পর্ব :95
সবাই থেমে গেল অনু ভুরু কুঁচকে বলল
— "গ্যাস তো নেই মনে হয় "
নুসরাত বলল — "বাইরে একটা ছোট গর্ত করে চারপাশে ইট সাজিয়ে সুন্দর একটা চুলা বানানো যাবে। কিন্তু কাঠ পাব কোথায়?"
মুহূর্তেই সবাই একে অন্যের মুখের দিকে তাকিয়ে রইল।
হঠাৎ লিসির চোখে দুষ্টুমির ঝিলিক ফুটে উঠল।
— "চলো... কাঠ চুরি করি!"
এক সেকেন্ড নীরবতা পরের সেকেন্ডেই পুরো ছাদ হাসিতে ফেটে পড়ল আরোবি দুই হাত মাথায় দিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল — "হায় আল্লাহ! তুই একটা মানুষ রে বাবা? তোর বরকে একবার বললেই এখানে কাঠের কারখানা দাঁড় করিয়ে দিতে পারবে, আর তুই কিনা কাঠ চুরি করতে চাইছিস!"
লিসি ঠোঁট বাঁকিয়ে গম্ভীর মুখে বলল
— "চুরি করা কাঠের আগুনে রান্না করা ভাতের স্বাদ আলাদা।"
সুরভী হেসে বলল — "এই গবেষণা তুই কবে করলি?"
লিসি চোখ টিপে উত্তর দিল,
— "গবেষণার সব কথা প্রকাশ করা যায় না।"
লিজা এবার অভিনয় করে ফিসফিসিয়ে বলল
— "রাতে সবাই কালো কাপড় পরে যাব। কেউ টর্চ ধরবে, কেউ পাহারা দেবে।"
জারা সঙ্গে সঙ্গে যোগ করল
— "আর লিসি হবে আমাদের দলের নেতা!"
অনু হাসতে হাসতে বলল
— "ধরা পড়লে কিন্তু আমরা সবাই বলব, পুরো পরিকল্পনা লিসির!"
লিসি নাটকীয়ভাবে বুক চাপড়ে বলল
— "বিশ্বাসঘাতক! তোমাদের জন্যই আমি জেলে যাব!"
আবারও হাসির রোল উঠল। শেষ পর্যন্ত অনেক হাসাহাসির পর সবাই একসঙ্গে সিদ্ধান্ত নিল
— "ঠিক আছে, চুরি না হোক... কাঠ কুড়িয়ে আনি।"
আসলেই গ্রামে শুকনো কাঠের অভাব নেই। এখানে আসার পথেই রাস্তার ধারে, গাছের নিচে, ঝোপের পাশে কত শুকনো ডালপালা পড়ে থাকতে দেখেছে তারা।
মজার বিষয় হলো, চাইলে ছেলেদের একবার বললেই মুহূর্তের মধ্যে সব ব্যবস্থা হয়ে যেত। আর কিরিসকে জানালে কাঠ তো দূরের কথা, পুরো পিকনিকের আয়োজনই চোখের পলকে বদলে যেত। কিন্তু সে পথে হাঁটার কোনো ইচ্ছাই তাদের নেই।
কারণ তারা মেয়েরা।
আর মেয়েদের ছোট্ট ছোট্ট দুষ্টুমি, অদ্ভুত সব পরিকল্পনা আর একটু বাঁকা বুদ্ধি না থাকলে এমন পিকনিকের গল্পে মজাটাই বা কোথায়? ছাদের ওপর আবারও হাসির ঝড় বয়ে গেল, আর সেই হাসির শব্দ বাতাসে ভেসে চারদিকে ছড়িয়ে পড়ল।
মেয়েরা সবাই হাসতে হাসতে সিঁড়ি বেয়ে নিচে নেমে এল। বাড়ির সামনের খোলা জায়গায় এসে যে রাস্তা দিয়ে তারা এসেছিল, সেদিকেই হাঁটতে শুরু করল। বাড়ির বারান্দার সামনে বসে কিরিস কিছু গুরুত্বপূর্ণ ফাইল দেখছিল। পাশেই চায়ের কাপ রাখা। চোখ কাগজে থাকলেও আশপাশের সবকিছু যেন ওর নজরের বাইরে যায় না।
হঠাৎই মাথা তুলে দেখল, একদল মেয়ে সারিবদ্ধভাবে কোথাও যাচ্ছে। কিরিস ভ্রু তুলে শান্ত গলায় বলল,
— "কোথায় যাচ্ছ?"
লিসি একটুও না থেমে পেছন ফিরে মিষ্টি হেসে বলল,
— "আমাদেরও কাজ আছে।"
তারপর হাত নেড়ে
— "টাটা... বাই-বাই... সি ইউ!"
কথা শেষ করেই সবাই খিলখিল করে হেসে সামনে এগিয়ে গেল। কিরিস কিছুক্ষণ নির্বিকার মুখে ওদের চলে যাওয়া দেখল। তারপর ধীরে ধীরে ফাইল বন্ধ করে নিজের মনেই বলল
— "এদের মুখের হাসি দেখে যা মনে হচ্ছে... নিশ্চয়ই কোনো না কোনো কাণ্ড ঘটিয়ে ফিরবে।"
পাশে দাঁড়িয়ে থাকা এক দেহরক্ষী মুচকি হেসে ফেললেও সঙ্গে সঙ্গে মুখ গম্ভীর করে নিল। এদিকে মেয়েদের হাসি-আড্ডায় পুরো গ্রামের পথ যেন মুখর হয়ে উঠেছে। রাস্তার দুই পাশে সবুজ ধানক্ষেত, কোথাও কাশফুল, কোথাও ছোট ছোট ঝোপ। বাতাসে কাঁচা মাটির গন্ধ।
হাঁটতে হাঁটতে তারা শুকনো ডালপালা কুড়োতে লাগল। কেউ ছোট ডাল তুলছে, কেউ বড় একটা ডাল কাঁধে নিয়ে হাঁটছে। হঠাৎ লিসির চোখ পড়ল রাস্তার ধারে একটি মাঝারি জামগাছের দিকে। বর্ষার মৌসুম, গাছভর্তি পাকা কালো জাম ঝুলছে হয়তো নতুন গাছটা বেশি বড় হয়নি প্রথম ফলন যার জন্য ফলগুলো বেশ দেখতে। নিচ থেকেও দেখা যাচ্ছে টসটসে ফলগুলো। লিসির চোখ যেন চকচক করে উঠল।
— "ওই যে! এত জাম!"
আরোবি সঙ্গে সঙ্গে বুঝে গেল।
— "না... না... তোর চোখ দেখে আমার একদম ভালো লাগছে না।"
লিসি ইতিমধ্যেই শাড়ির আঁচল কোমরে শক্ত করে গুঁজে ফেলেছে। সুরভী অবাক হয়ে বলল
— "এই! তুই কী করতে যাচ্ছিস?"
লিসি নির্বিকার গলায় বলল
— "জাম পাড়তে।"
সবাই একসঙ্গে চিৎকার করে উঠল
— "শাড়ি পরে গাছে উঠবি?"
লিসি হেসে বলল
— "এতে আবার সমস্যা কী? আমি তো গ্রামেই বড় হয়েছি। রেশমপুরে দাদুর বাড়িতে থাকতাম যখন, তখন তো শাড়িই পরতাম। বান্ধবীদের সঙ্গে ঘুরতে বেরিয়ে শাড়ি পরেই কত গাছে উঠেছি! কিছু হবে না।"
এই বলে এক নিমিষেই ডাল ধরে উপরে উঠে গেল।
নিচে দাঁড়িয়ে থাকা মেয়েরা বিস্ময়ে হাঁ করে তাকিয়ে রইল। অনু দুই হাত তুলে বলল
— "সত্যি... তুই একটা মানুষ!"
জারা, তিশা, লিজা, নুসরাত, হিয়া, সুরভী আর আরোবি একসঙ্গে একই ভঙ্গিতে হাত তুলে সম্মতি জানাল।
— "হ্যাঁ রে! তুই সত্যিই একটা মানুষ না, পুরো দুর্যোগ!"
লিসি উপরে বসে হো হো করে হেসে উঠল।
তারপর একের পর এক পাকা জাম ছিঁড়ে নিচে ফেলতে লাগল। নিচে সবাই আঁচল, ওড়না আর দুই হাত পেতে ফল ধরছে।
— "এইদিকে ফেল!"
— "আরে আমার মাথায় পড়ল!"
— "ধর! ধর! ওইটা পড়ে গেল!"
চারপাশে শুধু হাসির রোল। কিছুক্ষণ পর লিসি নিজেও নিচে নেমে এল। সবাই মিলে রাস্তার ধারে দাঁড়িয়েই জাম খেতে শুরু করল। কারও ঠোঁট বেগুনি, কারও জিভ কালচে হয়ে গেছে। হিয়া নিজের জিভ বের করে বলল,
— "দেখ, আমার জিভ কেমন হয়েছে!"
তিশা হেসে বলল
— "তোরটা না, সবারই একই অবস্থা!"
আরোবি হঠাৎ লিসির দিকে তাকিয়ে বলল
— "এই জন্যই তোকে কোথাও নিয়ে আসা উচিত না। কাঠ কুড়োতে বের হয়ে ফল খেয়ে ফিরছি!"
লিসি মুখভরা জাম নিয়ে অস্পষ্ট গলায় বলল,
— "আগে পেট খুশি, তারপর কাজ।"
আবারও সবাই হেসে উঠল। শেষমেশ প্রত্যেকে হাতে ছোট ছোট শুকনো ডালের আঁটি, আর অন্য হাতে একমুঠো মিষ্টি জাম নিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে লাগল। পথজুড়ে চলছিল তাদের খুনসুটি, হাসি, ঠাট্টা আর প্রাণখোলা গল্প। দূর থেকে দেখলে মনে হতো, যেন একঝাঁক চঞ্চল শালিক বিকেলের নরম রোদে আনন্দে ডানা মেলে বাড়ি ফিরছে। রাস্তা জুড়ে হাসতে হাসতে সবাই ফিরছে। কারও হাতে শুকনো কাঠের আঁটি, কারও হাতে ছোট ছোট ডাল। লিসির হাতে একটি ছোট পলিথিন, ভরা টসটসে পাকা জাম। খোপায় এখনও অজান্তেই লেগে আছে জামগাছের দুটি সবুজ পাতা। বাতাসে এলোমেলো চুলের ফাঁক দিয়ে পাতাগুলো আরও স্পষ্ট দেখা যাচ্ছে, অথচ সে নিজেই কিছুই টের পায়নি।
ঠিক তখনই অনু হেসে বলল
— "শোন, আমিও কিন্তু গ্রামেই বড় হয়েছি। তবে তোর মতো এত বড় গ্রামছড়ি আমি না!"
কথা শেষ হতেই সবাই হো হো করে হেসে উঠল।
লিসি ভুরু কুঁচকে বলল
— "গ্রামছড়ি বললি?"
আরোবি সঙ্গে সঙ্গে বলল
— "একদম ঠিক বলেছে! তুই কাঠ কুড়াস, গাছে উঠিস, ফল পাড়িস... আর একটু হলে নদীতে নেমে মাছও ধরে আনতিস!"
— "ধরতে পারি কিন্তু!"
লিসির নির্লিপ্ত উত্তর শুনে আবারও হাসির রোল পড়ে গেল। এভাবেই হাসতে হাসতে তারা বাড়ির সামনে এসে পৌঁছাল। ঠিক সেই সময় ছেলেরাও বাজার শেষ করে ফিরেছে। বাড়ির সামনে বড় বড় বাজারের ব্যাগ নামিয়ে সবাই দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছিল। দূর থেকেই মেয়েদের সেই অবস্থা দেখে কাবির চোখ কপালে উঠে গেল।
— "এই! তোদের এই অবস্থা কেন?"
রিহান বিস্মিত হয়ে বলল
— "হাতে কাঠ... আবার পলিথিনে কী?"
তুর্য চোখ ছোট করে তাকিয়ে বলল
— "তোরা... কোথাও চুরি করতে গিয়েছিলি নাকি?"
আরিয়ান নাটকীয় ভঙ্গিতে বলল
— "আমি প্রথম থেকেই সন্দেহ করছিলাম!"
অভি কিছু না বলে শুধু লিসির দিকেই তাকিয়ে রইল। ওর এলোমেলো চুল, শাড়ির ভাঁজ, খোপায় লেগে থাকা পাতাগুলো আর হাতে ভরা জাম দেখে ওর ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল। মেয়েরা আর লুকাল না।
পলিথিন খুলতেই টসটসে কালো জামগুলো দেখা গেল।
কাবির আর অপেক্ষা করল না।
— "এই দে!"
এক মুঠো জাম নিয়ে মুখে পুরে দিল অন্য ছেলেরাও শুরু করে দিল।
— "উফ! কী মিষ্টি!"
— "আরেকটা দে!"
— "বাজার করতে গিয়ে এমন জিনিস তো আনতে পারিনি!"
ঠিক তখনই কিরিস ধীর পায়ে সামনে এসে দাঁড়াল।
সবাই একটু সরে গেল। সে একবার মেয়েদের, একবার কাঠের আঁটি, আর একবার জামভরা পলিথিনের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল,
— "কী হয়েছে?"
আরোবি মুখে দুষ্টু হাসি নিয়ে বলল
— "কিছু না। মিসেস কিরিস গাছে উঠে আপনাদের সবার জন্য পাকা পাকা জাম পেড়ে এনেছে।"
লিসি সঙ্গে সঙ্গে আরোবির দিকে তাকিয়ে বলল,
— "তুই একটা বিশ্বাসঘাতক!"
আরোবি হেসে বলল,
— "সত্যি কথাই তো বললাম!"
কিরিস এবার ধীরে ধীরে লিসির দিকে তাকাল।
ওর খোপায় লেগে থাকা পাতাগুলো, হাতে হালকা আঁচড়ের দাগ, আর শাড়িতে ধুলোর ছাপ সবই যেন এক মুহূর্তে তার চোখ এড়াল না সে মৃদু গম্ভীর স্বরে বলল,
— "শাড়ি পরে গাছে উঠেছিলে?"
লিসি ঠোঁট কামড়ে চুপ করে রইল কিরিস আবার বলল,
— "যদি পড়ে যেতে—"
কথা শেষ করার আগেই লিসি পলিথিন থেকে একটি বড় পাকা জাম তুলে একেবারে কিরিসের ঠোঁটের সামনে ধরল।
— "এই নিন।"
কিরিস কথা থামিয়ে ওর দিকে তাকিয়ে রইল।
লিসি একটুও সুযোগ না দিয়ে জামটা আলতো করে কিরিসের মুখে গুঁজে দিল চারপাশ মুহূর্তের জন্য নিস্তব্ধ।
ছেলেরা বিস্ফারিত চোখে তাকিয়ে আছে মেয়েরা ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। লিসি নির্দোষ মুখে বলল — "চিন্তা করবেন না। খুব সুন্দর করে মুছে এনেছি। এতে কোনো ময়লা নেই।"
তারপর চোখ টিপে যোগ করল — "খেয়ে দেখুন... খুব মিষ্টি।"
কিরিস কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে জামটা খেয়ে নিল.. সত্যিই মিষ্টি।
— "হুম... মিষ্টি।"
একটু থেমে খুব আস্তে বলল
— "তবে পরেরবার গাছে ওঠার আগে আমাকে বলবে।"
লিসি ভুরু তুলে জিজ্ঞেস করল,
— "কেন?"
কিরিস শান্ত গলায় উত্তর দিল,
— " গাছ কেটে নিয়ে চো নামিয়ে দিবো তারপর ইচ্ছে মতো ফল পেরো ঠিল আছে ।"
লিসি নির্বাক হয়ে তাকিয়ে বলে —" এই আপনি গোটা একটা সুন্দর গাছ কেটে ফেলে দেবেন "
কিরিস শান্ত গলায় বলে —" সেটা তোমার উপর নির্ভর করে... তুমি চাইলে আমি সব করতে পারি "
লিসি তাকিয়ে আছে কিরিসের দিকে তখন মুহূর্তেই চারপাশে,
— "উফফফ!"
— "এই যে!"
— "দেখেছিস!"
— "এবার তো শেষ!"
সবাই একসঙ্গে হইচই শুরু করে দিল। আর লিসি লজ্জায় মুখ ফিরিয়ে ফেলতেই খোপায় লেগে থাকা ছোট্ট সবুজ পাতাটা হালকা বাতাসে দুলে উঠল। সেটা দেখে কিরিস নিঃশব্দে হাত বাড়িয়ে পাতাটা খুলে দিল। লিসি অবাক হয়ে তাকাতেই কিরিস মৃদু হেসে বলল
— "জামগাছের প্রমাণটা এখনও রয়ে গিয়েছিল।"
কথাটা শুনে আবারও একদল তরুণ-তরুণীর হাসিতে বাড়ির সামনের পুরো পরিবেশ মুখর হয়ে উঠল।
মেয়েদের হাতে কাঠের আঁটি আর জামভরা পলিথিন দেখে ছেলেরা এখনও হাসছে। কাবির মাথা নেড়ে বলল,
— "দেখছি তোদের সবই মনে ছিল। কাঠও মনে ছিল। কিন্তু আমাদের একবার বললি না কেন? আমরা বাজার থেকেই নিয়ে আসতাম।"
রিহান দীর্ঘশ্বাস ফেলে বলল
— "সত্যি বলছি, তোদের মাথায় কী চলে, সেটা বুঝতে পারি না।"
আরিয়ান মজা করে যোগ করল
— "এত কষ্ট করে কাঠ কুড়িয়ে আনতে হলো কেন?"
কথা শেষ হতে না হতেই আরোবি দুই হাত কোমরে রেখে বলল — "তোদের ওপর ভরসা?"
সুরভী সঙ্গে সঙ্গে বলল — "তোরা যে বাজার করে এনেছিস, তাতেই কত ভুল আছে কে জানে!"
তুর্য ভুরু তুলে বলল — "ভুল? আমরা?"
অনু হেসে বলল — "হ্যাঁ, তোরা।"
ইয়াবি আত্মবিশ্বাসী গলায় বলল — "গুনে গুনে সব কিনেছি। একটা জিনিসও বাদ পড়েনি।"
লিসি মুচকি হেসে বলল — "আচ্ছা, দেখা যাবে। আগে আমি হাত ধুয়ে আসি, তারপর সব দেখে নিচ্ছি।"
এই বলে সে ভেতরে চলে গেল। এদিকে কিরিস একটু দূরে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা নীরবে দেখছিল। যে বাড়িটা সে কাজের সুবিধার জন্য মাত্র এক সপ্তাহের জন্য ভাড়া নিয়েছিল, সেই বাড়িটাই কয়েক ঘণ্টার মধ্যে যেন প্রাণবন্ত এক পিকনিক স্পটে পরিণত হয়েছে। চারদিকে হাসি, গল্প, খুনসুটি, হৈচৈ। অদ্ভুত ব্যাপার হলো, এই কোলাহল তাকে একটুও বিরক্ত করছে না। বরং সবাইকে এত প্রাণ খুলে হাসতে দেখে তার মুখেও অজান্তেই হালকা হাসি ফুটে উঠল। কিছুক্ষণ পর লিসি ফিরে এল।
এক এক করে সব বাজারের ব্যাগ খুলে দেখতে লাগল।
— "চাল আছে..."
— "ডাল আছে..."
— "মুরগি... মসলা... সবজি..."
সবাই আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ লিসি একটা ব্যাগ হাতে নিয়ে বলল — "এই যে! ধনেপাতা কোথায়?"
ছেলেরা একে অপরের মুখের দিকে তাকাল। কাবির কপালে হাত ঠেকাল।
— "ওফ!"
রিহান বলল — "আমি ভেবেছিলাম তুই কিনেছিস।"
ইয়াবি বলল — "আমি তোকে বলেছিলাম!"
আরিয়ান মাথা চুলকে বলল — "আচ্ছা... এটা বোধহয় সত্যিই বাদ পড়ে গেছে।"
মেয়েরা একসঙ্গে হাততালি দিয়ে হেসে উঠল
আরোবি বলল — "কী বলেছিলাম? তোদের ওপর ভরসা করা যায়?"
অনু গর্বের ভঙ্গিতে বলল — "এই জন্যই আমাদের সঙ্গে একজন ম্যানেজার আছে।"
লিসি হেসে মাথা নাড়ল।
— "আচ্ছা, এত বড় কিছু না। আশেপাশের দোকান থেকে পরে নিয়ে আসা যাবে।"
এরপর আর দেরি না করে সবাই কাজে লেগে গেল।
বাড়ির সামনে খোলা জায়গায় ছেলেরা কোদাল দিয়ে মাটি খুঁড়ে সুন্দর করে গোলাকার গর্ত বানাতে লাগল। চারপাশে ইট সাজিয়ে অস্থায়ী চুলা তৈরি হচ্ছে।
ওদিকে মেয়েরা বড় টবে সবজি ধুচ্ছে, কেউ পেঁয়াজের খোসা ছাড়াচ্ছে, কেউ রসুন বাটছে, কেউ মসলা গুছিয়ে রাখছে। কাজের ফাঁকেও খুনসুটি থামছে না। সুরভী ফিসফিস করে বলল
— "দেখেছিস? পাঁচজন ছেলে মিলে একটা গর্ত করতে এত সময় লাগছে!"
তিশা হেসে বলল — "এদের দিয়ে যদি বাড়ি বানাতে বলিস, তাহলে বছর শেষ হয়ে যাবে।"
ওপাশে দাঁড়িয়ে কাবির সব শুনে ফেলল।
সে হেসে বলল — "আমরাও কিন্তু শুনতে পাই।"
রিহান যোগ করল — "ওদের বল, পেঁয়াজ কাটতে কাটতে যেন চোখের জল দিয়ে রান্না নোনা না হয়ে যায়!"
মেয়েরা একসঙ্গে প্রতিবাদ করল,
— "এই!"
আবারও চারপাশে হাসির রোল উঠল।
এই হাসি-ঠাট্টার মাঝেই জারা একটা ভারী হাঁড়ি তুলতে গিয়ে একটু হোঁচট খেল। ইশান সঙ্গে সঙ্গে এগিয়ে এসে হাঁড়িটা ধরে ফেলল।
— "ধীরে... একা তুলতে হবে না।"
জারা একটু অপ্রস্তুত হয়ে বলল
— "আমি পারব।"
ইশান মৃদু হেসে বলল
— "জানি পারবে। তবু দু'জনে করলে কাজটা সহজ হয়।"
জারা লজ্জা লুকিয়ে বলল
— "আচ্ছা, এবার ছাড় তো ।"
ইশান মুচকি হেসে হাঁড়িটা নামিয়ে দিল। দূর থেকে লিজা সব দেখে আরোবির কানে কানে বলল
— "কিছু একটা কিন্তু হচ্ছে..."
আরোবি দুষ্টু হেসে উত্তর দিল
— "হতে দে। পিকনিকে একটু প্রেমের গন্ধ না থাকলে কী আর জমে?"
কথাটা শুনে আশপাশে থাকা মেয়েরা আবারও হেসে উঠল। এতো কিছুর ভিরে অভি একবার কিরিসের দিকে তাকাল। কিরিস একটু দূরে দাঁড়িয়ে ফোনে কয়েকটি ফাইল যাচাই করছে। মাঝে মাঝে মার্কের সঙ্গে দু-একটি কথা বলছে। মুখে আগের মতোই সেই নির্লিপ্ত, শান্ত ভাব। যেন চারপাশের হাসি-ঠাট্টার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। অভি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল।
"দেখছি, ওর কোনো খেয়ালই নেই..."
এই ভেবেই সে ধীরে ধীরে লিসির দিকে এগিয়ে গেল।
কিন্তু অভি জানত না, কিরিস এমন একজন মানুষ, যার চোখ এড়িয়ে খুব কম ঘটনাই ঘটে। সে এই মুহূর্তে কিছু বলছে না বলেই যে কিছু বুঝছে না এমন ভাবার সুযোগ নেই। বরং সে অনেক আগেই নিজের পরিকল্পনার প্রতিটি ধাপ সাজিয়ে রেখেছে। দাবার বোর্ডে দক্ষ খেলোয়াড় যেমন প্রতিপক্ষের কয়েক চাল আগেই হিসাব কষে রাখে, তেমনি কিরিসও প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো সময়ের আগেই ভেবে রাখে। তাই এই মুহূর্তে তাড়াহুড়ো করে কোনো প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন সে অনুভব করল না। তার কাছে সঠিক সময়টাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এদিকে লিসি আর অন্যরা রান্নার প্রস্তুতিতে ব্যস্ত।
ইট দিয়ে বানানো অস্থায়ী চুলায় শুকনো ডালপালা সাজিয়ে লিসি দেশলাই জ্বালাল। প্রথমে ধোঁয়া উঠল, তারপর ছোট্ট আগুন ধীরে ধীরে বড় হতে লাগল। সে নিচু হয়ে ফুঁ দিয়ে আগুনটা জ্বালিয়ে রাখার চেষ্টা করছে।
কাঠে আগুন ভালোভাবে ধরতেই ধোঁয়ার কুণ্ডলী উড়ে এসে সরাসরি ওর মুখের সামনে ছড়িয়ে পড়ল।
— "কাশ... কাশ..."
লিসি চোখ কুঁচকে এক হাতে ধোঁয়া সরাতে লাগল। চোখ দুটো জ্বালায় ভিজে উঠেছে। তবুও সে হাল ছাড়ল না। আবার একটু নিচু হয়ে শুকনো কাঠগুলো ঠিকঠাক করে আগুনে বাতাস দিল। পাশে দাঁড়িয়ে থাকা মেয়েরা হাসতে হাসতে বলল
— "এই তো! আমাদের গ্রামের রাঁধুনি পুরো কাজে নেমে গেছে!"
লিসি কাশতে কাশতেই হেসে উত্তর দিল
— "আগুন না ধরালে আজ কিন্তু কারও খাওয়া হবে না!"
চুলার নিচে আগুন তখন ধীরে ধীরে স্থির হয়ে জ্বলে উঠেছে, আর তার চারপাশে ছড়িয়ে পড়েছে পিকনিকের উষ্ণ, প্রাণবন্ত আবহ।
★★★
দীর্ঘ পাঁচ ঘণ্টার পরিশ্রমের পর অবশেষে সব রান্না শেষ হলো। সকালে প্রায় নয়টার দিকে যে উৎসাহ নিয়ে সবাই রান্না শুরু করেছিল, চোখের পলকেই যেন সময় গড়িয়ে দুপুর দুটো বেজে গেল।
বড় বড় হাঁড়িতে ধোঁয়া ওঠা বাসনতি পোলাও আর মাটন কষা সবকিছু সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। চারদিকে খাবারের মনমাতানো সুগন্ধ ছড়িয়ে পড়েছে।
আর সবার অগোচরে লিসি আলাদা করে একটি ছোট হাঁড়িতে হালকা মসলায় রান্না করেছে লেবু-হার্ব গ্রিলড চিকেন, সঙ্গে অলিভ অয়েলে হালকা ভাজা ব্রোকলি, গাজর, বেবি কর্ন আর মাশরুম। পাশে ছোট একটি বাটিতে টক দইয়ের ডিপ, কয়েক টুকরো লেবু আর তাজা সালাদ। সে জানে, একজনের খাবারের পছন্দ অন্যদের থেকে আলাদা। অতিরিক্ত তেল বা ঝাল নয় হালকা, পরিপাটি আর ভারসাম্যপূর্ণ খাবারই তার বেশি পছন্দ।
সব কাজ শেষ হতে হতে সবারই অবস্থা ক্লান্ত।
কারও কপালে ঘাম, কারও হাতে ময়দা, কারও গালে ধোঁয়ার কালো দাগ। এক এক করে সবাই গোসল সেরে নিচ্ছে। ছেলেদের প্রায় সবাই তৈরি। মেয়েদের মধ্যেও বেশিরভাগই ফ্রেশ হয়ে এসেছে। শুধু লিসিই এখনও পারেনি।
ঘামে ভিজে শাড়ির আঁচল পিঠে লেগে আছে। কপালের কাছে ছোট ছোট চুলগুলো ঘামে সেঁটে গেছে। তবু মুখে সেই তৃপ্তির হাসি—কারণ এত কষ্টের পর রান্নাটা সুন্দরভাবেই শেষ হয়েছে। দূরে দাঁড়িয়ে কিরিস নীরবে সব দেখছিল। একবারও কিছু বলেনি শুধু শান্ত চোখে লিসির ব্যস্ততা লক্ষ করছিল। সব গুছিয়ে রেখে লিসি ধীরে ধীরে তার কাছে এসে দাঁড়াল।
— "শুনছেন..."
কিরিস চোখ তুলে তাকাল।
— "হুম?"
— "আপনি... কোন ঘরটায় থাকছেন ? একটু গোসল করে আসি।"
কিরিসের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল।
— "চলো ।"
লিসি স্বাভাবিকভাবেই তার সঙ্গে হাঁটতে শুরু করল।
কিরিস মৃদু হেসে বলল
— "তোমাকে কোলে করে নিয়ে যাব ভেবেছিলাম।"
লিসি চোখ বড় বড় করে তাকাল।
— "দিনদুপুরে এসব কথা বলছেন কেন?"
কিরিস হালকা কাঁধ ঝাঁকাল।
— "না শুনলে আমার আর কী করার আছে?"
লিসি মুখ টিপে হেসে বলল,
— "চলুন, আগে ঘরটা দেখান।"
দুজন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল।
করিডরের একেবারে শেষের ঘরটির সামনে এসে কিরিস দরজা খুলে দিল। ঘরে ঢুকতেই লিসি কিছুক্ষণ নীরবে চারপাশ দেখল। ঘরটি বড়, প্রশস্ত আর অত্যন্ত পরিপাটি।
হালকা ধূসর দেয়াল, কাঠের নকশা করা নতুন আলমারি, একপাশে আধুনিক ড্রেসিং টেবিল। মাঝখানে বড় কিং-সাইজের বিছানা, সাদা চাদরের ওপর গাঢ় নীল কুশন সাজানো। বিছানার ঠিক পাশেই বিশাল কাঁচের জানালা। জানালার পর্দা বাতাসে আস্তে আস্তে দুলছে। বাইরে তাকালেই দূরের সবুজ মাঠ, গাছপালা আর নীল আকাশ চোখে পড়ে। জানালা খুলে রাখায় শীতল বাতাস ঘরে ঢুকে পুরো পরিবেশকে আরও সতেজ করে তুলেছে।
অবশ্য প্রয়োজনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রও চালু করা যায়; ঘরে সেটিও সুন্দরভাবে লাগানো রয়েছে। ঘরের প্রতিটি আসবাবই একেবারে নতুন। পালিশ করা কাঠের গন্ধ এখনও মুছে যায়নি। সবকিছু এমনভাবে সাজানো যে বোঝাই যায়, এখানে আগে থেকেই যত্ন নিয়ে প্রস্তুতি করা হয়েছে। লিসি চারদিকে তাকিয়ে মুগ্ধ স্বরে বলল,
— "ঘরটা খুব সুন্দর..."
কিরিস শান্তভাবে উত্তর দিল,
— " হুম। যদি কিছু দরকার হয়, আমাকে বলবে।"
জানালা দিয়ে আবার এক দমকা বাতাস ভেতরে ঢুকে পর্দাগুলো দুলিয়ে দিল। সেই নরম আলো আর বাতাসে ঘরটা আরও শান্ত, আরও আপন মনে হলো।
একটু পরে গোসল সেরে বাথরুমের দরজা খুলে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এল লিসি।
ভেজা চুল থেকে টুপটাপ করে পানির ফোঁটা ঝরে পড়ছে। সে হালকা রঙের একটি সুতির কামিজ পরে নিয়েছে। সদ্য গোসলের সতেজতায় মুখটা আরও উজ্জ্বল লাগছে।
ঘরের ভেতর কিরিস বিছানার ধারে বসে ছিল। দরজা খোলার শব্দে চোখ তুলে তাকাতেই কয়েক মুহূর্ত নিঃশব্দে তাকিয়ে রইল। লিসি তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বলল,
— "এভাবে কী দেখছেন?"
কিরিস কোনো উত্তর দিল না। পরের মুহূর্তেই উঠে এসে এক টানে লিসিকে কোলে তুলে নিল।
— "আরে...! কী করছেন?"
লিসি কিছু বোঝার আগেই কিরিস আলতো করে তাকে বিছানায় শুইয়ে দিল। তারপর দু'হাত দিয়ে জড়িয়ে কাছে টেনে নিয়ে মৃদু অভিমানী গলায় বলল,
— "সকাল থেকে একটাও কিস হয়নি, বউজান।"
লিসি বিস্মিত হয়ে তার দিকে তাকাল।
— "আরে, ছাড়ুন! আমার চুল এখনও ভেজা। বেড ভিজে যাবে।"
কিরিস ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল,
— "বেড তো আমি অন্যভাবেও ভিজিয়ে ফেলব... সেই চিন্তা তুমি কোরো না।"
কথাটার পুরো অর্থ লিসি বুঝতে পারল না। তবে এটুকু বুঝল, কিরিসকে এভাবে এড়িয়ে যাওয়া আজ সম্ভব নয়।
সে হালকা লজ্জায় চোখ নামিয়ে এনে খুব আলতো করে কিরিসের ঠোঁটে একটি ছোট্ট চুমু খেল। চুমু শেষ করেই সরে আসতে চাইল। কিন্তু কিরিস যেন এতেই সন্তুষ্ট হওয়ার মানুষ নয়। সে মৃদু হেসে আবার লিসিকে কাছে টেনে নিল এবং আরও কিছুক্ষণ স্নেহভরে তাকে চুম্বন করল। লিসির চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এল। অজান্তেই তার আঙুলগুলো কিরিসের শার্ট আঁকড়ে ধরল। সদ্য গোসল করে আসা লিসির গলার কাছে এখনও ছোট ছোট পানির ফোঁটা জমে আছে। জানালা দিয়ে আসা বাতাসে সেগুলো চিকচিক করে উঠছে। কয়েক মুহূর্ত পর লিসি লজ্জায় মুখ লুকিয়ে কিরিসের বুকে মাথা রাখল।
কিরিস মৃদু হেসে তার ভেজা চুলে আলতো করে হাত বুলিয়ে দিল। বাইরে বিকেলের হাওয়ায় জানালার পর্দা দুলছে, আর ঘরজুড়ে নেমে এসেছে এক শান্ত, আপন নীরবতা।
দুপুরের খাওয়ার সময় বাড়ির বড় হলরুমে সবাই একসঙ্গে জড়ো হলো। হাড়ি থেকে একে একে খাবার পরিবেশন করা হচ্ছে। চারদিকে শুধু হাসি, গল্প আর খাওয়ার আনন্দ। কাবির প্রথম লোকমা মুখে দিয়েই চোখ বড় করে বলল — "আহা! আজ তো একেবারে ভোজ!"
রিহান মাথা নেড়ে বলল — "এই রান্নার পর আর রাতে কিছু লাগবে না।"
তুর্য হেসে বলল — "আগে খেতে দে, পরে রাতের চিন্তা করিস।"
সবাই হাসতে লাগল। লিসি একবার সবার প্লেট দেখে নিল। তারপর ছোট একটি ট্রে হাতে নিয়ে কিরিসের পাশে এসে দাঁড়াল। ট্রেতে ছিল আলাদা করে রাখা লেবু-হার্ব গ্রিলড চিকেন, অলিভ অয়েলে হালকা ভাজা ব্রোকলি, গাজর, বেবি কর্ন, মাশরুম, টাটকা সালাদ আর এক বাটি টক দই। সে খাবারগুলো কিরিসের সামনে রেখে শান্ত গলায় বলল
— "এগুলো আপনার জন্য।"
কাবির সঙ্গে সঙ্গে খুনসুটি শুরু করল।
— "এই যে! বিশেষ আপ্যায়ন দেখছি!"
আরোবি হেসে বলল
— "এটা কিন্তু বৈষম্য!"
সুরভী মজা করে বলল
— "আমরাও আলাদা মেনু চাই!"
লিসি হেসে উত্তর দিল
— "আগে এইগুলো শেষ করো, তারপর কথা বলো।"
সবাই আবার হেসে উঠল। কিরিস একবার খাবারের দিকে তাকাল, তারপর লিসির দিকে। কিছু না বলে ধীরে ধীরে খেতে শুরু করল। কয়েক চামচ খাওয়ার পর সে শান্ত গলায় বলল — "রান্নাঘরে তো গ্যাস, ইন্ডাকশন আর ওভেন সবই ছিল। তাহলে বাইরে চুলা বানিয়ে রান্না করার দরকার ছিল কী?"
লিসি পানি খেয়ে হেসে বলল
— "এতগুলো রান্না আমি একা গ্যাসে করব? আপনার মাথা ঠিক আছে?"
চারপাশে চাপা হাসি ছড়িয়ে পড়ল লিসি আবার বলল
— "হ্যাঁ, চাইলে করা যেত। কিন্তু বাইরে কাঠের চুলায় সবাই মিলে রান্না করার আলাদা একটা আনন্দ আছে। দেখেননি? কত হাসাহাসি, কত গল্প, কত মজা করেছি! পিকনিকের আসল আনন্দ তো সেখানেই।"
কথা শেষ করে সে সবার দিকে তাকিয়ে মুচকি হাসল।
কিরিস কয়েক সেকেন্ড নীরবে তার দিকে তাকিয়ে রইল।
তারপর আর কোনো মন্তব্য করল না। শুধু মাথা নেড়ে আবার নিজের খাবারে মন দিল। লিসির আলাদা করে বানানো হালকা খাবারের স্বাদ নিয়ে সে ধীরেসুস্থে খেতে লাগল, আর এদিকে বাকিরা নিজেদের খুনসুটি, হাসি আর গল্পে আবার পুরো পরিবেশ মুখর করে তুলল।
দুপুরের খাবার শেষ হতে হতে সবারই যেন শরীর ভেঙে এল। সকাল থেকে টানা বাজার, কাঠ কুড়োনো, রান্না, হাসি-ঠাট্টা—সব মিলিয়ে ক্লান্তি এবার স্পষ্ট। খাওয়া শেষ করে ছেলেরা কেউ হলরুমের সোফায় গা এলিয়ে দিল, কেউ বারান্দায় বসে শীতল বাতাস উপভোগ করতে লাগল। মেয়েরাও যে যার মতো একটু বিশ্রাম নিল। কেউ গল্প করতে করতে ঘুমিয়ে পড়ল, কেউ আবার জানালার পাশে বসে দূরের সবুজ মাঠের দিকে তাকিয়ে রইল।
লিসিও কিছুক্ষণ বিশ্রাম নিল। দীর্ঘ সময় আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করার ক্লান্তি শরীরজুড়ে ছড়িয়ে পড়েছিল। অভি কয়েকবার ওর কাছে এসে গল্প করল। কখনও রান্নার প্রশংসা, কখনও গ্রামের কথা, কখনও ছোটবেলার স্মৃতি—খুব স্বাভাবিকভাবেই কথা চলতে লাগল। দূরে বসে কিরিস সবই দেখছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, সে একবারও কিছু বলল না। না কোনো প্রশ্ন, না কোনো আপত্তি। শুধু শান্ত, স্থির চোখে চারপাশের সবকিছু পর্যবেক্ষণ করছিল।
যে মানুষটাকে দেখে মনে হয়, তার প্রতিটি সিদ্ধান্ত মুহূর্তের আবেগে নয় পরিকল্পনার ওপর দাঁড়িয়ে থাকে, সে যেন আজও একইভাবে নিশ্চুপ। বিকেলের শেষ আলো ধীরে ধীরে ফিকে হয়ে এল। সূর্য পশ্চিম আকাশে লাল আভা ছড়িয়ে বিদায় নিতেই চারদিকে সন্ধ্যার নরম অন্ধকার নেমে এলো। মাঠের দিক থেকে শীতল বাতাস বইছে, দূরে ঝিঁঝিঁ পোকার ডাক শোনা যাচ্ছে। বাড়ির বারান্দার বাতিগুলো একে একে জ্বলে উঠল। সন্ধ্যায় সবাই একসঙ্গে ছাদে বসে চা খেল। কেউ চিপস খুলল, কেউ আইসক্রিম নিয়ে বসল । সারাদিনের হাসির গল্প আবার নতুন করে শুরু হলো। রাত বাড়তেই আবার রাতের খাবারের আয়োজন করা হলো। রাতে বারবিকিউ হলো আর সঙ্গে গরম গরম রুটি আর সালাদ যোগ হলো। সবাই একসঙ্গে বসে খেতে খেতে সারাদিনের মজার ঘটনাগুলো মনে করে আবারও হেসে উঠল।
আরোবি বলল — "আজকের সবচেয়ে বড় কাণ্ড করেছে কে, সেটা তো সবাই জানে।"
সবাই একসঙ্গে লিসির দিকে তাকাতেই সে নির্দোষ মুখ করে বলল — "আমি কিছুই করিনি।"
হাসির রোল আবার ছড়িয়ে পড়ল।
রাত আরও গভীর হলো।
একজন একজন করে সবাই নিজের নিজের ঘরের দিকে চলে গেল। দোতলার করিডোর ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে এল। জানালার বাইরে চাঁদের আলো নরম হয়ে মাঠের ওপর পড়েছে। বাতাসে গাছের পাতার মৃদু শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। সারাদিনের ক্লান্তি নিয়ে সবাই অল্প সময়ের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল।
আর কিরিস? সে জানালার পাশে কয়েক মুহূর্ত নীরবে দাঁড়িয়ে রইল। তারপর একবার বাড়ির চারপাশে চোখ বুলিয়ে ধীরে দরজা বন্ধ করল। বাইরে থেকে সবকিছুই যেন শান্ত, স্বাভাবিক আর নিশ্চিন্ত। কিন্তু সেই নীরবতার আড়ালে ঠিক কী অপেক্ষা করছে, তা এখনও কেউ জানে না। শুধু কিরিসের শান্ত দৃষ্টিতে বারবার ফুটে উঠছিল এক অদ্ভুত নিশ্চয়তা সময় হলে যা হওয়ার, তা ঠিকই হবে।
এভাবেই হাসি, খুনসুটি, গ্রামের নির্মল বাতাস আর আপনজনদের সান্নিধ্যে কাটল তাদের পিকনিকের প্রথম দিন। দিনের শেষে বাড়িটা আবার নিস্তব্ধ হয়ে গেল, যেন পরদিনের নতুন গল্পের অপেক্ষায়।
গভীর রাত। চারপাশ নিস্তব্ধতায় আচ্ছন্ন। দূর আকাশে অর্ধচন্দ্রের ম্লান আলো ছড়িয়ে পড়েছে, আর সেই আলো বারান্দার কাঁচের রেলিং স্পর্শ করে ঘরের ভেতর এক অপার্থিব আবহ তৈরি করেছে। ঘরের বেলকনিতে ল্যাপটপ খুলে বসে রয়েছে কিরিস। সামনে ছড়িয়ে আছে কয়েকটি গুরুত্বপূর্ণ নথি। তার আঙুল দ্রুতগতিতে কিবোর্ডে চলমান, মাঝে মাঝে চোখ চলে যাচ্ছে স্ক্রিনের একের পর এক তথ্যের দিকে। কাজের প্রতি তার মনোযোগ এতটাই নিবিষ্ট যে সময়ের প্রবাহ যেন তার কাছে অর্থহীন।
অপরদিকে, বিছানায় গভীর নিদ্রায় আচ্ছন্ন লিসি। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের শীতলতায় নিজের গায়ে সাদা নরম ব্ল্যাঙ্কেট টেনে নিয়েছে সে। দীর্ঘ, ঘন কালো চুলগুলো সুন্দর করে বেণী করা, আর সেই বেণী বিছানার একপাশ বেয়ে নিচের দিকে ঝুলে রয়েছে। ঘুমন্ত মুখে অপূর্ব প্রশান্তির ছাপ। ঠিক তখনই কিরিসের ফোনে একটি বার্তার শব্দ ভেসে উঠল। স্ক্রিনে ভেসে উঠল..... মার্ক।
বার্তাটি পড়েই কিরিস সংক্ষিপ্ত উত্তর পাঠাল
— "Rooftop. Now."
ফোনটি পকেটে রেখে ধীর পদক্ষেপে বিছানার কাছে এগিয়ে এল সে। কিছুক্ষণ নির্বাক দাঁড়িয়ে রইল লিসির মুখের দিকে তাকিয়ে। সেই শান্ত, নিষ্পাপ ঘুমন্ত মুখে দৃষ্টির গভীরতা যেন আরও তীব্র হয়ে উঠল। অতঃপর অত্যন্ত মমতায় আলতো করে লিসির বেণীটি তুলে বিছানার ওপর সুন্দর করে রেখে দিল, যেন কোথাও আটকে না যায়। তারপর সামান্য ঝুঁকে তার কপালে এক কোমল চুম্বন এঁকে দিল। মৃদু স্বরে ফিসফিস করে বলল,
— "শুভরাত্রি, আমার Sweetheart..."
লিসি ঘুমের মাঝেই অল্প নড়ে উঠল, কিন্তু জেগে উঠল না। কিরিস শেষবারের মতো তার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এরপর নিঃশব্দে উঠে দাঁড়িয়ে দরজাটি অত্যন্ত সতর্কতার সঙ্গে টেনে দিল, যাতে সামান্য শব্দও না হয়। তারপর ধীর পায়ে সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলার ছাদে উঠে গেল। ছাদের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন।
রাতের শীতল বাতাস অবিরাম বয়ে চলেছে। দূরের শহরের অস্পষ্ট আলোগুলো জোনাকির মতো ঝিলমিল করছে। চারদিকে গভীর নীরবতা, কেবল বাতাসের শব্দ আর মাঝে মাঝে নিশাচর পাখির ডাক। কিরিস ছাদের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে একটি সিগারেট প্রজ্বলিত করল। ধোঁয়ার সরু রেখা রাতের অন্ধকারে মিলিয়ে যেতে লাগল। তার পাশেই রাখা একটি ঠান্ডা বিয়ারের ক্যান, যার গায়ে জমে থাকা শিশিরবিন্দু আলোয় চিকচিক করছে। কয়েক মিনিটের মধ্যেই ছাদের দরজা খুলে মার্ক প্রবেশ করল। তার এক হাতে মোটা একটি ফাইল, অন্য হাতে একটি ট্যাবলেট। কিরিস একবার মাত্র তার দিকে তাকাল।
— "এসেছ?"
মার্ক সংযত কণ্ঠে বলল
— "সব তথ্য সংগ্রহ করা হয়েছে, স্যার। আপনি যা জানতে চেয়েছিলেন, তার একটিও বাদ পড়েনি।"
কিরিস সিগারেটের শেষ টান দিয়ে সেটি নির্দিষ্ট অ্যাশট্রেতে নিভিয়ে ফেলল। তারপর দু'জনে ছাদের নির্ধারিত কোণে রাখা কাঠের টেবিলের দিকে এগিয়ে গেল। মার্ক ফাইলটি টেবিলের ওপর রাখল, ট্যাবলেট চালু করে কিরিসের দিকে ঘুরিয়ে দিল। রাতের নিস্তব্ধতার মাঝেই শুরু হতে চলল এমন এক আলোচনা, যার প্রতিটি সিদ্ধান্ত ভবিষ্যতের বহু অজানা ঘটনার ভিত্তি হয়ে উঠবে। চারপাশের নিস্তব্ধতা যেন প্রতিটি শব্দকে আরও ভারী করে তুলছে। টেবিলের ওপর রাখা ফাইলটির দিকে কিছুক্ষণ নির্বাক তাকিয়ে রইল মার্ক। তার মুখে এমন এক গম্ভীরতা, যা কিরিস বহুবার দেখেছে আর প্রতিবারই তার অর্থ ছিল, সামনে কোনো সাধারণ খবর নেই। মার্ক ধীরে ধীরে ফাইলটি খুলে বলল
— "বস... গোটা ১৩ টা বছর ধরে যে সত্যটাকে আমি পৃথিবীর চোখ থেকে আড়াল করে রেখেছিলাম... যে নামটাকে কেবল একটি দুঃস্বপ্ন ভেবে চাপা দিয়ে রেখেছিলাম... সেই গোপনীয়তা আর গোপন নেই।"
কিরিসের দৃষ্টি মুহূর্তেই কঠিন হয়ে উঠল সে কিছু বলল না। কারণ বাকিটা বুঝতে তার আর সময় লাগল না।
আবাস খানের মেয়ে... বেঁচে আছে এই তথ্য এখন আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার সাম্রাজ্যের কাছে পৌঁছে গেছে। কিন্তু সেটাই সবচেয়ে ভয়ংকর সংবাদ নয়।
মার্ক নিচু স্বরে বলল
— "ওরা শুধু জানে না যে সে জীবিত... ওরা নির্দিষ্টভাবে নিশ্চিত হয়েছে, সে এখন বাংলাদেশে রয়েছে।"
কথাটি শেষ হতেই ছাদের ওপর যেন আরও ভারী হয়ে উঠল নীরবতা। বাতাসে উড়ে যাওয়া সিগারেটের ধোঁয়াও যেন থমকে গেল। কিরিস ধীরে ধীরে চোখ বন্ধ করল। কয়েক সেকেন্ড নিস্তব্ধ থেকে সমস্ত সম্ভাবনা, সমস্ত হিসাব নিজের মস্তিষ্কে সাজিয়ে নিল। তারপর শান্ত অথচ শীতল কণ্ঠে বলল — "পথের কুকুরদের গুলি করে সময় নষ্ট করার কোনো অর্থ নেই। একজন মরবে, দশজন জন্ম নেবে। আমি শিকড় উপড়ে ফেলতে চাই।"
তার চোখে হিমশীতল দীপ্তি জ্বলে উঠল।
— "The source... not the symptoms."
মার্ক নীরবে মাথা নাড়ল কিরিস আবার বলল
— "আমি ইতালিয়ান মাফিয়ার সেই মূল মস্তিষ্কটাকে চাই। যে এই শিকার শুরু করেছে, খেলার শেষও সে-ই দেখবে।"
মার্ক এবার ট্যাবলেটের স্ক্রিনে একটি এনক্রিপ্টেড ফাইল খুলে কিরিসের সামনে ঘুরিয়ে দিল।
— "আরও একটি বিষয় আছে, বস।"
— "বল।"
— "ওরা এখনো জানে না... সে আপনার সুরক্ষায় রয়েছে। আপনার নাম এই সমীকরণে আসেনি।"
কিরিস ঠোঁটের কোণে মৃদু, বিপজ্জনক এক হাসি টানল।
— "Good."
সে ধীরে ধীরে চেয়ারে হেলান দিল।
— "The moment they learn she's under my protection... it won't be a hunt anymore."
তার কণ্ঠ আরও নিচু হয়ে গেল।
— "It will become a war."
মার্কের চোখে মুহূর্তের জন্য বিস্ময় ফুটে উঠল।
কিরিস টেবিলের ওপর রাখা ফাইলটির দিকে তাকিয়ে বলল,
— "And I never lose wars."
ফাইলটির উপরে বড় অক্ষরে লেখা—
PROJECT : The Eternal Eclipse Codex
এটাই ছিল লিসির প্রকৃত পরিচয়কে আড়াল করার জন্য ব্যবহৃত সর্বোচ্চ গোপন কোডনেম। পৃথিবীর অধিকাংশ মানুষ জানেই না এই নামের আড়ালে একজন মানুষ রয়েছে। কিন্তু আন্ডারওয়ার্ল্ড জানে...
PROJECT : The Eternal Eclipse Codex
যদি একদিন তাদের হাতে আসে, তাহলে কয়েক দশকের ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে।
এই একটিমাত্র ফাইলের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে অসংখ্য গোপন সংগঠন, ভাড়াটে ঘাতক, অস্ত্র ব্যবসায়ী, আন্তর্জাতিক মাফিয়া সিন্ডিকেট এবং কালোবাজারের প্রভাবশালীরা ক্ষুধার্ত শিকারির মতো ছুটে বেড়াচ্ছে।
তাদের কাছে এটি কোনো মানুষ নয় একটি লক্ষ্য,একটি সম্পদ, একটি যুদ্ধের কেন্দ্রবিন্দু আর সেই কেন্দ্রবিন্দু...
এই মুহূর্তে বাংলাদেশের একটি নির্জন বাড়ির ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। কোনো ধারণাই নেই, তার নিঃশ্বাসের মূল্য নির্ধারণ করে ফেলেছে পৃথিবীর অন্ধকার সাম্রাজ্য। কিরিস ধীরে ধীরে ফাইলটি বন্ধ করল।
তার চোখে আর কোনো আবেগ নেই শুধু অবিচল সংকল্প।
— "No one touches her."
সে টেবিল থেকে উঠে দাঁড়াল।
— "Not while I'm alive."
কিরিস ধীরে ধীরে ছাদের রেলিংয়ের কাছে এগিয়ে গেল। তার দৃষ্টি নেমে এলো বাড়ির সামনের সরু রাস্তায়।
বাইরে সবকিছু নিস্তব্ধ। মনে হবে, বাড়িটিতে সবাই নিশ্চিন্তে ঘুমিয়ে আছে কিন্তু সেটাই ছিল সবচেয়ে বড় ভ্রম। রাস্তার ঠিক বিপরীত পাশে, একটি পরিত্যক্ত চায়ের দোকানের অন্ধকার ছাউনির নিচে দুজন সাধারণ মানুষের বেশে দাঁড়িয়ে আছে সশস্ত্র নিরাপত্তারক্ষী। একটু দূরে বৈদ্যুতিক খুঁটির পাশে আরেকজন মোবাইল কানে দিয়ে দাঁড়িয়ে আছে, যেন কারও অপেক্ষায়। আরও দূরে একটি পুরোনো মোটরসাইকেলের পাশে বসে থাকা লোকটিও একই নিরাপত্তা বলয়ের অংশ। চারদিক সম্পূর্ণ নজরদারির মধ্যে। এই নিরাপত্তা ব্যবস্থার অস্তিত্ব বাড়ির ভেতরের অধিকাংশ মানুষই জানে না। মার্ক নিচু স্বরে বলল — "Outer perimeter secure."
কিরিস একবার তাকিয়েই বুঝে নিল সবকিছু পরিকল্পনামতো চলছে, সে শান্ত গলায় বলল
— "Good. Let them believe they're invisible."
কয়েক মুহূর্ত পর দুজনই সিঁড়ি বেয়ে নিচে নেমে এল।
বাড়ির প্রধান ফটকের বাইরে একটি কালো রঙের BMW নিঃশব্দে অপেক্ষা করছে। হেডলাইট নিভিয়ে রাখা, ইঞ্জিন চলমান। মার্ক গাড়ির দরজা খুলে পেছনের সিট থেকে একটি লম্বা কালো কোট বের করল। উচ্চমানের উলের তৈরি, ভেতরে গাঢ় সাটিনের আস্তরণ। কাঁধে নিখুঁত কাট, কলারে সূক্ষ্ম নকশা। পোশাকটি পরতেই কিরিসের ব্যক্তিত্ব যেন আরও কঠোর, আরও শীতল হয়ে উঠল।
মার্ক কোটের কলারটি ঠিক করে দিয়ে বলল,
— "Ready, Boss."
কিরিস হাতের কব্জিতে কালো চামড়ার দস্তানা পরতে পরতে নির্লিপ্ত স্বরে উত্তর দিল
— "Let's finish what he started."
দুজন গাড়িতে উঠে বসল। গাড়িটি ধীরে ধীরে অন্ধকার রাস্তা ধরে এগিয়ে যেতে লাগল। কিছুক্ষণ নীরবতার পর মার্ক ট্যাবলেটের স্ক্রিনে একটি ছবি ভাসিয়ে দিল।
ছবির মানুষটি সেই ব্যক্তি, যে কাবির আর তিশার রিসিপশন অনুষ্ঠানে লিসির ওপর হামলার উদ্দেশ্যে এসেছিল। তাকে বন্দী রাখা হয়েছে এবং কঠোর নিরাপত্তায় আটক রাখা হয়েছে। মার্ক নিচু স্বরে বলল,
— "He hasn't spoken yet."
কিরিস জানালার বাইরে তাকিয়েই রইল তার চোখে কোনো উত্তেজনা নেই শুধু অস্বাভাবিক স্থিরতা কয়েক সেকেন্ড পরে সে ধীরে বলল,
— "He came after someone who had nothing to do with their war."
মার্ক চুপ কিরিসের কণ্ঠ আরও ঠান্ডা হয়ে উঠল।
— "They crossed a line."
মার্ক জিজ্ঞেস করল
— "What if he refuses to cooperate?"
কিরিস এবার ধীরে মুখ ফিরিয়ে তার দিকে তাকাল।
সেই দৃষ্টিতে এমন এক শীতলতা ছিল, যা মার্ক বহু বছর কাজ করেও খুব কমবার দেখেছে।
— "Everyone talks."
একটু থেমে—
— "Some need a reason."
আরও এক মুহূর্ত নীরবতা।
— "Some need consequences."
গাড়ির ভেতর আবার নীরবতা নেমে এলো।
মার্ক বুঝতে পারছিল, কিরিসের রাগের কারণ কেবল হামলা নয় কারণ লক্ষ্য ছিল...লিসি। কিরিস খুব ধীরে বলল — "She doesn't even know how many shadows are standing between her and death."
মার্ক মাথা নিচু করল।
— "She never will."
কিরিস জানালার কাঁচে নিজের অস্পষ্ট প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বলল,
— "As long as I'm breathing... no one gets to decide her fate except her."
গাড়ির গতি বাড়তে লাগল। রাতের অন্ধকার চিরে BMW এগিয়ে চলল সেই গোপন স্থাপনার দিকে, যেখানে বন্দীকে রাখা হয়েছে। সামনে অপেক্ষা করছে এমন এক জিজ্ঞাসাবাদ, যেখানে কিরিসের উদ্দেশ্য প্রতিশোধ নয় বরং সেই অদৃশ্য শক্তির পরিচয় জানা, যারা আড়াল থেকে এই সমগ্র ষড়যন্ত্র পরিচালনা করছে।

0 Comments