তোমাকে চাই

 নুসরাত জাহান মিথিলা 

পর্ব :94

অভি চলে যাওয়ার পর বাগানটা কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো হালকা বাতাসে লিসির শাড়ির আঁচল দুলছে। সে এখনো বিস্মিত হয়ে কিরিসের দিকে তাকিয়ে।
— " আপনি... এটা হঠাৎ করলেন কেন? "
কিরিস কয়েক পা এগিয়ে এল। তার চোখে আজ সেই চিরচেনা কঠোরতা নেই, বরং অদ্ভুত এক কোমলতা।
নিচু স্বরে বলল
— "কারণ পৃথিবীর সামনে তোমাকে লুকিয়ে রাখার কোনো ইচ্ছে আমার নেই। "
লিসি তাকিয়ে আছে তারপর মৃদু কন্ঠে বলে —" অভি কি জানতো না আপনার আর আমার বিয়ে হয়েছে.? "
কিরিস মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিলো। লিসি এখনো কিরিসের দিকে তাকিয়ে আছে। অভির বলা কথাগুলো ভাবছে কিন্তু কেন এমন বলছে অভি নিজের খালাতো ভাইয়ের সম্পের্ক। কিরিস বুঝতে পারছে লিসি কিছু ভাবছে। তখন কিরিস আলতো করে লিসির কপালের ওপর নেমে আসা একগুচ্ছ চুল সরিয়ে কানের পাশে গুঁজে দিল তারপর মৃদু হেসে বলল,
—" এত লজ্জা পাচ্ছ কেন, বউজান?"
লিসি তাকিয়ে বলে —" কই? আমি লজ্জা পাচ্ছি না "
কিরিস একটি ভুরু উপরে করলো তারপর লিসি শাড়ির ভাঁজের মধ্যে হাত চালিয়ে দিলো.. তার উষ্ণ হাতের তালুর স্পর্শ লিসির কোমল কোমড়ে পরতেই রমনী হালকা কেঁপে উঠলো। সে তার ছোঁয়ায় অভস্ত থাকলেই কিরিসের প্রতিটা ছোঁয়া তাকে উতলা করে দেয়। কিরিস ধীরে লিসিকে নিজের একদম কাছে নিয়ে আসে। এতোটাই কাছে যে লিসির বুকের স্পন্দন কিরিস অনুভব করতে পারছে। লিসি এবার লজ্জা পেয়ে গেলো। রমনীর গাল দুটো লাল হয়ে উঠলো। কিরিস ঝুঁকে এসে লিসির কানের কাছে ফিসফিস করে বলে —" কেমন লাগছে আমায়? "
লিসিও ঠোঁট কামড়ে ফিসফিস করে বলল
— "আপনি আজকে... একদম অন্যরকম লাগছেন।"
— "খারাপ?"
— "না..."
মাথা নেড়ে লিসি বলল
— "খুব সুন্দর।"
কথাটা শুনে কিরিসের ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল সে ধীরে ধীরে লিসির মুখের সামনে ঝুকে এলো দুজনের চোখ এক হয়ে রইল। চারপাশে শুধু পাখির ডাক আর বিকেলের নরম বাতাস। কিরিস খুব আস্তে করে জিজ্ঞেস করল,
— আমি কি...?
লিসি উত্তর দিল না। শুধু চোখ বন্ধ করে সামান্য মাথা নুইয়ে দিল। কিরিস অত্যন্ত কোমলভাবে এগিয়ে এসে লিসির ঠোঁটে একটি সংক্ষিপ্ত, স্নেহভরা চুম্বন রাখল।
মুহূর্তটা ছিল শান্ত, শ্রদ্ধাময় এবং ভালোবাসায় ভরা।
কয়েক সেকেন্ড পর সে ধীরে সরে এলো। কিরিস লিসির দিকে তাকিয়ে বলে —" খাওয়ানোর সময় আমাকে কিস করা..! "
লিসি চুপ করে আছে কিরিসের চোখের দিকে তাকাচ্ছে না। কিরিস লিসির চিবুকটা ধরে নিজের দিকে ঘুরায়। লিসির চোখে চোখ রাখে। লিসি বুঝতে বাকি নেই আগেই চুম্বন শান্ত হলেও এবার আর হবে না তাইই হলো কিরিস বাঁকা হাসি দিয়ে —" Now My Turn... "
বলে লিসির ঠোঁট নিজের করে। গভীর একটি চুম্বন। লিসি কিরিসের শার্ট খামছে ধরে রেখেছে। কিরিসের পাগল করা চুম্বন আর সঙ্গে তার হাত লিসির কোমড় ছুয়ে যাচ্ছে। কিরিসের হাত বেলসাম ভাবে উপরে উঠতেই লিসি কিরিস কে দূরে ঠেলে দেয়। ঘনঘন শ্বাস নিচ্ছে সে সঙ্গে কিরিসও।কিরিস প্রশ্নসূচক চোখে তাকালে লিসি ওর চেখের দিকে তাকিয়ে বলে —" এখন না "
কিরিসের বুঝতে বাকি নেই লিসি কি বলতে চাইছে। তাই মৃদু হেসে লিসির কপালে আলতো করে কপাল ছুঁইয়ে দিল। লিসি লজ্জায় মাথা নিচু করে হাসল। তার গাল দুটো গোলাপি হয়ে উঠেছে। সে খুব আস্তে বলল
— " চলুন... সবাই খুঁজবে।"
কিরিস হেসে মাথা নাড়ল।
—" চল, বউজান।"
দুজন পাশাপাশি বাড়ির দিকে হাঁটতে লাগল। বিকেলের সোনালি আলো তাদের ছায়াকে একসঙ্গে দীর্ঘ করে মাটির ওপর এঁকে দিল।
অভি নিজের ঘরের দরজাটা ধীরে ধীরে বন্ধ করল।
ঘরের ভেতর নিস্তব্ধতা কিন্তু তার বুকের ভেতর যেন ঝড় বইছে। জানালার পাশে গিয়ে দাঁড়াতেই বাইরে চোখে পড়ল বিকেলের আলো। অথচ সেই আলোও আজ তার কাছে অসহ্য লাগছে মুঠো করা হাতটা আরও শক্ত হয়ে গেল। ব্যান্ডেজের ভেতর কাটা জায়গাটা আবার ব্যথা করতে শুরু করেছে, কিন্তু সেই ব্যথা তার কাছে তুচ্ছ।
তার হৃদয়ের ক্ষত আজ অনেক গভীর। চোখের সামনে বারবার ভেসে উঠছে একই দৃশ্য কিরিসের পাশে দাঁড়িয়ে থাকা লিসি... লিসির হাসি...
আর সেই অবলীলায় উচ্চারিত পরিচয়—
"Meet my wife."
অভি দাঁত চেপে চোখ বন্ধ করল তারপর ধীরে ধীরে বিছানায় বসে পড়ল। দূরে পরিবারের হাসির শব্দ ভেসে আসছে। সেই হাসিই যেন তার কানে বিদ্রূপের মতো বাজল অভি পর্দাটা টেনে দিল। ঘরটা মুহূর্তেই আধো-অন্ধকারে ঢেকে গেল। সেই অন্ধকারে দাঁড়িয়ে তার চোখে জ্বলে উঠল এক অদম্য সংকল্প। সে আর শুধু একতরফা ভালোবাসায় আহত একজন মানুষ নয়।
তার ভেতরে জন্ম নিতে শুরু করেছে এক বিপজ্জনক প্রতিদ্বন্দ্বিতা। আর সেই প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দু
জিয়ান কিরিস রায় চৌধুরী। অভি জানে না ভবিষ্যৎ কী লিখে রেখেছে।নকিন্তু সে নিজের মনে একটি প্রতিজ্ঞা করে ফেলেছে এই লড়াইয়ে সে এত সহজে পিছু হটবে না।
কিছুক্ষণ পরে....
বাড়ির সবাই তখন একসঙ্গে আছে। শুধু অভি নেই।
কাউকে কিছু না বলে নিজের বাইকটা নিয়ে বেরিয়ে গেছে সে। শহরের কোলাহল পেরিয়ে এসে থামল ভৈরব নদীর নির্জন তীরে। বিকেলের ম্লান আলো নদীর জলে নিঃশব্দে ভেঙে পড়ছে। বাতাসে কাশফুল দুলছে, অথচ সেই সৌন্দর্য দেখার মতো চোখ আজ অভির নেই। নদীর পাড়ের নরম ঘাসের ওপর ধপ করে বসে পড়ল সে।
দুই চোখ অস্বাভাবিক রক্তিম। অবিরাম কান্নায় চোখের নিচে জমে উঠেছে ক্লান্তির ছাপ। বুকের ভেতরটা যেন কেউ ধারালো অস্ত্র দিয়ে বারবার ক্ষতবিক্ষত করে চলেছে। তার মনে পড়ছে...
সেদিন কলেজের পাশ দিয়ে যাওয়ার সময় প্রথম দেখেছিল লিসিকে। বান্ধবীদের সঙ্গে দাঁড়িয়ে প্রাণখোলা হাসিতে গল্প করছিল সে। সেই এক মুহূর্তেই যেন হৃদয়ের সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল অভি। ভালো লাগাটা এতটাই গভীর ছিল যে, শুধু প্রতিদিন তাকে একটু দেখবে বলে কলেজের এক স্যারের সহকারী হিসেবেও কাজ নিয়েছিল। তারপর ধীরে ধীরে পরিচয়... বন্ধুত্ব... আর একসময় সবার চোখে তারা হয়ে উঠেছিল বেস্ট ফ্রেন্ড।
কিন্তু সেই বন্ধুত্বের আড়ালে নিজের ভালোবাসার কথাটা আর বলা হয়ে ওঠেনি। অভি হঠাৎ মাথা নিচু করে শিশুর মতো হাউমাউ করে কেঁদে উঠল।
— "আমি শুধু দরজার প্রহরী হয়েই রয়ে গেলাম... অথচ বুঝতেই পারলাম না, সেই দরজার ওপাশে অনেক আগেই আরেকজন নিজের রাজ্য গড়ে বসে আছে। আমি কোনোদিন সাহস করে দরজাটা খুলে দেখলাম না... শুধু পাহারা দিয়েই গেলাম..."
সে দুই হাতে মুখ ঢেকে কাঁপা কণ্ঠে বলতে লাগল
—"যদি একবার বলতাম... যদি একবার নিজের মনের কথা জানাতাম... হয়তো আজ এই নদীর তীরে একা বসে নিজের ভাগ্যকে অভিশাপ দিতে হতো না। ভালোবাসা পাওয়ার জন্য নয়... ভালোবাসার মানুষটাকে সুখে দেখার জন্যও মানুষ বাঁচে—এই কথাটা আজ বুঝলাম। কিন্তু আফসোস... যে সুখটা দেখতে চেয়েছিলাম, সেই সুখের গল্পে আমার নামটা কোনোদিন লেখা ছিল না।"
অভু ফুফিয়ে উঠলো কন্ঠে কথা আঁটকে যাচ্ছে তার কান্নার কারণে। পুরুষ মানুষের এমন কান্না সবাই দেখতে পায় না। আর সে তার প্রিয় মানুষকে না পাওয়ার কান্নায় ভেঙে পড়েছে। তার ক্ষতবিক্ষত হৃদয়টাকে সান্তনা দেয়ার চেষ্টা করলেও তাতে কাজ হচ্ছে না। সে ফুপিয়ে বলে উঠলো
— "★ আমি তার জীবনের একটি অধ্যায়ও হতে পারলাম না... অথচ সে আমার পুরো জীবনের বই হয়ে গেল ★।"
চোখের জল মুছতে মুছতে আকাশের দিকে তাকাল অভি। নদীর দিকে তাকিয়ে এক ফোঁটা তিক্ত হাসি দিল সে।
"কিছু মানুষকে ভালোবাসার অধিকার মেলে... আর কিছু মানুষ শুধু দূর থেকে তাদের সুখের পাহারাদার হয়েই সারাজীবন বেঁচে থাকে। আমি বোধহয় সেই দ্বিতীয় মানুষটাই..."
অভি একদম চুপচাপ বসে থাকলো কিছুক্ষণ। আর এই সময়ের মধ্যে ভৈরব নদীর তীরে কিছুক্ষণ আগেও যে মানুষটা ভেঙে পড়েছিল, তার চোখের জল ধীরে ধীরে শুকিয়ে গেল। সেই শূন্য চোখে এবার জন্ম নিল এক ভয়ংকর দৃঢ়তা। অভি ধীরে ধীরে দাঁড়াল। মুঠো করে চেপে ধরল হাত।
— "না... এত সহজে আমি হার মানব না।"
তার ঠোঁটে ফুটে উঠল এক শীতল, অস্বস্তিকর হাসি।
— "ছোটবেলা থেকে কিরিসকে কোনোদিন সহ্য করতে পারিনি। রক্তের সম্পর্ক থাকলেই কি সবকিছু মেনে নিতে হয়? কখনোই না। আর আজ... আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকেও সে নিজের করে নিয়েছে?"
সে নদীর স্রোতের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলল,
— "এত সহজে সব শেষ হয়ে যাবে—এটা আমি হতে দেব না। লিসিকে পাওয়া এখন আর শুধু ভালোবাসা নয়... এটা আমার একরোখা আসক্তি, আমার জেদ।"
এক মুহূর্ত নীরব থেকে তার কণ্ঠ আরও কঠিন হয়ে উঠল।
বাতাস হঠাৎ যেন আরও ভারী হয়ে উঠল। সেই মুহূর্তে অভির চোখে আর অসহায় প্রেমিকের কান্না ছিল না ছিল এক অন্ধকার সংকল্পের ছায়া, যা ভবিষ্যতের সংঘাতের ইঙ্গিত দিয়ে নিঃশব্দে রাতের অন্ধকারে মিলিয়ে গেল।
অন্যদিকে.....
বিকেলের আলো ধীরে ধীরে গোধূলির রঙে বদলে যাচ্ছে।
বাড়ির ছাদে গোল হয়ে বসেছে সবাই। চারদিকে যতদূর চোখ যায় সবুজ ধানের ক্ষেত। দূরের তালগাছের মাথা ছুঁয়ে বাতাস এসে সবার চুল এলোমেলো করে দিচ্ছে।
অনু, হিয়া, লিজা, তিশা আর নুসরাত গল্পে মেতে আছে।
ইশান আর জারা আবারও ছোটখাটো খুনসুটি করছে।
তূর্য আর আরিয়ান একে অপরকে নিয়ে হাসাহাসি করছে। ইয়াবি চুপচাপ আরোবির কথা শুনছে। সুরভী মাঝেমধ্যে সবাইকে নিয়ে হেসে উঠছে।
আর লিসি... সবার মাঝখানে বসে প্রাণ খুলে হাসছে।
তার সেই হাসির শব্দ ছাদের নীরব বাতাসেও আলাদা করে ধরা পড়ছে।
কিন্তু...
ছাদের এক কোণে, রেলিংয়ের পাশে, একা বসে আছে কিরিস। হাওয়ায় তার সাদা শার্টের হাতা দুলছে।
চোখ দুটি স্থির। কিন্তু সেই স্থিরতার আড়ালে যেন অবিরাম হিসাব চলছে তার দৃষ্টি কখনও লিসির দিকে, কখনও দূরের অস্তগামী সূর্যের দিকে। বাইরে থেকে তাকে দেখলে মনে হবে সে শুধু পরিবারের আনন্দ দেখছে।
কিন্তু তার মস্তিষ্কে যেন আরেকটি অদৃশ্য দাবার বোর্ড বিছানো। প্রতিটি মানুষ... প্রতিটি সিদ্ধান্ত... প্রতিটি সম্ভাবনা... সে যেন একে একে সবকিছুর অবস্থান মিলিয়ে নিচ্ছে। তার মনে ভেসে উঠল গত কয়েক দিনের প্রতিটি মুহূর্ত। প্রথম দেখা, পরিবারের প্রতিক্রিয়া,
অভির আচরণ,কাজিনদের সম্পর্ক,বাড়ির বড়দের বিশ্বাস। সবকিছু যেন আলাদা আলাদা ঘটনা নয়।
বরং একটি বৃহৎ ছবির অসংখ্য অংশ। কিরিসের চোখে ক্ষীণ এক ঝিলিক ফুটে উঠল। একজন দক্ষ কৌশলী জানে শক্তি দিয়ে জেতা যায় অনেক যুদ্ধ। কিন্তু দীর্ঘস্থায়ী জয় আসে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে। তাই সে কখনো তাড়াহুড়ো করে না।
প্রথমে মানুষের বিশ্বাস অর্জন। তারপর পরিস্থিতিকে নিজের পক্ষে আনা। এরপর এমনভাবে সিদ্ধান্ত নেওয়া, যাতে বাইরে থেকে সবকিছু স্বাভাবিক বলেই মনে হয়।
যেন কেউ আঙুল তুলতে না পারে। যেন প্রতিটি পদক্ষেপের একটি গ্রহণযোগ্য ব্যাখ্যা থাকে।
তার মুখে ধীরে ধীরে একটুখানি হাসি ফুটে উঠল।
সেই হাসি বিজয়ের নয় বরং এমন একজন মানুষের, যে অনেক দূরের পথ আগে থেকেই কল্পনা করে এগোয়।
হঠাৎই অনু দূর থেকে ডাক দিল,
— কিরিস ভাইয়া! এত চুপচাপ কেন? এদিকে আসুন!
কিরিস বাস্তবে ফিরে এল। মুহূর্তের মধ্যেই তার মুখের সেই গভীর ভাব মিলিয়ে গেল। আবার সেই স্বাভাবিক, শান্ত মানুষটি সে উঠে দাঁড়াল তারপর সবার দিকে এগিয়ে গেল যেন কিছুই হয়নি। যেন তার মনের গভীরে এতক্ষণ ধরে কোনো হিসাবই চলছিল না। আর ছাদের ওপরে বসে থাকা কেউই বুঝতে পারল না কখনও কখনও সবচেয়ে শান্ত মানুষটির মনেই সবচেয়ে জটিল পরিকল্পনা নয়, বরং সবচেয়ে সুদূরপ্রসারী চিন্তাগুলো নীরবে জন্ম নেয়।
সন্ধ্যা নেমে এসেছে। আকাশের শেষ আলোটুকুও ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। অভি বাড়ি ফিরবে না। সে আগেই পাপড়িকে ফোন করে জানিয়ে দিয়েছে
— "আমি আজ এক বন্ধুর বাসায় থাকব। আমার জন্য কেউ চিন্তা করো না। কাল সকালে ফিরে আসব।"
পাপড়ি আর বেশি কিছু জিজ্ঞেস করেনি। শুধু বলেছিল,
— "ঠিক আছে, সাবধানে থাকিস।"
ফোন কেটে যেতেই অভি গভীর নিঃশ্বাস ফেলল। সত্যিটা কাউকে বলা গেল না। বন্ধুর বাড়ি নয়, আজ সে একা থাকতে চায় নিজের ভেতরের ঝড়টাকে সামলানোর জন্য।
এদিকে বাড়ির ছাদে জমে উঠেছে কাজিনদের আড্ডা।
গরম গরম চা, হালকা নাস্তা আর অগণিত হাসি-ঠাট্টায় মুখর পুরো পরিবেশ কাবির উচ্ছ্বসিত হয়ে বলল
— "শোন, কাল কিন্তু সবাই সকাল সকাল রেডি থাকবে। কিরিস ভাই যে গ্রাম্য বাড়িটা নিয়েছে, কাল সেটাই দেখতে যাব।"
অনু সঙ্গে সঙ্গেই বলে উঠল
— "শুধু দেখে চলে আসব নাকি? সারাদিন ওখানেই থাকব।"
তিশা হেসে বলল
— "সারাদিন কেন? রাতটাও ওখানেই কাটাব। একদম পিকনিক মুড!"
আরোবি হাততালি দিয়ে বলল
— "ইয়েস! গ্রামের খোলা মাঠ, পুকুর, নদীর বাতাস, বারবিকিউ, গান, আড্ডা—সব হবে।"
লিসির চোখেও আনন্দের ঝিলিক ফুটে উঠল।
— "অনেক দিন পর এমন একটা শান্ত গ্রামীণ পরিবেশে সময় কাটানো হবে। ভাবতেই ভালো লাগছে।"
সবাই একসঙ্গে আগামীকালের পরিকল্পনা করতে লাগল। কে কী নিয়ে যাবে, কে রান্না করবে, কে খেলাধুলার ব্যবস্থা করবে এসব নিয়েই হাসি-আনন্দে কেটে যেতে লাগল সন্ধ্যাটা। কিন্তু তাদের অজান্তেই, এই আনন্দময় পরিকল্পনার আড়ালে কোথাও একজন নিজের অন্ধকার সংকল্পকে আরও শক্ত করে গড়ে তুলছে। আগামীকাল শুধু একটি ভ্রমণের দিনই নয়, হয়তো নতুন কিছু ঘটনার সূচনাও হতে চলেছে।
ফ্রান্স....প্যারিস শহর।
বিকেলের শেষ আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে সেন নদীর তীরে। দূরে আইফেল টাওয়ার সোনালি আলোয় ঝলমল করছে। রাস্তার দু'পাশে ছোট ছোট ক্যাফে, কফির সুগন্ধ আর নরম ফরাসি সুরে শহরটা যেন নিজের ছন্দে বেঁচে আছে। সেই ব্যস্ত শহরের এক অভিজাত রুফটপ ক্যাফের কোণের টেবিলে এক তরুণী একা বসে আছে। তার সামনে ধোঁয়া ওঠা এক কাপ ব্ল্যাক কফি।
কিন্তু তার দৃষ্টি কফির দিকে নয় তার আঙুলের ফাঁকে ধরা একটি ছবি ছবিটিতে জিয়ান কিরিস রায় চৌধুরী।
তরুণীটি ধীরে ধীরে ছবির ভাঁজগুলো মসৃণ করে দিল। তারপর অত্যন্ত যত্নে আঙুল বুলিয়ে দিল কিরিসের মুখের ওপর। তার ঠোঁটে ফুটে উঠল এক রহস্যময় হাসি।
চোখে এমন এক আকাঙ্ক্ষা, যেন বহুদিনের অপেক্ষা শেষ হতে চলেছে সে খুব আস্তে, প্রায় ফিসফিস করে বলল— " আমি আসছি... আমার প্রিয় মানুষ। "
কথাটা বলেই ছবিটা বুকের কাছে চেপে ধরল।
ঠিক তখনই ক্যাফের ওপর দিয়ে হালকা বাতাস বয়ে গেল। টেবিলের ওপর রাখা একটি বিমানের টিকিটের কোণা উল্টে উঠল।
গন্তব্য— “ ঢাকা, বাংলাদেশ। ”
তরুণীটি ধীরে ধীরে কফির শেষ চুমুক দিল।
তারপর ছবিটা একটি কালো চামড়ার ফোল্ডারের ভেতর রেখে উঠে দাঁড়াল। উঁচু হিলের জুতোর টকটক শব্দ রুফটপ জুড়ে প্রতিধ্বনিত হতে লাগল। বিদায় নেওয়ার আগে সে একবার প্যারিসের আকাশের দিকে তাকাল।
তার চোখে ছিল অদ্ভুত এক আত্মবিশ্বাস। আর ঠোঁটের কোণে সেই রহস্যময় হাসি এখনও অটুট।
মনে হচ্ছিল দূরে কোথাও, আরেকটি গল্পের দরজা নীরবে খুলতে শুরু করেছে।
পরদিনের সকালটা ছিল অপূর্ব।
চারদিকে মাটির সোঁদা গন্ধ। উঠোনজুড়ে শিশিরে ভেজা ঘাস, দূরে পাখিদের কিচিরমিচির, আর রান্নাঘর থেকে ভেসে আসছে গরম পরোটা আর চায়ের সুবাস। বাড়িটা যেন আবারও প্রাণ ফিরে পেয়েছে কাজিনদের হাসি-ঠাট্টায় সকালটা আরও মুখর হয়ে উঠেছে।
ইশান — "এই, তাড়াতাড়ি কর! পরে আবার বলবি, আমাকে রেখে চলে গেছে!"
রিহান — "আগে নাস্তা কর, তারপর পিকনিক!"
কাবির — "আজ কিন্তু ভাইয়া এখানে নেওয়া বাড়িটা দেখতে যাবো !"
আরোবি হেসে বলে —" আরে কিরিস ভাইয়া তো যেখানে যায় যেখানেই নিজের রাজ্য খুলে বসে। আর এখানে এসেই নতুন বাড়িও কেনা শেষ। "
সুরভী জারা নুসরাত হিয়া লিজা তিশা একসাথে তখন বলে উঠলো —" বড়লোকসসসস... ""
হাসির রোল উঠল চারদিকে। লিসিও সবার সঙ্গে বসে হেসে কথা বলছিল। তার মুখেও অনেকদিন পর একেবারে নির্মল হাসি। ঠিক তখনই বাড়ির মূল ফটকের সামনে একটি বাইক এসে থামল সবাই তাকিয়ে দেখল অভি। সে ধীরে ধীরে ভেতরে এল। চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু মুখে জোর করে টেনে রাখা একটি স্বাভাবিক হাসি পাপড়ি বলল,
— "এই তো! ভাবছিলাম, কখন আসবি!"
অভি শুধু মৃদু হেসে মাথা নাড়ল তারপর কোনো কথা না বলে সোজা লিসির দিকে এগিয়ে গেল। লিসি কিছু বুঝে ওঠার আগেই অভি তাকে আলতো করে জড়িয়ে ধরল।
লিসি বিস্ময়ে স্থির হয়ে গেল।
— "অভি...?"
তার চোখে স্পষ্ট প্রশ্ন অভি ওকে ছেড়ে দিয়ে একটা মুচকি হাসি দিলো। লিসি শুধু ওর দিকে তাকিয়ে আছে তারপর চোখটা ঘুরিয়ে কিরিসের দিকে তাকালো, সে একদম চুপচাপ যা দেখে লিসি হাঁফ ছেড়ে বাঁচলো। চারপাশের বড়রা বিষয়টাকে খুব স্বাভাবিকভাবেই নিলেন। পরিবেশে তেমন কোনো অস্বস্তি তৈরি হলো না। একটু দূরে দাঁড়িয়ে সবকিছু নীরবে দেখছিল কিরিস তার মুখে রাগের কোনো ছাপ নেই। বরং ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক রহস্যময়, আত্মবিশ্বাসী হাসি তার দৃষ্টি স্থির রইল অভির ওপর মনে মনে সে শান্ত স্বরে বলল
— "অবশেষে... ঠিক এটাই হওয়ার অপেক্ষায় ছিলাম।"
তারপর ধীরে ধীরে চোখ ফেরাল লিসির দিকে। চোখে অদ্ভুত এক গভীরতা নিয়ে মনে মনে উচ্চারণ করল
— "এবার আর কোনো অজুহাত খুঁজে পাবে না...মিসেস জিয়ান কিরিস রায় চৌধুরী।"
কিরিস বাঁকা হাসি দিয়ে লিসির দিকে তাকিয়ে ধীরে বলে উঠলো —" Be prepare my wife for your first night "
কিরিসের সেই ক্ষীণ হাসির অর্থ কেউ বুঝতে পারল না।
কিন্তু তার চোখে যে পরিকল্পনার ঝলক ফুটে উঠেছিল, তা বলে দিচ্ছিল সে যেন অনেক আগেই এই মুহূর্তের জন্য নিজের চাল সাজিয়ে রেখেছে।
সকালের নাস্তা শেষ হতে না হতেই ড্রয়িংরুমে আবারও জমে উঠল আড্ডা। কেউ সোফায় বসে গল্প করছে, কেউ মোবাইলে ছবি দেখছে, আবার কেউ আজকের পিকনিক নিয়ে উত্তেজিত হয়ে পরিকল্পনা করছে। লিসি সোফার একপাশে শান্ত হয়ে বসে আছে। তার পাশেই বসে আছে অভি। আজও সে লিসির পাশ ছেড়ে কোথাও যায়নি। মাঝেমধ্যে কোনো না কোনো অজুহাতে লিসির সঙ্গে কথা বলছে, আর লিসিও স্বাভাবিকভাবেই উত্তর দিচ্ছে।
অন্যদিকে, একটু দূরে এককোণে বসে নিজের ল্যাপটপে মনোযোগ দিয়ে কাজ করছে কিরিস। তার আঙুলগুলো দ্রুত কিবোর্ডের ওপর চলেছে। বাইরের হাসি-ঠাট্টা যেন তার কাজে বিন্দুমাত্র প্রভাব ফেলছে না। ঠিক তখনই বাড়ির সামনে একটি কালো গাড়ি এসে থামল।
গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ করল মার্ক। ভদ্রভাবে কিরিসের সামনে দাঁড়িয়ে বলল
— " বস, বাড়ির সমস্ত গোছানোর কাজ শেষ। আপনি যেভাবে নির্দেশ দিয়েছিলেন, সব প্রস্তুত।"
কিরিস ল্যাপটপ বন্ধ করে মাথা নাড়ল।
— "ভেরি গুড, মার্ক।"
মার্কের কথা শুনেই রিহান উত্তেজিত হয়ে উঠে দাঁড়াল।
— "চলো চলো! অবশেষে যাওয়া হচ্ছে!"
কাবির হেসে বলল
— "আজ কিন্তু একদম জমিয়ে পিকনিক হবে!"
ইশান বলল
— "আমি তো অনেক আগেই রেডি।"
মেয়েরাও আনন্দে মুখ চাওয়া-চাওয়ি করতে লাগল।
কিরিস উঠে দাঁড়াতেই পাপড়ি এগিয়ে এলেন।
— "কই যাচ্ছিস বাবা?"
কিরিস শান্ত গলায় বলল,
— "খালামণি, একটা বাড়ি নিয়েছি।সেটাই দেখতে যাচ্ছি। আমার কিছু কাজও আছে আর কাজ করার জন্য আমার একটা নির্দিষ্ট জায়গা প্রয়োজন হয়। এক সপ্তাহ যখন এখানে থাকছি এর মধ্যে কিছু মিটিং আছে সেগুলো ওখানেই কমপ্লিট করব । বিনা কাজে তো আর বসে থাকতে পারব না।"
পাপড়ি মৃদু হেসে বললে — "আচ্ছা, যাও। সবাই সাবধানে থেকো।"
কারণ শুধু পাপড়ি নয় কিরিসের পরিচিত কিংবা দূরের আত্নীয় তার এমন স্বভাবের কথা যানে। কিরিস ঠিক কেমন ব্যাক্তি। তার ডিসিপ্লিন এতো সুন্দর যে সেটা কখনো ভঙ্গ হয় না। এদিকে তিশা আনন্দে বলে উঠল
— "ইয়েস! অবশেষে যাওয়া হচ্ছে!"
আরোবি হাততালি দিয়ে বলল
— "আজ কিন্তু কেউ আগে ফিরতে পারবে না!"
জারা হেসে বলল
— "আজকের পুরো দিনটা আমাদের!"
সবাই যখন গাড়ির দিকে এগোতে যাবে, ঠিক তখনই লিসি মার্কের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল
— "আঙ্কেল, এখান থেকে যেতে কতক্ষণ লাগবে?"
মার্ক একটু ভেবে বলল
— "এই ধরো... বিশ মিনিটের মতো।"
লিসি সঙ্গে সঙ্গে বলল
— "তাহলে গাড়িতে যাওয়ার কী দরকার? এত সুন্দর সকাল! আমরা সবাই হেঁটেই যাই না?"
এক মুহূর্তের জন্য সবাই থেমে গেল তারপর রিহান বলে উঠল — "আরে, আইডিয়াটা তো দারুণ!"
হিয়া হেসে বলল — "হাঁটতে হাঁটতে গল্পও হবে।"
সুরভী মাথা নেড়ে বলল — "আমি পুরো রাজি।"
এক এক করে সবাই সম্মতি জানিয়ে দিল।
লিসি হেসে বলল — "সকালের বাতাসটা গায়ে লাগুক। চারপাশটাও ভালো করে দেখা হবে।"
কিরিস চুপচাপ লিসির দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। কোনো আপত্তি করল না সে।ধীরে এগিয়ে যেতে লাগলো এতে বুঝতে পারছে সে রাজি। মার্কও সম্মানসূচক ভঙ্গিতে মাথা নত করে গাড়িটা ধীরে ধীরে সামনে এগিয়ে নিয়ে গেল, যাতে প্রয়োজনে সঙ্গে থাকে।
এদিকে সবাই হাঁটা শুরু করল। সামনে রিহান, কাবির, ইশান, তূর্য, আরিয়ান, ইয়াবি আর অভি গল্প করতে করতে এগোচ্ছে। পেছনে হিয়া, লিজা, জারা, নুসরাত, তিশা, আরোবি, সুরভী আর লিসি হাসি-ঠাট্টায় মেতে আছে। বাড়ি থেকে বের হওয়ার আগেই সবাই বলে এসেছে...আজ তারা আর ফিরবে না। কিরিসের নতুন গ্রামীণ বাড়িতেই রাত কাটাবে। আজকের পুরো দিনটা হবে ছোট্ট একটা পিকনিক, আড্ডা, হাসি, গল্প আর স্মরণীয় কিছু মুহূর্তের জন্য। সামনে অপেক্ষা করছে সবুজে ঘেরা এক নতুন পরিবেশ, আর সেই পথেই ধীরে ধীরে এগিয়ে চলল পুরো দলটি।
★★★
সকালের পথচলা যেন ধীরে ধীরে একটি জীবন্ত চিত্রকর্মে রূপ নিচ্ছিল। সরু পিচঢালা রাস্তার দু'পাশ জুড়ে বিস্তীর্ণ সবুজ ধানের ক্ষেত। হালকা বাতাসে ধানের শীষগুলো একসঙ্গে দুলে উঠছে, যেন প্রকৃতি নিজেই আগন্তুকদের স্বাগত জানিয়ে মাথা নত করছে। রাস্তার ধারজুড়ে সারি সারি কৃষ্ণচূড়া, রাধাচূড়া, শিরীষ আর কদমগাছ। কোথাও সোনালি রোদ পাতার ফাঁক গলে মাটিতে আলপনার মতো ছায়া এঁকে দিচ্ছে, কোথাও আবার শীতল ছায়া পথিকের ক্লান্তি মুহূর্তেই ভুলিয়ে দিচ্ছে। দূরে পাখিদের কূজন, গরুর ঘণ্টার মৃদু শব্দ, আর ভেজা মাটির গন্ধ সব মিলিয়ে এক অনির্বচনীয় প্রশান্তি।
কাজিনদের হাসি-ঠাট্টায় পুরো পথটাই মুখর।
— "ওই দেখ, কী সুন্দর বক দাঁড়িয়ে আছে!"
— "এই রিহান, ছবি তুল! না হলে পরে আফসোস করবি!"
— "আরে তূর্য, আমাকে ধাক্কা দিলি কেন?"
— "আমি ধাক্কা দিইনি, তুই নিজেই পড়ে যাচ্ছিলি!"
এক মুহূর্ত হাসি, আরেক মুহূর্ত তর্ক, তারপর আবার সবাই একসঙ্গে হেসে উঠছে। সেই প্রাণবন্ত ভিড়ের মাঝেই ধীর পায়ে পাশাপাশি হাঁটছিল কিরিস আর লিসি। আজ লিসির পরনে কিরিসের পছন্দ করে দেওয়া এক অপূর্ব মাস্টার্ড রঙের শাড়ি। নরম সুতি আর অর্গাঞ্জার সূক্ষ্ম মিশ্রণে তৈরি কাপড়টি সকালের বাতাসে মৃদু ঢেউ তুলে তার চলার ছন্দকে আরও কোমল করে তুলছিল। শাড়ির সরল সৌন্দর্যের মধ্যেই ছিল এক অনাড়ম্বর রাজকীয়তা।
কানে ছোট্ট সোনার ঝুমকা, হাতে সরু সোনার চুড়ি, নাকে ক্ষুদ্র নাকফুল, আর গলায় একটি সরু সোনার চেইন—তাতে ঝুলছে একটি ছোট্ট পদ্মফুল-আকৃতির লকেট। গয়নাগুলো ভারী নয়, চাকচিক্যপূর্ণও নয়; বরং এমন, যা সারাদিন পরে থাকলেও অস্বস্তি লাগে না। কিরিসের কাছে জাঁকজমকের চেয়ে লিসির স্বাচ্ছন্দ্যই সবসময় বেশি মূল্যবান। লিসি নিজের হাতেই বড় করে একটি আলগা খোঁপা বেঁধেছিল। খোঁপায় গুঁজে রাখা ছিল একটি নান্দনিক চুলকাঁটা। কিন্তু দুষ্টু সকালের বাতাস বারবার খোঁপার পাশ থেকে কয়েকটি কেশগুচ্ছ টেনে বের করে এনে তার গাল ছুঁয়ে উড়িয়ে দিচ্ছিল।
সেই এলোমেলো কেশরাশি সোনালি রোদের স্পর্শে যেন কৃষ্ণ মেঘের গায়ে গলিত সোনার আভা ছড়িয়ে দিচ্ছিল।
আজ কিরিসের পরনে ছিল একটি নিখুঁত ফিটিং আইভরি-সাদা শার্ট, যার কলার ও হাতার ভাঁজে সূক্ষ্ম ম্যাট ব্ল্যাক ডিটেইলিং। সঙ্গে চারকোল-কালো ট্রাউজার, হাতে স্টিলের ঘড়ি। পোশাকে কোনো বাড়তি জাঁকজমক নেই, তবুও তার উপস্থিতিতে এক সংযত অভিজাত্যের ঔজ্জ্বল্য স্পষ্ট। কিরিস কয়েক মুহূর্ত নীরবে লিসির দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে, একেবারে স্বাভাবিক ভঙ্গিতে লিসির হাতটি নিজের হাতে তুলে নিল।
লিসি শুধু একবার তার দিকে তাকাল। কিছু বলল না।
নিঃশব্দে পাশাপাশি হাঁটতে লাগল দু'জন। তাদের পদচারণা যেন একই ছন্দে বাঁধা। কিছুটা দূরে ছেলেদের সঙ্গে হাঁটছিল অভি। গল্পে ব্যস্ত থাকলেও বারবার অজান্তেই পিছন ফিরে তাকাচ্ছিল। প্রতিবারই তার চোখে ভেসে উঠছিল একই দৃশ্য—কিরিস আর লিসি পাশাপাশি হাঁটছে, তাদের হাত একসঙ্গে বাঁধা। অভির বুকের ভেতরটা অদৃশ্য এক ভারে আরও নিঃশব্দ হয়ে উঠল।
কিন্তু সামনের দলটি এসবের কিছুই টের পেল না।
কেউ মাঠের দিকে আঙুল তুলে গ্রামের গল্প করছে, কেউ বিশাল শিরীষগাছের সৌন্দর্যের প্রশংসা করছে, কেউ আবার কে আগে পৌঁছাবে তা নিয়ে ছোট্ট ছোট্ট ঝগড়ায় মেতে উঠেছে। হাসি, রোদ, বাতাস আর সবুজে মোড়া সেই পথ ধরে ধীরে ধীরে এগিয়ে চলল সবাই—একটি শান্ত, নির্মল সকালের স্মৃতিকে হৃদয়ে ধারণ করে।
প্রায় বিশ মিনিট হাঁটার পর সবাই এসে পৌঁছাল গন্তব্যে।
রাস্তার একেবারে পাশেই দাঁড়িয়ে আছে দোতলা একটি নতুন বাড়ি। বাড়িটির সামনে ছোট্ট একটি খোলা জায়গা, আর তার পরেই মেইন রাস্তা। রাস্তার ওপারে যতদূর চোখ যায়, সবুজে মোড়া বিস্তীর্ণ মাঠ। দূরে দূরে দু-একটি বাড়ি চোখে পড়লেও চারপাশে এক ধরনের শান্ত, নিরিবিলি পরিবেশ বিরাজ করছে।
মাঝে মাঝে একটি-দুটি ব্যক্তিগত গাড়ি ধীরগতিতে রাস্তা পেরিয়ে যাচ্ছে। কখনো আবার সবজি বোঝাই একটি ভ্যান কিংবা গ্রামের কোনো মোটরসাইকেল সেই নীরবতা ভেঙে চলে যাচ্ছে। কিন্তু কয়েক মুহূর্ত পরই চারপাশ আবার আগের মতো শান্ত হয়ে উঠছে। বাড়িটির সাদা দেয়ালে এখনো নতুন রঙের ঔজ্জ্বল্য স্পষ্ট। বারান্দার রেলিং, কাঁচের জানালা, কাঠের প্রধান দরজা সবকিছুতেই নতুন নির্মাণের ছাপ। দেখে মনে হচ্ছে, বাড়ির কাজ শেষ হয়েছে খুব বেশি দিন নয়; হয়তো মাসখানেক আগে মাত্র পুরোপুরি সম্পন্ন হয়েছে।
বাড়ির মূল ফটকের সামনে কয়েকজন বডিগার্ড আগেই অবস্থান করছিল। কিরিসকে দেখেই তারা সম্মান জানিয়ে মাথা নত করল। মার্ক এগিয়ে এসে বলল
— "স্যার, সবকিছু প্রস্তুত। বাড়িটা পরিষ্কার করা হয়েছে। প্রয়োজনীয় আসবাবও সাজিয়ে রাখা আছে।"
কিরিস চারপাশে একবার চোখ বুলিয়ে শান্তভাবে মাথা নাড়ল।
— "গুড।"
এরপর মার্কের সঙ্গে নিচু স্বরে আরও কিছু কাজের বিষয় নিয়ে আলোচনা করতে লাগল সে। এদিকে বাড়ির সামনে দাঁড়িয়েই সবাই চারপাশ দেখছে। রিহান দুই হাত প্রসারিত করে বলল,
— "উফ! জায়গাটা তো অসাধারণ!"
কাবির হেসে বলল
— "আগে ভেতরে ঢুকে একটু ফ্রেশ হই। এতটা রাস্তা হেঁটে এসেছি!"
ইশান সঙ্গে সঙ্গে যোগ করল
— "তারপর বাজারে যেতে হবে। পিকনিক করছি, আর বাজার করব না—এটা আবার হয় নাকি?"
তূর্য হেসে বলল
— "হ্যাঁ, মাংস, সবজি, মসলা—সব কিনতে হবে। আজ কিন্তু জমিয়ে রান্না হবে।"
ওদের কথা শুনে তিশা হেসে বলল
— "তোরা বাজার করে নিয়ে আয়।"
আরোবি সঙ্গে সঙ্গে বলল
— "তারপর রান্নার দায়িত্ব আমাদের।"
হিয়া হেসে যোগ করল
— "আজ এমন রান্না করব, সবাই আঙুল চেটে খাবে।"
জারা মুচকি হেসে বলল
— "কিন্তু কেউ যেন পরে রান্নাঘরে এসে বিরক্ত না করে!"
মুহূর্তেই হাসির রোল পড়ে গেল।
এইসব কোলাহলের মাঝেও লিসি চুপচাপ দাঁড়িয়ে বাড়িটাকে দেখছিল। তার চোখ ধীরে ধীরে বাড়ির প্রতিটি অংশ ঘুরে দেখল। নতুন রঙের গন্ধ যেন এখনো পুরোপুরি মিলিয়ে যায়নি। বারান্দার নকশা, কাঠের দরজার কারুকাজ, ছাদের কিনারায় লাগানো আধুনিক লাইট সব মিলিয়ে বাড়িটিতে এক ধরনের নতুনত্বের সৌন্দর্য ফুটে উঠেছে। দেখেই বোঝা যায়, বাড়ির মালিক খুব যত্ন করে এটি নির্মাণ করেছেন। সম্ভবত মাসখানেকের মধ্যেই কাজ শেষ হয়েছে। কিরিস বাড়িটি কেনেনি; শুধু এক সপ্তাহের জন্য ভাড়া নিয়েছে, যাতে সবাই একসঙ্গে নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটাতে পারে। লিসি নীরবে বাড়িটার দিকে তাকিয়ে রইল। তার অজান্তেই কিরিস একবার চোখ তুলে তার দিকে তাকাল। লিসির মুখে ফুটে ওঠা সেই মুগ্ধতার ছাপ দেখে তার ঠোঁটের কোণে অতি ক্ষীণ এক তৃপ্তির হাসি ফুটে উঠল। মনে হলো, এই বাড়িটি বেছে নেওয়ার সিদ্ধান্তটি বৃথা যায়নি।

নতুন বাড়িটা ঘুরে দেখতেই সবাই মুগ্ধ। বাড়িটা দোতলা, আধুনিক পার্টিশনের ডিজাইন করা। নিচতলায় বিশাল একটি হলরুম, তার সঙ্গে বড় কিচেন আর ডাইনিং এরিয়া আর দুইটা গেস্ট রুম আছে। উপরে তিনটি প্রশস্ত শোবার ঘর, প্রতিটিতেই বড় বড় জানালা। চারদিক এতটাই খোলামেলা যে দূরের সবুজ মাঠ আর নীল আকাশ একসঙ্গে চোখে পড়ে। পুরো বাড়িটার মধ্যে যেন বিদেশি ছোঁয়া, অথচ গ্রামের নির্মল পরিবেশের শান্তিটাও অটুট।
এদিকে ছেলেরা পিকনিকের বাজারের তালিকা করতে বসে বুঝতেই পারছে না কী কী কিনবে। অনেক ভেবেও যখন ঠিক করতে পারল না, তখন সবাই একসঙ্গে লিসির কাছে চলে এল।
লিসি বাড়ির সামনে বড় একটা গাছের নিচে বসে ছিল। রাস্তার ওপাশে সবুজ মাঠ, তার ওপর দিয়ে ফুরফুরে বাতাস বয়ে যাচ্ছে। দূরে দুলছে ধানের শীষ। চারপাশের শান্ত পরিবেশ দেখে লিসির মনে হলো
—"এখানে যদি একটা দোলনা বাঁধা থাকত! এই বাতাসে দুলতে দুলতে বিকেলটা কত সুন্দর কাটত!"
ঠিক তখনই ছেলেরা এসে দাঁড়াল ওরা এতো দ্রুত এসে দাঁড়ালো যে লিসি একমুহূর্তে শিউরে উঠলো। সবকয়টা ছেলেরা লিসি সামনে দাঁড়িয়ে ইয়াবি কপালে হাত ঠেকিয়ে বলে — "শোন তো, কী কী বাজার করব? কিছুই মাথায় আসছে না, আমরা সবটা ঠিক করছি আবার গুলিয়ে যাচ্ছে ।"
রিহান হাফ ছেড়ে দেয় —" তের কাছে আসলাম কারণ ওদের বললে আমাদের একটা কথায় রোস্ট করে দেবে। কাজের কাজ হবে না। "
ছেলেরা মাথা নাড়ল ওদের কি নাজেহাল দেখাচ্ছে শুধু একটা বাজারে লিস্ট করতে গিয়ে। লিসি হালকা হেসে বলল — "তোমরা কী কী খাবে?"
কাবির সবার আগে বলল,
— "সকালে গরম গরম খিচুড়ি আর মুরগির রোস্ট হলে দারুণ হয়।"
আরিয়ান সঙ্গে সঙ্গে বলল,
— " সন্ধ্যায় আমি কিন্তু বারবিকিউ চাই। চিকেন আর গরুর কাবাব দুটোই হবে।"
তুর্য হেসে উঠল — "বিকেলে আবার ঝাল ঝাল কিছু রাখতেই হবে ।"
ইয়াবি বলল — " তাহলে দুপুরের জন্য বাসতনি পোলাও আর চিকেনের ভূনা। "
রিহান গম্ভীর মুখে বলল — "শেষে কিন্তু ঠান্ডা দই, সালাদ থাকবে। "
সবাই নিজেদের পছন্দের খাবারের নাম বলতে লাগল। লিসি মন দিয়ে সব শুনে মাথা নাড়ল। তারপর শান্ত গলায় বলতে শুরু করল — "তাহলে ভালো করে লিখে নাও। বাসমতি চাল, মুগ ডাল, আদা-রসুন , পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ঘি আর গরম মসলার গুঁড়ো লাগবে। রোস্টের জন্য বড় সাইজের মুরগি, দই, আদা-রসুন বাটা, জয়ফল-জয়ত্রী, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, কেওড়া জল আর সামান্য জাফরান নিও।"
একটু থেমে সবটা ভেবে আবার বলল ছেলে ওর কথা ভালো করে শুনছে
— "বারবিকিউয়ের জন্য চিকেন, গরুর মাংস, বারবিকিউ সস, সয়া সস, গোলমরিচ, লেবু, মাখন আর কাঠকয়লা লাগবে। ডিম, গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম।
ছেলেরা দ্রুত সব লিখে নিচ্ছে। সবাই যখন ভাবল তালিকা শেষ, তখন লিসি যেন হঠাৎ কিছু মনে পড়ে গেল।
— "আর শোনো... সঙ্গে এগুলো কিন্তু মনে করে আনবে, ঠিক আছে?"
সবাই একসঙ্গে তাকাল।
— "ভালো মানের অলিভ অয়েল, আনসল্টেড বাটার, কালো গোলমরিচের গুঁড়ো, ওরেগানো, থাইম, রোজমেরি, লেটুস পাতা, ব্রোকলি, বেবি কর্ন, মাশরুম, রঙিন ক্যাপসিকাম, লেবু, গ্রিন অলিভ, চিজ, টাটকা ফলের জুস আর মিনারেল ওয়াটার। এগুলো বাদ দিও না।"
কাবির অবাক হয়ে বলল,
— "এসবও লাগবে নাকি?"
লিসি শুধু মুচকি হেসে বলল,
— "মনে করে নিয়ে এসো। পরে বুঝতে পারবে।"
আসলে ওর মনে ছিল একজনের কথা। খাবারের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে মানুষটা সাধারণ তেল-মসলার খাবারের চেয়ে হালকা, পরিপাটি আর স্বাস্থ্যকর খাবারই বেশি পছন্দ করে। তাই তার নাম না নিয়েই লিসি তালিকায় সেই সব জিনিসও যোগ করে দিল।
এদিকে মেয়েরা ইতিমধ্যেই দোতলার ছাদে উঠে চারপাশের অপূর্ব দৃশ্য দেখতে ব্যস্ত। খোলা আকাশ, দূরের সবুজ মাঠ আর দমকা বাতাসে সবার চুল উড়ছে। ছাদে দাঁড়িয়ে একেকজন একেক দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যাচ্ছে। অভি লিসির পাশে বসতে যাচ্ছিল। কিন্তু ছেলেরা ওর হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। তূর্য ওর হাত ধরে টানছে আর আরেক হাত ইশান আর কাবির জামার কলার ধরে বলছে — "এই, পরে গল্প করিস। আগে চল। আমরা তোদের এলাকায় এসেছি, বাজার-ঘাট তুই সবচেয়ে ভালো চিনিস। পথ দেখাবি কে?"
অভি অসহায় মুখে একবার লিসির দিকে তাকাল। লিসি শুধু হালকা হাসল। শেষ পর্যন্ত আর উপায় না দেখে সেও ছেলেদের সঙ্গে বাজারের উদ্দেশে রওনা হয়ে গেল।
ছেলেরা সবাই বাজারের উদ্দেশে বেরিয়ে পড়েছে। ঠিক তখনই কিরিস হঠাৎ পেছন থেকে ডাক দিল
— "ইয়াবি!"
ইয়াবি ফিরে তাকাতেই কিরিস শান্ত গলায় বলল
— "এক বক্স ভালো আইসক্রিম, কয়েক প্যাকেট চিপস আর কোল্ড ড্রিংক নিতে ভুলো না।"
একটু ভেবে আবার যোগ করল
— "আর হ্যাঁ, মার্ক তোদের সঙ্গেই যাচ্ছে। ও যে দোকানটার কথা জানে, সেখানে আমার নামে যা রিজার্ভ করা আছে, সেটা নিয়ে নিস।"
মার্ক হালকা মাথা নাড়ল। কী আনতে হবে, সেটা আর আলাদা করে বলার প্রয়োজন পড়ল না। বহুদিনের অভ্যাসে সে বুঝে গেল। দোকানে কিরিসের জন্য আগে থেকেই সংরক্ষিত ছিল একটি বিরল, উচ্চমানের প্রিমিয়াম সিঙ্গল মল্ট হুইস্কি—দীর্ঘদিন ওক ব্যারেলে পরিপক্ব করা, স্বাদের গভীরতার জন্য বিখ্যাত। সাধারণ মানুষের জন্য যার তীব্রতা যথেষ্ট, কিন্তু কিরিসের ক্ষেত্রে বিষয়টি যেন ভিন্ন। ইয়াবি হেসে বলল
— "আচ্ছা, সব নিয়ে আসছি।"
এরপর সবাই গাড়িতে উঠে বাজারের পথে রওনা হয়ে গেল। বাড়ির চারপাশ আবার নিস্তব্ধ হয়ে এল। হালকা বাতাসে গাছের পাতাগুলো মৃদু শব্দে দুলছে। লিসি ধীরে ধীরে কিরিসের দিকে এগিয়ে গেল। কাছে এসে খেয়াল করল, কিরিসের চুলে ছোট্ট একটা সবুজ পাতা আটকে আছে। মৃদু স্বরে বলল
— "একটু নিচু হবেন?"
কিরিস কোনো প্রশ্ন না করেই সামান্য ঝুঁকে পড়ল।
লিসি খুব আলতো করে আঙুল বাড়িয়ে পাতাটা সরিয়ে দিল। মুহূর্তটুকু যেন সময়কে থামিয়ে দিল। কিরিস স্থির দৃষ্টিতে শুধু ওর মুখের দিকেই তাকিয়ে রইল। পাতাটা ফেলে দিয়ে লিসি ফিরে যেতে উদ্যত হতেই কিরিস আস্তে করে ওর কোমর জড়িয়ে নিল। কোনো জোর নয়, শুধু কাছে টেনে নেওয়া। তারপর মাথাটা লিসির কাঁধে রেখে চোখ বন্ধ করে রইল, যেন এই কয়েক মুহূর্তের নীরবতাই তার সবচেয়ে বড় প্রশান্তি। লিসি হালকা অপ্রস্তুত হয়ে বলল — "ছাড়ুন... কেউ দেখে ফেলবে।"
কিরিস দুষ্টু হাসল।
— "দেখুক। নিজের স্ত্রীকে একটু আদর করছি, তাতে আপত্তি কোথায়?"
লিসি ওর হাত সরানোর চেষ্টা করতেই কিরিস মজা করে লিসির কাঁধে মুখ ছুঁইয়ে হালকা একটা কামড় বসিয়ে দিলো লিসি চমকে উঠে কিরিসকে একটু সরিয়ে দিয়ে নিজের গলায় হাত দিলে বলল,
— " আহ.. ! এ কী করছেন?"
তারপর ভুরু কুঁচকে অভিনয় করে বলল
— "আমি কি কোনো খাবার নাকি, যে সুযোগ পেলেই কামড়াতে ইচ্ছে করে?"
কিরিস মৃদু হেসে উত্তর দিল,
— "হুম তুমি তো খাবারের চেয়েও বেশি সুস্বাদু, একবার খেতে পারলে আমি মনে হয় না নিজেকে আর আটকাতে পারবো.. My sweet Food... Sweetheart ।"
লিসির গাল লাল হয়ে উঠল।
— "আপনার সঙ্গে কথাই বলা যায় না!"
এই বলে সে কিরিসের পাশ কাটিয়ে দৌড়ে পালাল।
তার পায়ের নূপুরের ঝংকার বাতাসে ছড়িয়ে পড়ল। সেই মিষ্টি রিনিঝিনি শব্দ যেন চারপাশের নীরব প্রকৃতিকেও সুরে ভরিয়ে দিল। কিরিস স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চোখের সামনে দূরে ছুটে চলা লিসিকে দেখে তার ঠোঁটের কোণে অজান্তেই এক টুকরো হাসি ফুটে উঠল। নূপুরের সেই ঝংকার যেন অনেক দূর পর্যন্ত তার মনকে অনুসরণ করে চলল।
আরও দূরে দাঁড়িয়ে থাকা দেহরক্ষীরা অবাক দৃষ্টিতে একে অন্যের মুখের দিকে তাকাল। বাইরে থেকে তারা কিছুই প্রকাশ করল না। তাদের চোখে যে মানুষটি নির্মম, শীতল, কঠোর সিদ্ধান্তের জন্য পরিচিত..... স্ত্রীর সামনে সেই মানুষটির এই কোমল, স্নেহময় রূপ যেন সম্পূর্ণ অন্য এক জগৎ। তবে তারা খুব ভালো করেই জানত, এই দৃশ্য নিয়ে একটি শব্দও যদি ভুল মানুষের কানে পৌঁছায়, তবে তার পরিণতি ভয়াবহ হতে পারে। তাই তারা নিঃশব্দেই নিজেদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিল, যেন কিছুই দেখেনি।
দোতলার খোলা ছাদে উঠে যেন সবাই অন্য এক জগতে এসে পড়েছে। চারদিক থেকে অবিরাম বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে। দূরের সবুজ মাঠগুলো ঢেউয়ের মতো দুলছে, আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। এত উঁচুতে বাতাসের বেগ আরও বেশি। লিসির শাড়ির আঁচল বারবার উড়ে যাচ্ছে, এক হাতে আঁচল সামলাচ্ছে, অন্য হাতে বারবার কোমর ছাপিয়ে নেমে আসা লম্বা চুলগুলো কানের পেছনে গুঁজে দিচ্ছে। তবুও দুষ্টু বাতাস যেন কিছুতেই হার মানতে রাজি নয়। এদিকে সুরভী, জারা, নুসরাত, হিয়া, লিজা, তিশা আর অনু একের পর এক ছবি তুলতেই ব্যস্ত। কেউ একা, কেউ দল বেঁধে, কেউ আবার হাসতে হাসতে ভিডিও করছে। আরোবি হঠাৎ লিসির পাশে এসে দাঁড়িয়ে দূরের আকাশের দিকে তাকিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল — "দেখ না, কী ভীষণ রোমান্টিক আবহাওয়া! এখন যদি তোর শাড়ির আঁচলটা সিনেমার মতো উড়ে যায়, ঠিক কুছ কুছ হোতা হ্যায়–এর শাহরুখ খানের মতো ভাইয়া দৌড়ে এসে তোকে জড়িয়ে ধরে... উফ! কী দারুণ দৃশ্য হতো!"
লিসি হেসে আরোবির মাথায় আলতো টোকা দিল।
— "বাদ দে তো! সারাক্ষণ তোর মাথায় শুধু রোমান্স ঘোরে। আমার তো বরং মনে হচ্ছে এই বাতাসে শাড়ির আঁচল উড়ে নিচে গিয়ে না পরলেও আমি নিজেই নিচে গিয়ে পরবো। তারপর কুছ কুছ হোতা হ্যায় এর মতো না হয়ে সব হোতা হে হয়ে যাবে।
কথা শেষ হতেই সবাই একসঙ্গে হো হো করে হেসে উঠল।
জারা বলল — "না রে, তার আগেই তোর আঁচল ধরার জন্য কেউ না কেউ হাজির হয়ে যাবে।"
তিশা মুচকি হেসে বলল — "তা হলে তো পুরো সিনেমা বানানো যাবে!"
ঠিক তখনই হিয়া চারপাশে একবার তাকিয়ে বলল
— "আচ্ছা, এত হাসাহাসি করে লাভ কী? যেখানে পিকনিক হবে, সেখানে রান্না করবে কী দিয়ে?"