পর্ব :87
আরোবি একটু নাটকীয় ভঙ্গিতে বলল
— "আগের মতো কথা বলবি। হাসবি। গল্প করবি। আর আমাকে ভুলে যাবি না।"
লিসি হালকা মাথা কাত করল — "আমি তো ভুলিনি।"
— "মনে হয় ভুলে গেছিস।"
লিসি মৃদু হেসে বলল
— "ঠিক আছে, ভুলে গেলে তোকে আবার মনে করিয়ে দেব।"
এই কথা শুনে আরোবি হেসে কাঁধে ধাক্কা দিল।
— "এইটা হলো আমার লিসি!"
পাশে বসা নুসরাত বলল
— "এদের দুইজনের নাটকই আলাদা!"
জারা হেসে বলল
— "বন্ধুত্ব না, এটা সিরিয়াল চলছে!"
হিয়া ঘাস ছিঁড়তে ছিঁড়তে বলল— "এদের ঝগড়াও মিষ্টি লাগে।"
সুরভী বলল— "বিয়ের বাড়িতে এসে এমন বন্ধুত্ব দেখিনি!"
চারপাশে হাসির শব্দ ছড়িয়ে পড়ল। দূরে বাগানের ওপারে বড়রা বসে আছেন। আনোয়ার, আনারুল আর আরও কয়েকজন গুরুজন চায়ের কাপ হাতে তারা এই তরুণদের হাসি-আড্ডা দেখছেন। আনোয়ার মৃদু হাসলেন — "এই বাড়ির প্রাণটাই এরা।"
আনারুল বললেন — "হ্যাঁ, যতই ব্যস্ততা থাকুক, এই হাসিটাই সব ঠিক রাখে।"
বড়রা নীরবে সম্মতি দিলেন বাগানের এক কোণে
লিসি আর আরোবি এখন ঘাসের ওপর বসে গল্প করছে।
কখনো হাসি। কখনো হালকা খুনসুটি। কখনো আবার পুরোনো দিনের গল্প। আর দূরে বিশাল ময়দানটা ধীরে ধীরে সাজানো হচ্ছে রাতের অনুষ্ঠানের জন্য।
আলো, রং, মানুষ, আর প্রস্তুতি সব মিলিয়ে রায় চৌধুরী বাড়ির এই সকালটা যেন শান্তি আর উৎসবের এক নিখুঁত মিশ্রণ। বাগানের পরিবেশ তখন একেবারে প্রাণবন্ত।
নুসরাত, জারা, হিয়া, সুরভী, আরোবি সবাই মিলে গল্পে মশগুল। কেউ পুরোনো ঘটনা টেনে হাসছে, কেউ আবার রাতের অনুষ্ঠানের পরিকল্পনা করছে। দূরে বড়রা নিজেদের আড্ডায় ব্যস্ত। হালকা সকালের বাতাসে পুরো পরিবেশটা যেন আরও সুন্দর লাগছে। ঠিক তখনই
দোতলার বারান্দা থেকে হঠাৎ একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো।
— "লিসি!"
সবাই একসঙ্গে মাথা তুলে তাকালো। দেখা গেল কিরিস মাত্র ঘুম থেকে উঠেছে। চুলগুলো এলোমেলো মুখে ঘুমঘুম ভাব এখনো রয়ে গেছে। এক হাত ঘরের বেলকনির রেলিংয়ে রাখা আরেক হাত দিয়ে চোখের সামনে পড়ে থাকা চুল সরাচ্ছে। কিরিসের ঘরের বেলকনিতে দাঁড়িয়ে গোটা গার্ডেন দেখা যায়। লিসি দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর আবার ডাকল
— "Sweetheart! উপরে আসো!"
পুরো বাগান নিরব তারপর একসঙ্গে কয়েকজনের হাসি ফেটে পড়ল লিসির মুখ মুহূর্তেই লাল হয়ে গেল।
— "ইয়া আল্লাহ..."
আরোবি সঙ্গে সঙ্গে পাশে ধাক্কা দিল
— "ওহহহ! Sweetheart!"
নুসরাত নাটকীয়ভাবে বুক চেপে ধরল
— "আমি আর বাঁচবো না! এদের কি ভালোবাসা? "
জারা হাসতে হাসতে বলল — "এটা কি শুধু আমরা শুনলাম, নাকি পুরো মহল্লা শুনলো?"
হিয়া বলল — "আমার মনে হয় তিন ব্লক দূরের মানুষও শুনেছে।"
সুরভী মাথা নাড়ল — "না, পাঁচ ব্লক।"
লিসি মুখ ঢেকে ফেলল — "তোমরা চুপ কর!"
ঠিক তখনই উপরে দাঁড়িয়ে থাকা কিরিস আবার ডাকল।
— " Sweetheart !"
নিচ থেকে বিরক্ত হয়ে গেলো লিসি। বিরক্তি বললে ভুল হবে লজ্জায় কারণ এখন গোটা গার্ডেনের সব লোক বাড়ির বয়স্ক থেকে বাচ্চা এমন কি গার্ডেন সাজাতে আসা ডেকোরেশনের লোকেরাও.. সবাই তাকিয়ে আছে। এখন সবার চোখ শুধু লিসির দিকে। লিসি লজ্জা মিশানো বিরক্তিকর ভাবে উত্তর দিলো —" কি?? "
— "উপরে আসো।"
— "কেন?"
— "কারণ ডাকছি।"
আবার চারপাশে হাসির ঝড় আরোবি প্রায় ঘাসের ওপর গড়িয়ে পড়ল ঘাসে হাত দিয়ে বারি দিচ্ছে আর হাসছে। আরোবির হাসি বন্ধ হচ্ছে না। আরোবির অবস্থা দেখে ছেলেরাও হেসে ফেলছে।
আরোবি পেট এটে ধরে হেসে বলে — "কারণ ডাকছি!"
নুসরাত বলল — "এই যুক্তির সঙ্গে তর্ক করা অসম্ভব।"
দূরে বসে থাকা আনোয়ার সাহেব চশমার ওপর দিয়ে তাকিয়ে মুচকি হাসলেন। আনারুল সাহেব মাথা নাড়লেন।
— "ছেলেটা আর ভালো হলো না ।"
— "যা মনে আসে সোজা বলে দিয়,।"
এদিকে লিসি দাঁত চেপে উপরের দিকে তাকাল।
কিরিস সম্পূর্ণ নির্বিকার মুখে দাঁড়িয়ে আছে।
যেন এইমাত্র কয়েক ডজন মানুষের সামনে নিজের স্ত্রীকে ডেকে কোনো অস্বাভাবিক কাজ করেনি। কিরিস এলোমেলো চুলগুলো চোখে পরছে ঘুম ঘুম ভাব পরণে শুধু একটা স্পট টাওজার, বান্দা যেভাবে থাক তাকে দেখলে মাশাল্লাহ বলতে হবে।
ইয়াবি হাসছে মুখ চেপে ধরে বললো —" যাও বোন আমার "
— "চুপ করুন।"
— "না গেলে আবার দ্বিতীয়বার ডাকবে।"
কাবির কোথা থেকে এসে যোগ করল
— "দ্বিতীয়বার না, দশবার ডাকবে।"
রিহান বলল — "আর আমরা সবাই ফ্রি-তে অনুষ্ঠান দেখব।"
লিসি এবার সত্যিই আর দাঁড়াতে পারল না।
মুখ লুকিয়ে লজ্জায় দ্রুত বাড়ির দিকে হাঁটতে শুরু করল। পেছনে তখনও হাসির রোল। আর উপরে বারান্দায় দাঁড়িয়ে কিরিসের ঠোঁটের কোণে অতি ক্ষীণ এক হাসি ফুটে উঠেছে যেটা খুব কম মানুষই দেখতে পায়। লিসি দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এল।
নিচের বাগানে এখনো হাসি-আড্ডা চলছে। কিন্তু তার মুখে এখনো লজ্জার ছাপ রয়ে গেছে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে ভুরু কুঁচকে বলল—
— "এত জোরে ডাকছিলেন কেন?"
কিরিস তখন কাউচে বসে আছে। ঘুম থেকে সদ্য ওঠার কারণে চুলগুলো এখনো এলোমেলো। মুখে সেই বিরল অলস ভাবটা রয়ে গেছে সে শান্ত গলায় বলল
— "তুমি আমাকে একা রেখে চলে গেছো কেন?"
লিসি অবিশ্বাসের দৃষ্টিতে তাকাল।
— "আপনি বাচ্চা নাকি?"
— "না।"
— "তাহলে?"
— "ঘুম থেকে উঠে তোমাকে পাইনি।"
— "তাই বলে পুরো বাড়ি শুনে ফেলবে এমন করে ডাকতে হবে?"
— "পেয়েছি তো।"
— "আপনার সঙ্গে কথা বলা যায় না।"
কিরিসের ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটল।
লিসি বিরক্ত মুখে তার সামনে এসে দাঁড়াল। হঠাৎ নিচের ঘটনার কথা মনে পড়তেই চোখ দুটো চকচক করে উঠল।
— "আচ্ছা একটা কথা বলি?"
— "বলো।"
— "আজ ভাইয়াদের কোনো কাজ দেবেন না।"
কিরিস ভ্রু তুলল।
— "কেন?"
— "ওরা খুব কষ্ট করেছে।"
— "তাতে?"
— "আজকে ছুটি দিন।"
— "আমি কেন দেব?"
— "কারণ আমি বলছি।"
— "এটা কোনো কারণ হলো?"
— "হলো।"
কিরিস হালকা হেসে মাথা নাড়ল।
— "আর ওদের ছুটি দিলে আমি কি পাব?"
লিসি সঙ্গে সঙ্গে চুপ করে গেল তারপর ধীরে ধীরে সামনে এগিয়ে এল। কিরিস তখনো কাউচে বসে লিসি দুই হাত বাড়িয়ে তার এলোমেলো চুলগুলো ঠিক করে দিল।
একগুচ্ছ চুল কপালের ওপর নেমে এসেছিল।
সেগুলো সরিয়ে দিল যত্ন করে। তারপর কপালে আলতো করে একটি চুমু দিয়ে ফিসফিস করে বলল
— "স্বামীজান, ভালো না।"
কিরিসের চোখে সঙ্গে সঙ্গে অন্যরকম এক কোমলতা নেমে এলো, সে লিসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে লিসি আবার বলল — "ওদের একটু ছুটি দিন না।"
— "হুম?"
— "কাল থেকে আবার কাজ করুক। আজকে শুধু বিশ্রাম... প্লিজ?"
কিরিস কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল এই মেয়েটা অদ্ভুত। যেখানে বড় বড় ব্যবসায়ী, মন্ত্রী, প্রভাবশালী মানুষ তার সিদ্ধান্ত বদলাতে পারে না সেখানে লিসি কয়েকটা কথায়, একটু মিষ্টি হাসিতে, অনায়াসে তার কঠোরতা গলিয়ে দেয় অবশেষে সে দীর্ঘশ্বাস ফেলে বলল— "ঠিক আছে।"
লিসির মুখ মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল।
— "সত্যি?"
— "হ্যাঁ।"
— "আজকে কোনো কাজ না?"
— "না।"
— "একটুও না?"
— "একটুও না।"
লিসি আনন্দে হাততালি দিয়ে উঠল — "ইয়েস!"
কিরিস মাথা নেড়ে মৃদু হাসল।
— "তুমি খুশি?"
— "অনেক।"
— "তাহলে ঠিক আছে।"
জানালার বাইরে সকালের রোদ পড়ছে নিচে বাগানে এখনো হাসির শব্দ ভেসে আসছে আর ঘরের ভেতরে
একজন কঠিন, রুক্ষ, ভয়ঙ্কর মানুষের সমস্ত কঠোরতা ভেঙে দিতে একটি মেয়ের কয়েকটি মিষ্টি কথাই যথেষ্ট হয়ে দাঁড়াল। লিসি আনন্দে ঘুরে দাঁড়াতে যাচ্ছিল।
ঠিক তখনই কিরিস তার হাতটা আলতো করে ধরে ফেলল — "এই যে..."
লিসি ফিরে তাকাল।
— "কি?"
পরের মুহূর্তেই কিরিস তাকে নিজের কাছে টেনে নিল।
লিসি ভারসাম্য হারিয়ে হালকা চমকে উঠল মুখ দিয়ে অজান্তেই ' আরে!' শব্দ বের হয়ে গেলো। কিরিসের চোখে তখন সেই পরিচিত শান্ত দৃষ্টি যেটা খুব কম মানুষই দেখতে পায়।
— "এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছো?"
— "নিচে.. সবাই আছে।"
— "থাকুক।"
লিসি মুখ ফুলিয়ে বলল — "আপনি না একদম..."
— "আমি কি?"
— "বিরক্তিকর।"
কিরিস মুচকি হাসল তারপর ধীরে নিজের ঠোঁটের দিকে হাত দিয়ে ইশারা করে বলল — "একটা জিনিস চাই।"
লিসির গাল সঙ্গে সঙ্গে লাল হয়ে উঠল।
— "না।"
— "কেন?"
— "এমনিই।"
— "আমি তো সবকয়টা ভাইদের ছুটি দিয়ে দিলাম।"
— "ওটা তো ভালো কাজ।"
— "ভালো কাজের পুরস্কার?"
লিসি চোখ বড় বড় করে তাকাল তারপর অনেকক্ষণ ভান করে রাগ দেখানোর চেষ্টা করল কিন্তু শেষ পর্যন্ত নিজেই হেসে ফেলল কিরিস এবার ধীরে বলল
— "আরেকটা কথা।"
— "কি?"
— "সকালে কি বলেছিলে?"
লিসি থমকে গেল.. তারপর সেই কথাটা হৃদয় উঁকি দিতেই লজ্জায় পরে গেলো সে। কিরিসের চোখ থেকে চোখ সরিয়ে নেয়,ঘরের দিকে আশপাশের দিকে তাকাচ্ছে কিন্তু কিরিসের দিকে নয় তারপর কাঁপা গলায় বললো — "আমি কিছু বলিনি।"
— "বলেছিলে।"
— "না।"
— "আমি শুনেছি।"
লিসির মুখ আরও লাল হয়ে গেল সে নিচের দিকে তাকিয়ে রইল, মুখে কথা হারিয়ে গেছে তার কণ্ঠনালী দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না।
কিরিস সেটা খেয়াল করলো তার প্রশ্নে সে যে বিশন লজ্জা পেয়েছে। তাই দেখে নরম গলায় বলল
— "আরেকবার বলো।"
কয়েক সেকেন্ড নীরবতা বাইরে সকালের বাতাস জানালার পর্দা দুলিয়ে দিচ্ছে, সূর্যের মৃদু আলো বেলকনিতে পরছে। বেলকনির পাশের ফুল গাছগুলো মিষ্টি সুবাস ঘরের চারপাশে ছড়িয়ে পরছে। মৃদু মৃদু বাতাসে দুলে উঠছে ফুলের পাপড়ি গুলো। এখন গোটা পরিবেশ যেন লিসির মতো লজ্জায় পরেছে, যে লজ্জায় শুধু লুকিয়ে আছে এক অদ্ভুত সৌন্দর্য এক অদ্ভুত অনুভূতি। সেটা বোঝা বড্ড দায়, প্রকৃতি এমন রুপ যে ভালোবাসার নানা প্রতিক তাকে ঘীরে থাকে। লিসির চুলগুলো মৃদু দুলে উঠলো ঠিক ফুলের পাপড়ির মতো, হালকা লজ্জায় লাল হয়ে যায় তার দুটি গোলগাল গাল তারপর লিসি খুব আস্তে তার সেই অন্তরের গভীর থেকে বলল — "আমি আপনাকে ভালোবাসি।"
কিরিস চুপ করে শুনল লিসি এবার মাথা তুলে তার চোখের দিকে তাকাল চোখ দুটো ভরা আন্তরিকতায়। তার সেই চোখের দিকে তাকালে কেউ বলতে পারবে না সে মিথ্যা বলছে তার চোখে তার অনুভূতি ফুটে উঠছে। কারোর হৃদয় দেখার জন্য তার দুটি আঁখির দিকে তাকালেই তা দেখা যায়। লিসি কিরিসের চোখে চোখ রাখলো মহা সমুদ্রের নেয় গভীর তার দৃষ্টি আর সঙ্গে তার মিষ্টি কন্ঠে আবার বললো
— "ভীষণ ভালোবাসি... অনেক বেশি। আমি আপনাকে ভীষণ ভালোবাসি "
ঘরটা কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল।
কিরিসের ঠোঁটের কোণে ধীর হাসি ফুটে উঠল। সে যেন এই কথাটা শোনার জন্য কত যুগ অপেক্ষা করেছে আর অবশেষে তার প্রিয়তমার মুখ থেকে সে সেই কথাটা শুনেছে যা শোনার জন্য তার হৃদয় উন্মাদ ছিলো। আজ সে শান্ত হয়েছে। সে আলতো করে লিসির কপালে হাত রাখল চুলগুলো আলতো করে সরিয়ে তারপর একটা নরম অনুভুতি সম্পূর্ণ চুমু একে দিলো আর সেই মুহূর্তে দুজনেরই মনে হলো পৃথিবীর সমস্ত ব্যস্ততা, সমস্ত কোলাহল, সমস্ত ঝড়ের মাঝেও কিছু কথা আছে, যা শুনলে সবকিছু শান্ত হয়ে যায় সবকিছু বোঝা যায়। কিরিস তারপর লিসি জড়িয়ে ধরলো লিসিও তাকে দু'হাতে আঁকড়ে ধরলো কিরিসকে। কিছুক্ষণ পরে দুজনের আলিঙ্গনের শেষ হওয়ার পর কিরিস ধীরে উঠে দাঁড়াল — "আমি একটু গোসল করে আসছি।"
লিসি মাথা নাড়ল — "আচ্ছা।"
কিরিস ওয়ারড্রোব খুলে নতুন পোশাক বের করল।
তারপর একবার লিসির দিকে তাকিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দ হতেই ঘরটা আবার শান্ত হয়ে গেল। লিসি কয়েক সেকেন্ড চুপচাপ বসে রইল তারপর নিজের ঠোঁট কামড়ে মৃদু হেসে ফেলল। সকালের কথাগুলো মনে পড়তেই গাল দুটো আবার লাল হয়ে উঠল — "উফফ..."
নিজের মাথায় নিজেই আলতো চাপ দিল।
— "লোকটার কোনো লজ্জা নেই।"
আর বেশিক্ষণ ঘরে বসে না থেকে নিচে নেমে গেল।গার্ডেনে পা রাখতেই তার মনে হলো এখানে যেন সবাই তার অপেক্ষায় ছিল। সবার চোখ একসঙ্গে তার দিকে ঘুরে গেল, সে যেন কেনো সেলিব্রিটি। কেনো জনপ্রিয় লোককে দেখলে ক্যামেরার লেন্স যেমন ঘুরে যায় লিসিকে দেখে সবার চোখও তেমন তার দিকে ঘুরে গেলো
লিসি থমকে দাঁড়াল। কাজিনদের দিকে তাকিয়ে বললো
— "এভাবে তাকিয়ে আছো কেন?"
পরের মুহূর্তেই ইয়াবি নাটকীয় ভঙ্গিতে বুকের ওপর হাত রেখে দাঁড়িয়ে গেল। তারপর গলা খাঁকারি দিয়ে চিৎকার করে বলল—
— "SWEEEETHEART! উপরে আসো!"
পুরো গার্ডেন কেঁপে উঠল হাসিতে আরোবি আর নুসরাত ঘাসের ওপর বসেই হেসে কাত। জারা মুখ ঢেকে ফেলেছে।হিয়া তো হাসতে হাসতে সামনেই ঝুঁকে পড়েছে।
সুরভী বলল — "না না, আরেকবার বলো!"
কাবির সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। এক হাত কোমরে রেখে বারান্দার দিকে তাকানোর ভান করে বলল
— "সুইটহার্ট! উপরে আসো!"
রিহান বলল — "আরেকটু জোরে বল!"
— "কেন?"
— "পুরো এলাকা শুনতে পায়নি মনে হয়!"
এই কথা শুনে সবাই আবার হো হো করে হেসে উঠল।
লিসির অবস্থা তখন করুণ।
— "তোমরা থামবে?"
ইশান মাথা নাড়ল — "না।"
— "কেন?"
— "আজীবনের উপাদান পেয়ে গেছি।"
ইয়াবি গম্ভীর মুখে বলল — "আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আশেপাশের তিনটা রাস্তার মানুষও শুনেছে।"
কাবির যোগ করল — "তিনটা কেন?"
— "পাঁচটা।"
— "সাতটা।"
— "পুরো এলাকা।"
আরোবি হেসে বলল — "আমি তো ভেবেছিলাম কোনো জরুরি ঘোষণা হচ্ছে।"
নুসরাত বলল — "আমিও!"
জারা নাটকীয় মুখে বলল — "তারপর শুনলাম সুইটহার্ট!"
আরেক দফা হাসির বিস্ফোরণ। লিসি দুহাতে মুখ ঢেকে ফেলল — "আল্লাহ! আমি আর এখানে থাকব না।"
সুরভী বলল — "থাকতেই হবে।"
হিয়া বলল — "আজকে সারাদিন এই নিয়ে মজা হবে।"
রিহান মাথা নেড়ে বলল — "কমপক্ষে এক সপ্তাহ।"
ইয়াবি বলল — "এক সপ্তাহ কেন?"
কাবির সঙ্গে সঙ্গে উত্তর দিল — "পরিবারের ইতিহাসে লিখে রাখা হবে।"
এবার এমনকি দূরে বসে থাকা বড়রাও হাসি চেপে রাখতে পারলেন না। আর মাঝখানে দাঁড়িয়ে থাকা লিসি বুঝে গেল আজকের দিনটা তার জন্য মোটেও সহজ হতে যাচ্ছে না।
কিছুক্ষণ পরে লিসি এখনও চেষ্টা করছে "সুইটহার্ট" কাণ্ডটা ভুলে যাওয়ার। কিন্তু তার দুর্ভাগ্য রায় চৌধুরী পরিবারের কাজিনরা কোনো বিষয় এত সহজে ছাড়ার মানুষ নয় আরোবি ধীরে ধীরে উঠে দাঁড়াল। তারপর একবার গলা পরিষ্কার করল। সবার দিকে রহস্যময় দৃষ্টিতে তাকাল কাজিনরা তাকিয়ে আছে দূর থেকে বড়রাও তাকিয়ে আছে। লিসির বুক ধক করে উঠল।
— "তুই কি করতে যাচ্ছিস?"
— "কিছু না।"
এই "কিছু না" কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর পরের মুহূর্তে আরোবি নাটকীয় ভঙ্গিতে লিসির পাশে এসে দাঁড়াল। ওকে দাঁড় করালো এক হাত কোমরে রাখল অন্য হাত দিয়ে ঠিক কিরিসের মতো ভঙ্গিতে লিসির কাঁধ জড়িয়ে ধরার অভিনয় করল তারপর আকাশের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস নিয়ে — "SWEEEETHEARTTTTT!"
পুরো গার্ডেন কেঁপে উঠল আরোবি গলার সব জোর দিয়ে চিৎকার করে বলেছে।
— "উপরে আসো!"
লিসি সঙ্গে সঙ্গে দুহাতে মুখ ঢেকে ফেলল।
— "আমি মরে গেলাম!"
জারা ঘাসের ওপর বসেই গড়িয়ে পড়ল নুসরাত হাসতে হাসতে কাঁদছে তিশা তো মুখ ফিরিয়ে রেখেও হাসি থামাতে পারছে না। নতুন বউ সে আশপাশে অনেক মাননীয় লোক কিন্তু এদের কান্ড দেখে তার হাসি আর আটকাতে পারছে না। ছেলেদেরও একই অবস্থা
ইয়াবি হাঁটুতে চাপড় মেরে বলল—
— "না, না, একদম একই টোন! সেই.. আমি প্রথম তার আরোবি একদম পারফেক্ট "
কাবির বলল — "আমি শপথ করে বলছি, কিরিস ভাই শুনলে নিজেও হাসবে।"
ঠিক তখন ইশানের মাথায় আরেকটা বুদ্ধি এল। একটু নড়ে বসলো হালকা এগিয়ে গেলো তারপর জারার গা ঘেসে বসলো তারপর জারার দিকে তাকিয়ে নাটকীয় গলায় বলল— "সুইটহার্ট!"
জারা চোখ কুঁচকে বলল — "কি?"
— "এক গ্লাস পানি দাও।"
জারা —" নিয়ে খা "
কিন্তু পাশ থেকে এক গ্লাস পানি দিলো। জারা মুখে ইশান কে যা ইচ্ছে তাই বললেও তার ভিতরে ইশানের জন্য একটা নরম জায়গা আছে। ইশান সেটা যানে তাই তো সে হাল ছাড়ে না হাসি মুখে গ্লাসটা নিলো। সবাই হেসে উঠল কাবির এইসব থেকে একটু দূরে বসে থাকা তিশার কাছে যায়। সে তিশার দিকে তাকিয়ে বুক ফুলিয়ে বলল
— "সুইটহার্ট!"
তিশা ভুরু তুলল।
— "কি?"
— "আমি ক্ষুধার্ত।"
— "তাহলে খাও।"
— "তুমি এনে দাও।"
— "স্বপ্ন দেখো। দেখছো না আমি বসে আছি "
আশপাশের একজন বললো — " একটু লজ্জা রাখো বাবু নতুন বউ তোমার "
কাবির গর্ব নিয়ে বলে —" আমার বড় ভাইয়ার নির্লজ্জের সামনে আমার লজ্জা কিছুই না "
আনারুল আর আনোয়ার এবার আর হাসি চাপতে পারলো না। আনোয়ার বললো —" আমার রক্ত তো.. আমি নিজেই সুপ্রিয়ার বেলায়... যেমন ছিলাম আমার ছেলেগুলোও তেমন তাদের বউয়ের সময় "
আনারুল আনোয়ারের কাঁধে হাত রেখে বললো
—" নির্লজ্জ না হলে তো আর এতো বংশধর এমনি এমনি আসিনি "
আনোয়ার একটা দীর্ঘ নিশ্বাস নিয়ে বললো —" কিন্তু কথা যখন কিরিসকে নিয়ে তখন, i am sorry । আমার ছেলে কিন্তু আমার থেকেও হাজার গুন নির্লজ্জ। শুধু যে নির্লজ্জ তা নয় রাগ বদমেজাজি খিটখিটে, একটা রাগী ছেলে "
দুইভাই এই কথা বলে হেসে ফেলে। মির্জা বেগম কিছু বলতে পারছে না। তার ছেলে দুটোর সে তো চেনে। প্রিয়া আর সুপ্রিয়া ওইদিকে এই বয়সে এইসব কথা শুনে লজ্জায় পরেছে। রায় চৌধুরী বাড়ির এই অবস্থা দেখে
আরেক দফা হাসি। এবার রিহানও সুযোগ ছাড়ল না।
সে নুসরাতের দিকে তাকিয়ে বলল
— "সুইটহার্ট!"
নুসরাত হাত গুটিয়ে বলল — "হ্যাঁ?"
— "আমাকে বাঁচাও।"
— "কিসের থেকে?"
— "কাবিরের নাটক থেকে।"
হাসির শব্দে চারপাশ ভরে গেল এদিকে আরোবি এখনো থামেনি সে আবার লিসির পাশে এসে দাঁড়াল।
— "সুইটহার্ট!"
— "চুপ কর!"
— "সুইটহার্ট!"
— "আরোবি!"
— "সুইটহার্ট!"
এবার লিসি সত্যিই ওকে তাড়া করল আরোবি দৌড়!
পেছনে লিসি! আর বাকিরা হাসতে হাসতে প্রায় দাঁড়িয়ে থাকতে পারছে না কিন্তু সবচেয়ে করুণ অবস্থা হিয়া আর সুরভীর। দুজন একটু দূরে বসে পুরো দৃশ্য দেখছিল।
শেষ পর্যন্ত হিয়া দীর্ঘশ্বাস ফেলল।
— "দেখলি?"
— "হুম।"
— "সবার সুইটহার্ট আছে।"
— "আমাদের নেই।"
দুজন একে অপরের দিকে তাকাল। কয়েক সেকেন্ড চুপ।
তারপর হঠাৎ হিয়া নাটকীয় ভঙ্গিতে বলল
— "সুইটহার্ট!"
সুরভীও সঙ্গে সঙ্গে উত্তর দিল — "জি সুইটহার্ট!"
ব্যস! এবার পুরো গার্ডেনে এমন হাসির বিস্ফোরণ হলো যে বড়রাও আর নিজেদের সামলাতে পারলেন না।
দূরে বসে থাকা আনোয়ার সাহেব চশমা খুলে হাসি চাপার চেষ্টা করছেন আনারুল সাহেব মাথা নাড়ছেন।
মির্জা বেগম বললেন—
— "এই বাড়ির ছেলেমেয়েগুলো একদিন আমাকে হাসতে হাসতে মেরে ফেলবে।"
আনোয়ায় বললো— "এটাই তো রায় চৌধুরী বাড়ির আসল সৌন্দর্য।"
সত্যিই তাই এখানে বড়রা ছোটদের হাসি-ঠাট্টায় বিরক্ত হন না ছোটদের দুষ্টুমিতে রাগ করেন না বরং সেই হাসির মধ্যেই নিজেরাও আনন্দ খুঁজে নেন। আর সেই সকালে
বিশাল বাগানের চারদিকে শুধু একটাই শব্দ বারবার প্রতিধ্বনিত হচ্ছিল— "সুইটহার্ট! সুইটহার্ট! সুইটহার্ট!"
আর মাঝখানে দাঁড়িয়ে থাকা লিসি মনে মনে ঠিক করে ফেলল আজ কিরিসকে সে এই ঘটনার জন্য অন্তত দশবার দোষ দেবে! গার্ডেনজুড়ে তখনও হাসির রেশ লেগে আছে। হিয়া আর সুরভী নিজেদের "সুইটহার্ট" ডেকে আবার হাসছে। আরোবি এখনো লিসিকে খেপানোর চেষ্টা করছে। ইয়াবি, কাবির, ইশান, রিহান সবাই মিলে একেবারে ছোটখাটো নাট্যমঞ্চ বানিয়ে ফেলেছে। চারপাশে শুধু হইচই আওয়াজ। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো একটি ঠান্ডা, ভারী কণ্ঠস্বর
— "এখানে কি হচ্ছে?"
এক মুহূর্ত.. মাত্র এক মুহূর্ত...তারপর যেন পুরো পৃথিবী থেমে গেল। হাসি নেই, মজা নেই,কথা নেই। শুধু বাতাসে গাছের পাতার মৃদু শব্দ সবাই ধীরে ধীরে ঘুরে তাকালো।
আর সেখানে দাঁড়িয়ে আছে জিয়ান কিরিস রায় চৌধুরী।
কালো ট্রাউজারের সঙ্গে সাদা টি-শার্ট। ভেজা চুলগুলো এখন সুন্দর করে আঁচড়ানো। ঘড়ির স্টিলের বেল্টে সকালের আলো ঝিলিক দিচ্ছে। আর তার চোখ দুটো...
সেগুলো দেখে কাবিরের মুখের হাসি অর্ধেক মিলিয়ে গেল ইশান সোজা হয়ে বসল। রিহান কাশির ভান করল।
ইয়াবি ঠোঁট কামড়ে হাসি চাপল। কিরিস ধীরে ধীরে চারপাশে তাকাল... একবার.. দুইবার।
তারপর বলল — "খুব মজা হচ্ছে?"
নীরবতা একেবারে নিখুঁত নীরবতা মনে হলো একটু আগে এখানে কিছুই হয়নি। কোনো "সুইটহার্ট" ছিল না কোনো নাটক ছিল না কোনো হাসি ছিল না। ইশান মুহূর্তের মধ্যে ভদ্র ছেলের মতো হয়ে গেল। দুই হাত হাঁটুর ওপর মাথা নিচু। রিহান আকাশের দিকে তাকিয়ে এমন ভাব করছে যেন সে বহুক্ষণ ধরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে।
কাবির ঘাস ছিঁড়ে মনোযোগ দিয়ে পরীক্ষা করছে।
আরোবি তো আরও একধাপ এগিয়ে গেছে। সে এমনভাবে বসে আছে যেন জন্মের পর থেকে কোনো দুষ্টুমি করেনি। দূর থেকে দেখলে মনে হবে সবাই অত্যন্ত ভদ্র, শিক্ষিত এবং নিরীহ কিরিস আবার ধীরে বলল
— "চুপ কেন?"
কেউ উত্তর দিল না শুধু একটা পাখি কোথা থেকে উড়ে এসে গাছের ডালে বসলো। আর সেই শব্দটাও যেন অতিরিক্ত জোরে শোনা গেল। দূরে বসে থাকা বড়দের অবস্থা আরও করুণ। আনোয়ার সাহেব মুখ ফিরিয়ে রেখেছেন কারণ হাসি চাপতে গিয়ে অবস্থা খারাপ।
আনারুল সাহেব চশমা খুলে চোখ মুছছেন। তিনি জানেন এক মিনিট আগেও এই ছেলেমেয়েগুলো কি কাণ্ড করছিল। লিসি মাঝখানে দাঁড়িয়ে সব দেখছে।
তার মুখে স্পষ্ট বিস্ময় এক মিনিট আগেও যারা গার্ডেন মাথায় তুলেছিল এখন তারা সবাই এত ভদ্র হয়ে গেল কিভাবে? সে অবাক হয়ে কাবিরের দিকে তাকাল।
কাবির নিচের ঘাসের দিকে এমন মনোযোগ দিয়ে তাকিয়ে আছে যেন সেখানে বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য লেখা আছে। ইয়াবি আস্তে করে বলল
— "দেখেছিস?"
রিহান ফিসফিস করে বলল — "কি?"
— "শয়তানের রাজা এসে গেছে।"
কাবির কষ্ট করে হাসি চেপে বলল — "চুপ। বাঁচতে চাই।"
কিরিস তখনও দাঁড়িয়ে চোখ দুটো অদ্ভুত তীক্ষ্ণ কঠোর না। কিন্তু এমন এক দৃষ্টি, যেটা পড়লে মানুষ নিজের ভুলগুলো নিজেই মনে করতে শুরু করে। অবশেষে তার দৃষ্টি এসে থামল লিসির ওপর। আর আশ্চর্যজনকভাবে সেই কঠিন চোখ দুটো মুহূর্তের জন্য নরম হয়ে গেল।
খুব সামান্য এতটাই সামান্য যে অন্য কেউ হয়তো বুঝতেই পারল না কিন্তু লিসি বুঝল। আর সেই দৃশ্য দেখে তার হাসি পেয়ে গেল। কারণ সে জানে এই ভয়ংকর চেহারার মানুষটাকে দেখে সবাই যতই ভয় পাক না কেন,
কয়েক মিনিট আগেই এই মানুষটাই বারান্দা থেকে পুরো বাড়ি শুনিয়ে চিৎকার করে বলেছিল 'Sweetheart! উপরে আসো! ' আর সেই স্মৃতি মনে পড়তেই লিসির ঠোঁটের কোণে দুষ্টু একটা হাসি ফুটে উঠেছে।
বেশ কিছুক্ষণ পরে গার্ডেনের পরিবেশ ধীরে ধীরে আবার স্বাভাবিক হয়ে এসেছে। কিরিসের সেই এক ধমকের পর কয়েক মিনিটের জন্য সবাই সাধু-সন্ত হয়ে গেলেও, রায় চৌধুরী পরিবারের মানুষজন বেশিক্ষণ চুপচাপ বসে থাকার জাত নয়। কিরিস গার্ডেনের একপাশে নিজের নির্দিষ্ট জায়গায় গিয়ে বসল। ওখানে একটি বড় কাঠের টেবিল দুটি আরামদায়ক চেয়ার। পাশে ছায়া দেওয়ার জন্য বিশাল একটি কৃষ্ণচূড়া গাছ এটা অনেকটা তার অস্থায়ী অফিসের মতো। বাড়িতে থাকলে সে যখন গার্ডেনে থাকে তখন জরুরি কাজগুলো সে এখানেই বসে সামলে নেয়। ঠিক তখনই কোথা থেকে যেন মার্ক হাজির।
যেন মাটির নিচ থেকে উঠে এসেছে হাতে মোটা কয়েকটি ফাইল — "বস, এগুলো জরুরি।"
কিরিস মাথা না তুলে হাত বাড়িয়ে নিল ফাইল খুলে দেখতে শুরু করল কখনো সাইন করছে কখনো কোনো নোট লিখছে। কখনো আবার মার্ককে ছোট ছোট নির্দেশ দিচ্ছে। মার্কও দ্রুত সব নোট করে নিচ্ছে। দূর থেকে দেখলে মনে হয় কোনো কর্পোরেট সাম্রাজ্যের বোর্ড মিটিং চলছে।
অন্যদিকে...
কাজিনদের শান্তি বেশিক্ষণ টিকল না প্রথমে ফিসফিস।
তারপর চাপা হাসি এরপর আবার শুরু। ইয়াবি ধীরে ধীরে কাবিরের কানে কিছু বলল কাবির হাসি চেপে রাখার চেষ্টা করল। রিহান মুখ ফিরিয়ে নিল ইশান সরাসরি নিচের দিকে তাকিয়ে আছে। কিন্তু কাঁধ কাঁপছে স্পষ্ট বোঝা যাচ্ছে হাসি আটকানোর চেষ্টা করছে। দূর থেকে কিরিস একবার চোখ তুলে তাকাতেই সবাই আবার ভদ্র হয়ে গেল।
পাঁচ সেকেন্ড।
তারপর আবার ফিসফিস শুরু গার্ডেনের আরেক পাশে মেয়েদের রাজত্ব। নরম ঘাসের ওপর গোল হয়ে বসে আছে সবাই। নুসরাত,জারা,হিয়া,সুরভী,আরোবি আর মাঝখানে বসে আছে লিসি। আজ সকালে মালি নতুন একটি ফুলগাছ এনে দিয়েছে। সেটাই এখন লাগাচ্ছে সে।
দুই হাত মাটিতে মাখামাখি হয়ে গেছে। তবুও মুখে এক ধরনের তৃপ্তি। তার চুলগুলো সুন্দর করে খোঁপা করা।
সামনের দিক থেকে কয়েকটি আলগা চুল বেরিয়ে এসে গালের পাশে দুলছে। হালকা বাতাসে সেগুলো বারবার মুখের ওপর পড়ছে। নুসরাত মুচকি হেসে বলল
— " তোকে দেখে মনে হচ্ছে গাছ নয় কারোর জীবন রোপণ করছিস ।"
জারা সঙ্গে সঙ্গে মাথা নাড়ল — "একদম।"
হিয়া বলল — " কিরিস রায় চৌধুরীর বউ বলে কথা "
সুরভী যোগ করল — "যে দেখে সেই তাকিয়ে থাকবে।"
লিসি মুখ বাঁকিয়ে বলল — "তোমরা থামবে ?"
আরোবি হাসতে হাসতে বলল — "না।"
— "কেন?"
— "সত্যি কথা বলছি।"
সবাই আবার হেসে উঠল লিসি মাথা নেড়ে আবার ফুলগাছ লাগানোর কাজে মন দিল খুব যত্ন করে মাটি চাপা দিল। তারপর পাশে রাখা পানির ঝাঁঝরি নিয়ে অল্প অল্প করে পানি ঢালল। মনে হলো যেন একটা ছোট্ট শিশুকে আদর করছে। দূরে বড়রা চা খাচ্ছেন কিরিস কাজ করছে মার্ক ফাইল নিয়ে ব্যস্ত। কাজিনরা ফিসফিস করে নতুন কোনো দুষ্টুমির পরিকল্পনা করছে। আর মেয়েরা ফুলগাছের পাশে বসে গল্প করছে। রায় চৌধুরী বাড়ির এই মুহূর্তটা ছিল একদম সাধারণ। কোনো নাটক নেই কোনো ঝামেলা নেই। শুধু পরিবারের মানুষগুলো নিজেদের মতো করে সময় কাটাচ্ছে।
সকালের শান্ত পরিবেশটা তখন নিজের ছন্দে এগিয়ে চলছিল। ঠিক তখনই...
গার্ডেনের মূল প্রবেশপথের দিক থেকে হঠাৎ অদ্ভুত একটা দৃশ্য দেখা গেল। হালকা গোলাপি রঙের ধোঁয়া ভেসে উঠছে। প্রথমে সবাই ভেবেছিল হয়তো সাজসজ্জার কোনো কাজ চলছে কিন্তু ধোঁয়াটা ক্রমশ ঘন হতে লাগল। নুসরাত ভুরু কুঁচকে বলল
— "ওইটা আবার কি?"
জারা দাঁড়িয়ে পড়ল — "আগুন নাকি?"
হিয়া বলল — "আগুন হলে গোলাপি ধোঁয়া বের হয়?"
সুরভী বলল — "আমার মনে হচ্ছে আবার ছেলেদের কোনো নতুন কোনো নাটক।"
আরোবি চোখ ছোট করে তাকিয়ে আছে। লিসিও ফুলগাছের পাশে বসে অবাক হয়ে দেখছে। কিন্তু একজন মানুষও অবাক হলো না সে হলো কিরিস। ফাইলের ওপর কলম রেখে ধীরে ধীরে মাথা তুলল ধোঁয়াটা দেখেই একটা দীর্ঘশ্বাস ফেলল।
— "নাও..."
মার্ক বুঝে গেল। মুখে এমন একটা ভাব আনল যেন পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর ঘটনা ঘটেছে।
— "এসে গেছে?"
মার্কও কৌতুহল নিয়ে তাকিয়ে আছে। কিরিস আর কোনো উত্তর দিল না। পরের মুহূর্তেই ধোঁয়ার ভেতর থেকে দুটো ছায়ামূর্তি বেরিয়ে এলো। প্রথমজন লম্বা, চওড়া কাঁধ চোখে কালো সানগ্লাস মুখে আত্মবিশ্বাসী হাসি।
দ্বিতীয়জন একই রকম আকর্ষণীয়।
তবে তার মুখে এমন এক শয়তানি হাসি লেগে আছে, যেটা দেখলে মানুষ নিজের পকেট আগে চেক করে।
তূর্য আর আরিয়ান। কিরিসের দুই সেরা বন্ধু। একজন আন্তর্জাতিক মানের স্পাই। আরেকজন এমন ক্রিমিনাল লইয়ার, যে আদালতে দাঁড়িয়ে মানুষকে নিজের নাম পর্যন্ত ভুলিয়ে দিতে পারে। ইয়াবি প্রথমে চিৎকার করল
— "ওইইইই!"
কাবির লাফিয়ে উঠল — "বাপরে!"
রিহান চেয়ার ফেলে উঠে দাঁড়াল ইশান তো আর অপেক্ষাই করল না। চারজন একসঙ্গে দৌড়!
সোজা ওদের দিকে দূর থেকে দেখে মনে হচ্ছে বহু বছর পর হারিয়ে যাওয়া ভাই ফিরে এসেছে। তূর্য আর আরিয়ান হাত খুলে দাঁড়িয়ে বলল
— "এসো আমার সন্তানরা!"
ধপ! ইয়াবি গিয়ে জড়িয়ে ধরল।
ধপ!
কাবিরও, রিহানও,ইশানও।
এক পর্যায়ে ছয়জন মিলে এমন অবস্থা করল যে কে কার হাত আর কে কার পা বোঝা যাচ্ছে না। আরিয়ান চিৎকার করে উঠল — "এই! আমার দামি স্যুট!"
ইয়াবি বলল — "বন্ধুত্বের কাছে স্যুট কিছু না!"
কাবির বলল — "আজকে টাকা বের কর!"
— "কেন?"
— "তুই আসছিস।"
— "এটা কেমন যুক্তি?"
— " আমাগো যুক্তি।"
মেয়েদের দিকেও কৌতূহল শুরু হয়ে গেছে। নুসরাত ফিসফিস করে বলল—
— "এরা কারা.. তূর্য কে তো চিনি কিন্তু ওর পাশের টাকে ঠিক চিনলাম না ?"
আরোবি হাসল — "তুই এখন শো দেখ।"
জারা বলল — "কেন?"
— "কারণ এদের একজন যেখানে যায়, সেখানে শান্তি থাকে না।"
হিয়া বলল — "কোনজন?"
— "দুজনই।"
ওদিকে তূর্য কিরিসের দিকে তাকিয়ে বলল—
— "দেখেছিস?"
— "কি?"
— "আমার এন্ট্রি এখনো কিংবদন্তি।"
কিরিস শান্তভাবে ফাইল উল্টাল — "ধোঁয়ার বিলটা তুই দিবি।"
চারপাশে হাসির বিস্ফোরণ। আরিয়ান সঙ্গে সঙ্গে বলল
— "আমি আদালতে সাক্ষ্য দেব, ধোঁয়া ওর ছিল।"
তূর্য ক্ষুব্ধ হলো আরিয়ানের দিকে চোখ পাকিয়ে বললো
— "তুই আমার বন্ধু না শত্রু?"
— "আমি লইয়ার।"
— "ওহ..."
— "আমার পেশাগত নীতি আছে।"
ইয়াবি হাঁটুতে চাপড় মেরে হাসতে লাগল কাবির প্রায় মাটিতে বসে পড়েছে। রিহান বলল—
— "এরা আসছে মানে আজকে আর শান্তি নেই।"
ইশান গম্ভীর মুখে বলল — "শান্তি?"
— "শান্তি তো পাঁচ মিনিট আগে মারা গেছে।"
আর সেই মুহূর্তে পুরো গার্ডেন আবার হাসিতে ভরে উঠল।
কারণ সবাই জানে তূর্য আর আরিয়ান এসেছে মানেই,
আজকের দিনটা আর কোনোভাবেই স্বাভাবিক থাকবে না। তূর্য আর আরিয়ানকে ঘিরে তখন পুরো গার্ডেন টাই যেন সরগরম। কেউ কাঁধে হাত রেখে খোঁচা মারছে, কেউ পুরনো কাহিনি টেনে হাসছে, কেউ আবার বলছে
—“এই যে মহারাজেরা, বিদেশ জয় করে ফিরলেন নাকি?”
—“দেখে তো মনে হচ্ছে দুজনেই সিনেমার শুটিং সেট থেকে চলে এসেছে!”
হাসির রোল উঠল চারদিকে আরিয়ানও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দু-একটা উত্তর ছুঁড়ে দিল, ফলে পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠল। এইসব কোলাহলের মাঝেই তূর্যের দৃষ্টি হঠাৎ ঘুরে গেল এক কোণে.. সুরভী।
বরাবরের মতোই একটু নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে আছে মেয়েটা। তার পায়ের কাছে রাখা একটি মোটা উপন্যাস। চারপাশে এত মানুষ, এত হইচই, অথচ মেয়েটার মুখে সেই চিরচেনা শান্ত ভাব তূর্য মুচকি হেসে মাথা নাড়ল। বইপোকা মেয়েটা একটুও বদলায়নি।
এরপর তার চোখ গেল আরেকজনের দিকে।
লিসি একটু দূরে দাঁড়িয়ে আছে সে আজ তাকে যেন অন্যরকম লাগছে। হালকা মিষ্টি রঙের শাড়ি পরা। দুই হাতে সরু সোনার চুড়ি কানে ছোট্ট দুল চুলগুলো সুন্দর করে গুছিয়ে বাঁধা। মুখে কোনো বাড়তি সাজ নেই, তবুও অদ্ভুত এক কোমল সৌন্দর্য ছড়িয়ে আছে। কেন জানি মেয়েটাকে দেখে আজ খুব ঘরোয়া, খুব সাংসারিক, খুব... বউ বউ লাগছে। তূর্য নিজেই খানিকটা অবাক হয়ে গেল নিজের চিন্তায়। লিসি ওদের দিকে তাকিয়ে হালকা হাসল তূর্য এগিয়ে এসে বলল,
—“ভালো আছিস, বোন?”
লিসির ঠোঁটে মিষ্টি হাসি ফুটে উঠল
—“আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইয়া। আপনি?”
—“আমরাও ভালো আছি।”
এদিকে আনোয়ার সাহেব, আনারুল সাহেব, সুপ্রিয়া, প্রিয়া, মির্জা বেগম সকলেই এগিয়ে এসে তূর্য আর আরিয়ানের খোঁজখবর নিতে লাগলেন।
—“যাত্রা কেমন ছিল?”
—“খাওয়া-দাওয়া ঠিকমতো করছ তো?”
—“এত শুকিয়ে গেছ কেন?”
প্রশ্নের পর প্রশ্ন দুজনেই হাসিমুখে উত্তর দিল। কিছুক্ষণ পর বড়দের সঙ্গে আনুষ্ঠানিক কথাবার্তা শেষ করে তারা আবার কাজিনদের দলে ফিরে এল সবকিছু ঠিকঠাকই চলছিল। সবাই নিজেদের মধ্যে আছে গল্প আনন্দে।
কিন্তু তখনই..
আরিয়ানের চোখ আবার গিয়ে থামল লিসির উপর।
এক মুহূর্ত.. দুই মুহূর্ত.. তারপর আর চোখ ফেরাতে পারল না। মেয়েটা তখন একটু দূরে দাঁড়িয়ে কয়েকজন কাজের লোককে কিছু বুঝিয়ে দিচ্ছে হাতে সামান্য মাটি লেগে আছে সম্ভবত বাগানের ফুলের টব সরাচ্ছিল। সূর্যের আলো এসে পড়েছে তার গালে আরিয়ান নির্বাক হয়ে তাকিয়ে রইল। তার মুখের হাসিটাও কেমন যেন থেমে গেল। মনে হলো সময় কয়েক সেকেন্ডের জন্য থমকে গেছে।
—“আল্লাহ রে...”
ফিসফিস করে বলে উঠল সে।
—“আমি কী পরী দেখছি নাকি?”
পাশে দাঁড়ানো তূর্য ভুরু কুঁচকে তাকাল।
—“কী হলো আবার?”
আরিয়ান না তাকিয়েই বলল,
—“ভাই... এতদিনে বুঝলাম জান্নাতের হুরেরা পৃথিবীতেও আসে।”
তূর্য সঙ্গে সঙ্গে বুঝে গেল কোথায় সমস্যা কপালে হাত ঠুকে বলল,
—“ইয়া আল্লাহ, শুরু হয়ে গেল।”
আরিয়ান বিস্মিত চোখে বলল,
—“তুই দেখ! একবার দেখ! এত সুন্দর মানুষ হয়?”
—“চুপ কর।”
—“না, সিরিয়াসলি বলছি। আমি জীবনে এত বাম্পার অফার একসাথে দেখিনি!”
তূর্য আরিয়ানের দেখানো মেয়েটার দিকে তাকায়,.. লিসি এই দেখে নিজের কণ্ঠ নালীর জড়তা ঠিক করে কিছু বলতে যাচ্ছিল ঠিক তখনই কয়েকজন কাজিন পিছন থেকে ডেকে উঠল —“এই আরিয়ান!”
—“এদিকে আয়!”
—“তোর বিচার আছে!”
কিন্তু আরিয়ান যেন কিছুই শুনল না তার সমস্ত মনোযোগ তখন লিসির দিকে ধীর পায়ে সে এগিয়ে গেল। তূর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মাথা নাড়ল।
—“হে মহান আল্লাহ... মেয়েটা কে সেটা যদি এই পাগলটা জানত!”
ওদিকে লিসি তখনও বুঝতে পারেনি কেউ তার দিকে এগিয়ে আসছে হাতে লেগে থাকা মাটি ঝাড়তে ব্যস্ত।
আরিয়ান সামনে গিয়ে দাঁড়াতেই সে চমকে তাকাল।
আরিয়ান বুকের উপর হাত রেখে নাটকীয় ভঙ্গিতে বলল,
—“মাফ করবেন, আমি কি ভুলবশত স্বর্গে চলে এসেছি?”
লিসি হতভম্ব।
—“জি?”
—“কারণ পৃথিবীতে এত সুন্দর কাউকে দেখার সৌভাগ্য আমার আগে হয়নি।”
লিসির ভুরু কুঁচকে গেল। স্পষ্টই বুঝতে পারছে ছেলেটা ফাজলামি করছে।
—“আপনি কি সব মেয়ের সাথেই এমন কথা বলেন?”
আরিয়ান বিন্দুমাত্র দেরি না করে উত্তর দিল,
—“না। সব মেয়েরা এমন সুন্দর হয় না।”
চারপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন কাজিন তখন কান খাড়া করে পুরো দৃশ্য উপভোগ করছে। লিসি বিব্রত হয়ে বলল —“আপনি খুব বেশি কথা বলেন।”
আরিয়ান হেসে বলল —“আর আপনি খুব বেশি সুন্দর। দুজনেরই সমস্যা আছে মনে হচ্ছে।”
দূরে দাঁড়িয়ে থাকা তূর্য তখন চোখ বন্ধ করে বিড়বিড় করল —“আজকে এই ছেলেটার সর্বনাশ হবেই...”
আরিয়ানের শেষ কথাটা শুনে আশপাশে দাঁড়িয়ে থাকা কাজিনদের মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল।
কারণ তারা সবাই আরিয়ানকে চেনে। ছেলেটা যখন কোনো বিষয়ে সিরিয়াস হয়, তখন বিপদ বাঁধবেই।
লিসি ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছে স্পষ্টই বিরক্ত।
কিন্তু আরিয়ান যেন কিছুই বুঝছে না বরং আরও এক পা এগিয়ে এসে বলল —“আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি?”
—“জি?”
—“তুমি কি এবার তোমার মামার বাড়ি এসেছো?”
—“হ্যাঁ।”
আরিয়ান কিছু একটা বলতে গিয়ে হঠাৎ থেমে গেল।
তারপর চোখ বড় বড় হয়ে গেল।
—“এক মিনিট! মানে এটা তোমার মামার বাড়ি? অজান্তেই তীর মারলাম তাও ঠিক জায়গায় লাগলো!...... তার মানে...”
সে চারপাশে একবার তাকাল তারপর অবিশ্বাসের সুরে বলল —“তার মানে কিরিস তোমার কাজিন?”
লিসি মাথা নেড়ে বলল —“হ্যাঁ, মামাতো ভাই।”
কথাটা শেষ হতেই আরিয়ানের চোখে যেন নতুন আলো জ্বলে উঠল সে বুকের উপর হাত রেখে নাটকীয় ভঙ্গিতে বলল —“আলহামদুলিল্লাহ!”
লিসি হতভম্ব কাজিনরাও হতভম্ব। আরিয়ান একটুও সময় নষ্ট না করে বলে ফেলল
—“তাহলে তো কোনো সমস্যা নেই!”
—“কি?”
—“আমি ভেবেছিলাম অন্য কিছু!”
তারপর একেবারে নির্লজ্জের মতো দাঁড়িয়ে বলল,
—“শুনো, তোমাকে আমার খুব ভালো লেগেছে।”
লিসি চোখ বড় বড় করে তাকিয়ে রইল।
—“জি?!”
—“মানে খুবই ভালো লেগেছে।”
—“আপনি—”
—“না না, আমাকে থামিও না। জীবনে প্রথমবার কাউকে দেখে আমার হার্ট বিট মিস করেছে।”
চারপাশে পিনপতন নীরবতা তূর্য দুহাতে নিজের মুখ ঢেকে ফেলল।
—“ইয়া আল্লাহ...”
রিহান ফিসফিস করে বলল
—“ও কি করতে যাচ্ছে?”
ইয়াবি বলল,
—“আমার মনে হয় নিজের কবর নিজেই খুঁড়ছে।”
আরিয়ান কিছুই শুনল না সে সরাসরি লিসির দিকে তাকিয়ে বলল —“দেখো, আমি মানুষ হিসেবে খারাপ না। দেখতেও মোটামুটি।”
একটু থেমে আবার বললো —“মোটামুটি না, বেশিই।”
লিসি ওকে থামাতে বলতে গেলো —“ আরে চুপ করু...!”
আরিয়ান হাত তুলে থামিয়ে দিল তারপর আবার লিসির দিকে তাকাল।
—“তাই ভাবছিলাম...”
—“কি ভাবছিলেন?”
—“তোমার জন্য আমার আম্মুকে পাঠাই?”
লিসি পুরো জমে গেল অবাক —“কি?!”
—“মানে বিয়ের প্রস্তাব।”
এইবার সত্যি সত্যিই পুরো উঠোন নিস্তব্ধ হয়ে গেল।
কেউ কথা বলছে না কেউ হাসছেও না সবাই শুধু আরিয়ানের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে ছেলেটা জীবনের সবচেয়ে ভয়ংকর ভুলটা করে ফেলেছে।
লিসির গাল রাগে লাল হয়ে উঠল।
—“আপনার মাথা ঠিক আছে?”
—“আলহামদুলিল্লাহ, একদম ঠিক আছে।”
—“আপনি আমাকে চেনেনই না!”
—“চিনে নেব।”
—“আমি আপনাকে চিনি না!”
—“সেটাও ঠিক হয়ে যাবে।”
—“আপনি খুবই অসভ্য!”
—“প্রেমে পড়লে মানুষ একটু অসভ্য হয়।”
—“আমি যাচ্ছি।”
লিসি ঘুরে চলে যেতে নিল আরিয়ান তখনও থামছে না।
—“আরে শুনো তো! কমপক্ষে না বললেও ভেবে দেখতে পারো!”
তূর্য এবার মাথায় হাত দিয়ে বিড়বিড় করল,
—“তুই আজকে গেছিস।”
পাশের ছেলেরাও একই অবস্থা।
রিহান —“ভাই, ওর জানাজা কবে?”
কাবির —“আজ রাতেই মনে হয়।”
ইয়াবি —“কাফনের কাপড় আমি কিনে দেব।”
ইশান —“কবরের জায়গা আমি ঠিক করে রাখছি।”
তূর্য দীর্ঘশ্বাস ফেলল কারণ তাদের কারও চোখ এড়িয়ে যায়নি। কিরিস চুপ করে এক পা আরেক পায়ের উপর তুলে বসে আছে। সে সবটা দেখেছে শুনেছেও মুখে কোনো অভিব্যক্তি নেই সম্পূর্ণ শান্ত.. ভয়ঙ্কর শান্ত। হাতে ধরা কফির কাপটা ধীরে ধীরে নামিয়ে রাখল সে। তার তীক্ষ্ণ দৃষ্টি স্থির হয়ে আছে শুধু একজন মানুষের উপর আরিয়ান। কিরিসের চোয়াল শক্ত হয়ে উঠেছে। চোখের গভীরে জমছে বিপজ্জনক এক নীরব আগুন।
বাইরে থেকে তাকে শান্ত লাগছে কিন্তু যারা তাকে চেনে, তারা জানে কিরিস যখন চিৎকার করে, তখন মানুষ ভয় পায়। আর কিরিস যখন চুপ হয়ে যায়...তখন মানুষ দোয়া পড়ে। লিসি রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যাচ্ছিল আরিয়ানও হাল ছাড়ার ছেলে না সে আবার পেছন পেছন হাঁটতে হাঁটতে বলল—
—“আরে শুনো না! অন্তত নাম্বারটা @”
—“না।”
—“ফেসবুক?”
—“না।”
—“ইনস্টাগ্রাম?”
—“না।”
—“তাহলে অন্তত..”
কথাটা শেষ হওয়ার আগেই হঠাৎ লিসি থমকে দাঁড়াল।
একজোড়া শক্ত বাহু এসে তার কোমর জড়িয়ে ধরেছে।
লিসি চমকে উঠলেও পরের মুহূর্তেই চিনে ফেলল মানুষটাকে। চারপাশও নিস্তব্ধ আরিয়ান কথা বলার মাঝেই থেমে গেল। তূর্যের চোখ কপালে কিরিস লিসিকে নিজের দিকে টেনে এনে একদম শান্ত কণ্ঠে বলল
—“তোর সাহস তো কম না।”
আরিয়ান পিটপিট করে তাকাল।
—“কী?”
কিরিস ধীরে ধীরে মাথা কাত করল তার চোখদুটো ভয়ংকর ঠান্ডা।
—“তুই আমার বউয়ের দিকে নজর দিস?”
আরিয়ান অবিশ্বাসের চোখে তাকিয়ে আছে ঘটনা আর কথাগুলোকে মিল করার চেষ্টা করছে। দুইয়ে দুইয়ে চার মিলতেই সে চিৎকার করে উঠলো —“কীইইইই??!!”

0 Comments