পর্ব :92
ছেলেরা একপাশে বসে গল্প করছে। আরিয়ান আর তূর্য একে অপরকে খোঁচা দিচ্ছে, রিহান মাঝেমধ্যে যোগ দিচ্ছে। কাবির আর ইশানও গল্পে ব্যস্ত। অন্যদিকে মেয়েদের দলে হাসির শেষ নেই। হিয়া, সুরভী, আরোবি, জারা, লিজা, নুসরাত, তিশা আর লিসি একসঙ্গে বসে গল্প করছে। ঠিক তখনই বাইরে একের পর এক গাড়ির শব্দ শোনা গেল। বাড়ির গেট খুলে একটি কালো গাড়ি ভেতরে ঢুকল। গাড়ি থামতেই মার্ক আগে নেমে এল। তারপর পিছনের ডিকি খুলতেই দেখা গেল অসংখ্য শপিং ব্যাগ। একটার পর একটা ব্যাগ হাতে নিয়ে সে ভেতরে ঢুকতে লাগল। পিছনেই শান্ত ভঙ্গিতে হাঁটতে হাঁটতে প্রবেশ করল জিয়ান কিরিস রায়চৌধুরী। কিরিস আজ বিকেলে বাংলাদেশের একটি বিখ্যাত পোশাক বিপণির মালিকের সঙ্গে ব্যবসায়িক বৈঠকে গিয়েছিল। আলোচনা শেষ হওয়ার পর এ বছরের নতুন কালেকশনের পোশাকগুলো তার সামনে তুলে ধরা হয়। সেখান থেকেই নিজের পছন্দে কয়েকটি পোশাক বেছে নিয়েছে সে।
মার্ক ব্যাগগুলো টেবিলের ওপর রাখতেই সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। হিয়া চোখ বড় বড় করে বলল,
—" এতগুলো ব্যাগ!"
তূর্য শিস দিয়ে বলল
— " ভাই, পুরো দোকানটাই কিনে এনেছ নাকি?"
কিরিস নির্বিকার গলায় বলল
—" না। শুধু যেগুলো ভালো লেগেছে।"
সে একে একে ব্যাগগুলো তুলে দিল।
—" আরোবি... এটা তোমার,, জারা... এটা তোমার সুরভী, হিয়া,লিজা, নুসরাত, তিশা। "
প্রত্যেকের হাতেই একটি করে সুন্দর প্যাকেট চলে গেল।
মেয়েরা আনন্দে একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগল।
—" ওয়াও! কত সুন্দর!"
—" রঙটা দেখ!"
—" ডিজাইনটা দারুণ!"
ঠিক তখনও কিরিসের হাতে তিনটে ব্যাগ রয়ে গেল।
ব্যাগটা অন্যগুলোর থেকে আলাদা। সে ধীরে ধীরে লিসির সামনে এসে দাঁড়াল সবাই চুপ করে তাকিয়ে আছে।
কিরিস ব্যাগটা লিসির হাতে দিয়ে নরম গলায় বলল,
— " এগুলো তোমার। "
লিসি অবাক হয়ে ব্যাগটা নিল — " আমার? "
—" হ্যাঁ।"
— " কিন্তু... সবার তো একটা করে..."
কিরিস মৃদু হেসে বলল
— "ওদেরগুলো আমি কালেকশন দেখে নিয়েছি।"
তারপর লিসির চোখের দিকে তাকিয়ে একটু মাথাটা নিচে করে লিসির কানের কাছে মুখ নিয়ে বলল
—" আর এটা... আমি শুধু তোমার কথা ভেবেই নিয়েছি।"
কথাটা শুনে লিসির বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। ব্যাগ খুলতেই দেখা গেল অপূর্ব একটি কুর্তি। সূক্ষ্ম কারুকাজে সাজানো, মার্জিত রঙের, অত্যন্ত রুচিশীল একটি পোশাক লিসি আঙুল বুলিয়ে কাপড়টা ছুঁয়ে দেখল। মুখে অজান্তেই ফুটে উঠল এক নির্মল হাসি।
— " খুব... সুন্দর।"
কিরিস শান্তভাবে বলল
— " জানতাম, তোমার পছন্দ হবে।"
এই দৃশ্য দেখে আরিয়ান আর চুপ থাকতে পারল না।
গলা খাঁকারি দিয়ে বলল
— " এই যে! এটা কী হচ্ছে? পক্ষপাতিত্ব চলছে নাকি?"
তূর্য সঙ্গে সঙ্গে বলে উঠল
— " আমাদের ভাই তো দেখি সবার জন্য শপিং করেছে, কিন্তু ভাবির জন্য আলাদা স্পেশাল এডিশন!"
রিহান হেসে বলল — " এটাই বলে, স্ত্রী বোনাস!"
ইশান মুচকি হেসে যোগ করল
—" না, এটা বোনাস না... এটা ভিআইপি ট্রিটমেন্ট।"
ইয়াবি হেসে বলল — " লিসি তো আলাদা কদর!"
তিশা লিসির কানে কানে ফিসফিস করে বলল
— " দেখেছো? আমার ভাসুর কিন্তু একদম লুকিয়েও রাখতে পারল না। "
লিসির গাল লাল হয়ে উঠল। সে মাথা নিচু করে শুধু কুর্তিটা বুকে জড়িয়ে ধরে বসে রইল। কিরিস একবার লিসির দিকে তাকিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে নিলে।লিসি ব্যাগগুলো বুকে জড়িয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল। তারপর কিরিসের হাতে বাকি সব শপিং ব্যাগগুলো এগিয়ে দিয়ে মৃদু স্বরে বলল
— " এগুলো উপরে নিয়ে যান। আপনি তো উপরে যাচ্ছে তাই না? "
কিরিস একবার ব্যাগগুলোর দিকে, আরেকবার লিসির দিকে তাকাল। তারপর ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। মনে মনে বলল,
"সারা পৃথিবী আমার নাম শুনে নিজের মালপত্র নিজেরাই বহন করে। আর আজ... আমার নিজের বউ-ই আমাকে দিয়ে ওর ব্যাগ বহন করাচ্ছে!"
অদ্ভুতভাবে বিষয়টা বিরক্তিকর লাগল না।
বরং বেশ ভালোই লাগল মুচকি হেসে সব ব্যাগ এক হাতে তুলে নিয়ে ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল সে।
কিছুক্ষণ পর কিরিস ফ্রেশ হয়ে আবার নিচে নেমে এল।
লিসি রান্নাঘরে গিয়ে নিজের হাতে এক কাপ ধোঁয়া ওঠা ব্ল্যাক কফি বানিয়ে ট্রেতে করে কিরিসের সামনে রেখে দিল। কিরিস কাপটা হাতে নিয়ে একবার লিসির দিকে তাকাল।
—" থ্যাঙ্ক ইউ। "
লিসি শুধু মৃদু হেসে মাথা নাড়ল। এদিকে হলরুমের একপাশে আনোয়ার সাহেব, আনারুল সাহেব, কিরিস, রিহান আর কাবির বসে পারিবারিক ব্যবসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু করেছেন। নতুন প্রজেক্ট, বিদেশি বিনিয়োগ, আগামী কয়েক মাসের পরিকল্পনা, কোম্পানির সম্প্রসারণ একটার পর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা চলতে লাগল। কিরিস মাঝেমধ্যেই ল্যাপটপ খুলে বিভিন্ন রিপোর্ট দেখাচ্ছে, আবার কখনো ফোনে কারও সঙ্গে সংক্ষিপ্ত কথা বলছে।
অন্যদিকে মেয়েরা নিজেদের মতো গল্পে মশগুল।
ছেলেদের আরেক দল তূর্য, আরিয়ান, ইশান আর ইয়াবি এক পাশে বসে হাসি-ঠাট্টায় পুরো পরিবেশ সরগরম করে রেখেছে।
দেখতে দেখতে রাত নেমে এল।
ঘড়ির কাঁটা আটটা ছুঁতেই সবাই একসঙ্গে ডাইনিং টেবিলে বসে রাতের খাবার শেষ করল। খাওয়া শেষে মির্জা বেগম মনে করিয়ে দিলেন
—" সবাই কিন্তু আজ তাড়াতাড়ি ঘুমাবে। কাল ভোরেই মানিকপুরের উদ্দেশ্যে বের হতে হবে তোমাদের। "
সবাই সম্মতি জানিয়ে যে যার ঘরের দিকে চলে গেল।
নিজের ঘরে ফিরে কিরিস পোশাক বদলে ডিভানের পাশে বসে ল্যাপটপ খুলল। স্ক্রিনে একের পর এক অফিসের মেইল, আন্তর্জাতিক মিটিংয়ের নোট আর ফাইল খুলে কাজ করতে শুরু করল। ঠিক তখনই দরজাটা আলতো করে খুলে ভেতরে ঢুকল লিসি। ঘরে ঢুকেই তার চোখ পড়ল ডিভানের ওপর রাখা শপিং ব্যাগগুলোর দিকে।
সব ব্যাগ সুন্দর করে সাজিয়ে রাখা। আর সবার ওপরে আলাদা করে রাখা আছে সেই কুর্তির ব্যাগটা...
যেটা কিরিস শুধু তার জন্য নিজের পছন্দে কিনে এনেছিল। লিসি ধীরে ধীরে এগিয়ে এসে ব্যাগটার ওপর আলতো করে হাত রাখল। অজান্তেই তার ঠোঁটে এক টুকরো কোমল হাসি ফুটে উঠল। ওদিকে ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই কিরিস বলল,
— খুলে দেখেছ?
লিসি ব্যাগটার দিকে তাকিয়েই নরম স্বরে উত্তর দিল,
—" না এখনো দেখেনি।"
কিরিস এবার ল্যাপটপ বন্ধ করে তার দিকে তাকাল।
লিসি চোখ তুলে তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল,
—" এবার দেখছি, ঠিক আছে "
কিরিস শান্ত কণ্ঠে বলল
—" দেখো পছন্দ হয় কিনা।"
লিসি ধীরে ধীরে ডিভানের ওপর রাখা ব্যাগগুলো নিজের কাছে টেনে নিল। প্রথম ব্যাগটা খুলতেই বেরিয়ে এল একটি অপূর্ব গাউন সেট। ঠিক একই কালেকশনের, যেটা কিরিস বাড়ির অন্য মেয়েদেরও উপহার দিয়েছে। মার্জিত রঙ, সূক্ষ্ম নকশা আর রুচিশীল কাজ দেখে লিসি মুগ্ধ হয়ে বলল — "এটা তো সবাইকেই দিয়েছেন।"
কিরিস হালকা মাথা নাড়ল।
—" হ্যাঁ। এটা সবার জন্য।"
এরপর লিসি দ্বিতীয় ব্যাগটা খুলল। ভেতরে পাশাপাশি সুন্দর করে ভাঁজ করা দুটি আলাদা ডিজাইনের কুর্তি। দুটোরই কাজ অনেক বেশি নিখুঁত, কাপড়ও অন্যগুলোর চেয়ে উন্নত মানের। লিসির চোখে বিস্ময় ফুটে উঠল।
—" এত সুন্দর... "
তারপর তৃতীয় ব্যাগটা খুলতেই আরও অবাক হয়ে গেল।
ভেতরে দুটি স্টাইলিশ লেডিজ জিন্স। খুব বেশি জমকালো নয়, তবে হালকা এমব্রয়ডারি আর সূক্ষ্ম কাজের কারণে দেখতে ভীষণ আকর্ষণীয়। সঙ্গে আবার আলাদা করে ম্যাচিং দুটি ওড়নাও রাখা। লিসি এক এক করে সবগুলো পোশাক বিছানার ওপর সাজিয়ে রাখল।
তারপর দুষ্টু হেসে কিরিসের দিকে তাকিয়ে বলল,
—" আচ্ছা, একটা কথা বলি?"
—" বলো।"
—" এগুলো তো আপনি নিজেই বেছে নিয়েছেন... কিন্তু আমার গায়ে হবে তো? নাকি আন্দাজে কিনেছেন?"
কিরিস ল্যাপটপ বন্ধ করে ধীরে ধীরে উঠে দাঁড়াল।
মুখে চাপা হাসি।
— "আন্দাজে না।"
—" তাহলে?"
কিরিস শান্ত গলায় বলল
— " তোমার মাপ সম্পর্কে আমার বেশ ভালোই ধারণা আছে।"
লিসি ভ্রু কুঁচকে তাকাল।
—" কীভাবে?"
কিরিস মুচকি হেসে বলল,
—" এতদিন পাশাপাশি আছি। তাছাড়া তোমার বডি মাপ আমি খুব ভালো করেই জানি.. প্রতিদিনই তো জড়িয়ে ঘুমিয়ে থাকি। তাই তোমার বডি মাপ আমি জানি। "
লিসি লজ্জা আর বিরক্তির ভান করে বলল
—" আহা! কী আত্মবিশ্বাস!"
কিরিস হেসে উত্তর দিল
— "যদি না মিলত, তাহলে কি এত নিশ্চিন্ত হয়ে কিনে আনতাম? "
লিসি কুর্তিটা হাতে নিয়ে তার দিকে তাকিয়ে বলল,
— "আচ্ছা, পরে যদি একটুও বড় বা ছোট হয়?"
কিরিস লিসির চোখের দিকেই তাকিয়ে শান্ত ভাবেই বলে
—" প্রশ্নই উঠে না....তোমার বডি সব আমার নিজ হাতে মাপা। "
লিসি ঠোঁট ফুলিয়ে মাথা নেড়ে বলল
—" নির্লজ্জ... একদম নির্লজ্জ মানুষ!"
কিরিস হেসে ফেলল।
— "এই কথাটা তুমি যতবার বলো, ততবারই মনে হয় আমি কিছু ঠিক কাজই করেছি।"
লিসি লজ্জায় গাল ফুলিয়ে বলল,
—" উফ! আপনি একটা..."
— "একটা কী?"
— " আসলেই নিলজ্জ ভদ্রলোক!"
কিরিস মুচকি হেসে বলে
— "স্বামীর বিরুদ্ধে এই অভিযোগটা আমি সানন্দে মেনে নিলাম।"
লিসিও আর রাগ ধরে রাখতে পারল না। মুখে চাপা হাসি নিয়ে পোশাকগুলো আবার যত্ন করে ভাঁজ করতে লাগল, আর ঘরজুড়ে দুজনের খুনসুটি মিশে এক উষ্ণ, স্বাভাবিক সন্ধ্যার আবহ তৈরি হয়ে রইল।
রাত অনেক হয়ে গেছে। সারাদিনের ক্লান্তিতে লিসি গভীর ঘুমে আচ্ছন্ন। কিরিস এখনও জেগে, ল্যাপটপের সামনে বসে শেষ কয়েকটা অফিসের ফাইল গুছিয়ে নিচ্ছে। একে একে সব কাজ শেষ করে সে মার্ককে ফোন দিল।
— "মার্ক, একটা কাজ আছে। আমরা মানিকপুরে যাচ্ছি । আশপাশে যদি ভালো কোনো বাড়ি, ফ্ল্যাট বা কটেজ পাও, কিনে বা লিজ নিয়ে রাখো। অন্তত এক সপ্তাহ থাকব। আমার অফিসের কাজ যেন একটুও ব্যাহত না হয়, তাই সেখানে হাই-স্পিড ইন্টারনেট, পাওয়ার ব্যাকআপ আর একটা ছোট ওয়ার্কস্পেসের ব্যবস্থা করে দিও।"
ওপাশ থেকে মার্ক সব কথা নোট করে নিল কিরিস আবার বলল
— "আর একটা বিষয়। আশপাশে ভালো সুপারশপ বা দোকান আছে কিনা দেখে নিও। আইসক্রিম, চকলেট, চকলেট চিপ কুকিজ, আর লিসি যেসব খাবার পছন্দ করে সেগুলো যেন সবসময় পাওয়া যায়। যদি না থাকে, তাহলে আগে থেকেই শহর থেকে এনে স্টক করে রাখবে। ওর যেন কোনো কিছুর অভাব না হয়।"
— "ওকে, স্যার। সব ব্যবস্থা হয়ে যাবে।"
— "গুড। কাল আমাকে আপডেট দিও।"
ফোন কেটে কিরিস আরেকবার দিনের কাজগুলো দেখে নিল। সব ঠিক আছে নিশ্চিত হয়ে ধীরে ধীরে ল্যাপটপ বন্ধ করল। ঘরের বড় লাইটটা নিভিয়ে শুধু নরম নাইট ল্যাম্পটাও বন্ধ করে দিল। অন্ধকার ঘরে নিঃশব্দে এসে বিছানায় শুয়ে পড়ল সে। লিসি গভীর ঘুমে আছে। কিরিস আলতো করে তার পাশে শুয়ে, সাবধানে তাকে নিজের কাছে টেনে নিল। লিসি ঘুমের মধ্যেই একটু নড়েচড়ে আবার শান্ত হয়ে গেল। কিরিস মৃদু হেসে খুব আস্তে বলল — "এত ক্লান্ত হয়ে গেছ..."
কোনো উত্তর এল না। লিসি নিশ্চিন্ত ঘুমে ডুবে রইল। কিরিস আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দিল, কম্বলটা ঠিক করে দিল যাতে রাতে ঠান্ডা না লাগে। তারপর চোখ বন্ধ করল। কয়েক মুহূর্তের মধ্যেই নিস্তব্ধ রাত দুজনকেই গভীর ঘুমে জড়িয়ে নিল।
ভোরের প্রথম আলো জানালার ফাঁক দিয়ে ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকে পড়েছে। বাইরে পাখির কিচিরমিচির, দূরে মসজিদ থেকে ভেসে আসছে ফজরের আজানের শেষ ধ্বনি। পুরো বাড়িটা এখনও শান্ত। কিরিসের ঘুম আগেই ভেঙে গেছে। চোখ খুলতেই দেখল, লিসি এখনও গভীর ঘুমে। এলোমেলো চুলগুলো মুখের ওপর এসে পড়েছে। কিরিস আলতো করে চুলগুলো কানের পেছনে সরিয়ে দিল, যেন ওর ঘুম না ভাঙে। কিছুক্ষণ চুপচাপ ওর মুখের দিকে তাকিয়ে থেকে বিছানা ছেড়ে উঠে পড়ল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে ট্র্যাকস্যুট পরে নিচে জিমে চলে গেল। প্রায় এক ঘণ্টা জিম করে ঘামে ভিজে আবার উপরে ফিরে এল। এদিকে লিসিরও ঘুম ভেঙেছে। আধো ঘুমের চোখে বিছানায় বসে হাই তুলছে।
ঠিক তখনই কিরিস রুমে ঢুকল।
— "গুড মর্নিং।"
লিসি চোখ কচলাতে কচলাতে তাকিয়ে মৃদু স্বরে বলল
— "গুড মর্নিং..."
কিরিস তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বলল
— "ফ্রেশ হয়ে নাও। তারপর নিচে গিয়ে নাস্তা করব। আজকে একটু তাড়াতাড়ি বের হতে হবে।"
লিসি ভ্রু কুঁচকে বলল,
— "কোথায়?"
কিরিস ঠোঁটের কোণে হালকা হাসি এনে উত্তর দিল,
— "তুমি জানো না, তোমার খালা শাশুড়ির বাড়িতে। ওহ আবার তোমার বেস্ট ফ্রেন্ডেও বাড়ি ।"
লিসি বিরক্ত মুখ করে বালিশটা কিরিসের দিকে ছুড়ে মারল — "আপনার সবকিছুতেই আমাকে বিরক্ত করা !"
কিরিস অনায়াসে বালিশটা ধরে বিছানায় রেখে হেসে বলল — "তাড়াতাড়ি তৈরি হও। সবাই নিচে অপেক্ষা করবে।"
এই বলে সে নিজের কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আর লিসি মুখ ফুলিয়ে বসে রইল, মনে মনে ভাবছে—"এই মানুষটা কখন কী করে, কিছুই আগে থেকে বোঝা যায় না!"
সকালের পরিবেশটা বেশ প্রাণবন্ত। ডাইনিং হলের বড় টেবিলে সবাই একে একে বসে পড়েছে। কারণ আজ একটু সকাল সকালই নাস্তা শেষ করতে হবে। কিছুক্ষণ পরই সবাই মানিকপুরের উদ্দেশ্যে রওনা দেবে।
সুপ্রিয়া আর প্রিয়া খুব ভোরে উঠে সবার জন্য হালকা নাস্তার ব্যবস্থা করেছে। টেবিলে রুটি, সবজি, ডিম, স্যান্ডউইচ, ফল, জুস আর গরম চা সাজানো। কিরিসের জন্য আলাদা করে তার ডায়েট অনুযায়ী খাবার রাখা হয়েছে।
সবাই গল্প করতে করতে খাচ্ছে। বাড়িটা হাসি-আড্ডায় মুখর। লিসিও এসে কিরিসের পাশে বসল। নিজের প্লেটে শুধু অল্প একটু খাবার নিল ইয়াবি সেটা দেখে ভ্রু তুলে বলল — "এইটুকু খেলে তোর হবে?"
লিসি মুখ কুঁচকে বলল
— "এর বেশি খেলেই বিপদ।"
— "কেন?"
— "গাড়িতে উঠলেই আমার বমি বমি লাগে। বেশি খেলে পরে সব বের হয়ে যাবে। তাই অল্পই খাচ্ছি।"
আরোবি হেসে বলল
— "আচ্ছা, তাহলে তোকে জানালার পাশেই বসতে হবে।"
তূর্য মজা করে বলল
— "আর সঙ্গে একটা ব্যাগও রাখতে হবে।"
কথাটা শুনে সবাই হেসে উঠল। লিসি লজ্জা পেয়ে মুখ নামিয়ে ফেলল। ঠিক তখন কিরিস শান্ত গলায় বলল,
— "ওকে কেউ বিরক্ত করো না। যার মোশন সিকনেস আছে, তার জন্য এটা স্বাভাবিক।"
তারপর লিসির দিকে তাকিয়ে বলল
— "যদি অসুস্থ লাগে, আমাকে বলবে। মাঝপথে দরকার হলে গাড়ি থামানো হবে।"
লিসি মাথা নেড়ে সম্মতি জানাল এদিকে রিহান বলল
— "কাল তো ঠিক ছিল, কয়েকটা গাড়িতে ভাগ হয়ে যাব।"
ইশান হেসে উত্তর দিল
— "পরিকল্পনা বদলে গেছে। সকালে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, একসাথেই যাব। এত বড় একটা ট্রিপ, আলাদা আলাদা গাড়িতে গেলে মজাটাই থাকবে না।"
আরিয়ান উচ্ছ্বসিত হয়ে বলল
— "একটা বড় লাক্সারি কোস্টারই যথেষ্ট। সবাই একসাথে বসে গল্প করব, গান চালাব, ছবি তুলব পুরো রাস্তা জমে যাবে!"
মেয়েরাও সঙ্গে সঙ্গে সায় দিল।
লিজা — "হ্যাঁ, একসাথেই গেলে বেশি মজা হবে।"
কিরিস চারপাশে একবার তাকিয়ে হালকা হাসল।
— "ঠিক আছে। তাহলে সবাই এক গাড়িতেই যাবে। তবে কেউ দেরি করবে না। নাস্তা শেষ করে যার যার ব্যাগ নিয়ে প্রস্তুত হয়ে নিও।"
সঙ্গে সঙ্গেই সবাই "ঠিক আছে" বলে আবার গল্প আর নাস্তায় মেতে উঠল। সামনে অপেক্ষা করছে দীর্ঘ পথ, আর সেই পথের প্রতিটি মুহূর্ত একসাথে উপভোগ করার আনন্দ। খাওয়া-দাওয়া শেষ হতেই পুরো বাড়িটা আবার ব্যস্ত হয়ে উঠল। সবাই যে যার রুমে চলে গেল শেষবারের মতো সবকিছু গুছিয়ে নিতে। লিসিও নিজের ঘরে এসে আলমারির সামনে দাঁড়াল। প্রথমে একটা হালকা শাড়ি বের করেছিল। কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে রইল। তারপর কিরিসের কথাটা মনে পড়তেই হালকা হেসে মাথা নাড়ল।
— "যেটাতে তুমি স্বাচ্ছন্দ্যবোধ করো, সেটাই পরো। শুধু বিয়ে হয়েছে বলে প্রতিদিন শাড়ি পরার কোনো নিয়ম নেই।"
কথাটা মনে পড়তেই শাড়িটা আবার ভাঁজ করে রেখে দিল। এরপর কিরিস কিনে দেওয়া নীল রঙের জিন্স আর একটি সুন্দর লং কুর্তি পরে নিল। সঙ্গে হালকা একটি ওড়না। চুলগুলো আজ একটু উঁচু করে বেঁধেছে, সামনে কয়েক গোছা চুল মুখের দুই পাশে নেমে আছে। কাঁধে ছোট্ট একটি টোট ব্যাগ, যার ভেতরে ফোন, পানির বোতল, টিস্যু, ওষুধ আর কিরিসের প্রয়োজনীয় কিছু জিনিস। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিয়ে নিচে নেমে এল। নিচে এসে দাঁড়াতেই সুপ্রিয়া তাকিয়ে মুগ্ধ হয়ে বললেন
— "আহা... এই তো আমার মিষ্টি একটা মেয়ে! কী সুন্দর লাগছে!"
প্রিয়া হেসে বললেন
— "একদম লক্ষ্মী মেয়ে। খুব মানিয়েছে।"
ঠিক তখনই তিশা আর নুসরাতও নিচে এল। দুজনেই শাড়ি পরে সুন্দর করে সেজেছে সুপ্রিয়া মুচকি হেসে বললেন
— "দেখো তো, কী লক্ষ্মী দুই মেয়ে! শাড়িতে দুজনকেই দারুণ লাগছে।"
তিশা মজা করে বলল
— "আম্মু লিসিকে আজ শাড়ি পরবে ভেবেছিলাম।"
লিসি লজ্জা পেয়ে হেসে বলল
— "আজ আর হলো না।"
এদিকে বাড়ির সামনে চকচকে কালো রঙের Mercedes-Benz Sprinter Luxury Coach দাঁড়িয়ে আছে। বড় বড় কাঁচের জানালা, ভেতরে আরামদায়ক রিক্লাইনিং সিট, নরম আলো আর প্রশস্ত জায়গা দেখে মনে হচ্ছে যেন চলন্ত একটা বিলাসবহুল লাউঞ্জ।
ছেলেরা একে একে সবার লাগেজ গাড়ির লাগেজ কম্পার্টমেন্টে তুলে দিচ্ছে। রিহান একটা ব্যাগ তুলতে তুলতে বলল
— "এই ব্যাগটা কার? এত ভারী কেন?"
আরিয়ান হেসে বলল
— "খুলে দেখ, ইট আছে নাকি!"
ইয়াবি সঙ্গে সঙ্গে বলে উঠল
— "না, এটা নিশ্চয়ই মেয়েদের স্কিনকেয়ারের ব্যাগ!"
কথাটা শুনে সবাই হেসে উঠল। আরোবি ভান করে রাগ দেখিয়ে বলল
— "আমাদের জিনিস নিয়ে এত মন্তব্য করার দরকার নেই!"
তূর্য হেসে বলল
— "আচ্ছা আচ্ছা, আর বলব না।"
সব লাগেজ তোলা শেষ হলে একে একে সবাই গাড়িতে উঠে নিজেদের পছন্দের সিট দখল করে নিল। কেউ জানালার পাশে, কেউ মাঝখানে বসে গল্প শুরু করে দিল। শুধু একজনের জন্যই সবাই অপেক্ষা করছে....
কিরিস। ইশান ঘড়ির দিকে তাকিয়ে বলল
— "কিরিস কোথায়? সবাই তো উঠে গেছে!"
ইয়াবি হেসে বলল,
— "নিশ্চয়ই আবার কোনো অফিস কল শেষ করছে।"
লিসিও একবার বাড়ির ভেতরের দিকে তাকাল। ঠিক তখনই বাড়ির দরজার দিক থেকে কারও পায়ের শব্দ ভেসে এল... সবাই অন্যমনস্কভাবে সেই দিকেই তাকিয়ে রইল। বাড়ির ভেতর থেকে ধীর পায়ে বেরিয়ে এল কিরিস। আজ তার পরনে ছিল সাদা ফুল-স্লিভ শার্ট, হাতা কনুই পর্যন্ত গোটানো, সঙ্গে কালো প্যান্ট আর কালো ঘড়ি। পোশাকটা একেবারে সাধারণ, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল যেন সাধারণ পোশাকও তার ওপর আলাদা একটা ব্যক্তিত্ব পেয়ে গেছে। মুখে সেই চিরচেনা শান্ত ভাব, চোখে স্থিরতা। রিহান ইয়াবির কাঁধে হাত রেখে ফিসফিস করে বলল — "এই লোকটা কি ইচ্ছে করে এমন লাগে, নাকি জন্মগত?"
ইয়াবি নাটকীয়ভাবে দীর্ঘশ্বাস ফেলল
— "অন্যায়! মানুষ এত পারফেক্ট হয় কীভাবে?"
আরিয়ান সঙ্গে সঙ্গে বলল
— "চুপ কর। আর পাঁচ মিনিট তাকিয়ে থাকলে তুই নিজেই প্রেমে পড়ে যাবি!"
কথাটা শুনে সবাই হো হো করে হেসে উঠল। কিরিস শুধু একবার ওদের দিকে তাকিয়ে মাথা নাড়ল।
— "তোমাদের নাটক শেষ হলে বের হব?"
আবারও হাসির রোল পড়ে গেল। সবাই বড়দের কাছে গিয়ে সালাম করল। মির্জা বেগম, আনোয়ার সাহেব, আনারুল সাহেব, সুপ্রিয়া, প্রিয়া সবাই একে একে দোয়া করে বিদায় দিলেন।
— "সাবধানে যেও।"
— "পৌঁছে ফোন দেবে।"
সবাই একসঙ্গে বলল,
— "আচ্ছা।"
এরপর একে একে সবাই গাড়িতে উঠে বসল।
বিলাসবহুল Mercedes-Benz Sprinter Luxury Coach ধীরে ধীরে বাড়ির গেট পেরিয়ে রাস্তায় উঠল।
ড্রাইভিং সিটে আজ আরিয়ান। তার পাশের সামনের সিটে জানালার ধারে বসেছে কিরিস। সে বাইরের রাস্তার দিকে তাকিয়ে নিশ্চুপ বসে আছে। পেছনের অংশে যেন ছোটখাটো একটা পিকনিক শুরু হয়ে গেছে।
তিশা বলল — "চলো, একটা খেলা খেলি।"
ইয়াবি বলল,
— "কী খেলা?"
— "যার ফোনে সবচেয়ে বেশি সেলফি থাকবে, সে সবাইকে আইসক্রিম খাওয়াবে!"
আরোবি সঙ্গে সঙ্গে ফোন বের করল
— "আমি তো জিতেই গেছি!"
রিহান ফোনটা কেড়ে নিয়ে স্ক্রল করতেই চোখ বড় বড় হয়ে গেল।
— "এ কী! এখানে তো তোর নিজের চেয়ে ফিল্টারের ছবিই বেশি!"
সবাই আবার হেসে উঠল আরোবি বলল,
— "রিহান তোমার গ্যালারিটা দেখি?"
রিহান তাড়াতাড়ি ফোন বুকের কাছে চেপে ধরল।
— "না না! জাতীয় নিরাপত্তার বিষয়!"
তূর্য গম্ভীর মুখ করে বলল
— "দেখেছ? নিশ্চিত কোনো সিক্রেট আছে!"
আরিয়ান ড্রাইভ করতে করতেই বলল
— "ওর গ্যালারিতে শুধু খাবারের ছবি। মানুষ না, বিরিয়ানির ফ্যান!"
রিহান প্রতিবাদ করল,
— "খাবারও তো শিল্প!"
ইয়াবি হেসে বলল
— "তাই বলে বিরিয়ানির সঙ্গে সেলফি?"
রিহান হেসে বললো —" বিরিয়ানি ছাড়াও আমার বউ নুসরাতের ছবি আছে। বুঝতে পেরেছিস "
নুসরাত মুচকি হেসে উঠলো এইদিকে সবাই হাসছে।
হাসতে হাসতে তিশার চোখে পানি চলে এল।
এদিকে লিসি মেয়েদের সঙ্গে গল্পে মশগুল। কখনো সুরভীর সঙ্গে, কখনো তিশা আর নুসরাতের সঙ্গে গল্প করছে। মাঝে মাঝে সবার হাসিতে সেও হেসে উঠছে।
গাড়ির ভেতর আনন্দ, হাসি আর গল্পে ভরে উঠেছে।
শুধু সামনের সিটে বসে থাকা কিরিস আগের মতোই শান্ত। মাঝে মাঝে রিয়ার ভিউ মিররে একবার পেছনের সবার দিকে তাকায়। সবাইকে এত আনন্দে দেখে তার ঠোঁটের কোণে খুবই ক্ষীণ একটা হাসি ফুটে ওঠে।
আরিয়ান সেটা দেখে মুচকি হেসে বলল
— "অবশেষে! বরফ গলেছে। কিরিসও হাসছে!"
কিরিস জানালার বাইরে তাকিয়েই শান্ত গলায় উত্তর দিল— "তোমরা যতক্ষণ হাসছ, ততক্ষণ পথও ছোট মনে হবে।"
এক মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে গেল। তারপর আবার আগের মতোই হাসি-ঠাট্টায় মেতে উঠল। গাড়ি ছুটে চলল সবুজে ঘেরা রাস্তা ধরে, আর ভেতরে চলতে থাকল কাজিনদের অন্তহীন আড্ডা।
প্রায় দেড়-দুই ঘণ্টা পথ পেরিয়ে গাড়ি এসে পৌঁছাল ভাটিয়াপাড়া মোড়, গোপালগঞ্জ এলাকায়। ঢাকা থেকে মানিকপুরের দীর্ঘ যাত্রাপথের মাঝামাঝি বিশ্রাম নেওয়ার জন্য জায়গাটা বেশ পরিচিত। রাস্তার দুই পাশে বড় বড় গাছ, হালকা বাতাস, আর কয়েকটা ছোট চায়ের দোকান ও খাবারের স্টল। ঠিক তখনই লিসি মুখে হাত দিয়ে আস্তে বলল — "উমম... আমার খুব বমি পাচ্ছে..."
কিরিস সঙ্গে সঙ্গে আরিয়ানের দিকে তাকাল।
— "গাড়িটা এক পাশে থামাও।"
আরিয়ান দেরি না করে গাড়ি রাস্তার নিরাপদ পাশে থামিয়ে দিল। লিসি ধীরে ধীরে নেমে রাস্তার পাশের খোলা জায়গায় গিয়ে দাঁড়াল। ইশানও দ্রুত নেমে নিজের মেডিকেল কিট থেকে মোশন সিকনেসের ওষুধ বের করল — "এই নাও, এটা খাও। আর একটু পানি খাও।"
লিসি ওষুধ খেয়ে ধীরে ধীরে গভীর শ্বাস নিতে লাগল।
হালকা বাতাস বইছে। চারপাশে সবুজ গাছপালা, দূরে ধানক্ষেত। গাড়ির শব্দ ছাড়া পরিবেশটা বেশ শান্ত।
কিছুক্ষণ পর লিসির মুখের অস্বস্তিটা অনেকটাই কমে এল। এদিকে বাকিরাও গাড়ি থেকে নেমে হাত-পা একটু ছড়িয়ে দাঁড়াল। হঠাৎ আরোবির চোখ পড়ল রাস্তার পাশের একটা ছোট্ট ঠেলাগাড়ির ওপর।
— "আরে! ঝালমুড়ি!"
তিশা এক লাফে বলল,
— "কোথায়? কোথায়?"
নুসরাত হেসে আঙুল দেখাল।
— "ওই তো! চল!"
সুরভী, জারা, হিয়া,লিজা, আরোবি মুহূর্তের মধ্যে মেয়েরা সবাই ঝালমুড়ির দোকানের সামনে ভিড় করে ফেলল।
দোকানদার হাসিমুখে বললেন,
— "কেমন ঝাল দেব?"
লিজা বলল,
— "আমারটা মাঝারি।"
আরোবি হেসে বলল,
— "আমারটা একদম ঝাল!"
ইয়াবি পাশে দাঁড়িয়ে বলল,
— "পরে আবার পানি খুঁজে বেড়াস না যেন!"
সবাই হেসে উঠল ছেলেরাও একে একে ঝালমুড়ি নিতে শুরু করল। রিহান প্রথম লোকমা মুখে দিয়েই বলল
— "ওফ! দারুণ হয়েছে!"
আরিয়ান বলল
— "ট্রিপে বেরিয়ে রাস্তার ঝালমুড়ির মজাই আলাদা।"
এদিকে কিরিস ঝালমুড়ির ভিড়ের দিকে না গিয়ে লিসির পাশেই দাঁড়িয়ে রইল।
— "এখন কেমন লাগছে?"
লিসি মাথা নেড়ে বলল,
— "আগের থেকে অনেক ভালো।"
কিরিস হাতে থাকা পানির বোতলটা এগিয়ে দিল।
— "আরও একটু পানি খাও। তাড়াহুড়ো করে কিছু খেয়ো না।"
লিসি বোতলটা নিয়ে ছোট্ট করে হাসল। ঠিক তখনই আরোবি দূর থেকে চিৎকার করে বলল
— "লিসি! তোর জন্য কম ঝালের ঝালমুড়ি বানিয়েছি।"
লিসি হেসে উত্তর দিল
— "একটু পরে খাব।"
কিরিস শান্ত গলায় বলল,
— "পাঁচ-দশ মিনিট পর খেলে ভালো হবে। আগে শরীরটা পুরোপুরি স্বাভাবিক হোক।"
ইশানও সম্মতি জানাল।
— "হ্যাঁ, আগে একটু বিশ্রাম নিক। তারপর খেলে সমস্যা হবে না।"
সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে গল্প করতে করতে ঝালমুড়ি খেতে লাগল। হালকা বাতাসে ক্লান্তিটাও যেন অনেকটা উড়ে গেল। সামনে এখনও অনেকটা পথ বাকি, কিন্তু এই ছোট্ট বিরতিটা পুরো দলের যাত্রাকে আরও আনন্দময় করে তুলল। লিসি একটু স্বাভাবিক হতেই আরোবি হাতে করে ঝালমুড়ি নিয়ে এগিয়ে এল।
— "এই নে, তোর জন্য কম ঝালের বানিয়েছি।"
লিসি খুশি হয়ে হাত বাড়াতেই কিরিস শান্ত গলায় বলল
— "না।"
সবাই তার দিকে তাকাল কিরিস লিসির দিকে তাকিয়েই বলল — "এইমাত্র বমি বমি ভাব কমেছে, ওষুধ খেয়েছ। এখন কোনো ঝালমুড়ি খাওয়া হবে না।"
লিসি ছোট্ট করে মুখ ফুলিয়ে বলল,
— "একটু খেলে কিছু হবে না..."
— "হবে।"
কিরিসের কণ্ঠে কোনো রাগ ছিল না, কিন্তু সিদ্ধান্তটা একেবারে স্পষ্ট — "শরীরটা পুরো ঠিক হলে তারপর যা খেতে ইচ্ছে করবে, খাবে। এখন না।"
লিসি আর কিছু বলল না। শুধু অসহায় মুখ করে ঝালমুড়ির দিকে একবার তাকাল। রিহান মুচকি হেসে বলল — "কিরিসের সামনে দর কষাকষি করে লাভ নেই।"
ইয়াবি মাথা নেড়ে বলল,
— "রায় ঘোষিত হয়েছে।"
সবাই হেসে উঠল কিছুক্ষণ বিশ্রামের পর সবাই আবার গাড়ির দিকে হাঁটতে লাগল। রাস্তার পাশের বড় গাছটার নিচে হালকা বাতাস বইছে। ওষুধের প্রভাবে লিসির চোখ দুটো ভারী হয়ে এসেছে।
হাঁটতেও কেমন ধীর হয়ে গেছে কিরিস সেটা লক্ষ্য করল।
— "ঘুম পাচ্ছে?"
লিসি আস্তে মাথা নাড়ল। কিছু বলার আগেই কিরিস আলতো করে তাকে কোলে তুলে নিল। লিসি চমকে উঠে চারপাশে তাকাল।
— "আরে... নামান! সবাই দেখছে..."
কিরিস নির্বিকার।
— "হাঁটতে হবে না।"
— "আমি হাঁটতে পারব..."
— "জানি। তবু দরকার নেই।"
চারপাশের কাজিনরা দৃশ্যটা দেখে মুখ চাওয়াচাওয়ি করল। আরিয়ান ঠোঁট খুলেই কিছু বলতে যাচ্ছিল।
ঠিক তখনই কিরিস একবার শান্ত দৃষ্টিতে তার দিকে তাকাল। কথা আর বেরোল না। আরিয়ান গলা খাঁকারি দিয়ে বলল — "...চলো, সবাই গাড়িতে উঠি।"
ইয়াবি মুখ চেপে হাসি আটকাতে গিয়ে শেষ পর্যন্ত চুপ করে রইল। বাকিরাও আর কোনো মন্তব্য করল না।
কিরিস গাড়িতে উঠে নিজের সামনের সিটে বসল। লিসিকে খুব সাবধানে নিজের কোলে বসিয়ে দিল। তারপর জানালার কাঁচ পুরোটা নামিয়ে দিল, যাতে বাইরের ঠান্ডা বাতাস ভেতরে আসে। বাতাসে লিসির মুখের অস্বস্তিটা একটু একটু করে কমতে লাগল।
সে আস্তে বলল — "এখন ঠিক আছি... আমাকে নামিয়ে দিন।"
কিরিস মাথা নাড়ল।
— "আরও কিছুক্ষণ।"
— "এভাবে বসতে অস্বস্তি লাগছে..."
— "ঘুমিয়ে পড়ো।"
কিরিস নিজের এক হাত দিয়ে তাকে এমনভাবে ধরে রাখল, যাতে গাড়ির ঝাঁকুনিতে কোনো অসুবিধা না হয়।
বাইরে সবুজ মাঠগুলো একের পর এক পিছিয়ে যাচ্ছে। জানালা দিয়ে আসা শীতল বাতাসে লিসির চোখ আরও ভারী হয়ে এল। কয়েক মিনিটের মধ্যেই সে আর আপত্তি করল না। মাথাটা আলতো করে কিরিসের কাঁধে রেখে চোখ বন্ধ করল। গাড়ির ভেতরও অদ্ভুত নীরবতা নেমে এল। কেউ আর মজা করল না শুধু সবাই একবার তাকিয়ে দেখল কিরিস স্থির দৃষ্টিতে সামনের রাস্তার দিকে তাকিয়ে বসে আছে, আর তার একমাত্র মনোযোগ যেন লিসি যেন আর কোনো কষ্ট না পায়। সবাই যখন গল্পে ব্যস্ত। ঠিক তখনই আরোবি হঠাৎ বলল
— "একটা কথা বলি? কাবির ভাইয়ের বিয়ের সময় তো লিসি তোদের সাথে গাড়িতেই এসেছিলো। তখন তো লিসির এমন বমি বমি ভাব দেখিনি!"
সবাই মুচকি হেসে কিরিসের দিকে তাকাল কিরিস শান্ত গলায় বলল — "কারণ তখন আগে থেকেই সাবধানতা নেওয়া হয়েছিল।"
সবাই কৌতূহলী হয়ে তার দিকে তাকাল কিরিস বলল,
— "যাদের মোশন সিকনেস থাকে, তাদের প্রতিটা যাত্রা এক রকম হয় না। রাস্তা, গাড়ির ধরন, কতক্ষণ ভ্রমণ করছে, কী খেয়েছে, বাতাস পাচ্ছে কি না এসবের ওপর অনেক কিছু নির্ভর করে।"
ইশানও মাথা নেড়ে বলল
— "ঠিকই বলেছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার।"
কিরিস আবার বলল
— "কাবিরের বিয়ের সময় আমরা বেশি সময় একটানা বন্ধ গাড়িতে ছিলাম না। মাঝেমধ্যে বিরতি নিয়েছিলাম। আর ও যেন বেশি না খায়, আবার একেবারে খালি পেটেও না থাকে সেদিকেও খেয়াল রাখা হয়েছিল।"
আরিয়ান যোগ করল
— "আর মনে আছে? ল্যাম্বরগিনির ছাদ তো খোলা ছিল।"
কিরিস হালকা হেসে বলল
— "হ্যাঁ। খোলা গাড়িতে বাইরের বাতাস সরাসরি আসছিল। অনেকের ক্ষেত্রেই তাজা বাতাসে অস্বস্তি কমে যায়।"
ইশান ব্যাখ্যা করল
— "তাই বলে যে প্রতিবারই একই রকম হবে, এমন নয়। আজকের যাত্রাটা অনেক লম্বা ছিল। বেশ কিছুটা পথ একটানা এসেছি। তাই এবার ওর শরীরটা একটু খারাপ লাগল।"
সুরভী লিসির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মমতার সঙ্গে বললেন — "তাই তো ভাইয়া শুরু থেকেই ওর খাওয়া, বসার জায়গা, জানালার বাতাস সবকিছু খেয়াল রাখছিল।"
কিরিস শুধু সংক্ষিপ্তভাবে বলল
— "যাত্রাপথে ওর যেন কষ্ট কম হয়, সেটাই চেয়েছি।"
রিহান মুচকি হেসে বলল
— "তাই তো ঝালমুড়িটাও খেতে দিলি না।"
কিরিস শান্তভাবে উত্তর দিল
— "শরীর ভালো থাকলে পরে যত খুশি খেতে পারবে। কিন্তু অসুস্থ অবস্থায় ইচ্ছে পূরণ করার চেয়ে সুস্থ হওয়াটা বেশি জরুরি।"
কথাগুলো শুনে সবাই চুপচাপ মাথা নাড়ল। এতে বোঝা গেল, লিসির মোশন সিকনেস নতুন কিছু নয়। তবে পরিস্থিতি, ভ্রমণের ধরন এবং সঠিক যত্নের কারণে কখনও তা প্রকাশ পায়, আবার কখনও একেবারেই হয় না। তাই কাবিরের বিয়ের সময় সে স্বাভাবিক ছিল, আর আজ দীর্ঘ যাত্রায় অসুস্থ বোধ করেছে দুটোই বাস্তবসম্মত।
ওষুধের প্রভাবে লিসি ঘুমিয়ে আছে। কিরিসের কাঁধে মাথা রেখে লিসি গভীর ঘুমে তলিয়ে গেছে। কিরিস নড়ল না। শুধু এক হাতে লিসিকে সাবধানে আগলে রাখল, যেন রাস্তার ঝাঁকুনিতে তার ঘুম না ভাঙে। পেছনে কাজিনদের আড্ডা চললেও আগের মতো হইচই নেই। সবাই আস্তে আস্তে কথা বলছে, যেন লিসির ঘুম ভেঙে না যায়।
দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে গাড়ি মানিপুর এলাকায় ঢুকে পড়ল। চারপাশের পরিবেশ একেবারে বদলে গেছে। দুই পাশে সবুজ গাছের সারি, ছোট ছোট টিলা, বিস্তীর্ণ খোলা মাঠ আর গ্রামের শান্ত সৌন্দর্য। রাস্তার ধারে স্থানীয় দোকান, ফলের স্টল আর মানুষের ব্যস্ত আনাগোনা।
আরিয়ান বলল — "এসে গেছি প্রায়।"
কিরিস জানালার বাইরে একবার তাকিয়ে বলল,
— "আগে বড় বাজারে থামাও।"
কিছুক্ষণ পর গাড়ি মানিকপুরের বড় বাজারে এসে থামল। সেখানে আগে থেকেই মার্কের লোকজন অপেক্ষা করছিল। তারা দ্রুত গাড়ি থেকে নেমে অতিথিদের জন্য উপহারের প্যাকেট গাড়িতে তুলে দিল। সবকিছু গুছিয়ে নেওয়ার পর আবার গাড়ি চলতে শুরু করল।মার্ক কিরিসের দিকে তাকিয়ে বলে —" বস সব রেডি আছে আপনি এসে দেখে নেবেন একবার.. আর যদি কিছু লাগে। "
কিরিস শান্ত গলায় বলে —" হুম বিকেলের দিকে দেখে নেবো। "
মার্ক সম্মতি নিয়ে বাকি বডিগার্ড নিয়ে তাদের গাড়িতে উঠে চলে গেলো। কিরিস ও আরিয়ানের দিকে তাকাতে সেও গাড়ি আবার স্টার্ট দিলো। গাড়ি আরও কিছুটা পথ এগিয়ে বিশাল লোহার গেটের সামনে গাড়ি থামল।
গেট খুলতেই চোখের সামনে ভেসে উঠল এক বিশাল বাড়ি। চারদিকে বড় খোলা আঙিনা, ফুলের বাগান, আম, কাঁঠাল, লিচু আর নারকেল গাছের সারি। দূরে পুকুর, পাশে লম্বা বারান্দাওয়ালা দোতলা বাড়ি। পুরো এলাকাজুড়ে এক অন্যরকম শান্তি আর গ্রামের সৌন্দর্য।
গাড়ির শব্দ শুনেই বাড়ির ভেতর থেকে সবাই বেরিয়ে এল। কিরিসের খালামণি পাপড়ি, খালুরা, তাদের ছেলে-মেয়ে অনু, অভি আরো তাদের চাচাতো ভাই বোনেরা সবাই হাসিমুখে গেটের সামনে দাঁড়িয়ে অতিথিদের স্বাগত জানাতে লাগলেন।
— "আরে! অবশেষে এসে গেছ!"
— "কতদিন পর দেখা!"
এক এক করে সবাই গাড়ি থেকে নামতে শুরু করল।
শুধু লিসি এখনও গভীর ঘুমে আরোবি কিরিসের কাছে আসতেই কিরিস নিচু স্বরে বলল
— "ঘুম ভাঙিও না।"
আরোবি মুচকি হেসে বৃদ্ধাঞ্জলি আঙুল টা উঁচু করে দেকিয়ে সামনের দিলে চলে যায়।কিরিস কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে, তারপর খুব সাবধানে লিসির ওড়না জামা সবটা গুছিয়ে নেয়, ব্যাগটাও নিজের কাঁধে নেয়,সবটা গুছিয়ে নিলো তার কোলে ঘুমিয়ে থেকে লিসির জামাকাপড় গুলো একটু এলো-মেলো হয়ে গেয়েছিলো যার জন্য কিরিস সবটা গুছিয়ে নেয়েছে। কিরিস লিসিকে কোলে তুলে গাড়ি থেকে নামল।
বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে রইল একজন মহিলা মৃদু হেসে বললেন — "মেয়েটা নিশ্চয়ই পথের ক্লান্তিতে একেবারে ঘুমিয়ে পড়েছে।"
কিরিস শুধু ছোট্ট করে মাথা নাড়ল
— "রাস্তার জন্য শরীরটা একটু খারাপ হয়েছিল। এখন ঘুমাচ্ছে।"
এই বলে সে ধীরে ধীরে বাড়ির ভেতরের দিকে হাঁটতে লাগল, আর বাকিরা লাগেজ নামাতে নামাতে আনন্দের সঙ্গে বহুদিন পরের এই পারিবারিক মিলনের গল্পে মেতে উঠল। গাড়ি থেকে সবাই একে একে নেমে পড়ল। উঠোনজুড়ে তখন কুশল বিনিময়, হাসি আর ব্যস্ততা।
অনু ইতোমধ্যে মেয়েদের সঙ্গে গল্পে মেতে উঠেছে। চারপাশে এতদিন পর সবাই একসঙ্গে হয়েছে, তাই কারও যেন কথা শেষ হচ্ছে না। অভি কিন্তু অন্যদিকে তাকিয়ে ছিল। সে দেখল, কিরিস এখনও লিসিকে কোলে নিয়েই বাড়ির ভেতরে ঢুকছে। কিরিস শান্ত গলায় ডাকল,
— " খালামণি , আমার রুমটা খুলে দেবে?"
পাপড়ি হেসে বললেন
— "এই তো, বাবা। দাঁড়াও, চাবিটা নিয়ে আসছি।"
তিনি সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেলেন। এই বাড়িতে কিরিস যখনই আসে, এক দিনের জন্য হলেও তার জন্য আলাদা একটি ঘর সবসময় প্রস্তুত থাকে। ছোটবেলা থেকেই সে নিরিবিলি থাকতে পছন্দ করে, কাজও করতে হয়, তাই পরিবারের সবাই তার এই অভ্যাসের সঙ্গে পরিচিত। কিছুক্ষণ পর পাপড়ি দরজা খুলে দিলেন।
— " আয় বাবা, সব পরিষ্কার করিয়ে রেখেছি।"
কিরিস মাথা নেড়ে ধন্যবাদ জানিয়ে ভেতরে ঢুকল।
ঘরটা বড়, পরিপাটি। জানালার পাশে হালকা পর্দা দুলছে। কিরিস খুব সাবধানে লিসিকে বিছানায় শুইয়ে দিল। ব্যাগটা পাশে রাখলো ওড়নাটা ঠিক করে দিল, মাথার নিচে বালিশটা আরাম করে দিল, তারপর এসি না চালিয়ে জানালাটা একটু খুলে দিল যাতে প্রাকৃতিক বাতাস আসে। ওষুধ খেয়ে ঘুমিয়ে থাকা লিসির মুখে তখন অনেকটাই স্বস্তির ছাপ। একবার দেখে নিয়ে সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে দরজাটা আলতো করে টেনে দিল। এদিকে নিচে... অভির ভ্রু কুঁচকে আছে। সে রিহান, ইয়াবি, ইশান, কাবির তূর্য আর আরিয়ানের দিকে তাকিয়ে বলল — "একটা কথা বল তো... কিরিস লিসিকে নিজের রুমে নিয়ে গেল কেন?"
আরিয়ান চুপ রিহানও শুধু মুখ টিপে হাসল।
অভি আবার বলল — "লিসি তো আরোবিদের সঙ্গে থাকবে, তাই না? তাহলে ওকে নিজের ঘরে নিয়ে গেল কেন?"
ইয়াবি ঠোঁট কামড়ে হাসি চাপল তূর্য কাশির ভান করল।
কেউ কোনো উত্তর দিল না। ইশান আর কাবির নিজের মধ্যে কথা বলার ভান করছে। রিহান আর আরিয়ানও তাই এই দেখে অভি বিরক্ত হয়ে বলল
— "কী হলো? সবাই চুপ করে আছিস কেন?"
রিহান এবার কাঁধ ঝাঁকিয়ে বলল
— "ওকে আগে একটু বিশ্রাম নিতে দিয়েছে। রাস্তার মধ্যে শরীর খারাপ হয়েছিল তো।"
অভি মাথা নেড়ে বলল
— "তাও... আমার কাছে অদ্ভুত লাগছে। কোনো মামাতো ভাই তার ফুফাতো বোনকে কোলে করে নিজের ঘরে নিয়ে গিয়ে ঘুম পাড়ায় নাকি?"
কথাটা শুনে কাজিনরা একে অন্যের মুখের দিকে তাকাল সবার মুখেই চাপা হাসি। আরোবি অভির দিখে তাকিয়ে বলে —" এমন ভান করছিস যেন তুই কিছুই জানিস না..."
বলে আরোবি আবার মেয়েদের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে যায়। কিন্তু কেউ কিছু বলল না। কারণ তারা জানে, অভি এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যিটাই জানে না
কিরিস আর লিসি ইতোমধ্যেই স্বামী-স্ত্রী। তাই তার কাছে ঘটনাটা যতই অস্বাভাবিক মনে হোক, বাকিদের কাছে এটা একেবারেই স্বাভাবিক। রিহান মনে মনে বলল
"আর কয়েক ঘণ্টা পর যখন সব জানতে পারবে... তখন ওর মুখের অবস্থা দেখার মতো হবে!"
ইয়াবি হেসে ফেলতে গিয়েও নিজেকে সামলে নিল। সবাই কোনোমতে স্বাভাবিক মুখ করে দাঁড়িয়ে রইল, আর অভি এখনও বিস্মিত আর রাগী চোখে দোতলার দিকে তাকিয়ে রইল। কিরিস দাঁড়িয়ে নিজের পরা শার্টটা খুলে ফেলল। কিছুক্ষণ তাকিয়ে থেকে লাগেজ থেকে একটা সাদা ওভারসাইজড লিনেন শার্ট বের করল। হাতা দুটো কনুই পর্যন্ত ভাঁজ করল। সঙ্গে কালো স্ট্রেইট-ফিট জিন্স, সাদা স্নিকার্স আর কব্জিতে কালো ঘড়ি। চুলগুলো আঙুল দিয়ে এলোমেলো করে সেট করতেই পুরো লুকটাই বদলে গেল। মনে হচ্ছে না কোনো বিলিয়ন ডলারের বিজনেস টাইকুন। বরং দেখতে লাগছে বিশ্ববিদ্যালয়ের কোনো সাধারণ ছাত্র... কিন্তু যার দিকে একবার তাকালে দ্বিতীয়বার না তাকিয়ে থাকা অসম্ভব। বাম কানে ছোট্ট রুপালি স্টাড। উপরের হেলিক্সে আরও দুটি ছোট রিং।
ডান কানের ওপরেও একটি সূক্ষ্ম রিং। নিচের ঠোঁটের একপাশে ছোট্ট সিলভার লিপ রিংটা ওর হাসির সঙ্গে আরও আলাদা করে চোখে পড়ছে। চোখ দুটো শান্ত, গভীর... অথচ অদ্ভুত আকর্ষণীয়। নিজেকে একবার আয়নায় দেখে হালকা হাসল কিরিস।
— " অনেক দিন পর..."
ধীরে ধীরে ব্যালকনিতে এসে দাঁড়াল সে। হালকা বাতাসে শার্টের প্রান্ত দুলছে। দূরে গ্রামের সবুজ মাঠ, পুকুর, নারকেল গাছ আর দুপুরের নরম রোদ। একবার পাশের ঘরের দিকে তাকাল। লিসি এখনো নিশ্চিন্তে ঘুমিয়ে আছে মুখে শিশুসুলভ শান্তি কিরিস বিরক্ত করল না শুধু মৃদু হাসি দিয়ে নিচে নেমে গেল।
.
নিচতলায় তখন একেবারে উৎসবের পরিবেশ। রান্নাঘরের সামনে পাপড়ি, অনুর কাকিমারা, চাচিরা সবাই দুপুরের খাবারের ব্যবস্থা করছে। কেউ মাছ ভাজছে কেউ সালাদ কাটছে কেউ বড় বড় হাঁড়িতে ভাত নামাচ্ছে। অন্যদিকে হলরুমে বসে কাজিনদের আড্ডা জমে উঠেছে। আরিয়ান সোফায় আধশোয়া তূর্য চিপস খেতে খেতে বলল —" দুপুরে আগে খাওয়া, তারপর সোজা পুকুরে ঝাঁপ!"
কাবির হেসে বলল —" আজকে কাউকে শুকনা রেখে উঠতে দেব না। "
সবাই হো হো করে হেসে উঠল ঠিক তখনই... সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নামতে লাগল কিরিস। এক মুহূর্ত...
দুই মুহূর্ত... পুরো হলরুম একেবারে চুপ সবাই তাকিয়ে রইল পাপড়ির হাতে থাকা চামচটাও থেমে গেল। একজন ফিসফিস করে বলল
—" এ... এ আবার কিরিস?"

0 Comments