তোমাকে চাই

 নুসরাত জাহান মিথিলা 

পর্ব :89

আবারও হেসে উঠল সবাই। গল্প, হাসি আর আড্ডার মধ্যেই দেখতে দেখতে বিকেল গড়িয়ে এলো। এবার নাচের প্র্যাকটিসের সময়। ছেলে-মেয়ে সবাই মিলে নির্দিষ্ট জায়গার দিকে রওনা দিল। সবাই চলে এলেও একজনের দেখা নেই......কিরিস। সে তখনও উপরে নিজের ল্যাপটপ খুলে জরুরি অফিসের কাজ নিয়ে ব্যস্ত। তূর্য দরজায় নক করতেই ভেতর থেকে গম্ভীর গলা ভেসে এলো
—" কী?"
দু'জন ভেতরে ঢুকতেই আরিয়ান হাসতে হাসতে বলল,
—" বস, পৃথিবী বাঁচানোর কাজ পরে করবেন। আগে নিচে চলুন।"
কিরিস চোখ না তুলেই বলল— " কাজ আছে। "
তূর্য এবার ল্যাপটপের ঢাকনা আলতো করে নামিয়ে দিল— " না। আজ কোনো কাজ না। আজ নাচের প্র্যাকটিস। "
কিরিস ভ্রু কুঁচকে তাকাল — "তোমাদের দু'জনকে আমি... "
আরিয়ান হেসে বলল — " হুম, পরে যা ইচ্ছা করবেন। এখন নিচে চলুন। "
শেষ পর্যন্ত তূর্য আর আরিয়ানের অবিরাম জ্বালাতনে হার মেনেই কিরিস উঠে দাঁড়াল — তোরা দু'জন সত্যিই শান্তিতে কাজ করতে দিস না।
তূর্য গর্বের সঙ্গে বলল — " এটাই তো আমাদের দায়িত্ব। "
অবশেষে কিরিসকে নিয়ে সবাই নিচে চলে এলো।
নাচের প্র্যাকটিস শুরুর আগে সবাই নাস্তার টেবিলের সামনে দাঁড়িয়ে গল্প করছে। সেই ভিড়ের মাঝেই কিরিস ধীরে ধীরে এসে লিসির পাশে দাঁড়াল। চারপাশে এত মানুষ যে কেউ তাদের দিকে বিশেষ খেয়াল করছে না।
কিরিস নিচু স্বরে বলল —" বউজান... "
লিসি তাকিয়ে মুচকি হাসল —" জি? "
কিরিস মুখটা একটু কাছে এনে ফিসফিস করে বলল
— " ভাতটা তো খেয়েছিলাম... কিন্তু আমার কিসটা এখনো দাওনি। "
লিসির গাল মুহূর্তেই লাল হয়ে উঠল সে চারপাশে একবার তাকিয়ে আস্তে করে বলল
— " দেব... তাহলে এত ছটফট করছেন কেন? "
কিরিস ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটিয়ে বলল
—" কারণ পাওনা জিনিস সময়মতো না পেলে অপেক্ষা করতে ভালো লাগে না।"
লিসি হালকা হেসে বলল — " শুনেছি, আপনাকে নাকি কেউ খুব দামী একটা উপহার দিয়েছে? "
কিরিস ভান করে একটু ভেবে বলল
—" হুম... প্রতিদিনই তো অনেকেই কিছু না কিছু দেয়। কোনটার কথা বলছ? "
লিসি চোখ সরু করে বলল — " আচ্ছা, একটু ভেবে বলুন তো... আপনার জীবনের সবচেয়ে দামী উপহার কী? "
কিরিস এক মুহূর্তও দেরি করল না। মায়াভরা চোখে লিসির দিকে তাকায় আর যখন এই ভয়ংকর তীক্ষ্ণ চোখটি এমন করে তাকায় তখন যে কারোর মনেই ঝড় উঠে যাবে। কিরিস তাকিয়ে আছে তারপর শান্ত গলায় বলল —❝ " আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার জীবনে পৃথিবীর সবচেয়ে দামী উপহার হলো..."❞
সে একটু থেমে মৃদু হেসে বলল — ❝ আমার বউজান।❞
কথাটা শুনেই লিসি যেন একেবারে স্তব্ধ হয়ে গেল।
তার ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটে উঠল, গাল রাঙা হয়ে গেল লজ্জায়। কোনো উত্তর দিতে পারল না
শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আর কিরিস মুগ্ধ চোখে নিজের লাজুক বউজানের দিকেই তাকিয়ে রইল, যেন চারপাশের কোলাহল মুহূর্তের জন্য তাদের দু'জনের কাছে মিলিয়ে গেছে।
একটু পরে সবাই যে যার মতো দাঁড়িয়ে গল্পে মেতে উঠেছে। পুরো হলরুমজুড়ে হাসি-ঠাট্টা আর উৎসবের আমেজ। তূর্য দুই হাত কোমরে দিয়ে চারদিকে তাকিয়ে বলল — " শুনে রাখো, আজ থেকে আর কেউ ফাঁকি দিতে পারবে না। বউভাতের দিন যার স্টেপ ভুল হবে, তাকে কিন্তু আমি স্টেজেই ধরিয়ে দেব!"
আরিয়ান হেসে বলল —" আগে নিজের স্টেপগুলো ঠিক কর। গতকাল তিনবার ডান-বাম উল্টো করেছিস।"
সবাই হো হো করে হেসে উঠল তূর্য মুখ বাঁকিয়ে বলল
—" ওটা ছিল নতুন কোরিওগ্রাফি। তোরা বুঝিস না।"
রিহান মুচকি হেসে বলল
—" হ্যাঁ, এমন কোরিওগ্রাফি যে কোরিওগ্রাফার নিজেই বুঝতে পারেনি। "
আবারও হাসির রোল পড়ে গেল ইয়াবি পানির বোতল হাতে নিয়ে বলল — একটা কথা বলে রাখছি, গ্রুপ ডান্সে কেউ যদি আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়, আমি কিন্তু একা পড়ব না। সঙ্গে আরও দু-তিনজনকে নিয়ে পড়ব।"
আরিয়ান সঙ্গে সঙ্গে বলল — " তোর নিজের ভারসাম্যই তো নেই। ধাক্কা লাগার আগেই পড়ে যাবি।"
ইয়াবি — "এই! আমার ব্যালেন্স নিয়ে কথা বলবি না।"
ইশান হেসে বলল — " ব্যালেন্সের কথা বাদ দে। আগে হাসিটা কন্ট্রোল কর। গান শুরু হলেই দাঁত বের করে হাসতে থাকিস, নাচের থেকে সেটাই বেশি চোখে পড়ে। "
মেয়েদের দিক থেকেও হাসির শব্দ ভেসে এলো।
তিশাও আছে ওদের মধ্যে কিন্তু চুপচাপ বসে পাশে থাকা বোতল টা হাতে নিয়ে বলল —" আমি কিন্তু বলে দিচ্ছি, ছেলেরা আজ যদি আবার স্টেপ ভুল করে, আমরা কিন্তু ভিডিও করে রেখে দেব। কারণ আমি তো বসে সবটা দেখবো। "
জারা হেসে বলল — " তারপর সারাজীবন ব্ল্যাকমেইল করা যাবে। "
সুরভী মৃদু হেসে বলল — " আমার তো এখনও একটু নার্ভাস লাগছে। এত মানুষের সামনে নাচতে হবে ভাবলেই কেমন যেন লাগে। "
তিশা সঙ্গে সঙ্গে ওর কাঁধে হাত রেখে বলল — " তুমি একবার মঞ্চে উঠলেই সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই তো একসঙ্গেই আছি। "
লিসি ও একটু মৃদুস্বরে বললো —" আমি আর কি বলবো আমার নিজের উপর ভরসা হচ্ছে না,,আগের অনুষ্ঠানের মতো পারবো কিনা! "
ঠিক তখনই কিরিস পাশ দিয়ে হাঁটতে হাঁটতে কথাটা শুনে থেমে গেল। সে শান্ত গলায় বলল —" যার ওপর আমার ভরসা আছে, তার নিজের ওপরও ভরসা রাখা উচিত। "
লিসি চোখ তুলে কিরিসের দিকে তাকাতেই সে হালকা করে মাথা নাড়ল — " ভুল হলেও সমস্যা নেই। আত্মবিশ্বাস হারিও না। "
কিরিসের কথায় লিসির মুখে আবার সেই মিষ্টি হাসি ফিরে এলো। এদিকে তূর্য দু'হাত তালি দিয়ে বলল
— " আচ্ছা, অনেক গল্প হয়েছে। এবার সবাই নিজের নিজের পজিশনে যাও। আজকের প্র্যাকটিসে কেউ ছাড় পাবে না। "
আরিয়ান নাটকীয় ভঙ্গিতে বলল — " হে মহান কোরিওগ্রাফার, আপনার আদেশ শিরোধার্য! "
সবাই আবার হেসে উঠল। হাসি-ঠাট্টা, খুনসুটি আর আনন্দের মধ্য দিয়েই শুরু হতে চলল বিকেলের নাচের প্র্যাকটিস।
বিকেলের নরম রোদ পুরো লনে ছড়িয়ে পড়েছে। বিয়ের আগের অনুষ্ঠান বলে বাড়ির সামনের বড় লনে স্পিকার বসানো হয়েছে। ডিজে একের পর এক বিট চালিয়ে যাচ্ছে। সবাই ট্রুপ ধরে নাচের প্র্যাকটিস করছে।
হঠাৎ তূর্য হাততালি দিয়ে বলে উঠল
—"এই! এবার মেইন কাপল কোথায়? কিরিস ভাই আর লিসি! তোমরা সামনে আসো।"
আরিয়ান সঙ্গে সঙ্গে যোগ করল —"আজ কোনো অজুহাত চলবে না। এই শর্টটার মতো লিফট স্টেপও করতে হবে। একদম একই স্টাইলে!"
লিসি চোখ বড় বড় করে মাথা নাড়ল —"না না, আমি পারব না।"
রিহান হেসে বলল —"পারবে না মানে? বিয়ের ফাংশনে সবাই দেখবে, আগে প্র্যাকটিস কর।"
চারপাশ থেকে সবাই একসঙ্গে চিৎকার শুরু করল
—"কিরিস! কিরিস! লিসি! লিসি!"
কিরিস দুই হাত পকেটে রেখে শান্ত মুখে দাঁড়িয়ে ছিল। শেষে সবার চাপে বিরক্তির ভান করে ধীরে ধীরে লিসির সামনে এসে দাঁড়াল।
—"চলো।"
লিসি ছোট্ট করে বলল —"আমি যদি পড়ে যাই?"
কিরিস ভ্রু তুলল —"আমি আছি।"
মিউজিক শুরু হতেই দুজন ধীরে ধীরে স্টেপ মিলিয়ে প্র্যাকটিস করতে লাগল। প্রথমে সাধারণ স্টেপ, তারপর টার্ন, হাত ধরা, একে অপরের দিকে এগিয়ে যাওয়া।
সবাই হাততালি দিচ্ছে। আরিয়ান দূর থেকে চিৎকার করে বলল —"এইবার লাস্ট লিফটটা! ঠিক ওই ভিডিওর মতো!"
লিসি সঙ্গে সঙ্গে কিরিসের দিকে তাকাল।
—"না... না... এটা না।"
ডিজের বিট আরও জোরে বাজতে শুরু করল।
তূর্য আবারও হাততালি দিয়ে বলল
—"এই! এবার লাস্ট লিফটটা! ঠিক এভাবেই... আত্মবিশ্বাস নিয়ে!"
সবাই গোল হয়ে দাঁড়িয়ে গেল লিসি কিরিসের দিকে তাকিয়ে গিলে ফেলল —"আমার কিন্তু খুব ভয় লাগছে..."
কিরিস শান্ত গলায় বলল —"আমার দিকে তাকাও।"
মিউজিকের তালে দুজন কয়েকটা স্টেপ করল। তারপর কিরিস এক হাতে লিসির পিঠের পিছনে এবং ভর দিয়ে মুহূর্তের মধ্যেই তাকে উপরে তুলে নিল। কিরিসের একহাতে ভর দিয়ে আছে লিসি
—"আআআ...!"
লিসি সঙ্গে সঙ্গে চোখ শক্ত করে বন্ধ করে ফেলল। দুহাতে কিরিসের কাঁধ এমনভাবে জড়িয়ে ধরল যেন আর একটুও নড়তে সাহস পাচ্ছে না।
—"পড়ে গেলাম গো...! পড়ে গেলাম...!"
চারপাশে সবাই হো হো করে হেসে উঠল। কিন্তু কিরিসের মুখে বিন্দুমাত্র অস্থিরতা নেই। সে একদম নিখুঁত ভারসাম্যে লিসিকে নিয়ে ধীরে ধীরে ঘুরতে লাগল। তার হাতের গ্রিপ এতটাই শক্ত আর নিয়ন্ত্রিত যে লিসির শরীর একটুও কাঁপল না ঘুরতে ঘুরতেই কিরিস নিচু গলায় বলল —"চোখ খোলো।"
লিসি মাথা নাড়ল —"না... আপনি আমাকে ফেলে দেবেন..."
কিরিস ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে বলল
—"আমার বডি মাসল কি কম আছে নাকি?"
তারপর আরও একবার অনায়াসে ঘুরে অত্যন্ত ধীরে, যেন কাঁচের পুতুল নামাচ্ছে, ঠিক তেমন যত্ন করে লিসিকে নিচে নামিয়ে দিল। লিসির পা মেঝেতে পড়ে গেছে, কিন্তু সে এখনও চোখ বন্ধ করে কিরিসের শার্ট আঁকড়ে ধরে আছে। আরিয়ান হেসে গড়াগড়ি খেতে খেতে বলল —" ও লিসি ভাবি গো ! নামিয়ে দিয়েছে পাঁচ সেকেন্ড আগে! এখন আর চোখ খুলতে পারেন!"
চারপাশে আবার হাসির রোল পড়ে গেল। লিসি আস্তে আস্তে এক চোখ খুলে নিচের দিকে তাকাল। বুঝতে পেরে লজ্জায় মুখ লাল হয়ে গেল কিরিস এক ভ্রু তুলে শান্ত গলায় বলল —"এতটুকু বিশ্বাসও নেই আমার ওপর?"
লিসি নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল
—"বিশ্বাস আছে... আপনার প্রতি পুরো বিশ্বাস আছে.. কিন্তু এই রকম ছোটখাটো কাজে বিশ্বাস করতে ভয় হয়.. কারণ আপনার তো মুড সেকেন্ড এ বদলায়... "
কিরিসের চোখে তখন বিরল এক কোমলতা ফুটে উঠল। খুব আস্তে বলল —"পৃথিবীর সবাইকে ফেলতে পারি... কিন্তু তোমাকে নয়।"
এই দিকে সবাই ওদের নাচ দেখে ফিদা। তূর্য হেসে বলল—"এই তো! একদম সিনেমার মতো হয়েছে!"
আরিয়ান নাটকীয় ভঙ্গিতে বলল —"এবার বিয়ের রাতে এই স্টেপ না দিলে কিন্তু চলবে না!"
লিসি লজ্জায় মুখ নিচু করে ফেলল, আর কিরিস নির্লিপ্ত মুখে সবার দিকে তাকিয়ে শুধু বলল —"প্র্যাকটিস শেষ? তাহলে এবার অন্যরাও নিজেদের স্টেপ ঠিক করো।"
সবাই আবার হইচইয়ে মেতে উঠল, কিন্তু অনেকের চোখেই স্পষ্ট কিরিস আর লিসির ওই মুহূর্তটাই আজকের প্র্যাকটিসের সবচেয়ে সুন্দর অংশ হয়ে রইল।
কিরিস আর লিসির রোমাঞ্চকর প্র্যাকটিস শেষ হতেই চারদিক হাততালি আর উল্লাসে মুখর হয়ে উঠল।
আরিয়ান দুই হাত তুলে নাটকীয় ভঙ্গিতে বলে উঠল
—"ঠিক আছে! রাজা-রানীর পারফরম্যান্স শেষ। এবার আসল যুদ্ধ! কাজিনস গ্রুপ ডান্স!"
তূর্য সঙ্গে সঙ্গে তালিকা পড়তে শুরু করল
—"সবাই জোড়ায় জোড়ায় দাঁড়াও!"
—"রিহান —নুসরাত ভাবি!"
—"কাবির—তিশা!"
—"জারা—ইশান!"
তিন জোড়াই নিজেদের জায়গায় গিয়ে দাঁড়াল। এদিকে আরোবি একা দাঁড়িয়ে ছিল। আরিয়ান দুষ্টু হেসে সোজা তার দিকে এগিয়ে গেল —"চলো, আজকে তুই আমার পার্টনার।"
আরিয়ান হাত বাড়াতেই হঠাৎ কোথা থেকে ইয়াবি দৌড়ে এসে আরোবির কব্জি টেনে নিজের পাশে এনে দাঁড় করাল গম্ভীর মুখে বলল —"এইটা আমার।"
চারপাশ এক মুহূর্তের জন্য স্তব্ধ তারপর আরোবি ভ্রু তুলে হেসে বলল —"এই! তোর কবে থেকে হলাম আমি?"
ইয়াবি বুক ফুলিয়ে উত্তর দিল —"বউ না... বোন হস, পাগলি!"
আরোবি হো হো করে হেসে উঠল —"ওহহ... তাই বল!"
চারপাশেও হাসির রোল পড়ে গেল। আরিয়ান নাটকীয়ভাবে নিজের বুক চেপে ধরে বলল
—"বিশ্বাসঘাতকতা! প্রকাশ্য দিবালোকে আমার পার্টনার ছিনতাই!"
সবাই আবার হেসে উঠল। ওদিকে তূর্য ধীর পায়ে সুরভীর সামনে এসে দাঁড়াল তার স্বভাবসুলভ শান্ত কণ্ঠ
—"একটা ডান্স করবে?"
সুরভী প্রথমে একটু অপ্রস্তুত হয়ে গেল —"আমি... আমি খুব ভালো পারি না।"
তূর্য মৃদু হেসে বলল —"পারার দরকার নেই। শুধু তালটা অনুভব করো।"
সুরভী কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল।
তারপর আস্তে করে নিজের হাতটা বাড়িয়ে দিল।
—"ঠিক আছে।"
তূর্যের চোখে ক্ষীণ এক প্রশান্তির হাসি ফুটে উঠল।
আরিয়ান চারদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল।
—"আহ্... আমাকে কেউ ভালোবাসে না! সবাই পার্টনার পেয়ে গেল, আমি একাই রয়ে গেলাম!"
ঠিক তখনই ছোট্ট হিয়া দৌড়ে এসে তার সামনে দাঁড়াল।
মিষ্টি হেসে বলল —"আরে ভাইয়া, আমি তো আছি! আমি আপনার ছোট্ট বোন।"
আরিয়ানের মুখ মুহূর্তেই উজ্জ্বল হয়ে উঠল। সে হাঁটু গেড়ে বসে হিয়ার দুই গাল আলতো চেপে ধরল।
—"আমার একমাত্র বিশ্বস্ত মানুষ!"
বলেই স্নেহভরে তার মাথায় হাত বুলিয়ে দিল।
হিয়া খিলখিল করে হেসে উঠল চারপাশে আবারও হাসির ঢেউ বয়ে গেল। এদিকে কিরিস আর লিসি একটু দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তারা এই গ্রুপ পারফরম্যান্সে যোগ দিল না; বাকিদের উৎসাহ আর আনন্দ উপভোগ করছিল। ডিজের বিট বদলে গেল। একটি প্রাণবন্ত, উদ্দীপনাময় ছন্দ চারপাশ কাঁপিয়ে তুলল।
রিহান–নুসরাতের জুটি নিখুঁত সমন্বয়ে প্রথম স্টেপ নিল। কাবির–তিশা তালে তালে ঘূর্ণি দিয়ে যোগ দিল। জারা–ইশানের চলনে ছিল প্রাণচাঞ্চল্য, আর তূর্য–সুরভীর নাচে ফুটে উঠল এক ধরনের শান্ত, মার্জিত সৌন্দর্য।
মুহূর্তের মধ্যে সবাই একই ছন্দে মিলিত হলো। সামনে-পেছনে অগ্রসর হওয়া, তাল মিলিয়ে ঘূর্ণন, একসঙ্গে হাততালি, ছন্দময় পদক্ষেপ—সব মিলিয়ে পুরো লন যেন এক জীবন্ত মঞ্চে পরিণত হলো।
হাসি, উচ্ছ্বাস আর পারিবারিক আন্তরিকতায় ভরে উঠল পরিবেশ।
দূরে দাঁড়িয়ে কিরিস দু'হাত গুটিয়ে শান্ত দৃষ্টিতে সবার নাচ দেখছিল।
তার পাশেই লিসি মুগ্ধ চোখে কাজিনদের আনন্দ দেখছিল।
রোদ তখন পশ্চিম আকাশে নরম সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে, আর সেই আলোয় রায় চৌধুরী পরিবারের হাসি, নাচ আর ভালোবাসার মুহূর্ত যেন এক স্মরণীয় বিকেলের ছবিতে পরিণত হলো। তো নাচের সময় চলে এলে
ইশান হাত বাড়িয়ে বলল —"ম্যাডাম, শুরু করা যাবে?"
জারা চোখ সরু করে তাকাল —"একটা কথা আগে বলে রাখি..."
—"হুম?"
—"এই গায়ে হাত দিবি না।"
ইশান অবাক হওয়ার ভান করল —"তা হলে নাচব কী করে?"
জারা ঠোঁট বাঁকিয়ে বলল —"ওটা তোর সমস্যা।"
ইশান হেসে মাথা নাড়ল —"ডাক্তার মানুষকে এত ভয় পাচ্ছ?"
জারা মুখ কুঁচকে বলল —"ডাক্তার কোথাকার! চেহারা দেখলে কিলার মনে হয়।"
চারপাশে দাঁড়ানো সবাই হেসে উঠল। ইশান বুকের ওপর হাত রেখে নাটকীয় ভঙ্গিতে বলল
—"এই নিষ্পাপ ডাক্তারকে কিলার বলছে!"
জারা ফিসফিস করে বলল —"নিষ্পাপ আবার!"
মিউজিক শুরু হতেই ইশান ভদ্রভাবে শুধু আঙুলের ডগা দিয়ে জারার হাত ছুঁয়ে স্টেপ ধরল। একটু পর জারা নিজেই অজান্তে তাল মিলিয়ে এগিয়ে এল।
ইশান মুচকি হেসে বলল —"দেখলে? গায়ে হাত না দিয়েও শুরু হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত হাত ধরতেই হলো।"
জারা লজ্জা লুকিয়ে বিড়বিড় করল —"বেশি কথা বলিস না... নাচে মন দে।"
পাশে আরেক জুটি দাঁড়িয়ে আছে। তূর্য বরাবরের মতো শান্ত সে কোনো কথা না বলে শুধু নিজের হাতটা আলতো করে বাড়িয়ে দিল। সুরভী এক মুহূর্ত ইতস্তত করল।
তারপর ধীরে ধীরে নিজের হাত রাখল তূর্যের হাতে।
মিউজিকের ধীর অংশে দু'জন পাশাপাশি তাল মেলাতে লাগল। একটা ঘূর্ণির সময় সুরভীর ভারসাম্য সামান্য নড়ে গেল। মুহূর্তের মধ্যেই তূর্য তার কনুই আলতোভাবে ধরে স্থির করে দিল। এক সেকেন্ডের জন্য দুজনের চোখে চোখ পড়ল। তূর্য মৃদু স্বরে বলল —"সাবধানে।"
সুরভী আস্তে করে মাথা নাড়ল —"ধন্যবাদ..."
আর কোনো কথা হলো না। তবু সেই ক্ষণিকের ছোঁয়া আর নীরব দৃষ্টি যেন অনেক কথার চেয়েও বেশি কিছু বলে গেল।
অন্যদিকে এই অনুষ্ঠানের মূল জুটি কাবির আর তিশা নিজেদের মধ্যে ডুবে আছে। কাবির দুষ্টু হেসে বলল
—"আজ কিন্তু কোনো ঝগড়া না।"
তিশা ভ্রু তুলে বলল —"ঝগড়া আমি করি?"
—"না, তুমি তো শান্তির প্রতীক!"
তিশা হেসে কাবিরের কাঁধে হালকা একটা চাপড় দিল
—"বেশি চালাকি করো না।"
স্টেপ করতে করতে কাবির খুব স্বাভাবিকভাবে তিশার হাত ধরল। একটা টার্ন শেষে তিশা হেসে বলল
—"আজকে কিন্তু ঠিকঠাক নাচছ।"
কাবির চোখ টিপে বলল —"পার্টনার ভালো হলে নাচও ভালো হয়।"
তিশার গাল হালকা লাল হয়ে উঠল।
তারপাশে আরেক রোমান্টিক জুটি, রিহান হাত বাড়িয়ে নরম গলায় বলল —"চল?"
নুসরাত মৃদু হাসি দিয়ে তার হাত ধরল। দু'জনের নাচে কোনো বাড়াবাড়ি ছিল না; ছিল শুধু চমৎকার বোঝাপড়া। একটা ধীর টার্নের সময় রিহান খুব যত্ন করে নুসরাতকে ঘুরিয়ে আবার নিজের সামনে নিয়ে এল।
নুসরাত হেসে বলল —"আজ এত সিরিয়াস কেন?"
রিহান শান্ত চোখে তাকিয়ে উত্তর দিল —"কারণ তোমার সঙ্গে তাল হারাতে চাই না।"
নুসরাতের চোখে মুগ্ধতার হাসি ফুটে উঠল। সে আস্তে করে বলল —"তাহলে আজ তাল হারাবে না।"
দু'জন আবার মিউজিকের তালে ভেসে গেল।
চারটি জুটির চার রকম অনুভূতি—কোথাও দুষ্টুমি, কোথাও নীরব বোঝাপড়া, কোথাও মিষ্টি খুনসুটি, কোথাও কোমল ভালোবাসা সব মিলিয়ে বিকেলের সেই নাচের মহড়া যেন পুরো রায় চৌধুরী পরিবারের জন্য এক স্মরণীয় আনন্দঘন মুহূর্ত হয়ে উঠল।

প্রায় এক ঘণ্টার টানা নাচের মহড়ার পর অবশেষে ডিজের মিউজিক থেমে গেল। চারদিকে হাঁপানোর শব্দ।
কারও হাতে পানির বোতল, কেউ ঘাসের ওপর বসে পড়েছে, কেউ আবার সোফায় গা এলিয়ে দিয়েছে।
আরিয়ান নাটকীয় ভঙ্গিতে বুক চেপে ধরে বলল
—"আমি ঘোষণা করছি... আমি আর বাঁচব না! এত নাচ মানুষ করে?"
ইয়াবি সঙ্গে সঙ্গে বলে উঠল —"পাঁচ মিনিটও হয়নি, এর মধ্যেই নাটক শুরু!
ইশান বলে উঠলো —" আমরা তো মানুষ কিন্তু তুই মানুষ কি না বলতে পারবো না আরিয়ান! "
চারপাশে আবার হাসির রোল পড়ে গেল।
তূর্য বোতলের শেষ চুমুক দিয়ে শান্ত গলায় বলল
—"আজকের জন্য প্র্যাকটিস শেষ। সন্ধ্যার অনুষ্ঠানে সবাই যেন আজকের মতোই তাল ঠিক রাখে।"
রিহান মাথা নাড়ল —"সবাই বেশ ভালোই করেছে।"
কাবির হাততালি দিয়ে বলে উঠল
—"ঠিক আছে! এবার যার যার রুমে যাও। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই কিন্তু আমার আর তিশার বউভাতের অনুষ্ঠান।"
তিশা লজ্জায় মাথা নিচু করতেই নুসরাত তার কাঁধে আলতো চাপড় দিয়ে হেসে বলল —"চলো, আজ তোমাকে এমনভাবে সাজাবো যে সবাই তাকিয়ে থাকবে।"
জারা সঙ্গে সঙ্গে বলে উঠল —"হ্যাঁ, আজ কিন্তু ফুল অন গ্ল্যাম লুক!"
সুরভী মৃদু হেসে যোগ করল —"সময়ও খুব বেশি নেই।"
লিসি এতক্ষণ চুপচাপ সবার কথা শুনছিল।
নুসরাত তার হাত ধরে বলল —"লিসি, চলো। তুমিও কিন্তু সাজবে।"
লিসি মিষ্টি হেসে মাথা নাড়ল।এক এক করে বাড়ির সব মেয়েরা হাসি-আড্ডা করতে করতে ভেতরের দিকে চলে গেল। কারও হাতে মেকআপ বক্স, কারও হাতে গয়নার বাক্স, কেউ আবার শাড়ি নিয়ে ব্যস্ত। পুরো দ্বিতীয় তলা ধীরে ধীরে মেয়েদের হাসি, খুনসুটি আর সাজগোজের কোলাহলে মুখর হয়ে উঠল। এদিকে ছেলেরাও আর লনে দাঁড়িয়ে রইল না। রিহান, কাবির, ইশান, তূর্য, আরিয়ান, ইয়াবি—সবাই নিজেদের রুমের দিকে হাঁটা দিল।
কারও শেরওয়ানি ইস্ত্রি করতে হবে, কারও স্যুট ট্রাই করতে হবে, কারও আবার স্টাইলিস্টের সঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি বাকি। বিকেলের প্রাণচঞ্চল পরিবেশ ধীরে ধীরে রূপ নিতে লাগল এক জাঁকজমকপূর্ণ সন্ধ্যার অপেক্ষায়।
ঠিক সেই সময় কিরিস নিজের কব্জির রোলেক্স ঘড়ির দিকে একবার তাকাল। স্ক্রিনে ভেসে উঠেছে পরপর কয়েকটি এনক্রিপ্টেড নোটিফিকেশন। তার তীক্ষ্ণ দৃষ্টি এক মুহূর্তেই বদলে গেল। যে কাজ থেকে সে কখনোই পুরোপুরি ছুটি পায় না। সে পকেট থেকে ফোন বের করে সংক্ষিপ্ত একটি কল করল —"গাড়ি প্রস্তুত করো। আমি পাঁচ মিনিটের মধ্যে বের হচ্ছি।"
ওপাশ থেকে উত্তর আসতেই সে কল কেটে দিল।
তূর্য অবাক হয়ে বলল —"আবার অফিসে?"
কিরিস শান্ত স্বরে উত্তর দিল —"কিছু জরুরি ফাইল সই করতে হবে।"
কাবির ভ্রু কুঁচকে বলল —"আজও? অন্তত আজ তো ছুটি নিতে পারতে।"
কিরিস হালকা নিঃশ্বাস ফেলল।
—"ব্যবসা আর দায়িত্ব ক্যালেন্ডার দেখে চলে না।"
তারপর সবার দিকে তাকিয়ে বলল —"তোমাদের অনেকটা দায়িত্ব থেকে ছুটি দিয়েছি। কাজের চাপ এখন আমার ওপরই বেশি। তোমরা অনুষ্ঠানটা উপভোগ করো।"
কথা শেষ করেই সে ব্লেজার কাঁধে তুলে নিল। বাড়ির প্রধান দরজার সামনে কালো রঙের বিলাসবহুল গাড়িটি ইতিমধ্যেই এসে দাঁড়িয়েছে। ড্রাইভার নেমে সম্মানের সঙ্গে দরজা খুলে দিল। কিরিস একবার বাড়ির ভেতরের দিকে তাকাল উপরে মেয়েদের হাসির শব্দ ভেসে আসছে, নিচে ছেলেরা নিজেদের প্রস্তুতিতে ব্যস্ত। তারপর কোনো কথা না বলে গাড়িতে উঠে বসল। পরমুহূর্তেই গাড়ির ইঞ্জিনের গভীর গর্জন শোনা গেল। ধীরে ধীরে বাড়ির ফটক পেরিয়ে গাড়িটি শহরের পথে মিলিয়ে গেল। কারণ কিরিসের জীবনে উৎসব, আনন্দ, পরিবার সবকিছুর মাঝেও একটি সত্য কখনো বদলায় না। দায়িত্ব তাকে ডাকলে, সে সেই ডাকে সাড়া দিতেই হয়।
নাচের প্র্যাকটিস শেষ হতে হতে সন্ধ্যার আকাশে লালচে আভা নেমে এসেছে। পুরো রায় চৌধুরী বাড়ি আবারও ব্যস্ত হয়ে উঠেছে। আর মাত্র কিছুক্ষণ পরেই বউভাতের অনুষ্ঠান শুরু হবে। মেয়েরা সবাই হাসতে-হাসতে নিজেদের ঘরের দিকে ছুটে গেল। বাড়ির বড় মেয়ে সুরভীর রুমই যেন আজ অস্থায়ী ড্রেসিং রুমে পরিণত হয়েছে। বিছানার উপর ছড়িয়ে আছে শাড়ি, গয়না, চুড়ি, মেকআপ বক্স। কেউ আয়নার সামনে দাঁড়িয়ে আইলাইনার দিচ্ছে, কেউ আবার অন্যজনের চুল বেঁধে দিচ্ছে। পুরো ঘরজুড়ে কেবল হাসি, গল্প আর খুনসুটি।
লিসি মুখ ধুয়ে নিজের সাজের জন্য প্রস্তুত হয়ে বেরিয়ে আসতেই নিজের রুমের দিকে পা বাড়াল। ঠিক তখনই আরোবি হঠাৎ মনে করে বলল
— " এই লিসি... দাঁড়া দাঁড়া! "
লিসি ফিরে তাকিয়ে বলল
—" কী হলো?"
আরবি দুষ্টু হেসে চোখ টিপে বলল
—" আজ কিন্তু ওই স্টেপটা করবি।"
— " কোন স্টেপ?"
— " আরে, যেটাতে ভাইয়া তোকে কোলে তুলে ঘুরাবে। তাই এমন শাড়ি পরিস যেন অনেক বড় ঘের থাকে। ভাইয়া যখন তোকে ঘোরাবে, তখন পুরো সিনটা সিনেমার মতো লাগবে। "
পাশ থেকে তিশা হেসে বলল
—" আর ভাইয়ার চোখ তো তোর ওপর থেকেই সরবে না।
সবাই একসঙ্গে হেসে উঠল। "
লিসি বিরক্ত মুখ করে কপালে হাত ঠেকাল
— " উফফ! তোরা না... সারাক্ষণ এসব নিয়েই পড়ে থাকিস! "
আরবি ঠোঁট ফুলিয়ে বলল
— " আচ্ছা, আচ্ছা... রাগ করিস না। কিন্তু কথাটা মনে রাখিস। "
লিসি হালকা একটা দীর্ঘশ্বাস ফেলে মুচকি হেসে বলল
—" আচ্ছা ঠিক আছে... ঠিক আছে। এবার আমাকে যেতে দে।"
এই বলে সে নিজের ঘরের দিকে চলে গেল। ঘরে ঢুকেই দরজাটা আলতো করে ভেজিয়ে দিল। ঘরের ভেতর নরম হলুদ আলো ছড়িয়ে আছে। জানালার পর্দা দুলিয়ে শীতল বাতাস ভেতরে ঢুকছে। চারদিকে এক অদ্ভুত প্রশান্তি।
বিছানার উপর সুন্দর করে ভাঁজ করে রাখা ছিল তার প্রিয় শাড়িটি। লিসি ধীরে ধীরে শাড়িটা হাতে তুলে নিল।
দুধ-সাদা রঙের জমিনের উপর গাঢ় লাল পাড়, আর পাড়জুড়ে সোনালি জরির সূক্ষ্ম কারুকাজ যেন ঐতিহ্য আর সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন। সে ধীরে ধীরে নিখুঁত যত্নে শাড়িটি পরতে লাগল। প্রতিটি ভাঁজ এমনভাবে গুছিয়ে নিল, যেন শাড়ির প্রশস্ত ঘের মেঝেজুড়ে ফুলের পাপড়ির মতো ছড়িয়ে পড়ে। হাঁটার সঙ্গে সঙ্গে সেই ঘের দুলে উঠবে, আর নাচের সময় যেন প্রতিটি ঘূর্ণি হয়ে উঠবে মোহময়। শাড়ি পরা শেষ করে লিসি ড্রেসিং টেবিলের সামনে বসল। দুই হাতে একে একে পরে নিল লাল রেশমি চুড়ি এবং তা দুইপাশে সোনালি দুটি চুড়িও পরে নিলো । চুড়িগুলোর মাঝখানে ঝলমল করছে কিরিসের দেওয়া দুটি সোনার চুড়ি। সেগুলোয় আলতো করে হাত বুলিয়ে এক মুহূর্তের জন্য তার ঠোঁটে ফুটে উঠল অজান্তেই এক মিষ্টি হাসি। গলায় পরে নিল সরু, নকশা করা সোনার চেইন। এরপর কানে পরল বড় বড় ঝুমকা। ঝুমকার সঙ্গে সূক্ষ্ম সোনালি চেইন কানের পাশ বেয়ে চুলের ভেতরে গিয়ে আটকে রইল। সামান্য নড়াচড়াতেই ঝুমকাগুলো টুংটাং শব্দ তুলে দুলে উঠছিল।
চুলগুলো সুন্দর করে অর্ধেক বাঁধা, বাকিটা পিঠ বেয়ে নেমে এসেছে কালো রেশমের ঢেউয়ের মতো। সে আয়নায় নিজেকে দেখে মৃদু হেসে বলল,
—" শুধু... একগুচ্ছ ফুল থাকলে হয়তো সাজটা পুরোপুরি সম্পূর্ণ হতো।"
হালকা কাজল, কপালে ছোট্ট লাল টিপ, ঠোঁটে খুবই মৃদু গোলাপি আভা কোনো কৃত্রিম জাঁকজমক নয়, বরং এক নির্মল, স্নিগ্ধ সৌন্দর্য। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে যেন মনে হচ্ছিল, সে শুধু সাজেনি—সে যেন নিজেই এক উৎসব। তার মধ্যে ছিল ঘরের বউমার মাধুর্য, আবার ঘরের মেয়ের আপন সরলতাও। বাইরের কোনো মানুষ তাকে দেখলে হয়তো বলবে " এই তো রায় চৌধুরী বাড়ির বড় বউমা ।" আর রায় চৌধুরী পরিবারের মানুষ তাকে দেখলে নিঃসন্দেহে গর্ব করে বলবে "এটাতো আমাদের ঘরের মেয়ে।"
আয়নার সামনে শেষবারের মতো নিজেকে দেখে লিসি মৃদু করে আঁচলটা ঠিক করল। আজকের সন্ধ্যায় সে শুধু সুন্দরী নয় সে ছিল এমন এক উপস্থিতি, যার দিকে একবার চোখ পড়লে দ্বিতীয়বার না তাকিয়ে থাকা সত্যিই কঠিন। লিসি শেষবারের মতো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের আঁচলটা ঠিক করল মৃদু হাসল। তারপর ধীরে ধীরে ঘরের চারপাশে চোখ বুলিয়ে নিল।
ঘরে কিরিস নেই বোধহয় অনেক আগেই তূর্য আর আরিয়ানের ডাকে নিচে চলে গেছে। কিন্তু মানুষটা না থাকলেও তার উপস্থিতির ছাপ যেন পুরো ঘরজুড়েই রয়ে গেছে। ড্রেসিং টেবিলের উপর কিরিসের হাতঘড়িটা সুন্দরভাবে রাখা। পাশেই তার মানিব্যাগ, গাড়ির চাবি আর পারফিউম। খাটের উপর পড়ে আছে কিরিসের বদলে ফেলা শার্টটা। তাড়াহুড়ো করে বের হওয়ার সময় আর গুছিয়ে রাখার সুযোগ হয়নি। লিসির ঠোঁটে অজান্তেই এক চিলতে হাসি ফুটে উঠল।
বিয়ের আগে কিরিস এসব নিয়ে খুব একটা ভাবত না। কাজের চাপে জামাকাপড় যেখানে-সেখানে রেখেই বেরিয়ে যেত। তখন এসব সামলে নিতেন সুপ্রিয়া।
কিন্তু বিয়ের পর থেকে যেন সবকিছুই বদলে গেছে।
কিরিস এখন আরো বেশি বেপরোয়া হয়ে গেছে। কারণ এখন যে তার বউ আছে। লিসিও খুব গোছানো মেয়ে কিরিসের ফেলে রাখা কোনো কিছুই গোছানোর জন্য কখনো বিরক্ত হয় না বরং খুব সহ যত্নের সঙ্গে সবটা গুছায়। আর এমন স্ত্রী পাওয়া সত্যি ভাগ্যের ব্যপার। কিন্তু কিরিস এতটাও অগোছালো না অন্তত সে জিনিস গুলো জায়গায় রাখে। গুছিয়ে রাখতেনা পারলেও কিন্তু
হয়তো শুধু আজ তূর্য আর আরিয়ানের জ্বালাতনে তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ায় শার্টটা খাটেই পড়ে রয়ে গেছে। লিসি ধীরে ধীরে এগিয়ে গেল। অত্যন্ত যত্ন করে শার্টটা তুলে নিল। হালকা ভাঁজ করে আলমারির নির্দিষ্ট জায়গায় রেখে দিল। তারপর টেবিলের উপর ছড়িয়ে থাকা হাতঘড়ি, মানিব্যাগ আর চাবিগুলো সুন্দর করে একসঙ্গে গুছিয়ে রাখল। খাটের চাদরটা দু'হাতে আলতো করে টেনে ঠিক করে দিল। বালিশগুলোও সুন্দরভাবে সাজিয়ে রাখল। এরপর ছোট্ট একটি রুম ফ্রেশনার হাতে নিয়ে পুরো ঘরে হালকা করে স্প্রে করল। মুহূর্তের মধ্যেই ঘরজুড়ে ছড়িয়ে পড়ল এক মিষ্টি, স্নিগ্ধ সুবাস। লিসি একবার চারদিকে তাকাল। পরিপাটি, পরিচ্ছন্ন, শান্ত।
ঠিক যেন একটা বাড়ি নয়... দু'জন মানুষের ছোট্ট সংসার। সন্তুষ্টির হাসি নিয়ে সে দরজাটা আলতো করে টেনে বাইরে বেরিয়ে এলো। দরজার সামনেই দাঁড়িয়ে ছিল আরোবি। লিসিকে একবার মাথা থেকে পা পর্যন্ত দেখে সে কয়েক সেকেন্ড কোনো কথাই বলতে পারল না।
তারপর নাটকীয়ভাবে নিজের বুক চেপে ধরে বলল
—" ইয়া আল্লাহ... জান্নাত থেকে নামাতে গিয়ে কোথাও ব্যথা লাগেনি তো, বোন আমার?"
লিসি হেসে ফেলল —" শুরু হয়ে গেল আবার?"
আরোবি থামার মেয়ে নয়।
—" সত্যি বলছি, তোকে আজ দেখে মনে হচ্ছে চাঁদও যদি সামনে এসে দাঁড়ায়, ওরও আত্মবিশ্বাস কমে যাবে।"
লিসি মাথা নেড়ে বলল — " তুই না একদম পাগল।"
আরোবি লিসির গাল আলতো করে টিপে দিয়ে বলল
— " পাগল তো হবই। আমার ভাইয়ার বউ এত সুন্দর হলে গর্ব না করে উপায় আছে? "
একটু থেমে আবার বলল —" আজ ভাইয়ার অবস্থা কিন্তু খুব খারাপ হবে। তোকে দেখার পর ওর চোখ আর অন্য কোথাও যাবে বলে মনে হয় না।"
লিসির গাল আবারও লাল হয়ে উঠল— " চুপ কর তো..."
আরবি হেসে লিসির হাতটা নিজের হাতে জড়িয়ে ধরল
—" চল, সবাই নিচে অপেক্ষা করছে।"
দু'জনে পাশাপাশি সিঁড়ির দিকে এগিয়ে গেল। লিসির পায়ে থাকা রুপালি নূপুরের প্রতিটি পদক্ষেপে ভেসে আসছিল মধুর ঝম... ঝম... ঝম... ধ্বনি। সেই সুরেলা শব্দ যেন সন্ধ্যার নীরবতাকে আরও মোহময় করে তুলছিল। সিঁড়ির প্রতিটি ধাপ বেয়ে নিচে নামার সঙ্গে সঙ্গে শাড়ির প্রশস্ত ঘের মৃদু বাতাসে দুলে উঠছিল, আঁচল আলতো করে ভেসে যাচ্ছিল পেছনে, আর নূপুরের ঝংকার মিলেমিশে পুরো রায় চৌধুরী বাড়ির উৎসবমুখর পরিবেশে যোগ করছিল এক অনন্য সৌন্দর্য। দু'জন পাশাপাশি হাত ধরে নিচে নামছিল একজন বাড়ির মেয়ে, আর আরেকজন সেই বাড়ির আদরের বড় বউমা সঙ্গে এই বাড়ির মেয়েও। দৃশ্যটা দেখলে যে কারও মনে হতো, এই সম্পর্কের নাম শুধু আত্মীয়তা নয়, এর নাম আপনজন।
নিচতলাটা যেন আলো আর আভিজাত্যের এক অপূর্ব মিলনমেলা। বাগানের চারপাশ জুড়ে সারি সারি ফেয়ারি লাইট, ঝাড়বাতির সোনালি আলো, আর রঙিন ফুলের সাজসজ্জা পুরো পরিবেশকে যেন রাজকীয় রূপ দিয়েছে। চারদিকে অতিথিদের আনাগোনা। কেউ আত্মীয়-স্বজন, কেউ এলাকার সম্মানিত মানুষ, আবার কেউ দেশের নামকরা শিল্পপতি। বিদেশ থেকে আসা কিরিসের কয়েকজন ব্যবসায়িক পার্টনারের জন্য আলাদা লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে। সেখানে তাদের জন্য বিশেষ খাবার, নিরাপত্তা ও আতিথেয়তার সব ব্যবস্থা নিখুঁতভাবে সাজানো। সবকিছু এত নিখুঁতভাবে পরিচালিত হচ্ছে যে, নতুন কেউ বুঝতেই পারবে না—এই বিশাল আয়োজনের প্রতিটি পরিকল্পনার পেছনে ছিল একজন মানুষের নিখুঁত তত্ত্বাবধান। সে হলো—কিরিস।
এদিকে গার্ডেনের এক পাশে বড় গোল টেবিল ঘিরে বসে আছে কাজিনরা। রিহান,ইয়াবি, কাবির, ইশান, তূর্য আর আরিয়ান নিজেদের মতো গল্পে ব্যস্ত।
কিরিসও তাদের সঙ্গেই বসে আছে। তবে অন্যদের মতো এত কথা বলছে না। সে তার কাজ শেষ করে এসেছে।
আরাম করে সোফায় হেলান দিয়ে বসে হাতে ধরা ওয়াইনের গ্লাসটা আস্তে আস্তে ঘুরিয়ে নিচ্ছে। মাঝেমধ্যে এক চুমুক নিচ্ছে, আবার নীরবে চারপাশটা পর্যবেক্ষণ করছে। তার তীক্ষ্ণ দৃষ্টি যেন একই সঙ্গে অতিথি, নিরাপত্তা আর পরিবারের প্রত্যেকের ওপরই রয়েছে।
আর বাকিরা?
তারা তো নিজেদের জগতে তূর্য হেসে বলল,
—" কাবির, আজ কিন্তু তোমার শেষ স্বাধীনতার রাত।"
কাবির মুখ বাঁকিয়ে বলল — " বিয়ে করেছি, জেলখানায় যাইনি। "
আরিয়ান সঙ্গে সঙ্গে বলল— " ওটা আজ বলছিস। এক মাস পরে আবার জিজ্ঞেস করব।"
কাবির ও কম নয় সে বলে উঠলো —" কে বলছে দেখো তুই তো বিয়ো করার জন্য পাগল "
সবাই একসঙ্গে হেসে উঠল। রিহান মজা করে বলল
—" তখন দেখবি, "হ্যাঁ জান, ঠিক আছে জান" ছাড়া আর কোনো ডায়লগ থাকবে না।"
ইশান যোগ করল — " আর ফোন করলে বলবে, "একটু পরে কল দিচ্ছি, বাসন ধুচ্ছি।"
কাবির কুশন ছুড়ে মারতেই সবাই আবারও হো হো করে হেসে উঠল। কিরিস গ্লাসে আলতো করে ওয়াইন ঘুরাতে ঘুরাতে তাদের বকবকানি শুনে শুধু মুচকি হাসল।
ওর এই ছোট্ট হাসিটাই সবাইকে আরও বেশি অবাক করে। তূর্য তাকিয়ে বলল — " দেখেছিস? ভাই হাসছেও।"
আরিয়ান নাটকীয় গলায় বলল
—" ইতিহাসের সাক্ষী থাক সবাই।"
কিরিস শান্ত গলায় বলল — " তোদের কথা শুনে না হেসে উপায় আছে?"
আবারও হাসির রোল পড়ে গেল। ওদিকে স্টেজের এক পাশে সুন্দর করে বসে আছে তিশা। আজ সে একেবারে নববধূ। লাল বেনারসি, সোনার গয়না আর লাজুক হাসিতে তাকে যেন জীবন্ত পুতুলের মতো লাগছে।
অতিথিরা এসে শুভেচ্ছা জানাচ্ছে, ছবি তুলছে, আবার চলে যাচ্ছে। কাবির কিছুক্ষণ ওর পাশে বসে ছিল।
কিন্তু কাজিনদের ডাকাডাকিতে আবার উঠে তাদের কাছেই চলে এসেছে। অন্যদিকে একটু দূরে সোফায় বসে আছে সুরভী, জারা, নুসরাত আর হিয়া। তাদের চোখ বারবার সিঁড়ির দিকেই চলে যাচ্ছে। জারা বলল
—" এতক্ষণ লাগছে কেন ওদের?"
সুরভী মুচকি হেসে বলল
— " মেয়েদের সাজতে সময় লাগে। একটু অপেক্ষা কর।"
ঠিক তখনই...
সিঁড়ির দিক থেকে ভেসে এলো নূপুরের মিষ্টি ঝংকার।
ঝম... ঝম... ঝম... শব্দটা শুনেই সবার দৃষ্টি একসঙ্গে সিঁড়ির দিকে ঘুরে গেল। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছে দু'জন। এক পাশে আরোবি অন্য পাশে লিসি।
সাদা-লালের শাড়ির প্রশস্ত ঘের প্রতিটি ধাপে হালকা দুলছে। কানের বড় ঝুমকা আলোয় চিকচিক করছে। দুই হাতে লাল রেশমি চুড়ির ফাঁকে কিরিসের দেওয়া সোনার চুড়ি দুটো যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। মুহূর্তের জন্য যেন পুরো গার্ডেনের কোলাহল থেমে গেল। রিহান অবাক হয়ে ফিসফিস করে বলল —" সুবহানআল্লাহ..."
ইশান চোখ বড় বড় করে বলল — " এ কি সত্যিই আমাদের লিসি?"
আরিয়ান মুচকি হেসে কিরিসের দিকে তাকিয়ে বলল
—" ভাই... আপনার তো আজ আর পৃথিবীর দিকে তাকানোর দরকার নেই।"
তূর্য দুষ্টু হেসে বলল —" এতক্ষণ বুঝিনি কেন আরোবি ওই স্টেপের জন্য এত জোর করছিল।"
কাবির মাথা নেড়ে হেসে বলল — "এখন বুঝলাম।"
সুরভী, জারা, নুসরাত আর হিয়া উঠে দাঁড়াল। আরোবি গর্বভরে লিসির হাত ধরে বলল
—" কেমন? বলেছিলাম না, আজ সবাই তাকিয়ে থাকবে!"
সুরভী এগিয়ে এসে লিসির কপালে আলতো করে হাত দিয়ে চুল সরিয়ে দিয়ে বলল —" মাশাআল্লাহ... একদম আমাদের ঘরের লক্ষ্মী মেয়ে। "
জারা হেসে বলল— " আজকে যদি ভাইয়া চোখ সরাতে পারে, তাহলে আমি নাম বদলে ফেলব। "
সবাই হেসে উঠল আর কিরিস? সে এখনও কিছুই বলল না। হাতে ধরা গ্লাসটা টেবিলের ওপর আস্তে করে রেখে দিল। তার গভীর, স্থির দৃষ্টি শুধু একজন মানুষের ওপরই নিবদ্ধ তার বউজান। চারপাশে শত শত অতিথি, আলো, আয়োজন আর কোলাহল থাকলেও সেই মুহূর্তে কিরিসের কাছে যেন পুরো পৃথিবী সঙ্কুচিত হয়ে দাঁড়িয়েছিল শুধু একটি দৃশ্যে সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নেমে আসা তার প্রিয় মানুষটিকে দেখায়।
আলো-ঝলমলে পরিবেশে সাদা-লাল শাড়ির প্রশস্ত ঘের, দুই হাতে রেশমি চুড়ি, কানে লম্বা ঝুমকা আর মুখভরা লাজুক হাসি—সব মিলিয়ে যেন সন্ধ্যার আলোয় ফুটে ওঠা এক রাজকীয় সৌন্দর্য। কিরিসের চোখও সেদিকেই থেমে আছে। সে কোনো কথা বলল না। শুধু ধীর দৃষ্টিতে লিসিকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল।
নূপুরের ঝংকার... শাড়ির দোলা... চোখের কাজল...
হাতে নিজের দেওয়া সোনার চুড়ি... সবকিছুই তার দৃষ্টি এড়াল না। তূর্য কিরিসের মুখের দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলল —" ভাই... এতক্ষণ ধরে স্ক্যানিং শেষ হলো?"
আরিয়ান হেসে যোগ করল — " আর পাঁচ সেকেন্ড তাকিয়ে থাকলে মনে হয় রিপোর্টও বের হয়ে যাবে!"
রিহান হেসে বলল —" কেউ ভাইয়াকে ডাকো। মানুষটা তো অন্য জগতেই চলে গেছে। "
সবাই একসঙ্গে হো হো করে হেসে উঠল। কিরিস ঠোঁটের কোণে হালকা হাসি এনে শান্ত গলায় বলল
—" লিসি... শোনো তো।"
লিসি মাথা তুলে তাকাল।
—" জি?"
—" একটু এদিকে আসবে?"
আরিয়ান সঙ্গে সঙ্গে বলে উঠল
—" ওহহ... শুরু হয়ে গেল!"
তূর্য নাটকীয় ভঙ্গিতে বলল
—" সবাই চোখ বন্ধ করো। স্বামী-স্ত্রীর ব্যক্তিগত মিটিং চলছে।"
হাসির রোল পড়ে গেল চারদিকে। লিসি লজ্জায় মাথা নিচু করে কিরিসের দিকে এগিয়ে গেল। কিরিস তাকে নিয়ে গার্ডেনের এক শান্ত কোণে চলে এল, যেখানে আলো ছিল নরম, আর চারপাশের কোলাহল অনেকটাই ম্লান। লিসি চুপচাপ দাঁড়িয়ে আছে। কিরিস কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে করে বলল
—" একটা জিনিসের অভাব ছিল।"
লিসি অবাক হয়ে তাকাল —" কী? "
কিরিস একটু ঘুরে বলল— "মার্ক।"
কয়েক সেকেন্ডের মধ্যেই মার্ক এগিয়ে এল। তার হাতে ছিল একেবারে সাধারণ, ছোট্ট একটি শপিং ব্যাগ।
বাইরে থেকে দেখলে মনে হবে খুব সাধারণ কোনো জিনিস। মার্ক ব্যাগটা কিরিসের হাতে দিয়ে সম্মান জানিয়ে সরে গেল। তারপর ওখান থেকে চলে গেলো।
লিসি ব্যাগটার দিকে তাকিয়ে মনে মনে ভাবল,
"এত সাধারণ একটা ব্যাগ? এর ভেতরে কী আছে?"
কারণ সে জানে কিরিস সাধারণ জিনিসে কখনো হাতই দেয় না। কিরিস ব্যাগটা খুলে ভেতর থেকে খুব যত্ন করে বের করল একগুচ্ছ সাদা সুগন্ধি গাজরা ফুল।
তাজা ফুলের মিষ্টি সুবাস মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ল। লিসির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কিরিস মৃদু হেসে বলল —" আমি যখন তোমাকে দেখলাম... তখনই বুঝলাম, তোমার সাজে শুধু এটুকুই বাকি ছিল।"
লিসি কিছু বলার আগেই কিরিস আলতো করে তার কোমরে হাত রাখল। এক টানে তাকে নিজের কাছে নিয়ে এল। হঠাৎ এমন স্পর্শে লিসির বুক ধক করে উঠল।
তার শ্বাস যেন এক মুহূর্তের জন্য আটকে গেল। কিরিসের আঙুলের উষ্ণ স্পর্শে সে লজ্জায় চোখ নামিয়ে নিল।
কিরিস অত্যন্ত যত্নের সঙ্গে লিসির কাঁধের ওপর ছড়িয়ে থাকা লম্বা কালো কেশ আলতো করে এক পাশে সরিয়ে দিল। তারপর চুলের ছোট্ট বাঁধা অংশে ধীরে ধীরে গাজরার ফুলগুলো গুঁজে দিল। একটি... দুটি... তারপর পুরো গুচ্ছ। সাদা ফুলের সারি কালো কেশের সঙ্গে এমনভাবে মিশে গেল, যেন শুরু থেকেই সেটি ওই সাজের অংশ ছিল। শেষ ফুলটি ঠিক করে দিয়ে কিরিস এক পা পিছিয়ে দাঁড়াল। তার চোখে স্পষ্ট তৃপ্তি মৃদু হেসে বলল,
—" এখন হলো..."
— "তোমার সাজটা সম্পূর্ণ।"
লিসি লাজুক চোখে তাকিয়ে রইল। কিরিস ধীরে ধীরে ওর কপালের সামনে নেমে আসা একগুচ্ছ চুল সরিয়ে দিল। তারপর খুব কোমল ভঙ্গিতে লিসির কপালে একটি স্নেহমাখা চুমু এঁকে দিয়ে ফিসফিস করে বলল
—" এই না হলে... আমার বউ।"
লিসির ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটে উঠল। সে কিছু বলতে পারল না। শুধু নিঃশব্দে কিরিসের দিকে তাকিয়ে রইল। আর দূরে দাঁড়িয়ে থাকা তূর্য, আরিয়ান, রেহান আর বাকিরা একে অপরের দিকে তাকিয়ে দুষ্টু হেসে উঠল। তূর্য আস্তে করে বলল,
— " আমাদের ভাই শেষ..."
আরিয়ান মাথা নেড়ে হেসে উত্তর দিল
— "না রে... শেষ না।"
—" ভালোবাসার কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে।"
কিরিস আর লিসি তখনও নিজেদের ছোট্ট জগতেই ডুবে ছিল। কিন্তু তারা জানত না, একটু দূরেই শুরু হয়েছে আরেক কাণ্ড! গার্ডেনের একপাশে বড়সড় ঘন ফুলে ভরা একটা বোগেনভেলিয়ার গাছ। গাছটা বেশ পুরনো হওয়ায় মোটা আছে। সেই গাছটার আড়ালে একে একে গিয়ে লুকিয়েছে রিহান, ইয়াবি, কাবির, ইশান, তূর্য, আরিয়ান...