তোমাকে চাই

 নুসরাত জাহান মিথিলা 

পর্ব :101

ঠিক তখনই ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো।
লিসির আঙুল থেমে গেল। সে ধীরে ধীরে মুখ তুলে তাকাল। কিরিস বেরিয়ে এসেছে। গোসল করে আসার পর তার চেহারায় দিনের সমস্ত ক্লান্তির ছাপ যেন কিছুটা মুছে গেছে। পরনে শুধু ধূসর রঙের ট্রাউজার। ওপরের শরীর সম্পূর্ণ অনাবৃত। কাঁধে জড়ানো একটি তোয়ালে দিয়ে ভেজা চুল মুছছে সে। ভেজা চুলের ফাঁক দিয়ে কয়েক ফোঁটা পানি কপাল বেয়ে নেমে আসছে।
লিসির চোখ অনিচ্ছা সত্ত্বেও তার দিকে আটকে গেল।
এক মুহূর্ত.....দুই মুহূর্ত তারপর সে যেন নিজের ভুল বুঝতে পেরে দ্রুত চোখ সরিয়ে ফোনের দিকে তাকাল।
কিন্তু কিরিসের চোখ এড়াল না বিষয়টা। চুল মুছতে মুছতেই সে লিসির দিকে তাকাল। ঠোঁটের কোণে ধীরে ধীরে সেই দুষ্টু হাসিটা ফুটে উঠল।
—“কী হলো?”
লিসি সঙ্গে সঙ্গে গম্ভীর মুখ করে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল
—“কিছু না।”
কিরিস ধীর পায়ে এগিয়ে এল।
—“কিছু না হলে আমার দিকে এভাবে তাকিয়ে ছিলে কেন?”
লিসি এবার মুখ তুলে তাকিয়ে বিরক্ত গলায় বলল
—“আমি আপনার দিকে তাকাইনি।”
কিরিস ভ্রু তুলল।
—“ওহ্। তাহলে আমার ভুল।”
লিসি মুখ ঘুরিয়ে ফেলল। কিন্তু তার গাল দুটো যে চাঁদের আলোর চেয়েও একটু বেশি লাল হয়ে উঠেছে সেটা কিরিসের চোখ এড়াল না।
কিরিসের দৃষ্টি এবার থেমে গেল লিসির হাতে থাকা নিজের ফোনটার ওপর। এক মুহূর্ত ফোনটার দিকে তাকিয়ে সে ভ্রু সামান্য তুলল। তারপর কোনো মন্তব্য না করে ধীর পায়ে এসে লিসির পাশের জায়গাটায় বসল।
লিসি অবশ্য নির্বিকার ভঙ্গিতে ফোনটা হাতে রেখেই বসে রইল। কিরিস এবার পাশে রাখা শপিং ব্যাগটা নিজের হাতে তুলে নিল। ব্যাগটা লিসির দিকে বাড়িয়ে দিয়ে শান্ত স্বরে বলল —“পড়ে ঘুমাবে।”
লিসি এবার সত্যিই কৌতূহলী হয়ে ব্যাগটা হাতে নিল।
—“কী আছে?”
কিরিস কোনো উত্তর দিল না লিসি ধীরে ধীরে ব্যাগটা খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো একটি সুন্দর সাদা রঙের নাইটড্রেস। লম্বা, পরিপাটি কাটিং। শরীরের সঙ্গে মানানসই ফিটিং, তবে নকশাটা ছিল মার্জিত ও রুচিশীল। চাঁদের আলোয় সাদা কাপড়টা আরও কোমল দেখাচ্ছিল। লিসি পোশাকটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে কিরিসের দিকে চোখ তুলল।
চোখেমুখে স্পষ্ট সংশয়।
—“আপনাকে আমাকে দেখে কি মনে হচ্ছে, আমি এটা পরব?”
কিরিস একদম নির্লিপ্ত।
—“হ্যাঁ। তুমি পরবে।”
লিসি ভ্রু কুঁচকে বলল,
—“আমি পারব না।”
কিরিস এবারও কোনো তর্কে গেল না। শুধু খুব শান্তভাবে বলল,
—“ঠিক আছে।”
তারপর উঠে দাঁড়াল। লিসি অবাক হয়ে তার দিকে তাকাল।
—“কই যান?”
কিরিস দরজার দিকে এগোতে এগোতে বলল
—“কিচেনে যাচ্ছি।”
—“কিচেনে কেন?”
—“কিছু খাব।”
লিসি সঙ্গে সঙ্গে উঠে বসে বলল
—“আপনি কিছু খাবেন? আমি নিয়ে আসছি। বলুন, কী খাবেন?”
কিরিস এবার ঘুরে তার দিকে তাকাল চোখে মৃদু হাসি।
—“না। আমি আমার বউকে কষ্ট দিতে চাই না।”
লিসি কিছু বলার আগেই সে আবার বলল
—“তুমি আমাকে খাওয়াতে চাইছ, বলো কী খাবে?”
লিসি কিছুক্ষণ ভেবে বলল
—“তাহলে আমার জন্য একটু কফি বানিয়ে নিয়ে আসুন।”
কিরিস থেমে গেল।
—“তুমি কফি খাবে?”
লিসি সঙ্গে সঙ্গে বলল
—“আমি কি আপনার কফি খাব নাকি?”
তারপর মুখ বাঁকিয়ে যোগ করল,ল
—“আপনি আমার জন্য আলাদা করে বানিয়ে নিয়ে আসবেন। আপনার ওই তেতো কফি আমি খেতে পারব না।”
কিরিস কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। তারপর খুব ঠান্ডা, নিশ্চিন্ত স্বরে বলল
—“ঠিক আছে। যেটা আমার বউ চাইবে।”
এই বলে আর কোনো কথা না বাড়িয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দটা মিলিয়ে যেতেই লিসি আবার নিজের হাতে থাকা পোশাকটার দিকে তাকাল একবার দুবার মুখে অদ্ভুত এক ইতস্তত ভাব।
—“সত্যিই এটা পরতে হবে?”
নিজের মনেই ফিসফিস করল সে। কিন্তু শেষ পর্যন্ত কিরিসের কথা এড়িয়ে যাওয়ার মতো কোনো যুক্তিও খুঁজে পেল না। কিছুক্ষণ পর সে নিজের পোশাক বদলে সেই সাদা নাইটড্রেসটাই পরে নিল।
আয়নার সামনে দাঁড়াতেই কিছুক্ষণ নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল। সাদা পোশাকটায় তাকে নিজের কাছেই কেমন যেন অন্যরকম লাগছে।
অপরিচিত নয় তবে আগের চেয়ে অনেক বেশি কোমল।
লিসি একটু ঘুরে নিজেকে দেখল। তারপর ভেজা চুলগুলো হালকা আঁচড়ে নিল। চুলের গোছাগুলো সুন্দর করে একপাশে গুছিয়ে দিল। কয়েক মুহূর্ত পর আবার বেলকনির দরজার কাছে এসে দাঁড়াল। তারপর ধীরে ধীরে বেরিয়ে গেল বেলকনির দিকে ।
পূর্ণিমার চাঁদ তখনও আকাশের ঠিক মাঝখানে।
রুপালি আলোয় ভেসে থাকা বারান্দায় দাঁড়িয়ে লিসি আবারও আকাশের দিকে তাকাল। তার পরনের সাদা পোশাকটা চাঁদের আলোয় আরও মায়াবী হয়ে উঠল।
দূরে কোথাও রাতজাগা পাখির ডাক শোনা গেল।
লিসি নিঃশব্দে দাঁড়িয়ে রইল অপেক্ষা করতে লাগল সেই মানুষটির জন্য।
কিছুক্ষণ পর বেলকনির দিকের দরজাটা আবার মৃদু শব্দে খুলল। কিরিস ফিরে এসেছে। এক হাতে একটি ট্রে তার ওপর লিসির জন্য বানানো ধোঁয়া ওঠা কফির কাপ। পাশে নিজের জন্য একটি বিয়ারের ক্যান। ঘরে ঢুকেই সে স্বাভাবিকভাবেই বারান্দার দিকে তাকাল।
তারপর পা দুটো যেন এক মুহূর্তের জন্য থেমে গেল।
পূর্ণিমার চাঁদের শুভ্র আলোয় বারান্দার একপ্রান্তে দাঁড়িয়ে আছে লিসি।
কিরিসের কিনে দেওয়া সাদা নাইটড্রেসটি তার গায়ে অপূর্ব মানিয়েছে। পোশাকটির ওপরের অংশে সূক্ষ্ম লেসের কাজ, কোমরের নিচ থেকে নরম কাপড়ের ঢেউ খেলানো বিস্তার। লম্বা, প্রশস্ত হাতার প্রান্তও লেসের সূক্ষ্ম নকশায় সাজানো। পোশাকটি পায়ের কাছ পর্যন্ত নেমে এসেছে, বাতাস লাগতেই নিচের অংশটা হালকা দুলে উঠছে। সাদা রঙের সেই কোমল পোশাক আর পূর্ণিমার রুপালি আলো মিলেমিশে লিসিকে যেন বাস্তবের চেয়ে স্বপ্নের কোনো চরিত্র বলে মনে হচ্ছে। তার লম্বা কালো চুলগুলো খোলা। কিছু চুল বাতাসে উড়ে এসে গাল ছুঁয়ে যাচ্ছে। চাঁদের আলোয় তার মুখের কোমলতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। কিরিস কয়েক মুহূর্ত নিঃশব্দে তাকিয়ে রইল। তার চোখে কাজের সময়কার সেই কঠোরতা নেই।
আছে কেবল মুগ্ধতা। লিসি তখনও আকাশের দিকে তাকিয়ে ছিল। কিরিসের উপস্থিতি টের পেয়ে ধীরে ধীরে ফিরে তাকাল। চোখে চোখ পড়তেই কিরিসের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। সে ট্রেটা বারান্দার পাশের ছোট টেবিলের ওপর রাখল। বিয়ারের ক্যানটাও পাশে রেখে ধীর পায়ে লিসির দিকে এগিয়ে গেল। একদৃষ্টিতে তাকিয়ে থেকে নিচু স্বরে বলল
—“You look so damn gorgeous, sweetheart.”
লিসির বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল।
কিরিসের চোখের দৃষ্টি সে খুব ভালোভাবেই বুঝতে পারছে। তাই একটু অস্বস্তিতে নিজের পোশাকের দিকে তাকিয়ে বলল
—“আমি এমনিই পরে আছি। আপনার কথায় পরিনি কিন্তু ... চাইলে এখনই খুলে ফেলব পরে।”
কিরিস হালকা হেসে মাথা নাড়ল
—“You have no chance, sweetheart.”
লিসি ভ্রু কুঁচকে তাকাল।
—“মানে?”
কিরিস আর কিছু না বলে তার কোমরের কাছে আলতো করে হাত রাখল এবং তাকে নিজের কাছাকাছি টেনে নিল। লিসি এক মুহূর্ত থমকে গেল।
—“কী করছেন?”
কিরিসের কণ্ঠে মৃদু দুষ্টুমি
—“আমার দেওয়া পোশাক পরে এত সুন্দর হয়ে দাঁড়িয়ে থাকবে, আর আমি কিছু বলব না?”
লিসি মুখ গম্ভীর করার চেষ্টা করেও শেষ পর্যন্ত হেসে ফেলল।
—“আপনি আসলেই অসম্ভব।”
—“জানি।”
—“নিজেকে নিয়ে এত আত্মবিশ্বাস কোথা থেকে আসে?”
—“তুমি তো আছো।”
কথাটা শুনে লিসি কিছুক্ষণ চুপ করে রইল।
কিরিসও আর কিছু বলল না। শুধু দুজন পাশাপাশি কিছুক্ষণ পূর্ণিমার আলোয় দাঁড়িয়ে রইল। তারপর কিরিস বারান্দার মেঝেতে বসে পড়ল। লিসিও তার পাশে বসতে যাচ্ছিল, কিন্তু কিরিস হাত বাড়িয়ে তাকে থামিয়ে দিল।
—“এদিকে।”
লিসি অবাক হয়ে তাকাল।
কিরিসের ইশারায় শেষ পর্যন্ত তার কোলে বসেতে হলো।
কিছুক্ষণ লিসি আর কিরিস দুজনেই বারান্দার মেঝেতে বসে রইল। কিরিসের একটি হাত আলতোভাবে লিসির কোমরের চারপাশে রাখা। লিসি নিশ্চুপ হয়ে বসে আছে, মাথাটা সামান্য তার দিকে হেলানো। রাতের বাতাস এসে দুজনের চুল ছুঁয়ে যাচ্ছে। দূরের গাছপালার পাতায় চাঁদের আলো ঝিলমিল করছে। কিরিস ধীরে ধীরে মাথাটা লিসির কাঁধের কাছে রেখে চোখ বন্ধ করল।কিছুক্ষণ কোনো কথা বলল না। তারপর খুব নিচু স্বরে বলল,
—“জানো, এটা আমার সবচেয়ে শ্রেষ্ঠ শান্তির জায়গা।”
লিসি নীরবে শুনছে কিরিস আবার বলল
—“যেখানে এসে আমার কোনো ক্লান্তি থাকে না।”
লিসির মুখে ধীরে ধীরে মায়াবী হাসি ফুটে উঠল।
সে মৃদুস্বরে বলল
—“এত কাজ করেন, এত ব্যস্ত থাকেন... তাহলে আমার কাছে এলেই সব ক্লান্তি চলে যায়?”
কিরিস চোখ না খুলেই বলল
—“হুম।”
একটু থেমে যোগ করল,
—“কারণ এখানে এসে আমাকে আর কিছু হতে হয় না।”
লিসি নিচের দিকে তাকিয়ে রইল। কিরিসের কণ্ঠ আরও নরম হয়ে এলো
—“এখানে আমি শুধু তোমার কিরিস।”
লিসি আর কোনো উত্তর দিল না। শুধু নিঃশব্দে বসে রইল তার পাশে। পূর্ণিমার সেই দীর্ঘ রাত, চারপাশের নিস্তব্ধতা আর দুজন মানুষের নীরব সান্নিধ্য সব মিলিয়ে মুহূর্তটা যেন সময়ের গতি থামিয়ে দিয়েছিল।
পূর্ণিমার নরম জ্যোৎস্না তখন বারান্দার প্রতিটি কোণকে রুপালি আবরণে ঢেকে দিয়েছে। দূরের গাছগুলোর পাতায় বাতাসের মৃদু দোল, চারপাশে গভীর রাতের নিস্তব্ধতা তার মাঝখানে কিরিসের কোলে নিশ্চুপ হয়ে বসে আছে লিসি।
লিসির এক হাতে কফির কাপ। কিরিসের হাতে তার নিজের বিয়ারের ক্যান। দুজনের দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে আকাশের বিশাল পূর্ণিমার চাঁদের দিকে।
কিরিসের বাহু আলতোভাবে জড়িয়ে আছে লিসির কোমর ঘিরে। লিসি নিশ্চিন্তে তার বুকের কাছে হেলান দিয়ে বসে আছে। দুজনের মাঝখানে কোনো তাড়াহুড়ো নেই, কোনো অপ্রয়োজনীয় কথাও নেই—শুধু পাশাপাশি থাকার এক অদ্ভুত প্রশান্তি। লিসি কফিতে আরেকবার চুমুক দিল। তারপর কাপটা নামিয়ে মৃদু হেসে বলল
—“আজ কফিটা কিন্তু বেশ ভালো হয়েছে।”
কিরিস ভ্রু সামান্য তুলল।
—“শুধু বেশ ভালো?”
লিসি হেসে ফেলল।
—“হ্যাঁ। তবে আপনার বানানো কফি যে এতটা ভালো হতে পারে, সেটা ভাবিনি।”
কিরিস এবার বিয়ারে চুমুক দিয়ে আকাশের দিকে তাকাল।
—“তোমার জন্য বানিয়েছি। ভালো না হয়ে উপায় আছে?”
লিসি চোখ সরু করে তাকাল।
—“আবার শুরু হয়েছে।”
কিরিস কোনো উত্তর দিল না কয়েক মুহূর্ত পর লিসি কফির কাপটা পাশে রাখা ছোট টেবিলের ওপর রেখে দিল। তারপর আবার আকাশের দিকে তাকাল।
কিন্তু কিরিসের দৃষ্টি তখন আর আকাশে নেই।
তার সম্পূর্ণ মনোযোগ লিসির দিকে। লিসি সেটা অনুভব করতে পেরে ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকাল।
—“এভাবে তাকিয়ে আছেন কেন?”
কিরিসের চোখে অদ্ভুত এক মুগ্ধতা।
—“তোমাকে দেখে একটা গান মনে পড়ছে।”
লিসি অবাক হয়ে বলল,
—“গান?”
—“হুম।”
—“আপনি গান গাইবেন?”
কিরিসের ঠোঁটে মৃদু হাসি ফুটল।
—“হয়তো।”
লিসি একটু আগ্রহ নিয়ে তার দিকে ফিরল।
—“আচ্ছা, গান তো কী গান গাইবেন?”
কিরিস কোনো উত্তর দিল না। শুধু কয়েক মুহূর্ত তার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর দুষ্টুমি মেশানো এক দৃষ্টিতে সামান্য ঝুঁকে এসে লিসির কানের কাছে মুখ নিল।
এক মুহূর্তের জন্য তার কানের লতিতে আলতো করে দাঁত ছোঁয়াতেই লিসি চমকে উঠে কেঁপে গেল।
—“এই...!”
লজ্জায় তার গাল মুহূর্তেই রাঙা হয়ে উঠল। কিরিস যেন কিছুই করেনি এমন নির্বিকার ভঙ্গিতে আবার তার মুখের দিকে তাকিয়ে রইল।
—“এত লজ্জা পাওয়ার কী আছে?”
লিসি চোখ নামিয়ে ফিসফিস করে বলল,
—“আপনি একদম ভালো না।”
কিরিস মৃদু হেসে তার আরও কাছে এল। তারপর হঠাৎই খুব নিচু স্বরে গুনগুনিয়ে উঠল—
🎶“চাঁদেরও আলো দিয়ে মুখখানি দেখবো,
পেয়ো নাকো লজ্জা, খুব কাছে রাখবো...”🎶
লিসি প্রথমে স্তব্ধ হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল।
কিরিসের কণ্ঠের গভীরতা, পূর্ণিমার রাত আর সেই নিবিড় দৃষ্টি সবকিছু মিলিয়ে মুহূর্তটা যেন হঠাৎ অন্য কোনো জগতে চলে গেল। লিসির ঠোঁটেও অজান্তে গানের সুর ফুটে উঠল। সে মৃদুস্বরে কিরিসের সঙ্গে তাল মিলিয়ে গেয়ে উঠল—
🎶“না না, এভাবে বোলো না গো, কোরো না অকারণ,
লাজটুকু কেড়ে নিলে হবে যে মরণ...”🎶
কিরিস একদৃষ্টে তাকিয়ে রইল তার দিকে।
তারপর লিসির কণ্ঠ থামতেই সে ধীর স্বরে পরের পঙ্‌ক্তি গেয়ে উঠল—
🎶“সইতে পারবো না হারানোর ব্যথা,
বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা...”🎶
শেষ শব্দগুলো যেন বাতাসের সঙ্গে মিশে গেল।
লিসি আর কিছু বলল না। তার চোখ ধীরে ধীরে নেমে এলো। কিরিস তার থুতনির নিচে আলতো করে হাত রাখল। জোর নয় শুধু মুখটা নিজের দিকে ফেরানোর মতো কোমল স্পর্শ।
দুজনের চোখ আবারও মিলিত হলো। কিরিস খুব ধীরে বলল —“ সত্যি কিন্তু আমি তোমার মুখটা আমি এখন চাঁদের আলো দিয়ে দেখছি। ”
লিসি মৃদু হেসে বলল —“কিন্তু আমি কখন আপনার হৃদয়ের কথা বললেন ?”
কিরিসের চোখে দুষ্টু হাসি ফুটে উঠল।
—“ না বলেও কাজে কি প্রমান করি বউজান।”
লিসি নিজের গালটা একটু ফুলিয়ে বলে উঠলো
—“ কিন্তু মুখে তো বলেন নি... এখন বলুন আমি শুনি। ”
কিরিস এবার লিসিকে আরো কাছে টেনে আনলে লিসির কোমড়ের নিজের হাতটা একটু বিস্তৃত করে ওর কানের কাছে মুখ নিয়ে নেশালো কন্ঠে বলে উঠে
—“ I want you sweetheart... ”
এরপর মুখটা লিসির চুলের মধ্যে গুছে বলে
— “ তুমি ছাড়া আমার কোনো গতি নেই। তুমি আছো তো আমি আছি। তুমি ছাড়া আমি ঠিক তেমন যেমন অক্সিজেন ছাড়া পৃথিবী। ”
লিসি চুপ করে রইল কিন্তু তার ঠোঁটের কোনে আছে একটা তৃপ্তির হাসি। নিজের কোমড়ে কিরিসের হাতের উপর নিজের হাতটা দিয়ে বলে —“ আর আপনি ছাড়া আমার কেউ নেই ”
কিরিস কিছু বললো না দুজনেই চুপ। কিরিস আবার আকাশের দিকে তাকাল, কিন্তু তার বাহুর বাঁধনটা লিসির কোমর ঘিরে আরও নিশ্চিন্ত হয়ে রইল। পূর্ণিমার চাঁদ তখনও তাদের মাথার ওপর স্থির। চাঁদের আলোয় দুজনের ছায়া পাশাপাশি মিশে গেছে বারান্দার মেঝেতে।
কোনো প্রতিশ্রুতির শব্দ নেই, কোনো বড় বড় বাক্য নেই
শুধু একজনের কাঁধে আরেকজনের নির্ভরতা। আর সেই রাতের নিস্তব্ধতার মধ্যে কিরিসের শেষ কথাটা যেন লিসির হৃদয়ের গভীরে গিয়ে থেমে রইল « তোমাকে হারানোর কথা আমি কখনো ভাবতেও চাই না, বউ জান।»
কিছুক্ষণ পর কিরিস নীরবে তার দিকে তাকিয়ে রইল। চোখের সেই দৃষ্টিতে দুষ্টুমি ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল এক ধরনের গভীর ভালোবাসা। হঠাৎই সে লিসিকে সাবধানে কোলে তুলে নিল। লিসি চমকে উঠে স্বভাবতই তার কাঁধ আঁকড়ে ধরল।
—“ওহহহ! কি করছেন? ”
কিরিস কোনো উত্তর দিল না। ধীর পায়ে তাকে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিল। লিসি বুঝতে পারল, এই মুহূর্তে কিরিসের মনের ইচ্ছেটা ঠিক কী। লজ্জায় তার চোখ দুটো নেমে গেল। কিরিস কাছে এসে নরম স্বরে বলল
—“এত লজ্জা পাচ্ছ কেন?”
লিসি কিছুক্ষণ চুপ করে থেকে মৃদুস্বরে বলল
—“আজকে না করলে হয় না?”
কিরিসের ঠোঁটে হালকা হাসি ফুটল।
—“একদমই হয় না।”
লিসি আরও লজ্জায় মুখ ফিরিয়ে নিল। কিরিস শান্ত স্বরে বলল —“এত ভয় পাচ্ছ কেন? প্রথমবার তো হয়ে গেছে।”
লিসি চোখ তুলে একবার তার দিকে তাকিয়েই আবার চোখ নামিয়ে ফেলল।
—“তবুও…”
কিরিস তার হাতটা নিজের হাতে নিয়ে আলতো করে চাপ দিল —“ Don’t be shy sweetheart...। তাছাড়া এই ড্রেসটা পরার পর তুমি কি করে ভাবলে আমি শান্ত থাকবো ”
লিসি লজ্জায় বললো — “ এমন করে বলবেন না.. ”
কিরিস লিসিকে ভালো করে দেখছে সাদা নাইট ড্রেস লিসির দেহের সঙ্গে একূম মিশে আছে। সবটা এতটাই পারফেক্ট যে কিরিস নিজের চোখ সরাতেও পারছে না। লিসিকে এখন পূর্নিমার চাঁদের সমতুল্য সুন্দর মনে হচ্ছে।
কিরিস মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলো —“ হয়তো আকাশের চাঁদ জানে না আমার কাছেও একটা চাঁদ আছে... আমার বউজান। ”
লিসি নিজের চোখটা নামিয়ে নিলো তার মুখে লজ্জা কিন্তু মনে তৃপ্তি। কোন নারী পছন্দ করে না তার স্বামীর মুখের প্রশংসা! নিজের স্বামীর মুখে নিজের প্রসংশা শোনার সৌভাগ্য সব নারীর হয় না কিন্তু লিসি যেন সেই সৌভাগ্য নিয়ে আছেই।
কিরিস ধীরে ধীরে তার কাছে ঝুঁকে এলো। লিসিও আর সরে গেল না। দুজনের চোখে চোখ পড়ল তারপর কিরিস অত্যন্ত কোমলভাবে তার ঠোঁটে চুম্বন রাখল। মুহূর্তটা দীর্ঘ হলো নিঃশব্দ, স্নিগ্ধ এবং আপন। লিসি লজ্জায় চোখ বন্ধ করে কিরিসের কাছে নিজেকে ছেড়ে দিল। কিরিসও তার প্রতি যত্নশীল রইল কোনো তাড়াহুড়ো নয়, কোনো অস্থিরতা নয়। শুধু দুজন মানুষের বৈবাহিক সম্পর্কের সেই ব্যক্তিগত, অন্তরঙ্গ মুহূর্ত যার কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করার প্রয়োজন হয় না।
ঘরের আলো ধীরে ধীরে ম্লান হয়ে এলো।কথারা থেমে গেল। বাকি রাতটুকু রয়ে গেল তাদের একান্ত নিজস্ব গোপনীয়তায়। স্বামী স্ত্রীর একটা ব্যাক্তিগত ভালোবাসার প্রহর যেখানে আছো শুধু পবিত্রতার স্পর্শ। একটা পবিত্র মিলন দুই আত্মার ভিতর।
আর ঘরের বাইরে?
পূর্ণিমার চাঁদ তখনও আকাশের বুকে স্থির হয়ে আছে।
বারান্দার ফুলগুলো থেকে ভেসে আসছে মৃদু সুবাস। রাতের বাতাস নিঃশব্দে পর্দা দুলিয়ে যাচ্ছে, দূরের গাছের পাতায় জ্যোৎস্না ঝিকমিক করছে। পুরো বাড়ি গভীর নিদ্রায় আচ্ছন্ন। শুধু সেই ঘরের বন্ধ দরজার ওপারে দুজন মানুষের ভালোবাসার রাত ধীরে ধীরে ফুরিয়ে আসছে আর বাইরে, প্রকৃতি নিজের মতো করেই সাক্ষী হয়ে আছে সেই নিঃশব্দ রাতের।
সকাল ৭:৩৪...
সকালের কোমল আলো ধীরে ধীরে পর্দার ফাঁক গলে ঘরের ভেতরে প্রবেশ করেছে। রাতের পূর্ণিমার আবেশ পেরিয়ে নতুন দিনের সূচনা হয়েছে, অথচ ঘরের ভেতর এখনো গভীর নিস্তব্ধতা।
বিছানায় লিসি কিরিসের বাহুর ভেতর নিশ্চুপ হয়ে শুয়ে আছে। রাতের পোশাকের ওপর আলগাভাবে একটি চাদর জড়ানো। কিরিসের একটি বাহু শক্ত অথচ স্নেহময় ভঙ্গিতে তাকে আগলে রেখেছে। দুজনের মুখেই ঘুমের প্রশান্ত ছাপ। কিছুক্ষণ পর কিরিসের ঘুম ভাঙল।
চোখ মেলে প্রথমেই তার দৃষ্টি গেল পাশে ঘুমিয়ে থাকা লিসির দিকে। কয়েক মুহূর্ত চুপচাপ তাকিয়ে রইল সে।
তারপর অত্যন্ত আলতো করে লিসির কপালে একটি চুম্বন রাখল। লিসির ঘুম যাতে না ভাঙে, সেই সতর্কতায় ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমের দিকে চলে গেল।
কিছুক্ষণ পর পানির শব্দ ভেসে এলো।এদিকে লিসিরও ঘুম ভেঙে গেল। সে ধীরে ধীরে উঠে বসল। চাদরটা বুকের কাছে জড়িয়ে কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল। তারপর রাতের কথা মনে পড়তেই চোখেমুখে মুহূর্তেই লজ্জার আভা ফুটে উঠল।
—“উফ্…”
নিজের মনেই বিড়বিড় করে মুখটা চাদরের আড়ালে লুকিয়ে ফেলল সে। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলল। কিরিস বেরিয়ে এলো। গোসল সেরে চুল মুছতে মুছতে সে লিসির দিকে তাকাল। লিসিও ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। পরনে তখন কেবল সেই সাদা নাইটড্রেস। সকালের নরম আলোয় পোশাকটির সৌন্দর্য আরও স্পষ্ট হয়ে উঠেছে। লম্বা সাদা পোশাকটি তার গড়নের সঙ্গে সুন্দরভাবে মানিয়ে আছে, আর খোলা কালো চুলগুলো পিঠ বেয়ে নেমে এসেছে।
কিরিস থেমে গেল চোখ স্থির হয়ে রইল লিসির ওপর।
লিসি সেটা টের পেয়ে দ্রুত নিচে পড়ে থাকা জামার উপরের পার্টটা তুলে নিল। তারপর কিরিসের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল
—“ওভাবে কী দেখছেন? মনে হচ্ছে কোনোদিন দেখেননি!”
কিরিস একটুও বিচলিত হলো না চুল মুছতে মুছতেই শান্ত গলায় বলল —“দেখি তো প্রতিদিনই।”
লিসি চোখ সরু করল কিরিস এবার মৃদু হেসে যোগ করল —“কিন্তু মন ভরে কই, সুইটহার্ট?”
লিসির গাল মুহূর্তেই লাল হয়ে উঠল।
—“আপনার সঙ্গে কথা বলাই বৃথা!”
এই বলে সে দ্রুত ওয়াশরুমের দিকে চলে গেল।
কিরিস হালকা হেসে মাথা নাড়ল। তারপর চেঞ্জিং রুমে গিয়ে নিজের পোশাক বদলে নিল। কিছুক্ষণ পর পরিপাটি একটি পোশাক পরে বেরিয়ে এসে ঘরের টেবিলের পাশে বসল। আজ অফিসে যেতে হবে।
সামনে কয়েকটি ফাইল খুলে একে একে দেখতে লাগল সে। গুরুত্বপূর্ণ নথিগুলো আলাদা করছে, কিছু কাগজ ব্যাগে রাখছে, আবার দুটো ফাইল হাতে নিয়ে ভালো করে পরীক্ষা করছে সেগুলো আজ অবশ্যই অফিসে নিয়ে যেতে হবে। কিরিস পুরোপুরি কাজে ডুবে গেল।
কিছুক্ষণ পর ওয়াশরুমের দরজা খুলে লিসি বেরিয়ে এলো। গোসল সেরে সে এবার চেঞ্জিং রুমে ঢুকে নিজের পোশাক বদলে নিল। আজ তার পরনে একটি কটন শাড়ি। শাড়িটির সৌন্দর্য ছিল খুবই মার্জিত। সঙ্গে পরা ব্লাউজটির পেছনে দুটি সরু ফিতা ছিল, যেগুলো সুন্দর করে বাঁধতে হয়। লিসি আয়নার সামনে দাঁড়িয়ে বহুবার চেষ্টা করল। একটা ফিতা বাঁধতে পারল।
অন্যটাও ধরল। কিন্তু মাঝখানের গিঁটটা কিছুতেই ঠিকমতো হচ্ছে না। একবার ডানদিকে টানছে, আবার বাঁদিকে। কখনো ফিতা হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে লিসি চেঞ্জিং রুম থেকে বেরিয়ে ঘরে এসে দাঁড়াল। কিরিস তখন ফাইল দেখছে।
লিসি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল
—“ভাইয়া, একটু শুনুন না!”
কিরিস যেন কিছুই শুনতে পেল না। ফাইলের পাতা উল্টাতে উল্টাতে অত্যন্ত নির্লিপ্তভাবে বলল
—“এখানে তোমার কোনো ভাইয়া বসে নেই।”
লিসি চোখ বড় বড় করে তাকাল।
—“আরে! বড় জ্বালা তো! ডাকছি, শুনছেন না কেন?”
কিরিস নির্বিকার।
—“আমি বললাম না, এখানে কোনো ভাইয়া বসে নেই।”
লিসি কোমরে হাত দিয়ে দাঁড়াল।
—“আচ্ছা! তাহলে এতক্ষণ ধরে আমি কাকে ডাকছি?”
কিরিস এবারও ফাইল থেকে চোখ তুলল না।
—“সেটা তোমার ব্যক্তিগত সমস্যা।”
লিসি বিরক্তিতে দীর্ঘশ্বাস ফেলল।
—“আপনি ইচ্ছে করেই করছেন, তাই না?”
—“আমি খুব ব্যস্ত।”
—“ব্যস্ত!”
লিসি এবার একটু শান্ত হলো। ওর বুঝতে বাকি নেই কিরিস কেন ওর কথা শুনছে না এবার হাত দুটো ছেড়ে ধীরে ধীরে বলল —“এই যে… শুনছেন?”
কিরিসের আঙুল ফাইলের ওপর থেমে গেল। লিসি আরও মিষ্টি করে ডাকল,
—“এখানে একটু আসুন।”
কিরিস এবারও নড়ল না। লিসি ঠোঁট ফুলিয়ে আবার বলল —“ওগো… শুনছেন? এখানে একটু আসুন না।”
এবার কিরিসের মুখের গাম্ভীর্য আর ধরে রাখা গেল না।
সে ধীরে ধীরে ফাইলটা বন্ধ করল। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। তারপর লিসির সামনে এসে দাঁড়াতেই লিসির মাথাটা স্বাভাবিকভাবেই খানিকটা উঁচু হয়ে গেল। হঠাৎ
সামনে দাঁড়ানো কিরিসকে তার কাছে সত্যিই যেন বিশাল কোনো পাহাড়ের মতো মনে হলো। লিসি ডাগর ডাগর চোখে তার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল।
কিরিস ভ্রু তুলল।
—“এবার বলো, কী হয়েছে?”
লিসি একটু ইতস্তত করে নিজের পিঠের দিকে ইশারা করল —“আসলে…”
—“হুম?”
—“আমার ব্লাউজের একটা ফিতা বাঁধতে পারছি না।”
কিরিস নিচু হয়ে তার মুখের দিকে তাকাল। লিসি এবার আরও মিষ্টি গলায় বলল
—“একটু বেঁধে দেবেন?”
কিরিসের ঠোঁটের কোণে ধীরে ধীরে সেই পরিচিত দুষ্টু হাসিটা ফুটে উঠল।
—“এই জন্য এতক্ষণ ধরে আমাকে ‘ভাইয়া’ বলে ডাকছিলে?”
লিসি সঙ্গে সঙ্গে চোখ বড় করে বলল,
—“আপনিই তো বললেন এখানে কোনো ভাইয়া নেই!”
কিরিস হেসে মাথা নাড়ল।
—“ঠিক আছে। এবার দেখি, আমার বউয়ের এই ছোট্ট সমস্যাটা কীভাবে সমাধান করা যায়।”
লিসি আর কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে কিরিসের সামনে থেকে ঘুরে পিঠ করে দাঁড়াল। লম্বা কালো চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে ছিল। সে দুহাতে চুলগুলো আলতো করে সরিয়ে একপাশে এনে রাখল, যাতে ব্লাউজের ফিতেগুলো স্পষ্ট দেখা যায়। তারপর মাথাটা সামান্য কাত করে পেছন ফিরে বলল,
—“দ্বিতীয়টা বেঁধে দিন।”
কিরিসের চোখ তখন থেমে আছে তার পিঠের দিকে। মুখের কঠোরতা কোথায় যেন মিলিয়ে গিয়ে সেখানে ফুটে উঠেছে একরাশ তৃপ্তি। সে ধীরে ধীরে হাত বাড়াল।
ব্লাউজের দুই পাশের সরু ফিতা আঙুলের মধ্যে নিল। তার লম্বা আঙুলগুলো অত্যন্ত যত্নে ফিতেগুলো গুছিয়ে একে অপরের সঙ্গে মিলিয়ে নিল। ফিতা বাঁধার সময় আঙুলের হালকা স্পর্শ বারবার লিসির পিঠ ছুঁয়ে যাচ্ছিল।
লিসি অস্বস্তিতে নিজের শাড়ির আঁচলটা একটু শক্ত করে চেপে ধরল। কিরিস অবশ্য সম্পূর্ণ মনোযোগ দিয়ে ফিতেটা বাঁধছে। ধীরে, নিখুঁতভাবে গিঁটটা তৈরি করে শেষবারের মতো টেনে দেখে নিল যেন সামান্য ভুলও রাখতে রাজি নয়। তারপর হাত সরিয়ে নিল।
—“হয়ে গেছে।”
লিসি যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু পরক্ষণেই কিরিস সামান্য ঝুঁকে তার পিঠে আলতো একটি চুম্বন রাখল। এরপর ঘাড়ের কাছে এসে খুব সংক্ষিপ্ত আরেকটি চুম্বন। লিসি হঠাৎ কেঁপে উঠল।
লজ্জায় গলা নিচু হয়ে গেল।
—“সকাল সকাল কী শুরু করেছেন?”
কিরিসের কণ্ঠে দুষ্টুমির স্পষ্ট ছাপ।
—“রাতে যেটা শুরু করেছিলাম, এখনো তো সেটাই শুরু করতে ইচ্ছে করছে।”
লিসি সঙ্গে সঙ্গে ঘুরে তাকাল।
—“আপনি.... !”
কিরিস মৃদু হেসে বলল,
—“কিন্তু কী করব বলো? কাজ আছে।”
তারপর লিসির দিকে তাকিয়ে ভ্রু তুলল।
—“ ভালো হয়েছে কি না, দেখো।”
লিসি একটু ঘুরে নিজের পিঠের দিকে তাকানোর চেষ্টা করল। তারপর আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখল ফিতেটা। সত্যিই সুন্দর করে বাঁধা হয়েছে।
গিঁটটা একেবারে নিখুঁত। কোনো দিক বেঁকে নেই।
লিসি আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে মৃদু হেসে বলল,
—“হ্যাঁ, সুন্দর হয়েছে।”
কিরিস শান্তভাবে বলল,
—“আমি তো বলেছিলাম।”
লিসি এবার তার দিকে তাকিয়ে বলল,
—“আপনি আবার নিজের প্রশংসা করছেন?”
—“প্রয়োজন আছে?”
লিসি হেসে মাথা নাড়ল। কিরিস এবার নিজের ঘড়ির দিকে তাকিয়ে বলল —“আমার জন্য আরেক কাপ কফি বানিয়ে দাও। একটু পর অফিসে যাব।”
লিসি সঙ্গে সঙ্গে বলল
—“ ঠিক আছে।”
কিরিস কিছু বলতে যাচ্ছিল, তার আগেই লিসি আবার যোগ করল —“আপনি বসুন, আমি নিয়ে আসছি।”
কিরিস আর আপত্তি করল না। লিসি দরজার দিকে এগিয়ে গেল। বের হওয়ার আগে একবার ফিরে তাকিয়ে বলল —“নিচে আসছেন তো?”
কিরিস ফাইলের দিকে তাকিয়ে উত্তর দিল,
—“হ্যাঁ। ব্রেকফাস্ট করে নেব।”
—“ঠিক আছে।”
লিসি চলে গেল।
দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। কিরিস কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল। তারপর ফিরে এসে টেবিলের পাশে বসে পড়ল। সামনে ছড়িয়ে থাকা ফাইলগুলো আবার নিজের দিকে টেনে নিল। অফিসে যাওয়ার আগে অনেক কাজ গুছিয়ে নিতে হবে। তবুও তার মুখের কোণে লেগে থাকা সেই ক্ষীণ হাসিটা আর মিলল না। সকালে লিসির মিষ্টি করে ডেকে বলা
“ওগো, শুনছেন? এখানে একটু আসুন।”
কথাটা যেন অকারণেই তার মনে বারবার ফিরে আসছিল।
সকালের আলো তখন পুরো রায়চৌধুরী বাড়িটাকে উজ্জ্বল করে তুলেছে। রাতের নিস্তব্ধতার কোনো চিহ্ন নেই; নিচতলার বসার ঘর আর ডাইনিং স্পেসে আবারও জমে উঠেছে পরিচিত কোলাহল।
হলরুমে বসে আছে আরোবি, সুরভী, জারা, লিজা, হিয়া, তিশা, নুসরাত, আরিয়ান, তূর্য, ইশান, ইয়াবি, কাবির ও রিহান। কারও হাতে চায়ের কাপ, কেউ আবার সকালের নাশতার জন্য অপেক্ষা করছে। এমন সময় সিঁড়ি দিয়ে লিসিকে নামতে দেখা গেল। লিসিকে দেখামাত্রই আরোবির মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল।
সে পাশের খালি চেয়ারটা হাত দিয়ে দেখিয়ে বলল,
—“আয়, আয়! আমার সোনার, দৌড় দে , তাড়াতাড়ি আয়। তোর জন্যই তো আমি এতক্ষণ বসে ছিলাম। এই সিটটা শুধু তোর জন্য রেখেছি।”
লিসি হেসে আরোবির দিকে তাকাল।
—“একটু পরে বসছি, সোনা। আগে কফি বানাতে হবে।”
আরোবি মুখ বাঁকিয়ে বলল,
—“আবার ভাইয়ার কফি!”
সুরভী সঙ্গে সঙ্গে হেসে উঠল।
—“আহারে! একদম ওয়াইফ ম্যাটেরিয়াল!”
জারা মজা করে বলল
—“সকাল শুরুই হচ্ছে স্বামীর কফি দিয়ে!”
তূর্যও যোগ করল,
—“আমাদের জন্য তো কেউ এত যত্ন করে না।”
আরিয়ান মাথা নেড়ে বলল,
—“ভাই, বিয়ে করলে আমরাও কফির ব্যবস্থা করে নেব।”
সবাই হেসে উঠল। লিসিও হেসে মাথা নেড়ে রান্নাঘরের দিকে চলে গেল। কিন্তু সেই হাসির আড়ালে বসে থাকা একজনের চোখ এক মুহূর্তের জন্যও তাকে ছাড়ল না।
পায়েল। অন্যরা যেখানে লিসির হাতে কফি বানানোর ব্যস্ততা, ভেজা চুল আর সকালের মিষ্টি লাজুকতাটুকুই দেখেছে, পায়েলের চোখ সেখানে থেমে গেল অন্য এক জায়গায়। লিসির ঘাড়ের কাছে হালকা লালচে একটি দাগ খুব সামান্য। দূর থেকে দেখলে সহজেই মনে হতে পারে অ্যালার্জি হয়েছে, কিংবা অসাবধানতায় ঘষা লেগেছে। কিন্তু পায়েল জানে, এমন দাগের অর্থ কী হতে পারে। তার আঙুলগুলো ধীরে ধীরে মুষ্টিবদ্ধ হয়ে গেল।
ভেতরটা জ্বলে উঠল তীব্র রাগে। তবুও মুখে তার কোনো পরিবর্তন এল না। সে জানে, এই বাড়িতে নিজের অনুভূতি প্রকাশ করার মতো বোকামি করা যাবে না।
তার খেলা অনেক আগেই শুরু হয়েছে।
এখন শুধু অপেক্ষা কোন চালটা কখন দিতে হবে।
অন্যদিকে রান্নাঘরে লিসি কিরিসের কফি বানাতে ব্যস্ত।
কফির গন্ধ ধীরে ধীরে পুরো রান্নাঘরজুড়ে ছড়িয়ে পড়েছে। কাবির দীর্ঘশ্বাস ফেলে বলল
—“আমরা শেষ রে!”
ইশান সঙ্গে সঙ্গে বলল,
—“কী হয়েছে আবার?”
—“আবার অফিসে যেতে হবে। বস এখনো নিচে নামেনি। বস নামলেই তার সঙ্গে নাস্তা করে আমাদের বের হতে হবে।”
রিহান মাথা নেড়ে বলল,
—“আর ওই ফাইলটার কাজটাও তো শেষ করতে হবে।”
কাবির বিরক্ত মুখে বলল,
—“হ্যাঁ। অফিসের ওই ফাইলটা নিয়ে কতদিন ধরে কাজ করা হয়নি। আজকে বসের সামনে পড়লে খবর আছে।”
এদিকে রান্নাঘরে সকালের সমস্ত নাশতা প্রায় প্রস্তুত হয়ে গেছে। ছেলেরা নাশতা করেই অফিসে বের হবে। আর আজ সকালে ইশান, ইয়াবি, লিজা ও হিয়াও বাড়ি থেকে চলে যাবে। পায়েলেরও ইশানের সঙ্গে যাওয়ার কথা ছিল।
কিন্তু সে আগেই জানিয়ে দিয়েছে
—“আমি আজ থাকছি। কাল যাব।”
ইশান অবশ্য আর জোর করেনি। কিছুক্ষণ পর সুপ্রিয়া টেবিলে শেষ কয়েকটি পদ এনে রাখল। তারপর ছেলেদের উদ্দেশে ডাক দিল
—“তোরা আগে খেয়ে নে। তোদের অফিস আছে। এরপর মেয়েরা বসে খাবে।”
এক এক করে সবাই নড়েচড়ে বসল। ঠিক তখনই ওপরতলার সিঁড়ি দিয়ে কিরিসকে নামতে দেখা গেল।
পরিপাটি পোশাকে, হাতে ঘড়ি, মুখে সেই চিরচেনা গম্ভীর ভাব। সে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে এসে নিজের নির্দিষ্ট চেয়ারে বসল। লিসি ঠিক সেই মুহূর্তে রান্নাঘর থেকে কফির কাপ হাতে বেরিয়ে এল। কোনো কথা না বলে সোজা কিরিসের সামনে গিয়ে কাপটা রাখল।
—“আপনার কফি।”
কিরিস একবার তার দিকে তাকাল। চোখের দৃষ্টিতে ক্ষীণ এক কোমলতা ফুটে উঠলেও মুখে তা প্রকাশ পেল না।
—“হুম।”
লিসি এবার তার জন্য আলাদা করে রাখা নাশতার প্লেটটাও সামনে এগিয়ে দিল।
—“আর এটা আপনার জন্য।”
কিরিস মৃদু মাথা নাড়ল। লিসি একটু দূরে মেয়েদের পাশে গিয়ে বসল। কিরিস কফিতে এক চুমুক দিয়ে এবার কাবির ও রিহানের দিকে তাকাল।
—“কাবির, গতকালের ফাইলটা আজকে আমার ডেস্কে চাই।”
কাবির সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসল।
—“জি, বস। ফাইলটা আজ সকালেই গুছিয়ে দিচ্ছি।”
—“আর রিহান, ক্লায়েন্টের সঙ্গে যে মিটিংটা ছিল, সেটার সময়টা কনফার্ম করেছ?”
রিহান উত্তর দিল,
—“জি। দুপুরের পরের স্লটটা কনফার্ম হয়েছে। মেইলটাও পাঠিয়ে দিয়েছি।”
কিরিস মাথা নাড়ল।
—“গুড।”
এর মধ্যেই আনোয়ার ও আনারুলও এসে টেবিলে বসলেন। আনোয়ার কিরিসের দিকে তাকিয়ে বললেন
—“এবার অফিসটা সামলা। আমরা এই একসপ্তাহ দেখে দেয়েছি আর আজ কিন্তু আজ অফিসে যাচ্ছি না।”
আনারুলও বললেন,
—“কিছুদিন ধরে আমরা দেখেছি আজ আমরা বাড়িতেই থাকব।”
কিরিস শান্ত স্বরে বলল,
—“তোমাদের যেতে হবে না। বাড়িতে রেস্ট করো। অফিস আমি সামলে নেব।”
তারপর হঠাৎ তার দৃষ্টি একটু পেছনের দিকে গেল।
সেখানে মির্জা বেগম বসে আছেন। কিরিস মৃদু হেসে বলল —“ওই ডার্লিং, তোমার কিছু লাগবে? ওষুধ লাগবে নাকি?”
মির্জা বেগম সঙ্গে সঙ্গে মুখ বাঁকিয়ে বললেন
—“হ্যাঁ হ্যাঁ! এখন তো বউকে পেয়ে ডার্লিংকে ভুলেই গেছিস। ডার্লিংয়ের যে পায়ে ব্যথা করছে, সেই খেয়াল আছে?”
টেবিলজুড়ে সঙ্গে সঙ্গে হাসির রেশ ছড়িয়ে পড়ল।
কিরিসের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটল।
—“কী করার আছে বলো? কিছু জিনিস এমন আছে, যেগুলো চাইলেও ভোলা যায় না।”
মির্জা বেগম চোখ কুঁচকে তাকালেন।
—“বেশ! এখন আবার বড় বড় কথা!”
কিরিস হাসল।
—“আচ্ছা, যাই হোক। ডার্লিং, তোমার জন্য মেডিসিন এনে দেব।”
আনোয়ার সঙ্গে সঙ্গে কৌতূহলী হয়ে বললেন,
—“কী মেডিসিন আনছিস আবার? শুনি।”
কিরিস কফির কাপে আরেক চুমুক দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল
—“চীনের একজন ব্যবসায়ী আছে মিস্টার লি ঝেনহাও। উনার সঙ্গে আমার একটা বিজনেস ডিল আছে। ওষুধের ব্যাপারেও উনার ভালো ধারণা আছে। উনিই একবার বলেছিলেন, প্রয়োজন হলে তোহার কাছ থেকে একটা মেডিসিন নিয়ে আসতে।”
আনোয়ার মাথা নাড়লেন।
—“ও আচ্ছা। তবে ওষুধটা নেওয়ার আগে ডাক্তারের সঙ্গে একবার কথা বলে নিস।”
—“অবশ্যই।”
কথাবার্তা আবার ব্যবসার দিকে গড়িয়ে গেল।
আর অন্যদিকে মেয়েদের সারিতে বসে আরোবি যেন আজ লিসিকে এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে দেবে না। সে লিসির কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল —“এই যে মিসেস রায়চৌধুরী, সকালে এত লাজুক লাজুক লাগছে কেন?”
লিসি সঙ্গে সঙ্গে তার দিকে তাকাল।
—“চুপ কর!”
আরোবি হেসে বলল,
—“আমি কিন্তু কিছুই বলিনি!”
লিসি চোখ রাঙিয়ে বলল,
—“তুই আজকে একদম চুপ থাকবি।”
আরোবি আরও মজা পেয়ে বলল,
—“না, আজ তোকে ছাড়ছি না!”
লিসি বিরক্ত মুখে নিজের চায়ের কাপের দিকে তাকাল।
কিন্তু অন্য প্রান্তে বসে থাকা পায়েলের চোখ তখনও একবারের জন্যও লিসির ঘাড়ের সেই ক্ষীণ দাগটাকে ভুলে যায়নি। তার মুঠোবদ্ধ হাতটা টেবিলের নিচে আরও শক্ত হয়ে উঠল। মুখে রইল নিখুঁত স্বাভাবিকতা।
কারণ কেউ যেন কোনোভাবেই বুঝতে না পারে, তার ভেতরে ঠিক কতটা আগুন জ্বলছে।
সকালের নাশতা শেষ হতে না হতেই বাড়ির ব্যস্ততা আবারও বেড়ে গেল। ছেলেরা একে একে নিজেদের ঘরে চলে গেল অফিসের জন্য প্রস্তুত হতে।
কিছুক্ষণ পর কিরিস নিচে নামল।
পরনে নিখুঁতভাবে ইস্ত্রি করা ফরমাল স্যুট, গলায় টাই, হাতে ঘড়ি চেহারায় সেই পরিচিত গম্ভীরতা। যেন বাড়ির আদুরে স্বামীটি মুহূর্তেই নিজের কর্মজগতের কঠোর সিইও হয়ে উঠেছে। সিঁড়ির নিচে তখন থেকেই মার্ক অপেক্ষা করছিল। কিরিস নামতেই মার্ক এগিয়ে এসে কয়েকটি ফাইল তার হাতে দিল।
—“Sir, এগুলো আজকের মিটিংয়ের ফাইল। আর এই দুটোতে আপনার সিগনেচার লাগবে।”
কিরিস হাঁটতে হাঁটতেই ফাইলগুলো উল্টে দেখল।
—“এই প্রজেক্টের ডকুমেন্টগুলো আবার ভেরিফাই করো। কোনো ভুল যেন না থাকে।”
—“জি, স্যার।”
দুজন কথা বলতে বলতে সামনের দরজার দিকে এগিয়ে গেল। বাড়ির বাইরে চকচকে রোলস-রয়েস দাঁড়িয়ে আছে। এর মধ্যেই কাবির আর রিহানও অফিসের পোশাকে তৈরি হয়ে নিচে চলে এসেছে তিশা আর নুসরাত এগিয়ে এসে তাদের বিদায় জানাতে দাঁড়াল। কাবির তিশার সামনে গিয়ে একেবারে নির্দ্বিধায় তাকে আলতো করে জড়িয়ে ধরে বলল
—“আজ সন্ধ্যায় দেখা হবে, সোনা।”
তিশা হেসে বলল
—“ঠিক আছে। সাবধানে যেও।”
রিহানও নুসরাতের দিকে এগিয়ে গিয়ে একইরকম স্নেহভরা বিদায় নিল। কিরিস দূর থেকে একবার ওদের দিকে তাকাল। তার সেই দৃষ্টি দেখেই কাবির হেসে বলল,
—“ওইভাবে তাকাচ্ছিস কেন?”
কিরিস ভ্রু তুলল।
—“কিছু না।”
কাবির আরও মজা করে বলল
—“বউয়ের সঙ্গে তো কথা বলছি, ভাইয়া!”
তারপর লিসির দিকে তাকিয়ে যোগ করল,
—“তুই চাইলে তোর বউকেও ডাকতে পারিস। নো প্রবলেম। ওই ভাবি, ভাইয়াকে একটু সময় দাও!”
চারপাশে হাসির রেশ ছড়িয়ে পড়ল। লিসি তখন মেয়েদের পাশে দাঁড়িয়ে ছিল। বড়দের সামনেই এসব হচ্ছে দেখে তার মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল।
মনে মনে বলল, এই মানুষগুলোর লজ্জা-শরম বলে কিছু নেই!
কাবির আর রিহান অবশেষে নিজেদের গাড়িতে উঠে রওনা দিল। কিরিস যাওয়ার আগে মার্কের কাছ থেকে আবার ফাইলটা নিল। কয়েক পৃষ্ঠা দ্রুত দেখে বলল,
—“রাশেদের সঙ্গে যে দুটো ফাইনালাইজেশন বাকি আছে, সেগুলো আজকেই শেষ করো।”
মার্ক মাথা নাড়ল।
—“জি, স্যার।”
কিরিস এবার গাড়ির দিকে এগিয়ে গেল।
হঠাৎ থেমে ঘুরে দাঁড়াল। তার দৃষ্টি সোজা গিয়ে পড়ল লিসির ওপর।
—“Sweetheart!”
শব্দটা এমন জোরে উচ্চারিত হলো যে বাড়ির ভেতরের মেয়েরাও শুনে ফেলল। লিসি থমকে গেল। আরোবি সঙ্গে সঙ্গে তার কাঁধে হাত রেখে বলল
—“যাও যাও, সুইটহার্ট! তোমাকেও ডাকছে এবার!”
সুরভী হেসে বলল
—“এতক্ষণ অন্যদের বিদায় দেখছিলে, এবার নিজের পালা।”
লিসি অসহায় চোখে সবার দিকে তাকাল। সবাই তখন তার দিকেই তাকিয়ে আছে। শেষ পর্যন্ত আর উপায় না দেখে সে শাড়ির আঁচলটা সুন্দর করে গুছিয়ে ধীরে ধীরে কিরিসের দিকে এগিয়ে গেল। কিরিস গাড়ির পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। লিসি কাছে আসতেই সে এক মুহূর্ত দেরি না করে তার কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নিল লিসি চমকে উঠল।
—“এখানে?”
কিরিস শুধু তার দিকে তাকিয়ে রইল। তার দৃষ্টিতে এমন এক মায়া ছিল, যা লিসিকে মুহূর্তেই চুপ করিয়ে দিল।
অন্যদিকে মার্ক দৃশ্যটা দেখে সঙ্গে সঙ্গে নিজের হাতে থাকা ফাইলটা মুখের সামনে তুলে ধরল। এটা কি সত্যিই আমার সেই বস? যে মানুষটাকে অফিসে একটা অতিরিক্ত হাসি দিতেও দেখা যায় না, সেই মানুষই এখন বাড়ির সামনে দাঁড়িয়ে নিজের স্ত্রীকে এমন মায়াভরা চোখে দেখছে! লিসি নিচু গলায় বলল,
—“আপনি অনেক লম্বা। আমি তো…”
কিরিস বুঝে গেল তার কথা। সে সামান্য ঝুঁকে নিজের মুখটা লিসির কাছাকাছি নামিয়ে আনল। লিসি আর বাকিটা শেষ করতে পারল না। কিরিস খুব কোমলভাবে তার ঠোঁটে একটি চুম্বন রাখল। হঠাৎ এমন হওয়ায় লিসি প্রথমে অপ্রস্তুত হয়ে গেল। চারপাশে সবাই আছে এই লজ্জাতেই সে দ্রুত একটু সরে আসতে চাইল। কিরিস অবশ্য মুহূর্তটাকে সামান্য দীর্ঘ করেই শেষে তাকে ছেড়ে দিল। লিসির মুখ তখন লজ্জায় টকটকে লাল।
কিরিস নির্বিকার ভঙ্গিতে বলল
—“এখন যাও।”
লিসি চোখ বড় বড় করে তাকাল।
—“আপনি একদম বেহায়া হয়ে গেছেন!”
কিরিস হেসে গাড়ির দরজা খুলতে খুলতে বলল,
—“সন্ধ্যায় তোমার জন্য কী আনব?”
লিসি একটু আগে যে লজ্জায় কথা বলতে পারছিল না, এবার যেন সেই লজ্জা উধাও।
—“আইসক্রিম।”
কিরিস বলল,
—“আর?”
—“চিপস।”
—“আর?”
লিসি একটু ভেবে বলল,
—“কেক।”
কিরিস ভ্রু তুলে তাকাল।
—“তিনটাই?”
লিসি এবার নির্দ্বিধায় বলল,
—“হ্যাঁ। তিনটাই খাব।”
কিরিস গাড়িতে উঠে বসতে বসতে মৃদু হেসে বলল,
—“My foodie wife.”
লিসি মুখ বাঁকিয়ে বলল,
—“হ্যাঁ, আপনারই ফুডি ওয়াইফ।”
কিরিস দরজা বন্ধ করল। মার্ক ইতিমধ্যে সামনের সিটে বসে পড়েছে। সে এখনো যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। গাড়ি ধীরে ধীরে বাড়ির সামনে থেকে বেরিয়ে গেল। লিসি কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল।
তারপর বাড়ির ভেতরে ঢোকার জন্য ঘুরতেই দেখল দরজার আড়ালে আরোবি, সুরভী, জারা, তিশা, নুসরাত প্রায় সবাই উঁকি মেরে দাঁড়িয়ে আছে।
আরোবি দুই হাত দিয়ে নিজের গাল চেপে ধরে বলল,
—“উফফ! একদম সিনেমার সিন দেখে ফেললাম!”
সুরভী হেসে বলল,
—“আমরা তো শুধু বিদায় জানাতে এসেছিলাম!”
জারা যোগ করল,
—“বিদায় তো হলো, সঙ্গে বোনাস দৃশ্যও পাওয়া গেল!”
লিসির মুখ আরও লাল হয়ে উঠল।
—“তোমরা সবাই একদম অসহ্য!”
এই বলে সে দ্রুত আঁচল সামলে ভেতরে চলে গেল।
পেছন থেকে আরোবির হাসির শব্দ ভেসে এলো।
লিসি লজ্জায় যেন মাটির সঙ্গে মিশে যেতে চাইছে।
আর বাইরে তখন রোলস-রয়েসটা ধীরে ধীরে দূরের রাস্তায় মিলিয়ে যাচ্ছে তার ভেতরে বসে কিরিসের মুখে সেই অতি পরিচিত, তৃপ্ত হাসি।
RC — RAYCREST GROUP OF INDUSTRIES
সকাল ১০টা
শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় আকাশছোঁয়া কাঁচের ভবনটির সামনে কালো গাড়িগুলো একের পর এক এসে থামছে। ভবনের বিশাল সম্মুখভাগে রুপালি অক্ষরে জ্বলজ্বল করছে... RC. RAYCREST GROUP OF INDUSTRIES
দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী। এক ছাদের নিচে অসংখ্য প্রতিষ্ঠান, হাজারো কর্মী, কোটি কোটি টাকার ব্যবসা। আর সেই সাম্রাজ্যের সর্বোচ্চ আসনে বসে থাকা মানুষটি...জিয়ান কিরিস রায়চৌধুরী। অফিসে তার পরিচয় শুধু CEO নয়। তার নামটাই যথেষ্ট লিফটের দরজা খুলতেই করিডোরের পরিবেশ যেন মুহূর্তে বদলে গেল। কিরিস বেরিয়ে এলো। পরনে নিখুঁত কালো ফরমাল স্যুট, সাদা শার্ট, গলায় কালো টাই। হাতে ঘড়ি, এক হাতে ফাইল। মুখে কোনো অভিব্যক্তি নেই।
পেছনে মার্ক। কিরিস সামনে এগিয়ে যেতেই একে একে সবাই সোজা হয়ে দাঁড়িয়ে গেল।
—“Good morning, Sir.”
কেউ সাহস করে দ্বিতীয়বার তাকাচ্ছে না। কিরিস কারও দিকে না তাকিয়েই হেঁটে যাচ্ছে মার্ক তার পেছনে পেছনে।
হঠাৎ কিরিস থেমে গেল।
—“মার্ক।”
—“Yes, Sir?”
—“Finance report কোথায়?”
মার্ক সঙ্গে সঙ্গে ট্যাব খুলল।
—“Sir, দশ মিনিটের মধ্যে আপনার ডেস্কে.....”
কিরিস ধীরে ধীরে তার দিকে তাকাল।
—“দশ মিনিট?”
মার্কের গলা শুকিয়ে গেল।
—“Yes, Sir.”
—“আমি দশ মিনিটের কথা বলিনি। আমি জিজ্ঞেস করেছি, রিপোর্ট কোথায়?”
মার্ক মুহূর্তেই বুঝে গেল।
—“পাঁচ মিনিটের মধ্যে, Sir.”
কিরিস আর কোনো কথা না বলে সামনে এগিয়ে গেল।
পেছনে দাঁড়িয়ে থাকা কর্মচারীরা নিঃশব্দে একে অপরের দিকে তাকাল। এটাই তাদের বস।
অন্যদিকে কাবির ও রিহানও ইতিমধ্যে নিজেদের কেবিনে চলে গেছে। কাবির Managing Director, আর রিহান Management Director। দুজনের কেবিন আলাদা হলেও অফিসের কর্মীদের সঙ্গে তাদের সম্পর্ক বেশ স্বচ্ছন্দ। কর্মীরা প্রয়োজনে তাদের কাছে এসে কথা বলতে পারে, কাজ নিয়ে আলোচনা করতে পারে।
কাবির তো মাঝেমধ্যে কর্মীদের সঙ্গে রসিকতাও করে।
কিন্তু....কিরিস? বস মানেই বস। তার কেবিনের সামনে এসে কারও হাসি পর্যন্ত থেমে যায়।
কিছুক্ষণ পর... RC-এর Board Room।
দীর্ঘ টেবিলের চারপাশে কোম্পানির গুরুত্বপূর্ণ কর্মকর্তারা বসে আছে। CFO, COO, কয়েকজন জেনারেল ম্যানেজার, লিগ্যাল টিম, প্রজেক্ট হেড সবাই উপস্থিত।
ঘরের একপ্রান্তে বড় স্ক্রিনে প্রজেক্টের রিপোর্ট চলছে।
কিরিস টেবিলের শীর্ষে বসে আছে। তার সামনে ফাইল খোলা। প্রেজেন্টেশন দিচ্ছেন একজন সিনিয়র ম্যানেজার।
—“Sir, আমাদের হিসাব অনুযায়ী প্রজেক্টের দ্বিতীয় পর্যায়ে প্রায়—”
কিরিস হাত তুলে থামিয়ে দিল ঘর নিস্তব্ধ।
—“প্রায়?”
ম্যানেজার থমকে গেল।
—“জি, Sir?”
কিরিস ফাইলের একটা পৃষ্ঠা উল্টাল।
—“Business meeting-এ ‘প্রায়’ বলে কোনো সংখ্যা থাকে না।”
কেউ কোনো কথা বলল না।
—“আমি exact figure চাই।”
ম্যানেজার দ্রুত ল্যাপটপের দিকে তাকাল।
—“জি, Sir. The exact figure is......”
কিরিস এবার পেছনে হেলান দিয়ে বসল।
—“Continue.”
ম্যানেজার কাঁপা গলায় রিপোর্ট চালিয়ে গেল।
কয়েক মিনিট পর আরেকটি ভুল ধরা পড়ল। কিরিস ফাইলটা বন্ধ করে দিল। ঠাস। শব্দটা পুরো ঘরে প্রতিধ্বনিত হলো।
—“এই রিপোর্ট কে approve করেছে?”
CFO ধীরে ধীরে বললেন
—“Sir, preliminary review-এ আমি....”
কিরিস তার দিকে তাকাল।
—“Preliminary review আর final approval-এর পার্থক্যটা কি আপনাকে আবার বুঝিয়ে বলতে হবে?”
—“No, Sir.”
—“তাহলে একই ভুল দ্বিতীয়বার কীভাবে হলো?”
ঘরে পিনপতন নীরবতা। কিরিসের কণ্ঠ এবার আরও ঠান্ডা।
—“Raycrest Group ছোট কোনো কোম্পানি নয়। এখানে একটা ভুল মানে শুধু একটা ভুল নয়। এর সঙ্গে শত শত মানুষের কাজ, হাজার মানুষের ভবিষ্যৎ এবং কোটি টাকার বিনিয়োগ জড়িত।”
সে টেবিলের ওপর আঙুল দিয়ে ধীরে ধীরে চাপ দিল।
—“আমি নিখুঁত কাজ চাই। অজুহাত নয়।”
কেউ মাথা তুলল না। কিরিস কয়েক সেকেন্ড সবাইকে দেখল তারপর শান্ত স্বরে বলল
—“ফাইলটা আবার তৈরি করুন।”
ম্যানেজার মাথা নাড়ল।
—“জি, Sir.”
—“আজকের মধ্যে।”
—“জি, Sir.”
—“আর পরেরবার আমার সামনে ভুল রিপোর্ট নিয়ে আসার আগে মনে রাখবেন আমি দ্বিতীয় সুযোগ খুব সহজে দিই না।”
তারপর সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। মিটিং শেষ।
সবাই যেন একসঙ্গে নিঃশ্বাস ফেলল। কিরিস দরজার কাছে পৌঁছাতেই মার্ক তার পেছনে এসে দাঁড়াল।
কিরিস থামল।
—“কাবির আর রিহানকে বলো, দুপুরের আগে আমার কেবিনে আসতে।”
—“জি, Sir.”
কিরিস চলে গেল। দরজা বন্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড সবাই নিশ্চুপ। তারপর একজন ম্যানেজার ফিসফিস করে বলল —“আজকে তো বেঁচে গেলাম…”
পাশ থেকে আরেকজন বলল,
—“চুপ! সিসিটিভি আছে।”
সবাই আবার চুপ। কিছুক্ষণ পর কিরিস নিজের কেবিনে বসে জানালার বাইরে তাকিয়ে ছিল।
শহর তার নিচে। পুরো Raycrest Group of Industries তার নিয়ন্ত্রণে। টেবিলের ওপর ফাইলের স্তূপ। ল্যাপটপে একের পর এক মেইল। মার্ক দরজায় নক করল।
—“Come in.”
মার্ক ঢুকতেই কিরিস চোখ না তুলেই বলল
—“কাবির আর রিহানকে পাঠাও।”
—“জি, Sir।”
মার্ক বেরিয়ে গেল। কিরিস এবার ফোনটা হাতে নিল।
স্ক্রিনে কয়েকটি মেসেজ।

RC — RAYCREST GROUP OF INDUSTRIES
অফিসের আড়ালে আরেক সাম্রাজ্য কিরিসের কেবিনের দরজা বন্ধ হতেই বাইরে থাকা ব্যস্ততা আবারও স্বাভাবিক ছন্দে ফিরে এল। কিন্তু ভেতরে তখন যে আলোচনা শুরু হতে যাচ্ছে, সেটি কোনো সাধারণ ব্যবসায়িক আলোচনা নয়। কাবির ও রিহান দুজনেই এসে কিরিসের সামনে বসেছে। কিরিস ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে বলল
—“গত রাতের shipment-এর খবর কী?”
কাবিরের মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল।
—“সবকিছু আমাদের লোকজনের নিয়ন্ত্রণে আছে। কিন্তু ইতালিয়ান সাইডটা একটু নড়েচড়ে বসেছে।”
রিহান নিচু স্বরে বলল
—“ওদের movement আমরা track করছি। সরাসরি কোনো ঝামেলা করেনি, কিন্তু ওরা যে আমাদের route নিয়ে আগ্রহী হয়ে উঠেছে, সেটা পরিষ্কার।”
কিরিস এবার ধীরে ধীরে ল্যাপটপ বন্ধ করল।
চোখ দুটো ঠান্ডা।
—“আগ্রহী হওয়া আর আমার territory-তে পা রাখা এক জিনিস নয়।”
কাবির মাথা নাড়ল।
—“বুঝেছি, ভাইয়া।”
—“আমাদের লোকজনকে সতর্ক রাখো। অপ্রয়োজনীয় কোনো confrontation চাই না। কিন্তু কেউ সীমা অতিক্রম করলে…”
কিরিস বাকিটা বলল না তার নীরবতাই যথেষ্ট ছিল।
রিহান বুঝে মাথা নাড়ল।
—“Done.”
কিরিস এবার চেয়ারে হেলান দিয়ে বলল
—“আর NOX-এর লোকজনের সঙ্গে যোগাযোগটা secure রাখবে। অফিসের কোনো channel যেন এসবের সঙ্গে কখনো cross না করে।”
—“অবশ্যই,” রিহান বলল।
কাবির একটু থেমে আবার বলল,
—“আরেকটা ব্যাপার আছে। গত সপ্তাহে যে লোকটা আমাদের বিরুদ্ধে কাজ করার চেষ্টা করছিল…”
কিরিস তার দিকে তাকাল।
—“আমি জানি।”
কাবির মুচকি হাসল।
—“তুই সব জানিস কীভাবে?”
কিরিসের মুখে ক্ষীণ বাঁকা হাসি ফুটল।
—“কারণ তোরা দুজন আমার চেয়ে বেশি কথা বলিস।”
রিহান হেসে ফেলল।
—“ভাইয়া, সেটা ঠিক বলেছিস।”
কিরিস এবার ফাইল তুলে নিয়ে বলল,
—“যাই হোক, বিষয়টা quietly handle করো। RC-এর নাম যেন কোথাও না আসে।”
—“ঠিক আছে।”
কয়েক মুহূর্তের মধ্যেই আলোচনার বিষয় আবার ব্যবসায় ফিরে গেল। কিন্তু এই তিন ভাই জানে—
Raycrest Group of Industries-এর দৃশ্যমান সাম্রাজ্যের আড়ালে আরও একটি অদৃশ্য জগত রয়েছে।
আর সেই জগতের নিয়ম তৈরি করে কিরিস নিজেই।
হঠাৎ কিরিস ইন্টারকমের বোতাম চাপল।
—“মার্ক।”
কয়েক সেকেন্ডের মধ্যেই মার্ক এসে দাঁড়াল।
—“Yes, Sir?”
কিরিস স্বাভাবিক ভঙ্গিতে বলল,
—“আজ গরম অনেক বেশি। পুরো অফিসের জন্য ঠান্ডা কফির ব্যবস্থা করো।”
মার্ক একটু অবাক হলো।
—“পুরো অফিসের জন্য, Sir?”
—“হ্যাঁ। সবাইকে দেবে।”
—“জি, Sir.”
—“আর বিকেলের দিকে snacks-এরও ব্যবস্থা করো।”
মার্ক মাথা নাড়ল।
—“Sure, Sir.”
মার্ক বেরিয়ে যেতেই কাবির আর রিহান একে অপরের দিকে তাকাল। রিহান মুচকি হেসে বলল,
—“দেখলি? রাক্ষস হলেও মানুষের প্রতি দয়া আছে।”
কিরিস সঙ্গে সঙ্গে তাকাল।
—“কী বললি?”
রিহান গম্ভীর মুখ করে বসে গেল।
—“কিছু না, ভাইয়া।”
কাবির হেসে বলল,
—“ভাইয়া, একটা কথা বলি?”
—“না।”
—“কিন্তু—”
—“না।”
কাবির মুখ ভার করে বলল,
—“একটু কেক খাবো।”
কিরিস চোখ বন্ধ করল।
—“কাবির…”
রিহান সঙ্গে সঙ্গে যোগ দিল,
—“আমিও।”
কিরিস এবার দুজনের দিকে তাকাল।
—“তোরা দুজন অফিসে এসেছিস, নাকি আমার মাথা খেতে?”
কাবির শিশুসুলভ মুখ করে বলল,
—“ভাইয়া, একটু কেক খেলে কাজের energy বাড়ে।”
রিহান মাথা নাড়ল।
—“একদম scientific fact.”
কিরিস কয়েক সেকেন্ড ওদের দিকে তাকিয়ে রইল।
তারপর বিরক্ত স্বরে বলল
—“আচ্ছা, যা পারিস তাই কর।”
কাবিরের মুখ সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে উঠল।
—“সত্যি?”
—“হ্যাঁ।”
রিহানও হাসল।
—“Love you, ভাইয়া।”
কিরিস ভ্রু কুঁচকে তাকাল।
—“বের হ।”
দুজন হেসে কেবিন থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার আগেই কাবিরের গলা শোনা গেল
—“রিহান, কেকটা কিন্তু তুই অর্ডার করবি!”
—“আমি কেন?”
—“কারণ তুই ছোট!”
—“বয়সে ছোট, বুদ্ধিতে না!”
কিরিস কেবিনের ভেতর বসেই চোখ বন্ধ করল।
—“দুইটা পাগল…”
দুপুরের দিকে পুরো অফিসেই ঠান্ডা কফি পৌঁছে গেল।
কর্মচারীরা অবাক। যে বস সকালে একটা ভুল রিপোর্টের জন্য পুরো মিটিং রুম স্তব্ধ করে দিতে পারে, সেই মানুষটাই আবার গরমের দিনে পুরো অফিসের জন্য নিজে থেকে ঠান্ডা কফির ব্যবস্থা করেছে! একজন কর্মী হাসতে হাসতে বলল
—“বস যতই রাগী হোক, মানুষটা কিন্তু খারাপ না।”
পাশেরজন বলল,
—“খারাপ হলে এত বড় অফিস এভাবে চালাতে পারত?”
আরেকজন কফির কাপ হাতে নিয়ে মৃদু হেসে বলল,
—“আমাদের বসের একটা সমস্যা—কাজের ব্যাপারে উনি রাক্ষস। কিন্তু কর্মীদের ব্যাপারে…”
সে কফিতে চুমুক দিয়ে বলল,
—“মাখনের মতো।”
কিরিসের কেবিনে তখন আবার কাজ চলছে।
একদিকে ফাইল, অন্যদিকে ল্যাপটপ। মাঝে কাবির আর রিহান কেক নিয়ে ফিরে এসে দাঁড়াল।
কাবির হাতে প্লেট।
—“ভাইয়া…”
কিরিস চোখ না তুলেই বলল,
—“কী?”
—“কেকটা অসাধারণ।”
রিহান সঙ্গে সঙ্গে বলল,
—“তুই ও খাবি ?”
কিরিস এবার চোখ তুলল।
—“আমি কাজ করছি।”
কাবির প্লেটটা সামনে বাড়িয়ে দিল।
—“এক টুকরো।”
কিরিস বিরক্ত হয়ে তাকালেও শেষ পর্যন্ত প্লেট থেকে ছোট্ট এক টুকরো তুলে নিল। কাবির আর রিহান একে অপরের দিকে তাকিয়ে হাসল। কিরিস সেটা দেখে বলল,
—“এত হাসছিস কেন?”
রিহান মাথা নাড়ল।
—“কিছু না।”
কিরিস আবার কাজে মন দিল।
কঠোর, নির্মম, নিয়মানুবর্তী RC-এর কাছে সে তাদের বস। কিন্তু সেই কঠিন মানুষটার ভেতরেই কোথাও একটা জায়গা আছে, যেখানে তার কর্মীরা মানুষ হিসেবে সম্মান পায়, তার ভাইয়েরা আদর পায় আর বাড়ি ফিরলে সেই একই মানুষটা হয়ে যায় কারও একান্ত কিরিস।
রাতের অন্ধকারে শহর যখন নিস্তব্ধ, তখন পৃথিবীর অন্য প্রান্তে জেগে উঠেছিল এমন এক জগত যে জগতের অস্তিত্বের কথা সাধারণ মানুষ জানে না। আলোহীন এক বিশাল কক্ষে, ধোঁয়ায় ভারী বাতাসের নিচে বসেছিল আন্ডারওয়ার্ল্ডের কয়েকজন শীর্ষস্থানীয় মানুষ।
টেবিলের মাঝখানে রাখা কালো স্ক্রিনটায় ভেসে উঠল একটি ছোট মেয়ের ছবি লিসি শর্মা। ছবিটির নিচে লেখা মাত্র কয়েকটি শব্দ “আবাস খানের মেয়ে।”