" তুই না ডাক্তার তাহলে এতদিনে ছুটি নিয়েছিস কেন! আর আমাকে জ্বালিয়ে মারছে। "
ইশান তেমন উত্তর দেয় —" কেন তুই দেখতে পারছিস না আমার ফোন চসলে আমি চলে যায়। আর তাছাড়া ভবিষ্যত বউকে সময় দেওয়া ফরজ "
জারা —" তোকে তো আমি... আহ..! "
সুরভী জারাকে আটকায় ইশানকে মারা থেকে। ইশান তো হেসে কুল পাচ্ছে না সঙ্গে বাকি কয়টাও। এইদিকে তূর্যের দৃষ্টি আটকে আছে সুরভীর মুখে। রিহান আর আরিয়ান নতুন বের হওয়া একটি গেম নিয়ে এমনই মেতে উঠেছে যে আশপাশের পৃথিবীর খবরই যেন তাদের নেই।
কাবির আর তিশা পাশাপাশি বসে নিজেদের মতো গল্পে ডুবে আছে।
আর কিরিস...
সে এখনও নির্বিকার ভঙ্গিতে কফিতে চুমুক দিতে দিতে ফোনের স্ক্রিনে চোখ রেখে কী যেন গভীর মনোযোগে পড়ে চলেছে। বাইরে থেকে দেখলে মনে হবে চারপাশের কোনো কিছুর প্রতিই তার খেয়াল নেই। কিন্তু যারা কিরিস সত্যিকার অর্থে চেনে, তারা জানে তার চোখ ফোনে থাকলেও, তার পর্যবেক্ষণ কখনোই চারপাশ থেকে সরে যায় না।
সবাই যখন নিজেদের মধ্যে ব্যস্ত ঠিক তখনই বাইরে থেকে ভেসে এল একটি গাড়ির ইঞ্জিনের শব্দ।
রায়চৌধুরী বাড়ির বিশাল লোহার ফটক পেরিয়ে চকচকে একটি কালো গাড়ি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল। গাড়িটি এসে মূল প্রবেশদ্বারের সামনে থামতেই বাড়ির কয়েকজন কর্মচারী এগিয়ে গিয়ে দরজা খুলে দিল।
সবার দৃষ্টি সেদিকেই ঘুরে গেল। গাড়ি থেকে প্রথমে নামলেন পাপড়ি। পরিপাটি শাড়িতে আগের মতোই আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব। তার পেছনেই নামল ছেলে অভি এবং মেয়ে অনু।
—" আরে, পাপড়ি এসেছে!"
সুপ্রিয়ার মুখে সঙ্গে সঙ্গে উজ্জ্বল হাসি ফুটে উঠল। দ্রুত এগিয়ে গিয়ে নিজের বোনকে জড়িয়ে ধরল।
— "এখন হঠাৎ এলি! কেমন আছিস?"
— ভালো আছি। তোদের না দেখে আর থাকা যাচ্ছিল না।
এদিকে আনোয়ার সাহেব, আনারুল সাহেব এবং মির্জা বেগমও এগিয়ে এলেন। কুশল বিনিময়, খোঁজখবর, হাসি-আড্ডায় মুহূর্তেই পরিবেশ প্রাণবন্ত হয়ে উঠল।
অনু সবার সালাম নিয়ে সরাসরি মেয়েদের দিকে চলে গেল। হিয়া, সুরভী, লিসি, তিশা, লিজা, আরোবিরা হাসিমুখে তাকে জায়গা করে দিল। অন্যদিকে অভি স্বাভাবিক ভঙ্গিতে ছেলেদের দলে এসে বসল। কিন্তু বসার পর থেকেই তার দৃষ্টি যেন বারবার অদৃশ্য কোনো টানে সরে যাচ্ছে এক দিকেই... লিসির দিকে। আজ হালকা রঙের সাদামাটা পোশাকে, মুখে কোনো বাড়তি সাজ নেই, তবুও অদ্ভুত এক স্নিগ্ধতায় বসে আছে সে। বিয়ের পর যেন তার মধ্যে এক অন্যরকম পরিণত সৌন্দর্য ফুটে উঠেছে। অভি কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল।
লিসি বেশ খুঁটিয়ে দেখলো কেমন জানি লাগছি আগেই সেই মেয়ে ভাবটা কেমন ফিকে এখন বউ ভাবটা বেশি লাগছে, দেখে বোঝায় যাচ্ছে মেয়েটা বিবাহিত নাকে নাকফুল যেটা অভি কখনো লিসিকে পরতে দেখেনি। দেখেনি বললে ভুল হবে কলেজে অনুষ্ঠানে কখনো কখনো লিসি পরতো, কিন্তু দুই হাতের এই সোনার দুইটা চুড়ি। লিসিকে দেখে অভি কেমন জানি হিসাব মিলছে না,, নাহ কিছুতো একটা হয়েছে কিন্তু কি?
মূলত অভি জানে না এখন লিসি তার সবথেকে বড় শত্রুর তার খালাতো ভাই কিরিসের বউ। কিন্তু অভির মা পাপড়ি আর অনু জানে এতকিছু ভিরে পাপড়ি অভিকে বলতে ভুলে গেছে যে লিসির সঙ্গে কিরিসের বিয়ে হয়ে গেছে।
ওদিকে হলরুমের এক কোণে বসে থাকা কিরিসও একবার চোখ তুলে তাকাল। তার দৃষ্টি গিয়ে থামল অভির ওপর মাত্র কয়েক সেকেন্ড। তারপর আবার কফির মগে চুমুক দিল। মুখে কোনো অভিব্যক্তি নেই, কোনো মন্তব্যও নয়। কিন্তু উপস্থিত সবাই জানে কিরিস আর অভির সম্পর্ক কোনোদিনই খুব একটা স্বাভাবিক ছিল না। দুজন একে অপরকে যথেষ্ট সম্মান করলেও, তাদের মধ্যে অদৃশ্য এক দূরত্ব সবসময়ই থেকে গেছে। আর আজও তার ব্যতিক্রম হলো না। হলরুমে হাসি-আড্ডা চললেও, দুজনের মাঝের সেই নীরব শীতলতা যেন স্পষ্ট অনুভব করা যাচ্ছিল। অভির দৃষ্টি বারবার লিসির দিকেই চলে যাচ্ছিল। প্রথমে কেউ বিষয়টা খেয়াল না করলেও, কিরিসের চোখ এড়াল না। কফির মগটা ধীরে টেবিলের ওপর রেখে কিরিস ফোনটা একপাশে রাখল। তারপর শান্ত, স্থির কণ্ঠে বলল
—" অন্যের জিনিসের দিকে বেশি সময় তাকিয়ে থাকলে... চোখ কিন্তু একদিন খারাপ হয়ে যায়।"
হলরুমে মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এল অভি ভ্রু তুলে কিরিসের দিকে তাকাল।
—" কথাটা আমাকে বলছিস?"
কিরিস ঠোঁটের কোণে হালকা হাসি টেনে উত্তর দিল
— " এখানে আর কাউকে তো দেখছি না, যে একই দিকে এতক্ষণ ধরে তাকিয়ে আছে। "
অভি একবার লিসির দিকে আবার কিরিসের দিকে তাকিয়ে হালকা হেসে বলল
— " সুন্দর জিনিস দেখলে তাকাতেই ইচ্ছে করে। এতে দোষের কী আছে? আর তারপরে যদি সেটা হয় আমার বেস্ট ফ্রেন্ড। "
কিরিস এবার সোফায় হেলান দিয়ে শান্ত গলায় বলল
— " দোষ তখনই হয়, যখন মানুষ বুঝতে পারে না কোনটা শুধু দেখার, আর কোনটার ওপর অন্য কারও অধিকার আছে। "
অভি কথাটার অর্থ পুরোপুরি বুঝতে পারল না। ভেবে নিল কিরিস হয়তো আগের মতোই খোঁচা দিচ্ছে।
সে মুচকি হেসে বলল —" তোর ধাঁধা আমি কোনোদিনই বুঝি না। "
কিরিসের চোখে তখন অদ্ভুত এক স্থিরতা
— "বুঝে যাবে... খুব শিগগিরই।"
অভি কাঁধ ঝাঁকিয়ে বিষয়টা হেসে উড়িয়ে দিল। তার এখনও জানা নেই যার দিকে সে এতক্ষণ তাকিয়ে ছিল, সেই লিসিই এখন আইনগত ও সামাজিকভাবে জিয়ান কিরিস রায়চৌধুরীর স্ত্রী। আর হলরুমে বসে থাকা পরিবারের প্রায় সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল। তারা জানে, অভি এখনও আসল সত্যিটা জানেই না। সেই সত্য জানার পর তার মুখের অভিব্যক্তি কেমন হবে, সেটাই যেন এখন দেখার অপেক্ষা।
অভি সুযোগ পেতেই সোফা থেকে উঠে লিসির সামনে এসে দাঁড়াল। মুখে আগের মতোই সহজ হাসি।
—" কেমন আছিস, লিসি? নাকি আমাদের একেবারেই ভুলে গেছিস?"
লিসিও ভদ্রভাবে মুচকি হেসে উত্তর দিল
— " আরে না! ভুলব কী করে? ভালো আছি। তুই কেমন আছিস ?"
—" আলহামদুলিল্লাহ, ভালোই।"
দু-একটা সাধারণ কথাবার্তা চলতেই লিসি অনুভব করল, হলরুমের অপর প্রান্ত থেকে একজোড়া তীক্ষ্ণ দৃষ্টি তার ওপর স্থির হয়ে আছে। সে একবার চোখ তুলে তাকাতেই কিরিসের সঙ্গে চোখাচোখি হয়ে গেল। কিরিস কিছু বলছে না। শুধু কফির মগ হাতে নিয়ে শান্তভাবে তাকিয়ে আছে। সেই দৃষ্টির অর্থ লিসির অজানা নয় মনে মনে সে দীর্ঘশ্বাস ফেলল।
"আল্লাহ... আজকে বুঝি আমার খবর আছে!"
ওদিকে পাপড়ি সবার সঙ্গে গল্প করতে করতে বললেন
— " আসলে আমি ঢাকায় কিছু জরুরি কাজের জন্য এসেছিলাম। ভাবলাম, কাজ যখন শেষই হলো, তোদের বাড়ি থেকেও একবার ঘুরে যাই। তাছাড়া কাবির আর তিশা তো সবে বিয়ে করেছে... আবার এই বাড়িতে আরেকজনও বিয়ে করে ফেলেছে।"
পাপড়ির কথায় অনেকেই চাপা হেসে ফেলল।
কিন্তু অভি ভেবে নিল, নিশ্চয়ই রিহান আর নুসরাতের কথাই বলা হচ্ছে। তাই বিষয়টা নিয়ে আর মাথা ঘামাল না, পাপড়ি আবার বললেন
— " তা একটা কথা বলতে এসেছি। কাবির-তিশা আর... ওদের দুজনকে কিন্তু আমাদের বাসায় পাঠিয়ে দিবি। খালা-শ্বশুরবাড়ি না ঘুরলে কী হয়? কয়েক দিন আমাদের ওখানে থাকবে, তারপর আবার এখানে ফিরে আসবে।"
মির্জা বেগম হেসে বললেন
— "সেটাই তো নিয়ম। অবশ্যই যাবে।"
আনোয়ার সাহেবও মাথা নেড়ে সম্মতি দিলেন।
— "কাল সকালেই পাঠিয়ে দেব।"
পাপড়ি খুশি হয়ে বললেন
— "খুব ভালো। আমরা কাল সকালেই মানিকপুর চলে যাচ্ছি। ঢাকার কোলাহল থেকে অনেক দূরে, মুন্সীগঞ্জের ভেতরের দিকের গ্রাম। আমাদের পৈতৃক বাড়িটা তোদের খুব ভালো লাগবে। চারদিকে সবুজ মাঠ, নদীর পাড়, পুরোনো জমিদারবাড়ির আমেজ—শহরের মতো একটুও নয়।"
কথাটা শুনেই অনু আনন্দে বলে উঠল
— " ইয়েস! সবাই একসঙ্গে গেলে কত মজা হবে!"
অভির মুখেও অজান্তেই হাসি ফুটে উঠল। তার মনে প্রথমেই যে নামটা এল... লিসি।
সে মনে মনে ভাবল —"ভালোই হলো। কয়েকটা দিন অন্তত লিসির সঙ্গে নিজের বাড়ি সময় কাটানো যাবে।"
কিন্তু তার অজান্তেই, হলরুমের এক কোণে বসে থাকা কিরিসের ঠোঁটের কোণে ধীর, রহস্যময় এক হাসি ফুটে উঠেছে। অভি এখনও জানে না যে মেয়েটিকে সে শুধু তার বেস্ট ফ্রেন্ড হিসেবে দেখছে তার ভালোলাগা মানুষ হিসেবে , আগামীকাল সেই মেয়েটিই কিরিসের পাশে, তার স্ত্রী হিসেবে, পাপড়ির বাড়িতে যাবে। আর সেই সত্য জানার পর পরিস্থিতি ঠিক কতটা বদলে যাবে, তা এখনো কেউ তাকে জানায়নি।
সবাই যখন এই বিষয় গল্প করছে তখন আরোবি উঠে বললো —" কি ব্যপার খালামনি তুমি কি শুধু কিরিস ভাইয়া আর কাবির কে যেতে বলছো? আমার যাবোনা "
কথাটা শুনে পাপড়ি হেসে বললো —" আমি কখন বললাম ওরা দুইজন শুধু! সবাই যাবে তোরা সবাই কেউ যেন বাড়িতে না থাকে,,, এই রায় চৌধুরী বাড়ির রত্নগুলোকে আমি আমাদের বাড়ি নিয়ে যাবো। "
নাও কাজিনরা সবাই মিলে —" ইয়েসসসসসস "
পাপড়ি দেখলো তূর্য আর আরিয়ান ও আছে ওদের দেখে পাপড়ি হেসে বললো—" তাহলে এবার আসার সময় হলো,, আগে কত আসতে এখন সব বড় হয়েগেছে... আর হ্যাঁ তোরা দুইজনও কিন্তু যাবি "
তূর্য একটা মুচকি হাসি দিয়ে বললো —" তার বলতে "
আরিয়ান মুখ ভরা হাসি নিয়ে বললো —" ধন্যবাদ কিরিসের খালামনি... এসেই এতো সুন্দর একটা দাওয়াত পেয়ে গেলাম "
আরিয়ানের কথায় সবাই হেসে উঠলো। জারা ইশানের পাশে গিয়ে দাঁড়াতেই ঠোঁট বাঁকিয়ে বলল — " এই ডাক্তার সাহেব, ওখানে গিয়ে কোনো ফাজলামি করবি না। "
ইশান ভ্রু তুলে শান্ত গলায় বলল—" আমাকে দেখে মনে হয় আমি ওইসব করতে পারি ।"
জারা চোখ সরু করে —" নাহ! তুই তো ডাকাতিও করতে পারিস তোর ভরসা করি না,, তাই আমার থেকে দূরে থাকবি। "
ইশান নাটকীয়ভাবে বুক চেপে ধরল— " ইস! এটা তুই কি বললি তোর থেকে দূরে থাকা মানে নিজের আত্মা থেকে দূরে থাকা, আর আত্মা থেকে দূরে থাকলে আমি আমার এই খালি বডি নিয়ে কি করবো! "
জারা মাথায় হাত দিয়ে বসে আছে। ইশান যে তাকে জ্বালিয়ে মারবে সে একদম নিশ্চিত হয়ে গেলো।
চারপাশে সবাই হেসে উঠল ওদিকে নুসরাত আর রিহানের কোনো খবরই নেই। দু'জন নিজেদের জগতে ব্যস্ত। রিহান হেসে বলল — " সবাই যেখানে যাক, আমি তো শুধু আমার বউয়ের পাশেই থাকব।"
নুসরাত মুচকি হেসে কনুই দিয়ে ধাক্কা দিল— " একটু লজ্জাও করো!"
তিশা আর কাবিরও নিজেদের মতো গল্পে মশগুল।
এদিকে তূর্য, আরিয়ান আর ইয়াবি ইতিমধ্যেই প্ল্যান করা শুরু করেছে। আরিয়ান ফিসফিস করে বলল —" এই গ্রামে যত রকম দুষ্টুমি করা যায়, সব আজ করব।"
ইয়াবি দুষ্টু হেসে বলল — "পুকুরে ঝাঁপ, আম চুরি, রাতের ভূতের নাটক... সব লিস্টে আছে।"
তূর্য মাথা নেড়ে বলল — " আগে কেউ আমাদের ধরে ফেলবে না, সেটা নিশ্চিত করো। "
তিনজনের কথায় হাসির রোল পড়ে গেল। ওদিকে লিসি, লিজা, অনু, হিয়া আর আরোবি একসাথে বসে নিজেদের গল্পে ব্যস্ত। কখনো হাসছে, কখনো পুরোনো স্মৃতি নিয়ে কথা বলছে। কিছুটা দূরে সোফায় হেলান দিয়ে বসে আছে কিরিস। মুখে স্বাভাবিক ভাব, কিন্তু তার দৃষ্টি বারবার গিয়ে থামছে লিসির ওপর। লিসির হাসি, কথা বলা, সবার সঙ্গে মিশে থাকা সবকিছুই নীরবে দেখছে সে।
অন্যদিকে পাপড়ি, সুপ্রিয়া, প্রিয়া, মির্জা বেগম, আনোয়ার, আনারুলসহ বাড়ির বড়রা একসঙ্গে বসে গ্রামের খবর, পরিবারের গল্প আর নানা স্মৃতিচারণে মেতে উঠেছেন। পুরো বাড়িটা হাসি-আড্ডায় প্রাণবন্ত হয়ে উঠেছে। আবার অভি হাতে ফোন নিয়ে বসে আছে বাড়ির কাজের লোক ওকে কোল্ড ড্রিংক দিয়ে গেছে সে বসে খাচ্ছে আর ফোন দেখছে কিন্তু মিনিটে মিনিটে সে লিসি দিকে তাকাচ্ছে। কিরিস সেটা বেশ খেয়াল করছে।
সকালের নাস্তা সবাই মিলে শেষ করলো আর একটু রেস্ট নেওয়ার পরেই পাপড়ি, অনু, অভি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। বাড়ির সামনে গাড়িটা দাঁড়িয়ে আছে। সবাই বাইরে এসে বিদায় জানাচ্ছে। মির্জা বেগম মুচকি হেসে বললেন— "আবার কিন্তু আসবি সবাই।"
পাপড়ি হেসে মাথা নাড়ল— "অবশ্যই আসব।"
অভি গাড়িতে ওঠার আগে লিসির সামনে এসে দাঁড়াল।
—" শোন,তুই কিন্তু সকালে আমাদের বাড়িতে যাবি। না গেলে কিন্তু আমি নিজেই এসে তোকে নিয়ে যাব।"
লিসি হেসে বলল —" আচ্ছা, ঠিক আছে।"
— " কথা দিলি তো?"
— " হুম, দিলাম।"
অভি মজা করে লিসির কাঁধে আলতো করে হাত বুলিয়ে বলল —" তাহলে কাল সকালে দেখা হচ্ছে।"
বলেই গাড়িতে উঠে বসল। কিছুক্ষণের মধ্যেই গাড়ির বহর চোখের আড়াল হয়ে গেল। লিসি চুপচাপ দাঁড়িয়ে রইল। বাড়ির সবাই ভেতরে চলে গেছে। সে যেন কী একটা ভাবনায় ডুবে আছে। ঠিক তখনই পিছন থেকে দুটো শক্ত হাত এসে তাকে জড়িয়ে ধরল। লিসি চমকে উঠলেও পরের মুহূর্তেই বুঝে গেল কে। কিরিস একটু নিচু হয়ে লিসির ঘাড়ে মুখ গুঁজে দিল। লিসি তার চেয়ে খাটো হওয়ায় এভাবে ঝুঁকতে কিরিসের বেশ কষ্টই হচ্ছিল।
লিসি হেসে বলল — " এই! কী করছেন?"
কিরিস গম্ভীর সুরে বলল —" আমার বউ জান দেখি অন্য ছেলের দিকে বেশ নজর দিচ্ছে!"
লিসি ভ্রু কুঁচকে তাকাল—" আমি? কখন?"
—" ওই যে, অভির সঙ্গে কী সুন্দর করে গল্প করছিলে! হাসিও দিচ্ছিলে।"
—" আরে, ও তো আমাদের বন্ধু!"
— " বন্ধু হোক আর যাই হোক, আমার একদম ভালো লাগেনি। "
লিসি এবার ঠোঁট ফুলিয়ে নিল।
—" আপনি শুধু শুধু ঝগড়া করেন। "
— " আমি? "
— " হ্যাঁ, আপনি। আমি কি কখনো বলেছিলাম আপনাকে বিয়ে করতে? আপনি তো জোর করেই আমাকে বিয়ে করেছেন! "
কিরিস মুচকি হেসে বলল — " ও... তাই নাকি? তাহলে তুমি আমাকে বিয়ে করতে চাইনি?"
— " তখন চাইনি। "
—" মানে কখনোই চাইনি?"
লিসি তাড়াতাড়ি মাথা নাড়ল — " আরে! "তখন" চাইনি মানে এই না যে কখনোই চাইনি। আপনি যেভাবে হুট করে বিয়ে করলেন, তখন তো রাগ হয়েছিল। পরে... হয়তো..."
শেষ কথাটা বলেই লজ্জায় চোখ নামিয়ে ফেলল।
কিরিস ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে বলল— " পরে হয়তো কী?"
—" কিছু না।"
— " না, বলো।"
— বলব না।
কিরিস আরও শক্ত করে জড়িয়ে ধরল
—" তাহলে ছাড়ছি না।"
লিসি হালকা ধাক্কা দিয়ে বলল — " আরে ছাড়ুন! কেউ দেখে ফেলবে।"
—" দেখুক।"
— " আপনি.. !"
—" আমি আমার বউকে আদর করছি। এতে সমস্যা কোথায়?"
লিসি লজ্জায় চারপাশে তাকিয়ে ফিসফিস করে বলল
— " আপনি না... বড্ড প্যারা দেন! "
কিরিস মিটিমিটি হেসে বলল — " হ্যাঁ, কারণ আমি তোমার স্বামী, মিসেস কিরিস। তোমাকে প্যারা দেওয়ার লাইসেন্সটা তো আমারই আছে। "
লিসি মুখ ফুলিয়ে থাকলেও ঠোঁটের কোণে অজান্তেই একটা মিষ্টি হাসি ফুটে উঠল, আর সেই হাসিটাই দেখে কিরিসের চোখে দুষ্টু তৃপ্তির ঝিলিক খেলে গেল।
★★★
আগামী এক সপ্তাহের জন্য মানিকপুরে যাওয়ার প্রস্তুতি চলছে। তাই যে যার ঘরে গিয়ে কাপড়চোপড়, প্রয়োজনীয় জিনিসপত্র আর ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। লিসিও নিজের ঘরে আলমারি খুলে কাপড় ভাঁজ করে স্যুটকেসে রাখছিল। কখনো শাড়ি, কখনো সালোয়ার-কামিজ, আবার প্রয়োজনীয় কিছু জিনিস আলাদা করে গুছিয়ে রাখছে। ঠিক তখনই দরজাটা আলতো করে খুলে ভেতরে ঢুকল কিরিস। দরজাটা ভেতর থেকে টেনে বন্ধ করে সে কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে লিসির দিকে তাকিয়ে রইল। লিসি একবার তাকিয়ে আবার ব্যাগ গোছাতে মন দিল কিরিস ধীর পায়ে এগিয়ে এসে বলল
—" এখন কিন্তু তুমি আমার বউ... সেটা মাথায় রেখেই সব কাজ করবে, বুঝেছ, বউজান?
'বউজান' শব্দটা শুনে লিসির হাত থেমে গেল। মুখে লাজুক হাসি ফুটলেও সে সেটা আড়াল করার চেষ্টা করল কিরিস আবার বলল
— " আগেরবার যেমন বলেছিলাম, এবারও একই কথা বলছি। আমি যখন ডাকব, যেভাবে ডাকব, ঠিক সেভাবেই চলে আসবে। আমার সামনে থাকবে আর...
সে একটু থেমে লিসির চোখের দিকে তাকাল
—" অভির আশপাশে তোমাকে খুব বেশি ঘুরঘুর করতে যেন না দেখি। "
লিসি এবার সোজা হয়ে দাঁড়াল। দুই হাত বুকের সামনে ভাঁজ করে মুচকি হেসে বলল
— " আমাকে কী ন্যাকা পেয়েছেন নাকি? আমি কি ওই ধরনের মেয়ে, যে এসব বুঝব না? "
কিরিস ভ্রু তুলল লিসি শান্ত স্বরে বলল
—" একবার বলেছেন, সেটাই যথেষ্ট। আমি বুঝে গেছি। আর আমি অতটা পাগল নই যে আগেরবারের মতো আবার একই ভুল করব। "
তারপর দুষ্টুমি মেশানো গলায় যোগ করল
—" আর আপনি সেই আগের মতো রাগ দেখাবেন না। শান্তভাবে গাড়ি চালাবেন, ঠিকঠাক বাড়ি ফিরবেন। আবার যেন কোনো ঝুঁকি নিয়ে নিজেকে বিপদে না ফেলেন। "
কথাটা শুনে কিরিসের মুখে অজান্তেই হাসি ফুটে উঠল।
—" আমার জন্য এত চিন্তা?"
লিসি চোখ নামিয়ে ফিসফিস করে বলল
—" চিন্তা না করলে কী করবো..."
এক মুহূর্তও দেরি না করে কিরিস এগিয়ে এসে আলতো করে তাকে নিজের কাছে টেনে নিল। লিসি হকচকিয়ে চারদিকে একবার তাকাল।
—" কেউ... কেউ চলে আসবে..."
কিরিস নরম স্বরে বলল
—" দরজা বন্ধ। আমার ঘর আর কয়েকটা মুহূর্ত শুধু আমার।"
লিসি আর কিছু বলল না। শুধু মাথাটা আলতো করে কিরিসের বুকে ঠেকিয়ে রাখল। কিরিস তার কানের পাশে মৃদু স্বরে বলল
—" জানো, পৃথিবীর যত ঝড়ই আসুক, একটা জায়গায় আমি সবসময় শান্তি পাই। "
— " কোথায়?"
— " তোমাকে নিজের বুকে নিলে "
লিসির ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল।
কিরিস তার কপালে খুব যত্ন করে একটি স্নেহময় চুমু রাখল। লিসি লজ্জায় চোখ বন্ধ করে ফেলল।
কিরিস মৃদু হেসে বলল — " এভাবে লজ্জা পেলে কিন্তু তোমাকে আরও বেশি "বউজান" বলে ডাকব। "
লিসি আস্তে করে তার কাঁধে হালকা একটা চাপড় মেরে বলল — " একদম বিরক্তিকর আপনি..."
— " তবু তো তোমারই।"
লিসি মুখ লুকিয়ে মৃদু হেসে ফেলল। ঘরজুড়ে নেমে এল এক উষ্ণ, শান্ত নীরবতা যেখানে কথার চেয়ে অনুভূতিই যেন অনেক বেশি স্পষ্ট হয়ে উঠল।

বিকেলের সোনালি আলো ধীরে ধীরে মিলিয়ে গিয়ে সন্ধ্যার আবছা অন্ধকার নেমে এসেছে। রায়চৌধুরী প্রাসাদের হলরুম আজও সরগরম। আগামীকাল মানিকপুর যাওয়া হবে বলে সবাই বেশ উৎফুল্ল।