পর্ব :54
লিসি কাঁপা গলায় বলে
—“আর যদি… বাই চান্স… আপনার না হই?”
কিরিসের চোখের দৃষ্টি এক মুহূর্তে বদলে যায়।
ঠান্ডা, ভয়ংকর শান্ত—
—“তাহলে এতটুকু জেনে রাখো তুমি শুধু আমার।”
একটু ঝুঁকে এসে বলে
—“তুমি যদি অন্য কারো হয়েও যাও,তাহলেও যার হবে—
তার অস্তিত্ব আমি এমনভাবে মুছে দেবো
যে তুমি কেন গোটা দুনিয়াও খুঁজে পাবে না।”
লিসির নিঃশ্বাস আটকে যায়। কিরিস শেষ করে —“তোমাকে আমি কতবার বলবো তুমি চাও বা না চাও,
তুমি শুধু আমার।”
এক মুহূর্ত থেমে, নরম কিন্তু অদম্য কণ্ঠে
—“এই পৃথিবীতে কারোর ক্ষমতা নেই তোমাকে আমার থেকে আলাদা করার। এইটা মনে রেখো,আমার বীরাঙ্গনা।”
লিসি ঠোঁট বাঁকিয়ে বলে
—“হুম… আগে অলকানন্দা ছিলাম, এখন বীরাঙ্গনা হয়ে গেলাম। ভালো।”
কিরিস মৃদু হেসে তাকায়
—“না। তুমি এখনো আমার অলকানন্দাই আছো।
আর বীরাঙ্গনা কেন বলবো না? তুমি ওদের মেরে ছিলে তাই না? ওদেরকে দেখে বোঝা যাচ্ছিলো একবার মার খেয়ে এসেছে। আকবর খান ভালোই ট্রেনিং দিয়েছে। আই অ্যাম ইমপ্রেসড।”
লিসির চোখে এক ঝলক অভিমান
—“আপনি বড্ড খারাপ। কতবার আপনাকে ডেকেছি… আপনি শেষে এলেন। যদি আমার কিছু হয়ে যেতো—”
কিরিসের চোখে চোখ রেখে সে থামে। কণ্ঠটা নরম, কিন্তু নিশ্চিত
—“আমি শুনতে পাইনি—এটা ঠিক না।
কিন্তু আমি যেটা অনুভব করেছি, সেটা তোমার ডাকই ছিলো যেটা বারবার আমার কানে পৌঁছে দিয়েছে। আর তোমার কিছু হয়ে যাবে—আমি বেঁচে থাকতে সেটা কখনোই হচ্ছে না। ”
এই বলে সে আলতো করে লিসির কপালে একটা চুমু এঁকে দেয়। লিসির মুখে খুশির মুচকি হাসি ফুটে ওঠে।
কিরিস সোজা হতে গিয়ে লিসির গলার পাশ দিয়ে হাত বুলিয়ে নেয়। ঘন, কালো, দীর্ঘ চুলগুলো আঙুলের ফাঁকে জড়িয়ে আসে। ফিরে এসে নিজের সিটে বসতেই চুলের আগাগুলো এখনো তার হাতে ছড়িয়ে থাকে। সে হালকা করে চোখ বন্ধ করে। চুলের মিষ্টি ঘ্রাণে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়। কে যেন বলেছিল—
মেয়েদের চুলের ঘ্রাণ পৃথিবীর সবচেয়ে দামি সুগন্ধি।
কিরিসের মনে হয়, কথাটা ভুল নয়। লিসি তাকিয়ে থাকে কিরিসের দিকে। চোখ খুলে কিরিস খেয়াল করে—চুলের আগাগুলো এলোপাতাড়ি হয়ে গেছে, জোর করে কাটার ছাপ স্পষ্ট। সে ধীরে বলে
—“ভালোই হয়েছে কেটে দিয়েছে। এমনিতেও তুমি তো আগা কাটতে চাইতে। হ্যাঁ… যা কাটতে তার চেয়ে একটু বেশিই কাটা হয়েছে। বাড়ি চলো। আমি তোমার চুলের আগাটা ঠিক করে কেটে দেব।”
লিসি মুখ ফুলিয়ে
—“খুশি লাগছে বুঝি, আমার চুল কেটে দিয়েছে বলে?”
কিরিস সঙ্গে সঙ্গে মাথা নাড়ে
—“না। একদম না। আমার রুপাঞ্জলের চুল যদি তার অনুমতি ছাড়া কাটা তাহলে তার মূল্য দিতে হবে তাকে।
তুমি চিন্তা কোরো না।”
এই বলে সে জানালার বাইরে তাকায়। চোখে গভীরতা, ঠোঁটে একটা শয়তানি-শান্ত হাসি। খুব নিচু স্বরে, যেন নিজের সাথেই কথা বলছে—
“ তার মূল্য তাকে দিতে হবে, প্রতিমুহূর্তে। এমন মূল্য দিতে হবে যার জন্য তার জীবনই থাকবে না। ”
কিরিসের কথায় লিসি বুঝে নেয় এই মানুষটার ভালোবাসা যেমন কোমল,তার রক্ষা ততটাই অটল।
এমন সময় হঠাৎ করে আরোবি চলে আসে হাতে একগাদা খাবার। মুখভরা খুশি নিয়ে গাড়ির ভেতরে ঢুকেই যে দৃশ্যটা দেখে, সেটা সে একদমই আশা করেনি।
লিসি একটু লজ্জা পেয়ে সঙ্গে সঙ্গে মুখটা নিচু করে ফেলে।
আরোবি হেসে বলে
—“আরে আরে, লজ্জা পেতে হবে না। আমি কিছুই দেখিনি।”
হাতের জিনিসগুলো ভাগ করতে করতে —“এই নে লিসি, তোর খাবার। আর এটা আমার। আর এটা ভাইয়া তোর!”
কিরিস হাতে নেয় রেড বুলটা। ক্যানটা খুলে ধীরে ধীরে খেতে থাকে। লিসিও বেশ খুশি। আইসক্রিম বরাবরই লিসির সবচেয়ে প্রিয়। কিরিস এবার আরোবির দিকে তাকিয়ে বলে
—“পিছন থেকে কুশনটা দে।”
আরোবি সঙ্গে সঙ্গে একটা নরম কুশন তুলে কিরিসের হাতে দেয়। কিরিস সেটা লিসির দিকে এগিয়ে দিয়ে বলে—“মাথার পেছনে দাও। নাহলে ব্যথা পাবে।”
লিসি মুচকি হেসে কুশনটা নেয়।
এই ফাঁকে আরোবি পেছন থেকে একটা হেডফোন বের করে কানে দেয়
—“নে, তোরা যা ইচ্ছে কর। যা ইচ্ছে কথা বল।
আমি এখন মুভি দেখতে ব্যস্ত।”
তারপর দুষ্টু হাসি —“বাড়ি পৌঁছালে ডাকিস লিসি।
ততক্ষণে তোমরা একটু রোমান্টিক কথা বলো।”
লিসি লজ্জায় চোখ বড় করে —“আরোবি! তুই চুপ করবি!”
কিরিস হালকা হেসে নিজের পাশের জানালাটা খুলে দেয়। ঠাণ্ডা বাতাস এসে লিসির পায়ে লাগে। শরীরটা আরাম পেয়ে ঢিলে হয়ে আসে। গাড়ি চলতে থাকে।
কিরিস এক হাতে স্টিয়ারিং ধরে গাড়ি চালাচ্ছে, আরেক হাতে আলতো করে লিসির পা ধরে রেখেছে। মাঝে মাঝেই চোখ চলে যাচ্ছে লিসির দিকে। সে স্পিড বাড়ায় না। কারণ লিসির মাথা জানালার পাশে হেলান দেওয়া।
যদিও মাথার নিচে নরম কুশন আছে, তবু কিরিস খুব ধীরে গাড়ি চালায় যাতে একটুও ঝাঁকুনি না লাগে। কিরিসের নিঃশব্দ যত্নে লিসির নিশ্চিন্ত হয়ে চোখ বন্ধ করে থাকে।
গাড়ির ভেতরটা ধীরে ধীরে নীরব হয়ে আসে।
লিসির চোখ দুটো কখন যে ভারী হয়ে গেছে, সে নিজেও বুঝতে পারেনি। মাথাটা কুশনের ওপর হেলে আছে, জানালার পাশ দিয়ে ঢোকা বাতাসে তার চুলের আগাগুলো নড়ে উঠছে।
কিরিস স্টিয়ারিংয়ের ওপর হাত শক্ত করে রাখে, স্পিড আরও কমিয়ে দেয়।
একবার চোখ ঘুরিয়ে লিসির দিকে তাকায়।
— “এভাবে ঘুমালে… বুঝো না তুমি কতটা ভরসা নিয়ে ঘুমাও?”
কথাটা খুব নিচু স্বরে, যেন লিসির ঘুম না ভাঙে।
লিসি আধঘুমে একটু নড়ে ওঠে।
চোখ না খুলেই বলে—
“আপনি আছেন তো …”
এই দুই শব্দেই কিরিসের বুকটা কেমন শক্ত হয়ে আসে।
সে আর কিছু বলে না। শুধু গাড়িটা আরও সাবধানে চালায়। কিছুক্ষণ পর রায় চৌধুরী বাড়ির বিশাল গেট চোখে পড়ে। গার্ডরা দূর থেকেই গেট খুলে দেয়। একে একে সবকয়টা গাড়ি ভিতরে ঢোকে। সবাই গাড়ি থেকে বের হয়ে বাড়ির ভিতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছে। কিরিসের
গাড়ি থামতেই আরোবি হেডফোন খুলে তাকায়। — “ভাইয়া… লিসি ঘুমাচ্ছে।”
কিরিস এক সেকেন্ডও দেরি করে না
— “ঘুম ভাঙাবি না। আমি নিয়ে যাচ্ছি।”
সে নিজেই নেমে আসে, দরজা খুলে লিসিকে খুব আলতো করে কোলে তুলে নেয়। লিসি ঘুমের ঘোরেই কিরিসের কাঁধে মুখ লুকিয়ে ফেলে।
বাড়ির বাইরের ফাউন্টেনের ওখানে তখন প্রায় সবাই আছে। সুপ্রিয়া একদম থমকে যায়। প্রিয়া মৃদু হেসে ফেলে কেউ কিছু বলে না। এই মুহূর্তে কেউ বলার সাহসও পায় না। কিরিস লিসিকে নিয়ে বাড়ির ভিতরে ঢোকে, সবাই ও একে একে ঘরের ভিতরে ঢোকে। সবাই হলরুমে একটু বসে এই জার্নির ক্লান্ত টা একটু মেটানোর চেষ্টায় আছে আর অন্যদিকে কিরিস সোজা নিজের ঘরে না গিয়ে আরোবির ঘরে ঢোকে। বিছানায় নামিয়ে দেয়, চুলগুলো ঠিক করে দেয়।কপালে হালকা চুমু এঁকে বলে
— “তুমি আর কখনো একা না, বুঝলে?”
লিসি ঘুমিয়ে ঘোরে পাসফিরে ভালো করে নিজের মতো গুছিয়ে সুয়ে থাকে।
কিরিস নিজের ঘরের দিকে যাওয়ার সময় আরোবির সঙ্গে দেখা হয় আরোবি কিরিসকে দেখে বলে
আরোবি চোখ টিপে বলে
— “ভাইয়া, আজকে তো তুমি পুরো স্বামী মোডে!”
কিরিস তাকিয়ে শুধু এক লাইন—
“ হুম একটু থাকতে হয় মাঝে মাঝে ”
বলে চলে যায় আর আরোবি ও নিজের ঘরে যায়।
সবাই নিজের নিজের ঘরে ঢুকে চেঞ্জ করছে। কেউ হালকা গোসল, কেউ মুখে পানি—ভ্রমণের ক্লান্তিটা ঝেড়ে ফেলার ব্যস্ততা।
নুসরাত আর সুরভী সকাল থেকেই বাড়িতে ছিল।
রান্নাঘরটা এখনো উষ্ণ—ভাতের হাঁড়ি নামানো, তরকারির গন্ধ, ডাল আর ভাজির পরিচিত ঘ্রাণে দুপুরটা জানান দিচ্ছে। হলরুমে বড় টেবিলটা সাজানো। প্রিয়া আর সুপ্রিয়া বসে গল্প করছে। আরোবি মাঝে মাঝেই রান্নাঘরের দিকে উঁকি দিচ্ছে—
— “আর কতক্ষণ লাগবে?”
নুসরাত হেসে বলে
— “খিদে পেলে রান্না তাড়াতাড়ি হয় না, বসে থাক।”
ইয়াবি আর ইশান নামতে নামতে বলে
— “আমরা আর থাকছি না, বিকেলের আগেই বের হতে হবে।”
সুপ্রিয়া —“ দুপুরে খাওয়া দাওয়া করে গেলে হয় না ”
ইশান—“ না মামি আর্জেন্ট ডাক পড়েছে হসপিটালে তাই যেতে হবে। ”
ইয়াবি—“ আমিও যায় আর আমার ও কিছু কাজ আছে। মামি তুমি এই চকলেট লিসিকে দিয়ে দিও ওর ঘুম ভাঙলে ”
ইশান —“ হুম এটাও নাও, আমাদের মিষ্টি বোন লিসিকে দিও ”
ওরা দুইজন লিসির চকলেট গুলো সুপ্রিয়ার হাতে দিয়ে বেরিয়ে পরে। কাবির আর রিহান ওদের সঙ্গে দরজা পর্যন্ত যায়। হালকা হাসি, বিদায়ের কথা—সব মিলিয়ে বাড়িটা আবার সেই পরিচিত ছন্দে। এইদিকে লিসির ঘরটা এখনো নিঃশব্দ। দরজার ফাঁক দিয়ে ঢোকা আলোয় বোঝা যায়—সে এখনো ঘুমাচ্ছে।
এদিকে নিচে সবাই দুপুরে খাওয়ার জন্য ডাইনিং টেবিলে বসে পড়েছে সবাই আছে লিসি বাদে আর কিরিস এখনো নিচে নামে নাই। প্রিয়া একটু চিন্তিত গলায় বলে
— “লিসির তো এখনো ওঠা হয়নি। খাবার ঠান্ডা হয়ে যাবে।”
আরোবি স্বাভাবিকভাবেই বলে
— “ ওই তো ভাইয়া উপরে ”
বলে কিরিসকে ডেকে বলে —“ ভাইয়া তুমি একটু লিসিকে ডেকে আনোতো এখন আমার উপরে যেতে ইচ্ছা করছে না, ক্ষুধা লেগেছে খুব। ওকে ডেকে নিচে খেতে আসতে বল আর তুমিও চলে আসো ”
কিরিস নিচে আসছিলো কিন্তু আরোবির কথায় সে লিসির ঘরের দিকে পা বাড়ায়। লিসির ঘরের দরজার সামনে এসে থামে। এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে—হাতটা দরজার হাতলে রাখার আগে যেন নিজের ভেতর কিছু গুছিয়ে নেয় দরজা খুলে ভেতরে ঢোকে।
ঘরটায় এখনো সকালের ছায়া। লিসি পাশ ফিরে ঘুমাচ্ছে, চুলগুলো বালিশ জুড়ে ছড়িয়ে আছে। মুখটা শান্ত—কোনো ভয় নেই, কোনো অস্থিরতা নেই। কিরিস বিছানার পাশে বসে পড়ে। আলতো করে চুলের কয়েকটা গোছা কানে গুঁজে দেয়।
— “লিসি…”
খুব নিচু স্বর।
কোনো সাড়া নেই। সে আবার একটু কাছে ঝুঁকে পড়ে। — “উঠো… দুপুর হয়ে গেছে।”
লিসি ভ্রু কুঁচকে একটু নড়ে ওঠে। চোখ না খুলেই বলে—
— “আর একটু…”
কিরিসের ঠোঁটে অজান্তেই হাসি আসে। সে হাত বাড়িয়ে লিসির কাঁধে হালকা চাপ দেয়।
— “তুমি না উঠলে সবাই অপেক্ষা করবে।”
লিসি এবার ধীরে চোখ খুলে তাকায়। চোখে ঘুম, কিন্তু তাকানোটা একদম তার দিকেই।
— “আপনি কখন এলেন?”
— “অনেক আগেই।”
কিরিস উঠে দাঁড়ায় — “ফ্রেশ হয়ে নাও। সবাই নিচে আছে।”
লিসি মাথা নাড়ায়। কিরিস দরজার দিকে এগিয়ে গিয়ে একবার ফিরে তাকায় নিশ্চিত হতে চায়, সে ঠিক আছে।
তারপর ধীরে দরজা বন্ধ করে বেরিয়ে আসে। নিচে নামতেই সুপ্রিয়া হালকা হেসে বলে — “উঠছে?”
কিরিস শুধু বলে— “হ্যাঁ। আসছে।”
একটু পরে লিসি নিচে ফ্রেশ হয়ে নামে এরপর দুপুরের খাওয়া দাওয়া করে লিসির উপরের চাপ একটু কমেছে। সবাই মাঝে হাসিঠাট্টা আর আদরের মধ্যে আছে এখন যার জন্য পিছনের কথা গুলো মনে পড়ছে না কিন্তু একেবারে মনে পরবে না এটা বলা ঠিক না। দুপুরে খাওয়া দাওয়ার পরে সবকিছু গুছিয়ে সবাই বসে আছে। আনোয়ার বসা থেকো উঠে কিরিসের দিকে তাকিয়ে বলে —“ ঘরে আসো তোমার সাথে আমাদের কথা আছে, মা আনারুল ”
সুপ্রিয়া আর প্রিয়ার দিকে তাকিয়ে —“ আর তোমরাও আসো ”
কিরিস একটু অবাক হলো হঠাৎ তার বাবার ডাকায় কিন্তু শান্ত ভাবে মাথা নাড়ে। বড়রা সবাই একে একে চলে যায়। রিহান আর কাবির খাওয়া শেষ করে অফিসের কিছু কাজের জন্য চলে গেছে কিছু ক্ষুদ্র কাজ যেগুলো দ্রুত মিটাতে হবে সন্ধ্যার আগেই ফিরবে তারা। এদিকে মেয়েদের নিচে বসে থাকতে আর ভালো লাগেনা তাই নুসরাত বলে —“ চলো তো আমরা একটু উপরে যায়, লিসি চলো আমাদের সাথে ”
লিসি হেসে মাথা নাড়ে। ছাদের সিঁড়ি বেয়ে উঠে আসে—
সুরভী, জারা, আরোবি, নুসরাত আর লিসি।
বিকেলের রোদটা তখন আর তীব্র নয়। ছাদের চারপাশে বাতাস, গাছপালা, আর দূরে শহরের চঞ্চলতা।
সুরভী রেলিংয়ে হেলান দিয়ে বলে—
“এই ছাদটা আমি যতবার আসি, ততবার মনে হয় শহরের ছাদ না, একদম গ্রামের ছাদ।”
জারা হেসে যোগ করে
— “গ্রাম আর শহরের মাঝামাঝি—এই বাড়িটার মতো।”
আরোবি চেয়ারের বসে পা ঝুলিয়ে দেয়
— “আজকের দিনটা… অদ্ভুত না?”
নুসরাত কিছু না বলে শুধু লিসির দিকে তাকায়।
লিসি তখন ছাদের এক কোণে দাঁড়িয়ে, বাতাসে ওড়ানো ওড়না সামলাচ্ছে। মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে শান্তি। জারা এগিয়ে এসে ওর পাশে দাঁড়ায়— “ভয় পেয়েছিলি?”
লিসি খুব আস্তে বলে— “হ্যাঁ… কিন্তু এখন না।”
আরোবি হালকা হাসে। — “আচ্ছা শুনলাম নাকি ওই ছেলেদের আগে মারা হয়েছিল। বীরাঙ্গনা আপনি মেরেছিলেন নাকি ।”
লিসি চোখ অন্যদিকে ঘুরিয়ে বলে —“সেলফ ডিফেন্সের জন্য তো একটু মেরেছিলাম ”
আরোবি —“ বাবা! কে শিখেছে তোকে এই সেলফ ডিফেন্স ”
লিসি —“ দাদু ”
জারা—“ মানে আকবর খান! যার কথা দাদি বলছিলো ”
নুসরাত —“ আচ্ছা আমি একটা কাজ করি, গল্প করতে লাগো তোমরা, আমি নিচ থেকে চা বানিয়ে আনি আর সঙ্গে কিছু খাবারও নিয়ে আসি তাহলে ছাদের আড্ডাটা জমে যাবে আমি যাবে। গল্প করো তোমরা ”
সুরভী —“ এই না হলে ভাবি যাও আমরা তোমার আসার জন্য অধীর অপেক্ষা করছি ”
সবাই হালকা হেসে ওঠে সবার মাঝে একটা সুন্দর মুহূর্ত বিকেলের ছাদে বসে গল্পে আছে মেয়েরা।
একই সময়ে বাড়ির ভেতরের এক ঘরে বসেছে বড়রা।
মির্জা বেগম সোফায় সোজা হয়ে বসে আছেন।তার পাশে আনোয়ার আর আনারুল সামনের চেয়ারে সুপ্রিয়া আর প্রিয়া। আর একপাশে—কিরিস। ঘরটা শান্ত, কিন্তু হালকা ভারী। মির্জা বেগম প্রথম কথা বলেন
— “আজ যা হয়েছে, সেটা হালকা করে দেখার সুযোগ নেই।”
সুপ্রিয়া দুশ্চিন্তায় হাত মুঠো করে বসে
— “লিসি তো অনেক ছোট… এতকিছু সহ্য করল।”
প্রিয়া বলে — “আল্লাহ বাঁচিয়েছে।”
ঘরটার ভেতর বাতাসটা ধীরে ধীরে ভারী হয়ে উঠছে।
বাইরে বিকেলের আলো থাকলেও, ভেতরে আলো যেন কমে গেছে। আনোয়ার আর আনারুল দু’জনেই কিছুক্ষণ চুপ করে বসে ছিলেন। শেষমেশ আনারুলই কথা শুরু করেন—
— “আজকের ঘটনা রাতের মধ্যেই গ্রামের অর্ধেক মানুষ জেনে গেছে।”
সুপ্রিয়া চমকে তাকান — “এত তাড়াতাড়ি?”
আনোয়ার মাথা নাড়েন — “গ্রামে খবর চাপা থাকে না। আর ব্যাপারটা ছোট না—কিডন্যাপিং।”
মির্জা বেগম দীর্ঘশ্বাস ফেলেন — “ওর ওপর খুব চাপ যাচ্ছে… এত অল্প বয়সে…”
প্রিয়া ধীরে বলে — “লিসি তো এখনো ঠিকমতো কথা বলছে না।”
ঘরের এক কোণে বসে থাকা কিরিস এতক্ষণ নীরব।
চোখ নামানো, মুখ শক্ত।আনোয়ার এবার সরাসরি কিরিসের দিকে তাকান — “এই অবস্থায় ওকে আর ঝুলিয়ে রাখা ঠিক হবে না।”
কিরিস এবার তার বাবার দিকে চোখ তোলে — “মানে?”
আনারুল গলা পরিষ্কার করে বলেন
— “আমরা ভেবেছি… লিসির বিয়েটা ঠিক করে ফেললে ভালো হয়।”
এক মুহূর্তের জন্য ঘরটা নিস্তব্ধ। কিরিসের চোখে অবাক ভাব, তারপর ধীরে ধীরে রাগ জমে ওঠে। — “ কী সব বাজে কথা বলছ ?”
আনোয়ার শান্ত থাকার চেষ্টা করেন
— “রাতারাতি এত বড় ঘটনা ঘটে গেছে। গ্রামে কথা উঠেছে। ওর নিরাপত্তা—”
কিরিস —” তো এর সাথে বিয়ের সম্পর্ক কী? ”
আনোয়ার —“ বোঝার চেষ্টা করো। লিসি মেয়ে মানুষ আর এই ঘটনা যদি সবাই জেনে যায় ক'জন বিশ্বাস করবে লিসির কিছু হয়নি আর তাছাড়া সেসময় বিয়েটাও দেওয়া মুশকিল হয়ে যাবে। আর সেজন্য আমি চাচ্ছি এখন ”
কিরিস —“ তো এই জন্য চাচ্ছো যে এখন ওর এই ঘটনাকে চাপা রেখে অন্য কারো সঙ্গে বিয়ে দিয়েছি ”
আনারুল —“ অন্য কেউ কেন হবে! ”
কিরিস —“ মানে কি বলতে চাইছো ”
আনোয়ার কিরিসের দিকে তাকিয়ে স্পষ্ট কথাই বলে—“তুই বিয়ে করবি ওকে। আমরা খেয়াল করেছি তুই লিসির ভালোই খেয়াল রাখিস, আর অতটা খেয়াল আজ পর্যন্ত কোনো ভাইবোনদের রাখিস না। তাই তোকে আমি অফার করলাম ”
কিরিস —“ এটা কি কোনো কোন জিনিস নাকি যে তুমি আমাকে অফার করছ, মানে বলতে চাইছো যদি আমিও খেয়াল না করতাম তাহলে তোমরা কি অন্য কারো সঙ্গে বিয়ে দিয়ে দিতে ”
আনোয়ার মাথা না নাড়িয়ে বলে —“ কিছুটা ওই রকম! ”
কিরিস হঠাৎ দাঁড়িয়ে পড়ে
— “ পাগল, পাগল হয়ে গেছো তোমরা সবাই। লিসি এইমাত্র একটা ট্রমা থেকে বেরোচ্ছে সে! গতকাল রাতে কী হয়েছে, তোমরা জানো না । আজকের রাতও পুরো কাটেনি!”
তার কণ্ঠ কেঁপে ওঠে, কিন্তু নিয়ন্ত্রণে।
— “এর মধ্যেই আপনারা বিয়ে বিয়ে খেলছেন?”
মির্জা বেগম একটু এগিয়ে এসে বলে
— “কিরিস, আমরা খারাপ কিছু ভাবছি না।”
কিরিস তীক্ষ্ণ চোখে তাকায়
— “খারাপ না? এখনই এই কথা তোলা কি ঠিক?”
আনোয়ার এবার গলা শক্ত করেন
— “তুমি যদি না করো, অন্য কাউকে ভাবতে হবে।”
এই কথায় কিরিস থমকে যায়
— “কি বললেন?”
আনোয়ার —“ তাহলে নিয়ম অনুযায়ী অন্য কারো সঙ্গে বিয়ে ঠিক করা হবে ”
কিরিসের গলা এবার কড়া — “নিয়ম? এইটা কোনো সামাজিক অনুষ্ঠান না। এটা একটা মেয়ের জীবন।”
আনোয়ারও রাগ চাপতে পারেন না
— “তুমি সবকিছু নিজের মতো করে ভাবছো। সমাজও আছে, মানুষও আছে।”
কিরিস এক কদম এগিয়ে আসে
— “সমাজ যদি একটা মেয়ের ভয়, কষ্ট, ঘুম, অনূভুতি আর সম্মান আর যদি মেয়েদের সিদ্ধান্তের কদর করতে না জানে —তাহলে সেই সমাজের নিয়মের আমার দরকার নেই।”
ঘরে নিস্তব্ধতা। কিরিস ধীরে, কিন্তু স্পষ্ট করে বলে — “ মানি না আমি এই সমাজের নিয়ম, আমার শেষ কথা হচ্ছে আমি না বলছি।”
সবাই তাকিয়ে থাকে।
— “এখন না। এই অবস্থায় না। আজ না, কাল না—কখন হবে, সেটা আমি ঠিক করব।”
সে দরজার দিকে এগিয়ে যায়।
মির্জা বেগম ডাকে — “কিরিস…”
কিরিস থামে না। শুধু দরজার কাছে দাঁড়িয়ে একবার বলে—
— “এখন ওর ট্রমা থেকে বেরিয়ে আসার জন্য সময় দরকার আর এখন তোমরাও ওকে একটু সময় দাও ।”
কিরিস দরজার হাতলে হাত রাখতেই আনোয়ার হঠাৎ গম্ভীর গলায় বলে ওঠেন—
— “এক মিনিট দাঁড়াও।”
কিরিস থামে।ফিরে তাকায় না, কিন্তু দাঁড়িয়ে যায়।
আনোয়ার ধীরে, হিসেব করে কথা বলেন
— “আমি তোমাকে তিনটা অপশন দিচ্ছি, কিরিস।”
ঘরের সবাই নিঃশ্বাস চেপে ধরে।
— “প্রথমত—যদি তোমার পছন্দের কেউ থাকে, এখনই বলো। আমরা কথা বলব, বিয়ে দিয়ে দেবো।”
একটু থেমে আবার বলেন — “দ্বিতীয়ত—লিসির সঙ্গে যে বিয়ের কথা উঠেছে, সেটাতে রাজি হও।”
কিরিস এবার ধীরে ঘুরে তাকায়।
আনোয়ার কণ্ঠ শক্ত করেন— “আর তৃতীয়ত—যদি এই দুটোই না চাও, তাহলে আমরা নিজেরাই মেয়ে দেখব।
হোক সেটা পুরনো কোনো সম্বন্ধ, ভুল বোঝাবুঝিতে ভেঙে যাওয়া বাগদাত্তা অথবা বাবা-মারা, শান্ত স্বভাবের কোনো মেয়ে।”
ঘরের বাতাসটা যেন কেটে নেওয়া যায়। কিরিস কয়েক সেকেন্ড চুপ থাকে।
চোখে রাগ নয়—বরং ঠান্ডা, হিংস্র এক স্থিরতা।
সে ধীরে ধীরে আনোয়ারের দিকে তাকায়।
— “না।”
একটা শব্দ।
কিন্তু তাতে কোনো দ্বিধা নেই।
— “এই মুহূর্তে—কোনোটাই হচ্ছে না।”
আনোয়ার কিছু বলতে চাইলে
কিরিস এবার পুরো ঘুরে দাঁড়ায়।
চোখে চোখ রেখে, একদম সরাসরি—
— “মিস্টার আনোয়ার রায় চৌধুরী।”
ঘরে সবাই চমকে ওঠে।
— “আপনার অপশনগুলো আপনার কাছেই রাখুন।”
— “এখন না বিয়ে, না সম্বন্ধ, না সমাজ।”
একটু থেমে শেষ কথাটা বলে—
— “আমি যা ঠিক করার, নিজে করব।”
আনোয়ার —“ তোমার একটা ছোট ভাই আছে, তার ও বিয়ে দিতে হবে। তুমি বড় তোমার বিয়ে না দিয়ে তোমার ছোট ভাইয়ের বিয়ে কথা আমি ইয়াবির আব্বু সঙ্গে কি করে বলবো, একটু ভাবো কিরিস ”
কিরিস —“ ভাবা শেষ আর উত্তর না ”
বলেই দরজা খুলে বেরিয়ে যায়।
দরজাটা বন্ধ হওয়ার শব্দটা ঘরের ভেতরে অনেকক্ষণ ধরে প্রতিধ্বনিত হতে থাকে।
কিরিস বেরিয়ে যাওয়ার পর ঘরের ভেতর কিছুক্ষণ কেউ কথা বলে না। আনোয়ার চেয়ার থেকে হেলান দিয়ে বসে পড়েন। কণ্ঠে ক্লান্তি, বিরক্তি আর অভিমান একসাথে—
— “দেখলে? তোমার ছেলে তোমার আদরে কেমন হয়েছে। আমি আর পারছি না, সুপ্রিয়া।”
সুপ্রিয়া চুপচাপ ছিলেন। এবার ধীরে মাথা তুলে বলেন—
— “ছেলেটা কি একা আমার আদরে হয়েছে নাকি?তাছাড়া তুমি তো জানো, ছোটবেলা থেকেই ও কেমন।”
আনোয়ার কিছু বলতে গেলে সুপ্রিয়া কথা কেটে দেন, কিন্তু গলা উঁচু নয়—
— “যেটা করবে, এক কথায় করবে। আর যেটা করবে না—মরে গেলেও করবে না।”
একটু থেমে মির্জা বেগমের দিকে তাকিয়ে বলেন—
— “মা, আপনি বোঝেন না আপনার ছেলেকে।”
মির্জা বেগম এতক্ষণ চুপ করে শুনছিলেন।
এবার ধীরে হাত তুলে বলেন—
— “ঠিক আছে। এই কথা এখন বাদ দাও।”
ঘরের পরিবেশটা একটু ঠান্ডা করার চেষ্টা করেন তিনি।
— “এত তাড়াতাড়ি সিদ্ধান্তে যাওয়ার দরকার নেই। সামনে কী হবে, সেটা এখনই ভাবতে হবে না।”
আনোয়ার কিছুটা বিরক্ত গলায় বলেন
— “কিন্তু—”
মির্জা বেগম দৃঢ়, কিন্তু শান্ত—
— “আনোয়ার, নিশ্চয়ই কোনো কারণ আছে। বিনা কারণে কিরিস জীবনের কোনো সিদ্ধান্ত নেয় না—এটা তুমি সবচেয়ে ভালো জানো।”
একটু থেমে বলেন—
— “দেখো কটা দিন। সময় দাও। পরিস্থিতি নিজেই অনেক কিছু পরিষ্কার করে দেবে।”
ঘরে আবার নীরবতা নামে কেউ আর কথা বাড়ায় না।
এই আলোচনা এখানেই থামে কিন্তু প্রশ্নগুলো থেকে যায়।
কিরিস নিজের ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। ঘরজুড়ে নীরবতা। শুধু দেয়ালঘড়ির টিকটিক শব্দ। সে সোফায় বসে, কনুইতে কপাল রেখে গভীর চিন্তায় ডুবে যায়। চাইলেই সে এখনই লিসিকে বিয়ে করতে পারে। একটা সিদ্ধান্ত, একটা আদেশ—সব শেষ।
কিন্তু না।
এখনো সময় আসেনি।
কিরিস যা করে, সব হিসেব করে করে। কখন, কোথায়, কিভাবে—সব তার মাথার ভেতর লেখা আছে আগেই। আজ সে থেমে আছে একটাই কারণে—একটা বড় রহস্য। এমন একটা সত্য, যেটা সামনে এলে অনেক কিছু উল্টে যাবে। আর সেই সত্য সামনে আনার আগে সে লিসিকে এই আগুনের মাঝে টানতে চায় না। তার চোখ দুটো ধীরে ধীরে কঠিন হয়ে ওঠে।
“আর একটু… শুধু আর একটু অপেক্ষা,”
নিজের মনেই বলে সে।
দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে।
নিচের হলরুমে সবাই জড়ো হয়। আলো জ্বলে উঠেছে, ঘরটা ভরে গেছে মানুষের কোলাহলে। সেই ভিড়ের মাঝেই মির্জা বেগম চুপচাপ বসে আছে। তার চোখ দুটো শুধু এক জায়গাতেই আটকে—লিসির মুখে।
লিসি সবার সঙ্গে কথা বলছে। কখনো কারো কথায় লজ্জায় মাথা নিচু করছে, কখনো হালকা করে মৃদু হাসছে। সেই হাসিটুকু দেখেই মির্জা বেগমের বুকটা কেমন যেন ভরে উঠছে।
এই মেয়েটার হাসিতে একরকম শান্তি আছে।
সুরভী হঠাৎ বিরক্ত গলায় বলে ওঠে—
—“বাবা, একটা মুভি দাও। এই খবর আর দেখবো না।”
আনারুল চোখ না সরিয়েই উত্তর দেয়—
—“নাহ, এখন না।”
আরোবি সঙ্গে সঙ্গে যোগ দেয়—
—“ওহ বড় আব্বু, তুমি বলো না। একটু মুভি দেখবো।”
লিসি আস্তে করে বলে—
—“মামা, দাও না। একটু মুভি দেখি।”
এই এক কথায়ই আনোয়ার আর আনারুল দু’জনেই লিসির দিকে তাকায়। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর আনারুল হালকা হেসে বলে—
—“হ্যাঁ, এই নে দেখ। আমরা আর দেখবো না।”
জারা সঙ্গে সঙ্গে ফুঁসে ওঠে—
—“এটা অন্যায়! এতক্ষণ ধরে আমরা বললাম, দিলে না তো!”
আনারুল জারার কাছে গিয়ে ওকে কাছে টেনে নেয়—
—“আরে আমার আদরের ছোট মেয়ে, এত রাগ কিসের?”
জারা মুখ বাঁকিয়ে বলে—
—“বাবা তুমি ও… আচ্ছা ঠিক আছে। ও আম্মু, একটু চা বানিয়ে দেবে?”
আনোয়ার হেসে বলে—
—“হ্যাঁ সুপ্রিয়া, তুমি আজকে এখনো চা দাওনি কেন?”
কিছুক্ষণের মধ্যেই সুপ্রিয়া আর প্রিয়া একসাথে ট্রেতে করে চা নিয়ে আসে। সঙ্গে গরম গরম চপ, মুড়ি আর ছোলা। চায়ের ধোঁয়ায় পুরো ঘরটা যেন আরো উষ্ণ হয়ে ওঠে।
মির্জা বেগম একটু অবাক হয়ে বলে—
—“এই জন্য কি এত দেরি?”
নুসরাত হাসতে হাসতে বলে—
—“আরে শশুর মশায়, আর দেখলেন কী! আজকে লিসির প্রিয়—ডিম, গোশ আর আলুর মজার চপ, সাথে একগাদা চিপস।”
সবাই একসাথে খুশিতে ভরে ওঠে। সুরভী হাততালি দিয়ে বলে—
—“বাহ! আজকের সন্ধ্যাটা তো অনেক সুন্দর হবে!”
ঠিক তখনই দরজা দিয়ে ঢোকে কাবির আর রিহান। অফিস থেকে ফেরা। টেবিলভর্তি খাবার দেখে রিহান নাটকীয়ভাবে বলে—
—“আরে আরে! আমাদের ছাড়া সব খেয়ে নিলো গো!”
কাবির ভান করা কষ্টে বলে—
—“আহ আম্মু, তুমি আমাদের জন্য কিছুই রাখলে না?”
নুসরাত হেসে জবাব দেয়—
—“ওই আমার স্বামী আর দেবর, গিয়ে ফ্রেশ হয়ে আসো। তোমাদের জন্যও আছে।”
হলরুমে আবার হাসির রোল পড়ে।কাবির আর রিহান আর এক সেকেন্ডও দেরি করলো না। দু’জনেই সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলো। ওদের এই হঠাৎ দৌড়াদৌড়ি দেখে নিচে থাকা সবাই হেসে উঠলো।
ঠিক তখনই সিঁড়ির উপর থেকে ধীর, ভারী পায়ের শব্দ।
কিরিস নামছে। পুরো হলরুমটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেলো। কারো হাসি থেমে গেলো, কারো কথা আধখানেই আটকে গেলো। কিরিস নিচে নামতেই সুপ্রিয়া স্বাভাবিক অভ্যাসেই উঠে দাঁড়ায়।
—“কিরিস…”
সে কফি বানাতে যেতে ঘুরতেই হঠাৎ থেমে যায়। যেন কিছু মনে পড়ে গেছে। তারপর লিসির দিকে তাকিয়ে শান্ত গলায় বলে—
—“লিসি, এই দিকে আসো।”
লিসি তখন সুপ্রিয়ার কাছে যায়। সুপ্রিয়া কিরিসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে—
—“কিরিস, তোকে কফি দেবো?”
কিরিস পকেট থেকে ফোনটা বের করতে করতে বলে—
—“হুম। আর মা, একটু বাদামও দিও।”
সুপ্রিয়া লিসির দিকে এগিয়ে দিয়ে মৃদু হেসে বলে—
—“লিসি, যাও তো। গিয়ে কিরিসের জন্য একটু কফি আর বাদাম নিয়ে আসো।”
লিসির চোখ দুটো বড় হয়ে যায়। সে এক মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। চারপাশে তাকাতেই দেখে—মেয়েরা মুচকি মুচকি হাসছে। সুরভী, জারা—কারো হাসি লুকানো না। এমনকি মির্জা বেগমও চোখের কোণ দিয়ে হাসিটা চাপতে পারছে না। লিসি একবার কিরিসের দিকে তাকায়। কিরিস তখন চুপচাপ বসে আছে। মুখে কোনো ভাব নেই, কিন্তু চোখ দুটো—সোজা, গভীর। যেন অনেক কিছু বলছে, অথচ কিছুই না। লিসির ভেতরে হঠাৎ করে এক তীব্র ইচ্ছে জেগে ওঠে। এখনই গিয়ে কিরিসকে একটু জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে। কিন্তু সে জানে—এখন সেটা কোনোভাবেই করা যাবে না। কষ্ট লুকিয়ে মৃদু একটা হাসি তুলে নেয় সে। তারপর ধীরে ধীরে রান্নাঘরের দিকে চলে যায়। রান্নাঘরে ঢুকেই লিসি একটু গভীর নিশ্বাস নেয়। হাত দুটো কাঁপছে হালকা। কিরিসের জন্য কফি বানাতে শুরু করে।

0 Comments